vasabiggyan-o-tar-sakha-prosakha-mcq

ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ । সংসদ মডেল প্রশ্ন

ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ । সংসদ মডেল প্রশ্ন দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নগুলির সমাধানের মধ্য দিয়ে তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নগুলির শেষে সঠিক উত্তরের ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ Answer Key প্রদান করা হলো। প্রথমে শিক্ষার্থীরা প্রশ্নগুলি দেখে সঠিক উত্তরটি খাতায় লিখবে এবং তারপরে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা Answer Key থেকে উত্তরগুলি মিলিয়ে নেবে। এভাবে অনুশীলন করলে তোমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। তোমাদের সহায়তায় আমরা সর্বদা তোমাদের পাশে আছি।

আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি। 

ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ । সংসদ মডেল প্রশ্ন :

 

বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো:

১. বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হলো –

ক) তথ্য বিশ্লেষণ

খ) তথ্য বিশ্লেষণ ও যাচাই

গ) তথ্য বিশ্লেষণ ও তার যথাযথ বর্ণনা

ঘ) তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ

২. বর্তমান ভাষাবিজ্ঞানে সংযোজিত হয়েছে যাদের সঙ্গে সম্পর্ক—

ক) ভাষার সঙ্গে সমাজ

খ) ভাষার সঙ্গে মানবমন

গ) ভাষার সঙ্গে সাহিত্য

ঘ) সবকটি

৩. ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে মানেন—

ক) মানুষের মুখের ভাষাকে

খ) মানুষের লিখিত ভাষাকে

গ) মনুষ্যেতর প্রাণীর ভাষাকে

ঘ) সমস্ত প্রাণী জগতের ভাষাকে

৪. ভাষাবিজ্ঞানে তিনটি বহুল প্রচলিত শাখার অন্যতম হল—

ক) ব্যাবহারিক ভাষাবিজ্ঞান

খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান

গ) ভৌগোলিক ভাষাবিজ্ঞান

ঘ) প্রাকৃতিক ভাষাবিজ্ঞান

৫. ভাষাবিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখাগুলি হল—

ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও সমাজভাষাতত্ত্ব

খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

গ) তুলনামূলক ভাষাবিজ্ঞান, সমাজভাষাবিজ্ঞান ও মনোভাষাবিজ্ঞান

ঘ) নৃভাষাবিজ্ঞান, সমাজ ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

৬. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন—

ক) নোয়াম চমস্কি

খ) শার্লক বোদলেয়ার

গ) স্যার উইলিয়াম জোন্স

ঘ) পল ব্রোকা

৭. সংস্কৃত, গ্রীক, ল্যাটিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে যে প্রধান ভাষা, তা হল—

ক) সেমীয় হামীয়

খ) তোখারীয়

গ) বালতোশ্লাভিক

ঘ) ইন্দো-ইউরোপীয়

৮. যে ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে মিল ও অমিল খুঁজে তাদের মূলভাষাকে পুনর্নির্মাণ করে, তা হল—

ক) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

খ) মনোভাষাবিজ্ঞান

গ) নৃভাষাবিজ্ঞান

ঘ) তুলনামূলক ভাষাবিজ্ঞান

৯. সংস্কৃত-গ্রীক-ল্যাটিন-ফারসি ভাষাগুলির মধ্যে একটি ঐক্যসূত্র আছে। এই বিষয়টি—

ক) তুলনামূলক ভাষাবিজ্ঞানের অন্তর্গত

খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের অন্তর্গত

গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের অন্তর্গত

ঘ) মনোভাষাবিজ্ঞানের অন্তর্গত

১০. সমগ্র উনিশ শতাব্দী জুড়ে কোথায় কোথায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা হয়?

ক) ইউরোপ ও আমেরিকায়

খ) ইউরোপ ও এশিয়ায়

গ) এশিয়া ও আফ্রিকায়

ঘ) ইউরোপ ও আফ্রিকায়

@ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ – WBNOTES.IN

১১. অতীত নিদর্শনহীন, অলিপিবদ্ধ ভাষার আলোচনা প্রাধান্য পায়—

ক) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে

খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে

গ) তুলনামূলক ভাষাবিজ্ঞানে

ঘ) ফলিত ভাষাবিজ্ঞানে

১২. ধ্বনি পরিবর্তনের কারণ এবং বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে, তাকে অনুসন্ধান করা কোন ভাষাবিজ্ঞানের কাজ?

ক) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান

গ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান

ঘ) নৃভাষাবিজ্ঞান

১৩. পদের গঠন ও পদের চেয়ে ছোটো ভাষার একক রূপের নানান প্রযুক্তি হল—

ক) শব্দার্থতত্ত্বের বিষয়

খ) বাক্যতত্ত্বের বিষয়

গ) রূপতত্ত্বের বিষয়

ঘ) ধ্বনিতত্ত্বের বিষয়

১৪. ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার জটিল রহস্য উন্মোচন—

ক) সমাজ ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য

খ) মনোভাষাবিজ্ঞানের উদ্দেশ্য

গ) ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য

ঘ) স্নায়ু ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য

১৫. সমাজ কীভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে, ভাষাবিজ্ঞানের যে শাখা তা নিয়ে চর্চা করে, তা হল—

ক) মনোভাষাবিজ্ঞান

খ) সমাজভাষাবিজ্ঞান

গ) নৃভাষাবিজ্ঞান

ঘ) স্নায়ুভাষাবিজ্ঞান

১৬. উপলক্ষ্য অনুযায়ী ভাষার যে বদল হয়, তাকে ভাষাবিজ্ঞানীরা বলেন—

ক) রোমন্থন

খ) রূপান্তর

গ) কোডবদল

ঘ) রেজিস্টার

১৭. সচল বা পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞানের উদ্ভব হয় যখন—

ক) একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ তার নিজস্ব ভাষার ওপর জোর দেয়

খ) একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ নিজেদের মূল ভাষাকে হারিয়ে ফেলে

গ) একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ অন্য ভাষার মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে দুটি ভাষাকেই সমান্তরাল ভাবে ব্যবহার করে

ঘ) একটি ভাষাগোষ্ঠীর মানুষ লিপি প্রণালীর উদ্ভাবন করে

১৮. লিপি প্রণালীর উদ্ভাবন, ভাষার পরিমার্জনা, সংশোধন, বানান সংস্কার ইত্যাদি যে ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়, তা হল—

ক) বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞান

খ) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান

গ) পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞান

ঘ) মনোভাষাবিজ্ঞান

১৯. মস্তিষ্ককে “ভাষা শিক্ষার যন্ত্র” বলেছেন—

ক) সুকুমার সেন

খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ) ব্লুমফিল্ড

ঘ) নোয়াম চমস্কি

২০. LAD শব্দের অর্থ হল—

ক) Language Acquaint Device

খ) Language Acquisition Device

গ) Language Alert Device

ঘ) Language Addition Device

@ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ – WBNOTES.IN

২১. নোয়াম চমস্কি “language acquisition device” কথাটির ‘device’-এর বদলে পরে ব্যবহার করেন যে শব্দকে, তা হল—

ক) sintex

খ) sympathy

গ) system

ঘ) synthesis

২২. মনোভাষা বিজ্ঞানীরা ভাষার সঙ্গে কীসের সম্পর্ক নিয়ে গবেষণা করেন?

ক) শরীরের

খ) মনের

গ) অন্যের ভাষার

ঘ) সবকটিরই

২৩. ভাষার সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা ইত্যাদি। এই বিষয়টি আলোচিত হয়—

ক) মনোভাষাবিজ্ঞানে

খ) স্নায়ুভাষাবিজ্ঞানে

গ) শৈলীবিজ্ঞানে

ঘ) সমাজভাষাবিজ্ঞানে

২৪. স্নায়ুভাষাবিজ্ঞান শুধুমাত্র ভাষা নিয়ে গবেষণা করে না, তার সাথে ভাষার নিম্নোক্ত শাখার সাথে সম্পৃক্ত—

ক) ভাষার চলন

খ) ইন্দ্রিয়গ্রাহ্য

গ) কোশীয়

ঘ) সবকটি

২৫. ১৮৬১ খ্রিস্টাব্দে অ্যানথ্রোপলজিক্যাল সোসাইটি অফ পারিতে একুশ বছর ‘তান’ ছাড়া কিছু উচ্চারণ করতেন না এমন এক রোগীর প্রসঙ্গ উত্থাপন করেন—

ক) নোয়াম চমস্কি

খ) স্যামুয়েল ওয়েসলি

গ) স্যার উইলিয়াম জোন্স

ঘ) পল ব্রোকা

২৬. ভাষাবিজ্ঞানের যে শাখায় মানবশরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয়—

ক) স্নায়ুভাষাবিজ্ঞান

খ) মনোভাষাবিজ্ঞান

গ) শৈলীবিজ্ঞান

ঘ) সমাজভাষাবিজ্ঞান

২৭. মনোভাষাবিজ্ঞানের সঙ্গে জড়িয়ে থাকে—

ক) শৈলীবিজ্ঞান

খ) অভিধান বিজ্ঞান

গ) স্নায়ুভাষাবিজ্ঞান

ঘ) নৃভাষাবিজ্ঞান

২৮. সোস্যুর ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ককে বুঝিয়েছেন যে দুটি পারিভাষিক শব্দে, তা হল—

ক) লাঙ পারোল

খ) চিন্তার পোশাক

গ) পদ বাক্য

ঘ) ধ্বনি রূপমূল

২৯. সাহিত্যের নান্দনিক দিকটি আলোচিত হয় যার মাধ্যমে—

ক) শৈলীভাষাবিজ্ঞানের

খ) নৃভাষাবিজ্ঞানের

গ) সমাজভাষাবিজ্ঞানের

ঘ) মনোভাষাবিজ্ঞানের

৩০. শৈলী বিচারের পদ্ধতিগত দিক হিসেবে যা গণ্য হয় না—

ক) প্রমুখন বা foregrounding

খ) বহুস্বরতা বা polyphony

গ) শব্দার্থগত বা semantic

ঘ) সমান্তরালতা বা parallelism

@ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ – WBNOTES.IN

৩১. কোন একটি বিষয়ের নানা কিছু অভিধানের মতো করেই সাজানো এবং ব্যাখ্যা করা থাকে?

ক) দ্বিভাষিক অভিধানে

খ) একভাষিক অভিধানে

গ) ইতিহাসভিত্তিক অভিধানে

ঘ) বিষয় অভিধানে

৩২. অভিধান বোঝাতে ‘dictionarius’ শব্দটি ব্যবহার করেন—

ক) নোয়াম চমস্কি

খ) স্যার উইলিয়াম জোন্স

গ) স্যামুয়েল ওয়েসলি

ঘ) জন গারল্যান্ড

৩৩. ইংরেজি ‘dictionary’ শব্দটি পাওয়া যায় যাঁর ল্যাটিন-ইংরেজি অভিধানে, তিনি হলেন—

ক) জন গারল্যান্ড

খ) স্যার থমাস এলিয়ট

গ) মিলিচ

ঘ) স্যার উইলিয়াম জোন্স

৩৪. আদর্শ অভিধানে শব্দের তিনটি স্তর থাকে— শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর এবং—

ক) শব্দগত স্তর

খ) অলংকারগত স্তর

গ) ছন্দগত স্তর

ঘ) বাগার্থগত স্তর

৩৫. বর্তমানে অভিধানকে আমরা ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলি। কারণ শব্দের একাধিক প্রতিশব্দ ছাড়াও এখানে আলোচিত হয়—

ক) শব্দের মান্য উচ্চারণ

খ) শব্দের আঞ্চলিক উপভাষাগত পার্থক্য

গ) প্রসঙ্গ অনুযায়ী অর্থ-পার্থক্য

ঘ) সবকটি

@ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ – WBNOTES.IN

৩৬. অভিধান বিজ্ঞান—

ক) ভাষার ধ্বনি ও অর্থের মধ্যে সংযোগ ব্যাখ্যা করে

খ) ভাষার ধ্বনি ও রূপের মধ্যে সংযোগ ব্যাখ্যা করে

গ) ভাষার ধ্বনি ও রূপমূল-এর মধ্যে সংযোগ ব্যাখ্যা করে

ঘ) ভাষার রূপ ও রূপমূলের মধ্যে সংযোগ ব্যাখ্যা করে

৩৭. মানুষের সমাজ ও গোষ্ঠীর সভ্যতা ও সংস্কৃতির দিকে আমাদের মনোযোগ আকৃষ্ট করে—

ক) সমাজভাষাবিজ্ঞান ও নৃভাষাবিজ্ঞান

খ) সমাজভাষাবিজ্ঞান ও মনোভাষাবিজ্ঞান

গ) মনোভাষাবিজ্ঞান ও স্নায়ুভাষাবিজ্ঞান

ঘ) স্নায়ুভাষা বিজ্ঞান ও শৈলীবিজ্ঞান

৩৮. শিশু কীভাবে কথা বলে, কীভাবে বাক্য তৈরি করে, তার ধারাবাহিক বিশ্লেষণ করে—

ক) সমাজভাষাবিজ্ঞান

খ) মনোভাষাবিজ্ঞান

গ) শৈলীবিজ্ঞান

ঘ) স্নায়ুভাষাবিজ্ঞান

৩৯. বিভিন্ন জাতি ও বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ভাষা ব্যবহারে ভিন্নতা নিয়ে আলোচনা চলে—

ক) মনোভাষাবিজ্ঞানে

খ) নৃভাষাবিজ্ঞানে

গ) সমাজভাষাবিজ্ঞানে

ঘ) শৈলীবিজ্ঞানে

৪০. ভাষার বিশিষ্টতার আলোচনায় ভাষার রূপ বা form-এর গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়—

ক) শৈলীবিজ্ঞানে

খ) অভিধান বিজ্ঞানে

গ) সমাজভাষাবিজ্ঞানে

ঘ) মনোভাষাবিজ্ঞানে

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

৪১. মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই ______।

ক) প্রাচীন

খ) নবীন

গ) সহজ

ঘ) জটিল

৪২. ভাষাবিজ্ঞান হল সামগ্রিকভাবে মানুষের মুখের ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে ______ চর্চার নাম।

ক) বিজ্ঞানসম্মত

খ) প্রকৃতি সম্পর্কিত

গ) ভৌগোলিক সম্পর্কিত

ঘ) ইতিহাস সম্পর্কিত

৪৩. প্রাচীন ভারতীয় আর্য ভাষা কীভাবে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের স্তরের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে, তা ______ আলোচ্য বিষয়।

ক) সমাজভাষাবিজ্ঞানের

খ) তুলনামূলক ভাষাবিজ্ঞানের

গ) স্নায়ুভাষাবিজ্ঞানের

ঘ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের

৪৪. ভাষাকে মানবদেহের সঙ্গে কল্পনা করলে, ভাষার ______ হল ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য ইত্যাদি।

ক) মুখমণ্ডল

খ) কণ্ঠ

গ) হস্তপদ

ঘ) অঙ্গ-প্রত্যঙ্গ

৪৫. বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার সম্পর্ক আলোচিত হয় ______।

ক) তুলনামূলক ভাষাবিজ্ঞানে

খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে

গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে

ঘ) ফলিত ভাষাবিজ্ঞানে

@ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ – WBNOTES.IN

৪৬. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল প্রথমে ইউরোপে তার পরে ______।

ক) আফ্রিকায়

খ) এশিয়ায়

গ) মার্কিন দেশে

ঘ) অস্ট্রেলিয়ায়

৪৭. মাতৃভাষা শিক্ষার পদ্ধতি, অন্য ভাষা শিক্ষার পদ্ধতি উদ্ভাবন, অনুবাদনীতি, লিপি প্রণালীর উদ্ভাবন, পরিমার্জনা ও সংশোধন, বানান সংস্কার ইত্যাদি ______ অন্তর্গত।

ক) পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞানের

খ) বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞানের

গ) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞানের

ঘ) স্নায়ুভাষাবিজ্ঞানের

৪৮. শৈলী বিজ্ঞানে ফের্দিনঁ দ্য সোস্যুরের ধারণা দুটি হল ______।

ক) স্মৃতি, বিস্মৃতি

খ) শ্রবণ, দর্শন

গ) লাঙ, পারোল

ঘ) ভাষাশিক্ষা, প্রক্রিয়াকরণ

৪৯. স্টাইল বা শৈলী দু ভাগে বিভক্ত ______ এবং descriptive।

ক) avaporation

খ) avacuation

গ) examined

ঘ) evaluative

৫০. মস্তিষ্ক কীভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষার প্রয়োগ করে, তাও বোঝা যায়, ______ দৌলতে।

ক) মনোভাষাবিজ্ঞানের

খ) স্নায়ুভাষাবিজ্ঞানের

গ) সমাজভাষাবিজ্ঞানের

ঘ) নৃভাষাবিজ্ঞানের

৫১. ______ শতাব্দীতে অভিধান বোঝাতে ‘dictionarius’ শব্দটি ব্যবহার করেন জন গারল্যান্ড।

ক) দ্বাদশ

খ) ত্রয়োদশ

গ) চতুর্দশ

ঘ) পঞ্চদশ

বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো (Column Matching):

৫২. স্তম্ভ মেলানো:

  • বাম স্তম্ভ:

    • i) মিখাইল বাখতিন

    • ii) মিলিচ

    • iii) ফের্দিনঁ দ্য সোস্যুর

    • iv) স্যামুয়েল ওয়েসলি

  • ডান স্তম্ভ:

    • a) চিন্তার পোশাক

    • b) লাঙ পারোল

    • c) বহুস্বরিতা

    • d) আলংকারিক নির্বাচন

ক) i) a, ii) b, iii) c, iv) d

খ) i) c, ii) d, iii) b, iv) a

গ) i) a, ii) d, iii) b, iv) c

ঘ) i) c, ii) a, iii) d, iv) b

@ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ – WBNOTES.IN

৫৩. স্তম্ভ মেলানো:

  • বাম স্তম্ভ:

    • i) স্যার থমাস এলিয়ট

    • ii) মিলিচ

    • iii) ফের্দিনঁ দ্য সোস্যুর

    • iv) স্যামুয়েল ওয়েসলি

  • ডান স্তম্ভ:

    • a) the dress of thought

    • b) langue parole

    • c) dictionary

    • d) rhetorical choice

ক) i) a, ii) b, iii) c, iv) d

খ) i) a, ii) c, iii) d, iv) b

গ) i) a, ii) d, iii) b, iv) c

ঘ) i) c, ii) d, iii) b, iv) a

৫৪. স্তম্ভ মেলানো:

  • বাম স্তম্ভ:

    • i) তুলনামূলক ভাষাবিজ্ঞান

    • ii) মনোভাষাবিজ্ঞান

    • iii) শৈলীবিজ্ঞান

    • iv) স্নায়ুভাষাবিজ্ঞান

  • ডান স্তম্ভ:

    • a) পল ব্রোকা

    • b) স্যামুয়েল ওয়েসলি

    • c) নোয়াম চমস্কি

    • d) স্যার উইলিয়াম জোন্স

ক) i) a, ii) d, iii) b, iv) c

খ) i) d, ii) c, iii) b, iv) a

গ) i) a, ii) b, iii) d, iv) c

ঘ) i) b, ii) c, iii) a, iv) d

৫৫. স্তম্ভ মেলানো:

  • বাম স্তম্ভ:

    • i) মনোভাষাবিজ্ঞান

    • ii) শৈলীবিজ্ঞান

    • iii) সমাজভাষাবিজ্ঞান

    • iv) স্নায়ুভাষাবিজ্ঞান

  • ডান স্তম্ভ:

    • a) সাহিত্য বিশ্লেষণ অথবা সাহিত্যের নন্দনের দিকটি সঠিকভাবে তুলে ধরা

    • b) মানব মনের প্রকৃতি ও গতিপ্রকৃতির সঙ্গে মানব ভাষার সম্পর্ক আলোচনা

    • c) মস্তিষ্ক কীভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষার প্রয়োগ করে তা বুঝতে পারা

    • d) নারী পুরুষের ভাষা ব্যবহারের ভিন্নতা, অঞ্চলভেদে ও পেশাভেদে ভাষার ভিন্নতা নিয়ে আলোচনা

ক) i) b, ii) d, iii) a, iv) c

খ) i) a, ii) b, iii) d, iv) c

গ) i) b, ii) a, iii) d, iv) c

ঘ) i) a, ii) b, iii) d, iv) c

৫৬. স্তম্ভ মেলানো:

  • বাম স্তম্ভ:

    • i) স্নায়ুভাষাবিজ্ঞান

    • ii) নৃভাষাবিজ্ঞান

    • iii) মনোভাষাবিজ্ঞান

    • iv) শৈলীবিজ্ঞান

  • ডান স্তম্ভ:

    • a) ভাষা ও সাহিত্যের নান্দনিক দিকটি আলোচিত

    • b) নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক

    • c) মানব মনের গতিপ্রকৃতির সঙ্গে মানব ভাষার সম্পর্ক

    • d) মানব মস্তিষ্কের জটিল গঠন ও তার ক্রিয়ার সঙ্গে মানব ভাষার সম্পর্ক

ক) i) d, ii) c, iii) b, iv) a

খ) i) d, ii) b, iii) c, iv) a

গ) i) d, ii) a, iii) b, iv) c

ঘ) i) a, ii) b, iii) c, iv) d

@ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ – WBNOTES.IN

৫৭. স্তম্ভ মেলানো:

  • বাম স্তম্ভ:

    • i) জন গারল্যান্ড

    • ii) মিলিচ

    • iii) নোয়াম চমস্কি

    • iv) স্যামুয়েল ওয়েসলি

  • ডান স্তম্ভ:

    • a) language acquisition system

    • b) the dress of thought

    • c) dictionarius

    • d) rhetorical choice

ক) i) c, ii) d, iii) a, iv) b

খ) i) c, ii) b, iii) a, iv) d

গ) i) a, ii) c, iii) b, iv) d

ঘ) i) a, ii) c, iii) d, iv) b

সত্য ও মিথ্যাধর্মী সঠিক বিকল্প নির্ণয় করো:

৫৮. তুলনামূলক ভাষাবিজ্ঞান—

i) সমগোত্রজ ভাষাগুলির তুলনা করে।

ii) ভাষাগুলির মধ্যে বিভিন্ন ধরনের মিল খোঁজার চেষ্টা করে।

iii) ভাষাগুলির কী কী কালগত রূপান্তর হল, তা লক্ষ করে।

iv) সেই কালগত রূপান্তর কেন হল, তা আলোচনা করে।

ক) i মিথ্যা, ii সত্য, iii সত্য, iv সত্য

খ) i সত্য, ii সত্য, iii মিথ্যা, iv মিথ্যা

গ) i সত্য, ii মিথ্যা, iii মিথ্যা, iv সত্য

ঘ) i সত্য, ii সত্য, iii সত্য, iv সত্য

৫৯.

i) মানুষের ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন সংলগ্ন দিক হল ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়।

ii) ভাষাবিজ্ঞানের গবেষকদের প্রধান দুটি দল হল প্রধান ভাষাবিজ্ঞানী ও ফলিত ভাষাবিজ্ঞানী।

iii) প্রধান ভাষাবিজ্ঞানে ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস ইত্যাদি আলোচিত হয়।

iv) প্রধান ভাষাবিজ্ঞানের পাঁচটি শাখার মধ্যে অন্যতম হল ভাষাতত্ত্ব।

ক) i সত্য, ii মিথ্যা, iii মিথ্যা, iv মিথ্যা

খ) i সত্য, ii সত্য, iii সত্য, iv মিথ্যা

গ) i সত্য, ii সত্য, iii মিথ্যা, iv মিথ্যা

ঘ) i মিথ্যা, ii সত্য, iii সত্য, iv সত্য

@ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ – WBNOTES.IN

৬০. অভিধান বিজ্ঞানে বর্তমানে যুক্ত হয়েছে—

i) শব্দের মান্য উচ্চারণ

ii) শব্দের আঞ্চলিক ও উপভাষাগত পার্থক্য

iii) প্রসঙ্গ অনুযায়ী অর্থের পার্থক্য

iv) সময়ের সঙ্গে সঙ্গে শব্দার্থের পরিবর্তন

ক) i সত্য, ii সত্য, iii সত্য, iv মিথ্যা

খ) i সত্য, ii মিথ্যা, iii মিথ্যা, iv মিথ্যা

গ) i সত্য, ii সত্য, iii সত্য, iv সত্য

ঘ) i মিথ্যা, ii সত্য, iii সত্য, iv সত্য

৬১.

i) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস নিয়ে আলোচনা করে।

ii) ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার জটিল রহস্য উন্মোচন করা ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য।

iii) প্রধান ভাষাবিজ্ঞানে ভাষার সামাজিক প্রেক্ষিত গুরুত্ব পায়।

iv) শৈলীবিজ্ঞানে সাহিত্য বিশ্লেষণ করা হয়।

ক) i মিথ্যা, ii সত্য, iii মিথ্যা, iv সত্য

খ) i মিথ্যা, ii মিথ্যা, iii মিথ্যা, iv মিথ্যা

গ) i মিথ্যা, ii মিথ্যা, iii সত্য, iv সত্য

ঘ) i সত্য, ii সত্য, iii মিথ্যা, iv মিথ্যা

৬২.

i) ‘চোখের ডাক্তার’ আর ‘অক্ষি চিকিৎসক’ শব্দ দুটি হুবহু সমার্থক।

ii) সংস্কৃত-গ্রীক-ল্যাটিন-ফারসি ভাষার মধ্যে প্রচুর সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন স্যার উইলিয়াম জোন্স।

iii) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যামুয়েল ওয়েসলি।

iv) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অনুযায়ী ভাষার আলোচনার প্রধান বিষয় হল ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ইত্যাদি।

ক) i মিথ্যা, ii সত্য, iii মিথ্যা, iv সত্য

খ) i মিথ্যা, ii সত্য, iii মিথ্যা, iv মিথ্যা

গ) i সত্য, ii মিথ্যা, iii মিথ্যা, iv মিথ্যা

ঘ) i মিথ্যা, ii সত্য, iii সত্য, iv সত্য

ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাসে সঠিক বিকল্প নির্ণয় করো (Rearrange the sentences):

৬৩. বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত আলোচনার ধাপগুলি হল—

i) তথ্যকে বিশ্লেষণ

ii) যথাযথ বর্ণনা

iii) তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ

iv) সাধারণীকৃত করা

ক) i, ii, iv, iii

খ) iii, i, ii, iv

গ) iii, ii, iv, i

ঘ) ii, iii, i, iv

@ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ – WBNOTES.IN

৬৪. ভাষাবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণের পর —

i) তার যথাযথ বর্ণনা করা হয়

ii) যাচাই করা হয়

iii) অনুমান খাড়া করা হয়

iv) সাধারণীকৃত করা হয়

ক) ii, i, iii, iv

খ) i, iii, ii, iv

গ) i, ii, iv, iii

ঘ) i, iv, iii, ii

বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয়ভিত্তিক বিকল্প নির্বাচন করো (Assertion Reasoning):

৬৫. বিবৃতি (A): ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষারই চর্চা করে। লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না।

কারণ (R): যেখানে বহু সহস্র কোটি মানুষ মৌখিকভাবে ভাষা ব্যবহার করে, সেখানে তার মাত্র কয়েক শতাংশ মানুষ লিখতে জানে।

ক) A, R দুটিই সঠিক কিন্তু A-এর সঠিক ব্যাখ্যা R নয়

খ) A, R দুটিই সঠিক এবং A-এর সঠিক ব্যাখ্যা R

গ) বিবৃতি A সঠিক কিন্তু কারণ R ভুল

ঘ) বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক

@ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ – WBNOTES.IN

ক্ষেত্রভিত্তিক (Case Study) প্রশ্নের সঠিক বিকল্প নির্ণয় করো:

৬৬.

এটি হল “প্রচলিত আদর্শ থেকে বিচ্যুতি”।

এটি হল “এক ধরনের বিন্যাসের সমাহার”।

এটি হল “ব্যাকরণ-এর সম্ভাবনার বিশেষ নিষ্কাশন”।

এই উক্তিগুলি প্রযোজ্য—

ক) মনোভাষাবিজ্ঞানের ক্ষেত্রে

খ) সমাজভাষাবিজ্ঞানের ক্ষেত্রে

গ) শৈলীবিজ্ঞানের ক্ষেত্রে

ঘ) অভিধান বিজ্ঞানের ক্ষেত্রে

৬৭.

i) বক্তা পুরুষ না নারী, তার বয়স কত, সমাজের কোন স্তরের মানুষ তিনি, এসব নির্ণয় করা হয়

ii) গুরুজনদের ও সমবয়সীদের সাথে কথা বলার পার্থক্য নিরূপিত হয়

iii) সভাসমিতির ভাষা ও ঝগড়ার ভাষার আলাদা ধরন বোঝানো হয়

iv) ছাত্রদের স্কুলে মান্য ভাষা ব্যবহার অথচ বাড়িতে উপভাষা ব্যবহারের বিষয়টি আলোচিত হয়

যে ক্ষেত্রটিতে, তা হল—

ক) সচল সমাজভাষাবিজ্ঞান

খ) নৃভাষাবিজ্ঞান

গ) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান

ঘ) বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞান

রেখাচিত্রভিত্তিক সঠিক বিকল্প নির্ণয় করো:

৬৮. রেখাচিত্র:

  • ফলিত ভাষাবিজ্ঞান

    • সমাজভাষাবিজ্ঞান

    • ? (a)

    • নৃভাষাবিজ্ঞান

    • ? (b)

    • শৈলীবিজ্ঞান

ক) a) অভিধান বিজ্ঞান, b) রূপতত্ত্ব

খ) a) বাক্যতত্ত্ব, b) মনোভাষাবিজ্ঞান

গ) a) স্নায়ুভাষাবিজ্ঞান, b) ধ্বনিতত্ত্ব

ঘ) a) স্নায়ুভাষাবিজ্ঞান, b) মনোভাষাবিজ্ঞান

ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা Answer Key :

বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো:

১. ঘ) তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ

২. ঘ) সবকটি

৩. ক) মানুষের মুখের ভাষাকে

৪. খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান

৫. খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

৬. গ) স্যার উইলিয়াম জোন্স

৭. ঘ) ইন্দো-ইউরোপীয়

৮. ঘ) তুলনামূলক ভাষাবিজ্ঞান

৯. ক) তুলনামূলক ভাষাবিজ্ঞানের অন্তর্গত

১০. ক) ইউরোপ ও আমেরিকায়

১১. ক) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে

১২. গ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান

১৩. গ) রূপতত্ত্বের বিষয়

১৪. গ) ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য

১৫. খ) সমাজভাষাবিজ্ঞান

১৬. ঘ) রেজিস্টার

১৭. গ) একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ অন্য ভাষার মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে দুটি ভাষাকেই সমান্তরাল ভাবে ব্যবহার করে

১৮. খ) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান

১৯. ঘ) নোয়াম চমস্কি

২০. খ) Language Acquisition Device

২১. গ) system

২২. খ) মনের

২৩. ক) মনোভাষাবিজ্ঞানে

২৪. ঘ) সবকটি

২৫. ঘ) পল ব্রোকা

২৬. ক) স্নায়ুভাষাবিজ্ঞান

২৭. গ) স্নায়ুভাষাবিজ্ঞান

২৮. ক) লাঙ পারোল

২৯. ক) শৈলীভাষাবিজ্ঞানের

৩০. গ) শব্দার্থগত বা semantic

৩১. ঘ) বিষয় অভিধানে

৩২. ঘ) জন গারল্যান্ড

৩৩. খ) স্যার থমাস এলিয়ট

৩৪. ঘ) বাগার্থগত স্তর

৩৫. ঘ) সবকটি

৩৬. ক) ভাষার ধ্বনি ও অর্থের মধ্যে সংযোগ ব্যাখ্যা করে

৩৭. ক) সমাজভাষাবিজ্ঞান ও নৃভাষাবিজ্ঞান

৩৮. খ) মনোভাষাবিজ্ঞান

৩৯. খ) নৃভাষাবিজ্ঞানে

৪০. ক) শৈলীবিজ্ঞানে

শূন্যস্থান পূরণের সঠিক বিকল্প:

৪১. খ) নবীন

৪২. ক) বিজ্ঞানসম্মত

৪৩. ঘ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের

৪৪. ঘ) অঙ্গ-প্রত্যঙ্গ

৪৫. ঘ) ফলিত ভাষাবিজ্ঞানে

৪৬. গ) মার্কিন দেশে

৪৭. গ) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞানের

৪৮. গ) লাঙ, পারোল

৪৯. ঘ) evaluative

৫০. খ) স্নায়ুভাষাবিজ্ঞানের

৫১. খ) ত্রয়োদশ

বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলানো:

৫২. খ) i) c, ii) d, iii) b, iv) a

৫৩. ঘ) i) c, ii) d, iii) b, iv) a

৫৪. খ) i) d, ii) c, iii) b, iv) a

৫৫. গ) i) b, ii) a, iii) d, iv) c

৫৬. খ) i) d, ii) b, iii) c, iv) a

৫৭. ক) i) c, ii) d, iii) a, iv) b

সত্য ও মিথ্যাধর্মী সঠিক বিকল্প:

৫৮. খ) i সত্য, ii সত্য, iii মিথ্যা, iv মিথ্যা

৫৯. খ) i সত্য, ii সত্য, iii সত্য, iv মিথ্যা

৬০. গ) i সত্য, ii সত্য, iii সত্য, iv সত্য

৬১. ক) i মিথ্যা, ii সত্য, iii মিথ্যা, iv সত্য

৬২. ক) i মিথ্যা, ii সত্য, iii মিথ্যা, iv সত্য

ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস:

৬৩. খ) iii, i, ii, iv

৬৪. খ) i, iii, ii, iv

বিবৃতি ও কারণ:

৬৫. ঘ) বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক

ক্ষেত্রভিত্তিক (Case Study) ও রেখাচিত্রভিত্তিক প্রশ্ন:

৬৬. গ) শৈলীবিজ্ঞানের ক্ষেত্রে

৬৭. ঘ) বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞান

৬৮. ঘ) a) স্নায়ুভাষাবিজ্ঞান, b) মনোভাষাবিজ্ঞান

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top