ধ্বনিতত্ত্ব MCQ । সংসদ মডেল প্রশ্ন
ধ্বনিতত্ত্ব MCQ । সংসদ মডেল প্রশ্ন দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নগুলির সমাধানের মধ্য দিয়ে তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নগুলির শেষে সঠিক উত্তরের ধ্বনিতত্ত্ব MCQ Answer Key প্রদান করা হলো। প্রথমে শিক্ষার্থীরা প্রশ্নগুলি দেখে সঠিক উত্তরটি খাতায় লিখবে এবং তারপরে ধ্বনিতত্ত্ব Answer Key থেকে উত্তরগুলি মিলিয়ে নেবে। এভাবে অনুশীলন করলে তোমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। তোমাদের সহায়তায় আমরা সর্বদা তোমাদের পাশে আছি।
আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি।
ধ্বনিতত্ত্ব MCQ । সংসদ মডেল প্রশ্ন :
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তর দাও:
১. ভাষাবিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা হয় তাকে বলে—
(ক) ধ্বনিতত্ত্ব
(খ) শব্দার্থ তত্ত্ব
(গ) রূপতত্ত্ব
(ঘ) বাক্যতত্ত্ব
২. অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না—
(ক) শ্বাসাঘাত
(খ) ব্যঞ্জনধ্বনি
(গ) যতি
(ঘ) সুরতরঙ্গ
৩. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল—
(ক) তিনটি
(খ) চারটি
(গ) আটটি
(ঘ) ছয়টি
৪. ‘র’-ধ্বনিটি হল—
(ক) কম্পিত ধ্বনি
(খ) পার্শ্বিক ধ্বনি
(গ) উষ্ম ধ্বনি
(ঘ) তাড়িত ধ্বনি
৫. বাগধ্বনি প্রধানত কয়প্রকার?
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার
৬. অবিভাজ্য ধ্বনিগুলির মধ্যে পড়ে—
(ক) দৈর্ঘ্য
(খ) অঘোষ ধ্বনি
(গ) ঘোষ ধ্বনি
(ঘ) সুরতরঙ্গ
৭. মুখের মান্য বাংলার স্বরধ্বনি সংখ্যা—
(ক) এগারোটি
(খ) সাতটি
(গ) বারোটি
(ঘ) দশটি
৮. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল—
(ক) তিনটি
(খ) পাঁচটি
(গ) চারটি
(ঘ) ছয়টি
৯. বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলিকে বলা হয়—
(ক) মহাপ্রাণ ধ্বনি
(খ) অল্পপ্রাণ ধ্বনি
(গ) ঘোষ ধ্বনি
(ঘ) অঘোষ ধ্বনি
১০. স্পর্শ ধ্বনির সংখ্যা ক-টি?
(ক) ২৫টি
(খ) ৩০টি
(গ) ৪০টি
(ঘ) ৪৫টি
@ ধ্বনিতত্ত্ব MCQ – WBNOTES.IN
১১. খণ্ড ধ্বনির অপর নাম কী?
(ক) অবিভাজ্য ধ্বনি
(খ) অপিনিহিতি
(গ) সমীভবন
(ঘ) বিভাজ্য ধ্বনি
১২. বর্গের কোন ধ্বনিগুলি নাসিক্য ধ্বনি?
(ক) চতুর্থ ধ্বনি
(খ) দ্বিতীয় ধ্বনি
(গ) তৃতীয় ধ্বনি
(ঘ) পঞ্চম ধ্বনি
১৩. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে—
(ক) যুক্ত ধ্বনি
(খ) গুচ্ছ ধ্বনি
(গ) দলগুচ্ছ
(ঘ) প্রত্যয়গুচ্ছ
১৪. অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয়—
(ক) বাগধ্বনি
(খ) শব্দধ্বনি
(গ) যুক্তধ্বনি
(ঘ) ধ্বনিতত্ব
১৫. ন্যূনতম শব্দজোড়-এর শব্দ দুটি হওয়া চাই—
(ক) একটি ভাষার
(খ) একাধিক ভাষার
(গ) কমপক্ষে দুটি ভাষার
(ঘ) সমাজ ভাষার
@ ধ্বনিতত্ত্ব MCQ – WBNOTES.IN
১৬. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা—
(ক) ২০০টির বেশি
(খ) ৩০০টির বেশি
(গ) ৪০০টির বেশি
(ঘ) ৬০০টির বেশি
১৭. বাগধ্বনি হল—
(ক) ভাষার অর্থ বিশ্লেষণকারী বৃহত্তম একক
(খ) ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক
(গ) ভাষার অর্থ বহনকারী ক্ষুদ্রতম একক
(ঘ) ভাষার অর্থহীন বৃহত্তম একক
১৮. ‘ল’ ধ্বনিটি হল—
(ক) পার্শ্বিক ধ্বনি
(খ) নাসিক্য ধ্বনি
(গ) কম্পিত ধ্বনি
(ঘ) উষ্ম ধ্বনি
১৯. বাক্যে সুরের ওঠা-পড়াকে বলা হয়—
(ক) যতি
(খ) দল
(গ) সুরতরঙ্গ
(ঘ) শ্বাসাঘাত
২০. কোন ধ্বনিটি কোন ধ্বনিতত্ব পরিবারের তা শনাক্ত করে—
(ক) ন্যূনতম শব্দজোড়
(খ) পরিপূরক অবস্থান
(গ) ধ্বনিতত্ব
(ঘ) সহধ্বনি
@ ধ্বনিতত্ত্ব MCQ – WBNOTES.IN
শূন্যস্থান পূরণ করো:
১. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা ______।
(ক) ৪০০
(খ) ৩০০
(গ) ২০০
(ঘ) ১০০
২. উচ্চারণের সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণের ভেদকে ______ বলে।
(ক) ন্যূনতম শব্দজোড়
(খ) পরিপূরক অবস্থান
(গ) মুক্তবৈচিত্র্য
(ঘ) সুরতরঙ্গ
৩. কখনোই শব্দের আদ্যস্থানে উচ্চারিত হয় না ______ নামক ধ্বনি।
(ক) গ
(খ) ত
(গ) প
(ঘ) ড়
৪. প্রতিটি ধ্বনিতত্ব হল এক-একটি ধ্বনি পরিবার, ______ সেই পরিবারের সদস্য।
(ক) বাগধ্বনি
(খ) গুচ্ছধ্বনি
(গ) যুক্তধ্বনি
(ঘ) সহধ্বনি
৫. একক বাগধ্বনি হল ভাষার অর্থহীন এবং ______ একক।
(ক) দীর্ঘতম
(খ) ক্ষুদ্রতম
(গ) বৃহত্তম
(ঘ) স্বল্পতম
@ ধ্বনিতত্ত্ব MCQ – WBNOTES.IN
সত্য ও মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:
i. ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি তৈরি হয়।
ii. পাশাপাশি উচ্চারিত দুই ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে।
iii. বাংলা ভাষায় তিন ব্যঞ্জন-এর সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা দুই।
iv. একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে সুরতরঙ্গ বলে।
বিকল্পসমূহ:
(ক) i সত্য, ii সত্য, iii মিথ্যা, iv সত্য
(খ) i মিথ্যা, ii সত্য, iii মিথ্যা, iv সত্য
(গ) i মিথ্যা, ii মিথ্যা, iii সত্য, iv মিথ্যা
(ঘ) i সত্য, ii মিথ্যা, iii সত্য, iv মিথ্যা
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো:
বাম স্তম্ভ:
i ধ্বনিবিজ্ঞান
ii বিভাজ্য ধ্বনি
iii ধ্বনিতত্ত্ব
iv অবিভাজ্য ধ্বনি
ডান স্তম্ভ:
a ব্যবহারিক চরিত্র বিশ্লেষণগত
b শ্বাসাঘাত
c স্বরধ্বনি
d উচ্চারণগত
সঠিক মিলটি হল:
(ক) i d, ii c, iii a, iv b
(খ) i b, ii c, iii d, iv a
(গ) i d, ii b, iii c, iv a
(ঘ) i a, ii b, iii c, iv d
@ ধ্বনিতত্ত্ব MCQ – WBNOTES.IN
ধ্বনিতত্ত্ব Answer Key:
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তর:
১. (ক) ধ্বনিতত্ত্ব
২. (খ) ব্যঞ্জনধ্বনি
৩. (খ) চারটি
৪. (ক) কম্পিত ধ্বনি
৫. (ক) দুই প্রকার
৬. (ক) দৈর্ঘ্য
৭. (খ) সাতটি
৮. (গ) চারটি
৯. (ক) মহাপ্রাণ ধ্বনি
১০. (ক) ২৫টি
১১. (ঘ) বিভাজ্য ধ্বনি
১২. (ঘ) পঞ্চম ধ্বনি
১৩. (খ) গুচ্ছ ধ্বনি
১৪. (ঘ) ধ্বনিতত্ব
১৫. (ক) একটি ভাষার
১৬. (ক) ২০০টির বেশি
১৭. (খ) ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক
১৮. (ক) পার্শ্বিক ধ্বনি
১৯. (গ) সুরতরঙ্গ
২০. (খ) পরিপূরক অবস্থান
@ ধ্বনিতত্ত্ব MCQ – WBNOTES.IN
শূন্যস্থান পূরণ:
১. (গ) ২০০
২. (গ) মুক্তবৈচিত্র্য
৩. (ঘ) ড়
৪. (ঘ) সহধ্বনি
৫. (খ) ক্ষুদ্রতম
সত্য ও মিথ্যা নির্ণয়:
(ঘ) i সত্য, ii মিথ্যা, iii সত্য, iv মিথ্যা
স্তম্ভ মেলানো:
(ক) i d, ii c, iii a, iv b






















