অদল বদল গল্পের MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা

অদল বদল গল্পের MCQ প্রশ্নের উত্তর  WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো। মাধ্যমিক পরীক্ষা দিতে চলা দশম শ্রেণির শিক্ষার্থীরা এই MCQ প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি। 

অদল বদল গল্পের MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা : 

 

১) ‘হোলির দিনের পড়ন্ত বিকেল’- হোলি যে ঋতুতে হয়- বসন্ত

২) ‘পড়ন্ত’ শব্দের অর্থ হল- শেষ হয়ে আসছে এমন

৩) পান্নালাল প্যাটেল ছিলেন- গুজরাটি ভাষার লেখক

৪) নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে খেলছিল- ধুলো ছোড়াছুড়ি

৫) ‘অদল বদল’ গল্পের দুই বন্ধু হল- অমৃত ও ইসাব

৬) অমৃত ও ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল- জামা

৭) অমৃত ও ইসাব পড়ত- একই স্কুলে একই ক্লাসে

৮) দুজনের বাবা পেশায় ছিলেন- চাষি

৯) অমৃতের ছিল- বাবা-মা দু’জনই 

১০) ইসাবের বাড়িতে ছিল- শুধু বাবা

১১) দুজনের একরকম পোশাক দেখে অমৃত ও ইসাবকে বলা হয়েছিল- কুস্তি করতে

১২) অমৃত তার বাবা-মাকে জ্বালিয়েছিল- নতুন জামার জন্য

১৩) ‘শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল’- ‘ফতোয়া’ শব্দের অর্থ হল- বিধান 

১৪) ‘তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো’- এখানে কপালে আছে বলতে বলা হয়েছে- প্রহার

১৫) ইসাবের জামা ছিঁড়ে যাবার কারণ- তাকে খেতে কাজ করতে হত

১৬) ‘ও মরিয়া হয়ে বলল’- এখানে ‘ও’ হল- অমৃত

১৭) অমৃত যেখানে লুকিয়ে ছিল- ইসাবের বাবার গোয়ালঘর

১৮) ‘এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন’- উনি বলতে বোঝানো হয়েছে- অমৃতের মা

১৯) অমৃত একেবারেই গররাজি ছিল- ইসাবের সঙ্গে কুস্তি লড়তে

২০) ছেলেছোকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল- খোলা মাঠে

২১) যে ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল- কালিয়া

২২) ‘ইসাবের মেজাজ চড়ে গেল’- কারণ- ইসাব অমৃতকে খুব ভালোবাসত

২৩) ‘সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল’- কারণ- কালিয়ার বাবা-মা তাদের মারবে

২৪) ইসাবের জামার কাপড় ছিঁড়ে গিয়েছিল- ছ’ইঞ্চি 

২৫) ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল’- ওদের ভয় পাওয়ার কারণ- বাবার হাতে মার খাওয়া

২৬) ‘এমন সময়ে শুনতে পেল’- ইসাবের বাবা ইসাবকে ডাকছেন

২৭) গ্রাম প্রদান তাদের নাম দিয়েছিলেন- অদল বদল

২৮) অমৃতের নাম হয়েছিল- অদল

২৯) ইসাবের নাম হয়েছিল- বদল 

৩০) গল্পে উল্লিখিত খাঁটি জিনিসটি হল- মায়ের ভালোবাসা

৩১) অমৃতের মাকে ডাকা হয়েছে যা বলে- বাহালি বৌদি 

৩২) ইসাবের বাবার নাম- হাসান 

৩৩) অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন- অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত

৩৪) ‘একটা বুদ্ধি খেলে গেল’- বুদ্ধি খেলেছিল যার মাথায়- অমৃত 

৩৫) ইসাবের জামার পকেট ছিঁড়েছিল- কালিয়া 

অতিরিক্ত সংযোজনঃ

১. লেখক পরিচিতি: ‘অদল-বদল‘ গল্পের মূল লেখক গুজরাটি সাহিত্যিক পান্নালাল প্যাটেল।

২. ভাষান্তর: গল্পটি গুজরাটি ভাষা থেকে বাংলায় তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।

৩. প্রধান চরিত্র: গল্পের মূল দুটি প্রধান চরিত্র হলো দুই বন্ধু—অমৃত ও ইসাব।

4. পোশাকের মিল: হোলির দিনে অমৃত এবং ইসাব—দুজনেই হুবহু একই রকম নতুন জামা পরেছিল।

৫. পেশাগত মিল: দুজনের বাবার পেশাই ছিল চাষবাস এবং দুজনেই একই জমিতে চাষ করতেন।

৬. ঋণের বোঝা: দুই বন্ধুর বাবারাই নিজেদের জমি বন্ধক রেখে মহাজনের কাছ থেকে ধার করেছিলেন।

৭. অমৃতের জেদ: ইসাবের মতো নতুন জামা না পেলে অমৃত স্কুলে যাবে না বলে জেদ ধরেছিল।

৮. অমৃতের মা: জামা ছিঁড়ে গেলে স্বামী মারধর করবেন জেনেও অমৃতের মা তাকে নতুন জামা কিনে দিয়েছিলেন।

৯. পার্থক্য: অমৃত ও ইসাবের মধ্যে একমাত্র তফাত ছিল—অমৃতের বাবা-মা ও তিন ভাই ছিল, কিন্তু ইসাবের ছিল শুধু তার বাবা (হাসান)।

১০. কুস্তির আহ্বান: কালিয় নামের একটি ছেলে অমৃতকে কুস্তি লড়ার জন্য জোর করে আহ্বান জানিয়েছিল।

১১. বন্ধুর পাশে: কালিয় অমৃতকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিলে, বন্ধুকে বাঁচাতে ইসাব এগিয়ে আসে।

১২. কুস্তির ফল: ইসাব কালিয়কে লড়াইতে হারিয়ে দেয় এবং কালিয় মাটিতে আছাড় খেয়ে কেঁদে ফেলে।

১৩. বিপত্তি: কুস্তি লড়ার সময় ইসাবের নতুন জামার পকেট ও বুক বরাবর ছয় ইঞ্চি পরিমাণ ছিঁড়ে যায়।

১৪. ভয়ের কারণ: জামা ছেঁড়ার কারণে ইসাবের বাবা তাকে চাবুক দিয়ে মারবেন—এই ভয়ে দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে।

১৫. অমৃতের বুদ্ধি: পরিস্থিতি সামলাতে অমৃত ইসাবকে বলে তাদের জামা দুটি অদল-বদল করে নিতে।

১৬. যুক্তি: অমৃতের যুক্তি ছিল, তার মা তাকে মারলেও বাঁচানোর জন্য তার বাবা আছেন, কিন্তু ইসাবকে বাঁচানোর কেউ নেই।

১৭. লুকিয়ে জামা বদল: দুই বন্ধু একটি পরিত্যক্ত গলির ভেতরে গিয়ে লুকিয়ে জামা অদল-বদল করে।

১৮. ধরা পড়া: অমৃতের ছেঁড়া জামা দেখে তার মা প্রথমে রাগ করলেও, পুরো ঘটনা শুনে তার চোখ দিয়ে জল এসে পড়ে।

১৯. হাসানের প্রতিক্রিয়া: ইসাবের বাবা হাসান লুকিয়ে সব দেখছিলেন এবং ছেলেদের এই গভীর ভালোবাসা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন।

২০. গল্পের মূল সুর: এই গল্পে দুই বন্ধুর সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে ‘খাঁটি মানবতা’ জয়ী হয়েছে।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

অদল বদল গল্পের MCQ প্রশ্নের উত্তর

অদল বদল গল্পের প্রশ্নের উত্তরগুলি দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

অদল বদল - পান্নালাল প্যাটেল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top