class-seven-first-unit-test-bengali-question-set

সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন (Class Seven First Unit Test Bengali Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৩০ নম্বরের বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন : 

 

প্রথম ইউনিট টেস্ট

শ্রেণিঃ সপ্তম  বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৩০  সময়ঃ ১ ঘন্টা

১) পূর্ণবাক্যে উত্তর দাওঃ (যে কোনো ছয়টি) ১*৬=৬

১.১) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতাটির রচয়িতা কে?

১.২) খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকেন? 

১.৩) ‘পাখি সব করে রব’ – উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ?

১.৪) রামকিঙ্কর বেইজের ‘প্রথম শিল্পের ইস্কুল’ কোনটি?

১.৫) ‘চিনবে তারা ভুবনটাকে’ – কারা, কীভাবে ভুবনটাকে চিনবে? 

১.৬) কী লিখে পাগলা গণেশ বাতাসে ভাসিয়ে দিচ্ছিল?

১.৭) মুর্শিদি কী? 

১.৮) ‘তামরস’ শব্দের অর্থ কী? 

 

২) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ (যে কোনো পাঁচটি) ১*৫=৫

২.১) ‘পাগলা গণেশ’ একটি – (বিজ্ঞান/রূপকথা/হাস্যকৌতুক/কল্পবিজ্ঞান) বিষয়ক গল্প। 

২.২) ‘চিরস্থির কবে নীর’ – ‘নীর’ শব্দের অর্থ হল – (বাসা/জল/আবরণ/নদী)।

২.৩) খোকনের বাবার বন্ধু ছিলেন একজন – (চিত্রকর/শিক্ষক/কবি/জাদুকর)। 

২.৪) ‘পৃথিবী যে উচ্ছন্নে গেল’ – বক্তা হলেন – (পুলিশম্যান/রাষ্ট্রপুঞ্জের মহাসচিব/পাগলা গণেশ/পাগলা গণেশের স্ত্রী)।

২.৫) ‘শিশুগণ দেয় মন নিজ নিজ _________ (কাজে/গানে/পাঠে/কর্মে)। 

২.৬) যা না করলে পদ্য লেখা সহজ নয়, তা হল – (ছন্দে কান দেওয়া/মন্দ কথায় কান দেওয়া/রঙ্গে মন দেওয়া/দ্বন্দ্বে কান দেওয়া)।

২.৭) ‘একুশের কবিতা’ পাঠ্যাংশটিতে আছে – (কৃষক আন্দোলনের/অসহযোগ আন্দোলনের/ভাষা আন্দোলনের/গণ আন্দোলনের)। 

 

৩) তিন-চারটি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো দুটি) ২*২=৪ 

৩.১) খোকন কোথায় ড্রয়িং শিখত? তার প্রথম দিকের আঁকা ছবিগুলি কী ছিল? ১+১ 

৩.২) ‘মধুহীন কোরো না গো’ – ‘মধু’ শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? ২ 

৩.৩) লেখক রামকিঙ্কর বেইজ কীভাবে রঙের প্রয়োজন মেটাতেন? ২ 

 

৪) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৪.১) ‘আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি’ – বক্তা কে? তিনি কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছেন? তার চেষ্টা কী সফল হয়েছিল? ১+৩+১ 

৪.২) ‘জীবন হবে পদ্যময়’ – কার লেখা কোন রচনার অংশ? কীভাবে জীবন পদ্যময় হবে তা কবিতা অবলম্বনে লেখো। ২+৩ 

 

৫) নির্দেশ অনুসারে উত্তর দাওঃ (যে-কোনো দুটি) ২*২=৪ 

৫.১) কালিয়ার বনে কীভাবে যাওয়া যায়? সেখানে কার গা থেকে গুলি ঠিকরে পড়ে?

৫.২) মাকু কে? সে কী কী কাজ করতে পারে? ১+২

৫.৩) আম্মা সোনা আর টিয়াকে খেলনা দিতে চাননি কেন? ১+১

 

৬) নির্দেশ অনুসারে উত্তর দাওঃ (যে কোনো তিনটি) ২*৩=৬ 

৬.১) উদাহরণ-সহ সংজ্ঞা দাও (একটি) : তৎসম শব্দ, মিশ্র শব্দ, তদ্ভব শব্দ 

৬.২) সঠিক বানানটি বেছে নিয়ে লেখো (দুটি) : গণিত/গনিত/গোণিত, পরিস্কার/পরিষ্কার/পরিসকার, সূর্য/সুর্য/সূরজ, মন্ত্রী/মন্ত্রি/মন্তি। 

৬.৩) কোন্‌টি কোন্‌ শ্রেণির শব্দ লেখো (দুটি) : বালক, হাত, ঝাঁটা, মাস্টারমশাই। 

৬.৪) অর্ধ-তৎসম শব্দের দুটি উদাহরণ দাও। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন

সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

Class Seven Question Sets

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top