Class Twelve 4th Semester Bengali Question Paper

Class Twelve 4th Semester Bengali Question Paper

দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে Class Twelve 4th Semester Bengali Question Paper প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই প্রশ্নগুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

Class Twelve 4th Semester Bengali Question Paper

 

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৬

পূর্ণমানঃ ৪০  সময়ঃ ২ ঘন্টা 

১) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫  

১.১) ‘দু’দুটো খুন হয়ে গেল’ – কারা, কীভাবে খুন হল? তাদের খুন হওয়া নিয়ে গ্রামের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? ২+৩

১.২) ‘না কি সব গরীবের স্বর্গ আসলে এক?’ – কোন্‌ অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবীর? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। ২+৩

 

২) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

২.১) ‘মধ্যবিত্তমদির জগতে আমরা বেদনাহীন – অন্তহীন বেদনার পথে’ – ‘মধ্যবিত্তমদির জগৎ’ বলতে কী বুঝিয়েছেন? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ২+৩ 

২.২) ‘বলে গেল।/সেই মানুষ এখনও এলো না’ – ‘সেই মানুষ’ বলতে কে, কাকে বুঝিয়েছেন? সেই মানুষটির আসতে দেরি হওয়ার জন্য উদ্দিষ্টের মানসিক উৎকন্ঠা কীভাবে প্রকাশ পেয়েছে? ২+৩

 

৩) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৩.১) ‘আপনার মনে পড়ছে নাআপনার বাড়ি কোথায়?’ – কে, কাকে, কখন এই উক্তিটি করেন? শ্রোতা যে উত্তর দিয়েছিলেন তার মর্মার্থ ব্যাখ্যা করো। ২+৩

৩.২) ‘এইতো জীবনের সত্য কালীনাথ’ – প্রসঙ্গ উল্লেখ করে বক্তা কথিত ‘জীবনের সত্য’-টির পরিচয় দাও। ২+৩

 

৪) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৪.১) ‘আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম’ – কে কার সঙ্গে চলে যেতে চায়? তার এই যেতে চাওয়ার কারণ কী? ২+৩

৪.২) ‘কেউ বলে ‘সময় বয়ে যাচ্ছে’, কেউ বলে ‘সময় হয়নি’ – কে কখন এই উক্তিটি করে? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। ২+৩

৪.৩) ‘দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম’ – কে, কার কাছে, কীভাবে দই বেচার সুখ শিখে নিলেন তা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। ২+৩

৪.৪) ‘ডাকঘর’ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। ৫

 

৫) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) বাংলার চিত্রকলার বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ৫

৫.২) বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। ৫

 

৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০ 

৬.১) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করোঃ ১০

শক্তির সন্ধানে মানুষ

অঙ্গার সম্পদ বা মাটির নীচের তেল চিরদিন থাকবে না। ভাণ্ডার হতে যা খরচ হচ্ছে তার প্রতিপূরণ হচ্ছে না। যে অবস্থায় এ সব সম্পদ সঞ্চয় সম্ভব হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে তারও আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে। তাই আজকের সাবধানি মহলে শোনা যায় সতর্কতার বাণী। আর কতকাল অঙ্গার বা তেল মনুষ্য সমাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে পারবে তারও হিসাব হচ্ছে মাঝে মাঝে। মানুষ ছুটছে নতুন কয়লা খনির সন্ধানে, নতুন তেলের উৎস মাটির বাইরে আনতে।

৬.২) প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করোঃ ১০

জীবনানন্দ দাশ

জন্মঃ ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি।

বাবাঃ সত্যানন্দ দাশ।

মাঃ কুসুমকুমারী দাশ।

ছোটোবেলার পড়াশোনাঃ বরিশালের ব্রজমোহন বিদ্যালয়।

কলেজজীবনঃ ব্রজমোহন কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ, পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়।

কর্মজীবনঃ সিটি কলেজ, বাগেরহাট কলেজ, রামযশ কলেজ, ব্রজমোহন কলেজ, খঙ্গপুর কলেজ, বড়িষা কলেজ, হাওড়া গার্লস কলেজে অধ্যাপনা।

প্রথম কবিতা মুদ্রণঃ ১৩২৬ বঙ্গাব্দে ‘ব্রহ্মবাদী’ পত্রিকায়।

প্রথম কাব্যগ্রন্থঃ ১৯২৭ খ্রিস্টাব্দের ‘ঝরাপালক’।

অন্যান্য কাব্যগ্রন্থঃ ‘ধূসর পাণ্ডুলিপি’, ‘বনলতা সেন’, ‘মহাপৃথিবী’, ‘সাতটি তারার তিমির’, ‘রূপসী বাংলা’, ‘বেলা-অবেলা-কালবেলা’ ইত্যাদি।

কবিতার বৈশিষ্ট্যঃ চিত্ররূপময়তা এবং নাগরিক মানুষের পালটে যাওয়া জীবনবোধ।

রচিত উপন্যাসঃ ‘জলপাইহাটি’, ‘মাল্যবান’, ‘সুতীর্থ’, ‘কারুবাসনা’ইত্যাদি।

উল্লেখযোগ্য প্রবন্ধঃ ‘কবিতার কথা’।

মৃত্যুঃ ১৯৫৪ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর, ট্রাম দুর্ঘটনায়।

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

Class Twelve 4th Semester Bengali Question Paper

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর (নোট) দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

class-twelve-4th-semester-bengali-question

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top