class-twelve-forth-semester-bengali-question-paper-2026

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৬ । Class Twelve Forth Semester Bengali Question Paper 2026

দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৬ (Class Twelve Forth Semester Bengali Question Paper 2026) প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই প্রশ্নগুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৬ । Class Twelve Forth Semester Bengali Question Paper 2026

 

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৬

পূর্ণমানঃ ৪০  সময়ঃ ২ ঘন্টা 

১) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫  

১.১) ‘ধীরেনকে যখন ডেকে আনা হল’ – ধীরেনকে ডেকে আনা হল কেন? ধীরেনের পরিচয় দাও। ২+৩

১.২) ‘হারুন সালেমের মাসি’ গল্প অবলম্বনে গৌরবীর চরিত্র বিশ্লেষ করো। ৫

 

২) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

২.১) ‘ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত’ – কবি কোন্‌ স্বর্গের কথা বলেছেন? কবি কীভাবে সেই স্বর্গে ভারতবর্ষকে জাগরিত করার প্রার্থনা করেছেন? ২+৩ 

২.২) ‘সেই সব রীতি আজ মৃতের চোখের মত’ – ‘মৃতের চোখ’ বলতে কী বুঝিয়েছেন কবি? ‘সেই সব রীতি’ এবং সেগুলিকে মৃতের চোখের মতো বলার কারণ আলোচনা করো। ২+৩

 

৩) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৩.১) ‘পবিত্রতার নামাবলিটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে’ – ‘পবিত্রতার নামাবলি’ বলতে বক্তা কী বুঝিয়েছেন? কোন্‌ অভিজ্ঞতা থেকে বক্তা এই কথাটি বললেন? ২+৩

৩.২) ‘সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম’ – বক্তা কী বুঝেছিলেন? বক্তার এরূপ উপলব্ধির প্রেক্ষাপট আলোচনা করো। ২+৩

 

৪) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৪.১) ‘ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না।’ – কে, কার সম্পর্কে এ কথা বলেছে? এই উক্তির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা লেখো। ২+৩=৫

৪.২) ‘ডাকঘর’ নাটক অবলম্বনে অমল চরিত্রটির পরিচয় দাও। ৫

৪.৩) ‘ডাকঘর’ নাটক অবলম্বনে ঠাকুরদা চরিত্রটি বিশ্লেষণ করো। ৫

৪.৪) ‘বোলো যে, ‘সুধা তোমাকে ভোলেনি’ – কে, কখন এই উক্তি করে? তার উক্তির অন্তর্নিহিত অর্থ লেখো। ২+৩

 

৫) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাষ্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ৫

৫.২) বাংলা সিনেমার ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো।  ৫

 

৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০ 

৬.১) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করোঃ ১০

বাংলা বইয়ের দুঃখ

বিলাতে অন্তত সামাজিকতার দিক থেকেও লোক বই কেনে। কিন্তু আমাদের দেশে সে বালাই নেই। ও দেশে বাড়িতে গ্রন্থাগার রাখা একটা আভিজাত্যের পরিচয়। শিক্ষিত সকলেরই বই কেনার অভ্যাস আছে। না কিনলে নিন্দে হয় – হয়তো বা কর্তব্যেরও ত্রুটি ঘটে। আর অবস্থাপন্ন লোকেদের তো কথাই নেই। তাদের প্রত্যেকেরই বাড়িতে এক একটা বড়ো গ্রন্থাগার আছে। কিন্তু দুর্ভাগা জাত আমরা। আমাদের শিক্ষিতদের মধ্যেও পুস্তকের প্রচলন নেই।

৬.২) প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করোঃ ১০

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

জন্মঃ ২৬ সেপ্টেম্বর, ১৮২০ বীরসিংহ গ্রাম (তদানীন্তন হুগলি জেলা)।

মাতা-পিতাঃ ভগবতী দেবী, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়।

শিক্ষাজীবনঃ পাঠশালা, পরে কলিকাতা রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়। ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ। সংস্কৃত ভাষাশ্রিত বিদ্যার পরে ইংরেজি ভাষাশ্রিত বিদ্যায় শিক্ষাগ্রহণ।

কর্মজীবনঃ সংস্কৃত কলেজ, ফোট উইলিয়াম কলেজ, সংস্কৃত কলেজ। ফোর্ট উইলিয়ামে বাংলা ভাষার পণ্ডিত, সংস্কৃত কলেজে সাহিত্যের অধ্যাপক, পরে অধ্যক্ষ। ১৮৫৭-এর নভেম্বর থেকে অন্তত ৩৫টি স্কুল স্থাপন।

সমাজসংস্কারঃ বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ আন্দোলন। স্ত্রীশিক্ষার প্রসার ও বিধবাবিবাহ প্রচলন।

সাহিত্যকৃতিঃ বাংলা গদ্যের আধুনিক রূপদানের তিনি ‘সেনাপতি’। বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, আখ্যানমঞ্জরী প্রভৃতি গ্রন্থ রচনার পাশাপাশি অনুবাদ গ্রন্থ – বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস ইত্যাদি।

মৃত্যুঃ ২৯ জুলাই, ১৮৯১।

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর (নোট) দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

class-twelve-4th-semester-bengali-question

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top