first-semester-bengali-question-class-11

প্রথম সেমিস্টার বাংলা প্রশ্ন Class 11

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রথম সেমিস্টার বাংলা প্রশ্ন Class 11 প্রদান করা হলো। এই একাদশ শ্রেণির বাংলা মডেল প্রশ্ন সেটটি শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সহায়তা প্রদান করবে। 

প্রথম সেমিস্টার বাংলা প্রশ্ন Class 11 :  

 

১) ‘বাকিগুলা কুড়ানো যায় না, ‘কুড়োতে না-পারার কারণ-

ক) সেগুলো নষ্ট হয়ে গিয়েছে খ) ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে গ) কাদায় অদৃশ্য হয়ে গেছে ঘ) কোনো যোঁজ পাওয়া যায়নি 

২) মার্জার ‘পরমধর্ম’ বলতে বুঝিয়েছে – 

ক) ধর্মে মতি খ) পরোপকার গ) নীতিশিক্ষা ঘ) আত্মসুখ 

৩) ‘সদন’-এর সমার্থক শব্দ – 

ক) সুখ খ) গৃহ গ) সান্নিধ্য ঘ) সহচর 

৪) চালের বাতায় গোঁজা ডালা থেকে অন্নপূর্ণা সংগ্রহ করেছিলেন – 

ক) হাতপাযা খ) কান্তে গ) কাপড়ে মোড়ানো টাকা ঘ) শুকনো লঙ্কা 

৫) এলিসেন্দা যে পোশাক কিনেছিল, তা ছিল –

ক) রামধনু রঙের খ) গোলাপি রঙের গ) লাল রঙের ঘ) কমলা রঙের 

৬) তরু-দল অমৃত ফল জোগান দেয় – 

ক) বহু পরিচর্যার ফলে খ) নিজ আনন্দে গ) আপন ইচ্ছায় ঘ) পরম আদরে 

৭) ‘সাম্যবাদী’ কবিতাটি ‘চতুর্দশপদী কবিতাবলী’-র যত সংখ্যক কবিতা-

ক) ৩২সংখ্যক খ) ৪০ সংখ্যক গ) ৫২ সংখ্যক ঘ) ৮৬ সংখ্যক 

৮) ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল –

ক) হাওয়ায় খ) ইতিহাসে গ) মাটিতে ঘ) মানুষের মধ্যে 

৯) মেয়েটি মাকড়সায় পরিণত হলে তার উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয়েছিল-

ক) মাছভাজা খ) পিঠে গ) মিষ্টি ঘ) মাংসের বড়া

১০) অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় কোন উপভাষায়?

ক) রাঢ়ী খ) বঙ্গালি গ) বরেন্দ্রী ঘ) ঝাড়খন্ডী

১১) পৃথিবীর প্রধান ভাষাবংশের সংখ্যা-

ক) ১৪টি খ) ১০টি গ) ১২টি ঘ) ১১টি

১২) বাংলা উপভাষার সংখ্যা-

ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি

১৩) ‘শ্রীকৃষ্ণবিজয়’ লিখেছেন-

ক) কাশীরাম দাস খ) মালাধর বসু গ) জয়ানন্দ ঘ) দিবাকর মিশ্র

১৪) অলচিকি লিপির উদ্ভাবক হলেন-

ক) ফাদার হফম্যান খ) রঘুনাথ মুর্মু গ) রঘুনাথ রায় ঘ) রঘুনাথ মাহাতো

১৫) ‘অষ্টাধ্যয়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন-

ক) পাণিনি খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) ব্যাসদেব ঘ) কৃত্তিবাস

১৬) গত ___________ পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় ক্ষেন্তি আবদার করিয়া বলিয়াছিল।

ক) অরন্ধনের খ) পূর্ণিমার গ) ষষ্ঠীর ঘ) দোলের

১৭) দানে বারি নদীরূপ বিমলা ___________ ।

ক) নারী খ) কিঙ্করী গ) সুন্দরী ঘ) কুমারী

১৮) চোরের থেকে ‘শতগুণে দোষী’ – 

ক) রাজা খ) তার সমাজ গ) তার ভাগ্য ঘ) কৃপণ ধনী 

১৯) কিন্তু, তারই মধ্যে, কবি তাঁর সুর নিয়ে / শ্বাস ফেলেছেন __________ ।

ক) ফাঁসির মঞ্চে খ) পথের মাঝখানে গ) জেলের গরাদে ঘ) জনতার মাঝখানে

২০) তবে আমার বেলা ____________ কেন ? 

ক) লাঠি খ) বাকি গ) খালি ঘ) বিরুপ 

২১) রস>অস ________ উপভাষায় লক্ষণীয়।

ক) বঙ্গালী খ) রাঢ়ী গ) বরেন্দ্রী ঘ) রাজবংশী

২২) বিদ্যাপতিকে _________ নামে অভিহিত করা হয়েছিল।

ক) দ্বিতীয় জয়দেব খ) ছোট জয়দেব গ) কবিপতি ঘ) অভিনব জয়দেব

২৩) দৌলত কাজির ‘লোরচন্দ্রাণী’ রচনা শেষ করেন ____________ । 

ক) আলাওল খ) দৌলত কাজী গ) সুলিতান খান ঘ) হাজি মহম্মদ 

২৪) _______ ভাষাবংশ ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী। 

ক) দ্রাবিড় খ) জার্মানিক গ) অষ্ট্রিক ঘ) ভোটবর্মী 

২৫) মায়ের _______ বুকে নিয়ে। 

ক) আশীর্বাদ খ) স্মৃতিচিহ্ন গ) বেদনাশ্রু ঘ) ক্রন্দন 

২৬) ক্রম অনুসারে সাজাও: 

(i) মা, আষাঢ় মাসেই আমাকে এনো

(ii) ক্ষেন্তিকে কি অপরে ঠিক বুঝবে?

iii) ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও।

(iv) তোমার মেয়ের হয়েছিল কী?

ক) (i), (ii), (iv), (iii) 

খ) (ii), (i), (iv), (iii)

গ) (iv), (iii), (i), (ii)

ঘ) (i), (iii), (iv), (iⅱ)

২৭) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাওঃ

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

(i)               বিদ্যাপতি(a)    দুঃখের কবি
(ii)              চন্ডীদাস(b)   কবিপতি
(iii)            গোবিন্দদাস(c)    মৈথিল কোকিল
(iv)            বলরামদাস(d)   দ্বিতীয় বিদ্যাপতি

বিকল্পসমূহঃ

ক) (i) c (ii) d (iii) b (iv) a 

খ) (i) a (ii) b (iii) c (iv) d 

গ) (i) c (ii) a (iii) d (iv) b 

ঘ) (i) b (ii) c (iii) d (iv) a 

২৮) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাওঃ 

(i) কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন।

(ii) অনেকদিনের সুদ কিছুটা শোধ করলেও পুরোটা পারেনি তাই নালিশ হবে।

ক) (i) ও (ii) সত্য

খ) (i) ও (ii) মিথ্যা

গ) (i) সত্য (ii) মিথ্যা

ঘ) (i) মিথ্যা (ii) সত্য

২৯) অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল- 

ক) নবান্নের দিন খ) পৌষ সংক্রান্তির দিন গ) ইতু পুজোর দিন ঘ) বারুণীর দিন 

৩০) সমাজের ধনবৃদ্ধির প্রকৃত অর্থ কী? 

ক) দরিদ্রের ধনবৃদ্ধি খ) ছোটলোকের ধনবৃদ্ধি গ) ধনীর ধনবৃদ্ধি ঘ) সকলের ধনবৃদ্ধি 

৩১) কমলাকান্ত, বিড়ালকে আসতে বলেছিল- 

ক) দুপুরে খাবার খাওয়ার সময় খ) সান্ধ্যকালে গ) জলযোগের সময় ঘ) নৈশভোজের সময় 

৩২) বিবৃতিটির সঠিক কারণ খুঁজে নাওঃ 

বিবৃতি: এমন চামার-গহনাগুলো গা থেকে খুলে তবেই টালায় পাঠিয়ে দিয়েছে।

কারণ: (i) ক্ষেন্তির বসন্ত হয়েছিল বলে।

কারণ: (ii) ক্ষেন্তির অসুখ সারাতে গয়না বিক্রির প্রয়োজন হয়েছিল।

ক) (i) ও (ii) সঠিক

খ) (i) সঠিক (ii) ভুল

গ) (i) ও (ii) ভুল

ঘ) (i) ভুল (ii) সঠিক

৩৩) ‘সতরঞ্চ’ কোন খেলা?

ক) দাবা খ) পাশা গ) তাস ঘ) লুডো 

৩৪) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সবচেয়ে বড়ো মন্দির কাবা হল- 

ক) নীলাচলে খ) পুথির মধ্যে গ) হৃদয়ে ঘ) জেরুজালেমে 

৩৫) ____________ মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই।

ক) অকালে খ) অনাদরে গ) হতাশায় ঘ) অনাহারে 

৩৬) কবি কী নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন? 

ক) কবিতা খ) লিপিকা গ) সুর ঘ) স্বর 

৩৭) মাতৃভাষা বাংলার জন্ম হয়েছে ________ প্রাকৃত থেকে। 

ক) শৌরসেনী খ) পৈশাচী গ) অর্ধমাগধী ঘ) মাগধী 

৩৮) সত্য বা মিথ্যা নির্বাচন করো: 

(i) সুকুমার সেনের মতে, পালি নামটা দিয়েছেন বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ ঘোষ।

(ii) প্রাকৃতের পরবর্তী স্তর অপভ্রংশ।

(iii) ত্রিপিটক প্রাকৃত ভাষায় রচিত।

(iv) অর্ধমাগধী থেকে ছত্রিশগড়ী ভাষার জন্ম।

ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

খ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

৩৯) ‘চা’ এবং ‘লিচু’ শব্দ দুটি বাংলা ভাষায় এসেছে যে ভাষা থেকে- 

ক) চিনা খ) বর্মী গ) জাপানি ঘ) কোনোটিই নয় 

৪০) স্তম্ভ মিলিয়ে সঠিক বিষয়টি নির্বাচন করোঃ 

ক-স্তম্ভখ-স্তম্ভ
(i) কৃত্রিম ভাষাA. এসপেরান্তো
(ii) মিশ্রভাষাB. Para Language
(iii) অঙ্গ সঞ্চালনের ভাষাC. পিজিন ইংরেজি
(iv) মূক ও বধিরদের ভাষাD. Sign Language

ক) (i)-B, (ii)-D, (ii)-A, (iv)-C

খ) (i)-D (ii)-B, (iii)-C, (iv)-A

গ) (i)-A, (ii)-C, (iii)-B, (iv)-D

 ঘ) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

প্রথম সেমিস্টার বাংলা প্রশ্ন Class 11

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার

 

আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদউচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।

আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।

আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top