উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্ন (SET 7)
দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে মডেল উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্ন (SET 7) প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই প্রশ্নগুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্ন (SET 7) :
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা মডেল প্রশ্ন (সেট ২)
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ২ ঘন্টা
১) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১.১) ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে কুঞ্জ মাঝির চরিত্রটি আলোচনা করো। ৫
১.২) ‘সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না’ – কোথায় মিশে যাওয়ার কথা বলা হয়েছে? সেখানে একবার মিশতে পারলে ভয় না থাকার কারণ ব্যাখ্যা করো। ২+৩
২) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
২.১) ‘যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি’ – ‘তুচ্ছ আচার’ বলতে কী বোঝানো হয়েছে? ‘তুচ্ছ আচার’ কেন মরুবালুরাশির মতো? ২+৩
২.২) ‘বাবুদের গন্ধে-ভরা রাস্তা দিয়ে / অনেক অলিগলি ঘুরে / মৃত্যুর পাশ কাটিয়ে / বাবা এল।’ – প্রশ্নোদ্ভূত কাব্যাংশটির প্রসঙ্গ উল্লেখ করো। বাবাকে কেন এইভাবে বাড়ি ফিরতে হল? ২+৩
৩) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৩.১) “নানা রঙের দিন” নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। ৫
৩.২) ‘আপনার প্রতিভা এখনও মরেনি চাটুজ্জ্যেমশাই’ – কে, কার সম্পর্কে, কখন মন্তব্যটি করেছিল? ২+৩
৪) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৪.১) ‘ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষপর্যন্ত জীবন জয়ী হয়েছে’ – নাটক অবলম্বনে তা ব্যাখ্যা করো। ৫
৪.২) ‘বোলো যে সুধা তোমাকে ভোলে নি’ – কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩
৪.৩) রূপক-সাংকেতিক নাটক হিসেবে ‘ডাকঘর’ নাটকের সার্থকতা বিচার করো। ৫
৪.৪) ‘দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম’ – ‘ডাকঘর’ নাটক অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ৫
৫) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোচনা করো। ৫
৫.২) বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। ৫
৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০
৬.১) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করোঃ ১০
ছাত্রসমাজ দেশের আগামী প্রজন্ম, আগামী দিনের কর্ণধার। ছাত্ররা শৃঙ্খলাপরায়ণ হলেই আগামী দিনগুলি সুশৃঙ্খল হবে। ছাত্ররা সংস্কৃতির ধারক ও বাহক। তাদের রুচিবোধ দেশের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে মানানসই হবে। তারা সবার গ্রহণযোগ্যতা অর্জন করবে। তারা যৌবনশক্তি, দেশবাসীর পথপ্রদর্শক। তাদের সংযত জীবন নিজেদের যেমন সমৃদ্ধ করবে, তেমন দেশবাসীকেও উদ্বুদ্ধ করবে।
৬.২) প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করোঃ ১০
স্বামী বিবেকানন্দ























