উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র (SET 12)
দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র (SET 12) প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই প্রশ্নগুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র (SET 12) :
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র (SET 12)
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ২ ঘন্টা
১) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১.১) ‘বলাই খুড়ো আমায় খুন করেছে’ – বলাই খুড়োর পরিচয় দাও। গল্প ঘটনায় তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। ২+৩
১.২) ‘নাকি সব গরিবের স্বর্গ আসলে এক?’ – কার মনে এমন প্রশ্নের উদয় হয়েছিল? উক্তিটির যথার্থতা বিচার করো। ২+৩
২) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
২.১) ‘সূর্যালোক নেই-তবু-/সূর্যালোক মনোরম মনে হ’লে হাসি’ – ‘সূর্যালোক’ কী? ‘সূর্যালোক’ মনোরম মনে হলে কবি হাসেন কেন? ২+৩
২.২) ‘বলে গেল। / সেই মানুষ এখনও এলো না’ – ‘সেই মানুষ’ বলতে কে, কাকে বুঝিয়েছেন? সেই মানুষটির আসতে দেরি হওয়ার জন্য উদ্দিষ্টের মানসিক উৎকন্ঠা কীভাবে প্রকাশ পেয়েছে? ২+৩
৩) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৩.১) “যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’ – তারা সব গাধা”- বক্তা কে এবং তিনি কখন এ কথা বলেছিলেন? কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন তা নিজের ভাষায় আলোচনা করো। ২+৩
৩.২) ‘নানা রঙের দিন’ নাটক অবলম্বনে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। ৫
৪) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৪.১) ‘ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না।’ – কে, কার সম্পর্কে এ কথা বলেছে? এই উক্তির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা লেখো। ২+৩=৫
৪.২) ‘ডাকঘর’ নাটকের ঠাকুরদা চরিত্রটি আলোচনা করো। ৫
৪.৩) কীভাবে রাজার চিঠি অমলের কাছে এলো ‘ডাকঘর’ নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। ৫
৪.৪) ‘ডাকঘর’ নাটক অবলম্বনে অমল চরিত্রটি তোমার কীরূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো। ৫
৫) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) বাংলার চিত্রশিল্পের ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান করো। ৫
৫.২) বাংলা সিনেমার ইতিহাসে মৃনাল সেনের অবদান আলোচনা করো। ৫
৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০
৬.১) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করোঃ ১০
ভারত এক মিলন মেলা
পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন। অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সে প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংখ্য চেয়ে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনেক অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই।
৬.২) প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করোঃ ১০
মাইকেল মধুসূদন দত্ত
জন্মঃ ১৮২৪ খ্রিষ্টাব্দে, ২৫ জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়ি গ্রাম।
পিতামাতাঃ রাজনারায়ণ দত্ত, জাহ্নবী দেবী।
শিক্ষাজীবনঃ কলকাতার হিন্দু কলেজ, বিশপস কলেজ।
কর্মজীবনঃ মাদ্রাজে অনাথ বিদ্যালয়ে শিক্ষকতা, মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক, ‘Spectator’ পত্রিকার সহযোগী সম্পাদক।
নাটকঃ শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী।
প্রহসনঃ একেই কি বলে সভ্যতা, বুড় শালিকের ঘাঁড়ে রোঁ।
কাব্যঃ তিলোত্তমাসম্ভব, মেঘনাদবধ, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলি।
মৃত্যুঃ ১৮৭৩ খ্রিষ্টাব্দে, ২৯ জুন।























