hs-third-semester-bengali-model-question-2026

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্ন ২০২৬

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্ন ২০২৬ প্রদান করা হলো WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য। এই মডেল প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রশ্নের উত্তর, মডেল প্রশ্নপত্র, সাজেশন ও মক টেস্ট প্রদান করা হয়ে থাকে। আমাদের সকল আপডেট দেখতে আমাদের ওয়েবসাইটটিকে বুকমার্ক করে রাখুন।  

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্ন ২০২৬ : 

 

১) প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত প্রথম উপন্যাসটি হল –

ক) রমাসুন্দরী

খ) নবীন সন্ন্যাসী

গ) রত্নদীপ

ঘ) জীবনের মূল্য

উত্তরঃ ক) রমাসুন্দরী

 

২) প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম –

ক) অনিলা দেবী

খ) দিকশূন্য ভট্টাচার্য

গ) শ্রী জানোয়ারচন্দ্র শর্মা

ঘ) নীলকন্ঠ

উত্তরঃ গ) শ্রী জানোয়ারচন্দ্র শর্মা

 

৩) প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্পের অন্যতম বৈশিষ্ট্য হল –

ক) করুণরসের প্রাধান্য

খ) সূক্ষ্ম জীবনবোধ

গ) দার্শনিকতা

ঘ) নামবেতর জীবের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক

উত্তরঃ ঘ) নামবেতর জীবের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক

 

৪) প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত ‘আদরিণী’ গল্পটি ‘সাহিত্য’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় –

ক) ১৩২০ খ্রিঃ ভাদ্র মাসে

খ) ১৩২০ বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায়

গ) ১৯২০ খ্রিঃ ভাদ্র সংখ্যায়

ঘ) ১৩১৯ বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায়

উত্তরঃ খ) ১৩২০ বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায়

 

৫) ‘পদব্রজে’ শব্দটির অর্থ কী?

ক) দৌড়ে

খ) পাদুকাসহ হেঁটে

গ) পায়ে হেঁটে

ঘ) গোরুর গাড়িতে চেপে

উত্তরঃ গ) পায়ে হেঁটে

 

৬) জয়রাম মুখোপাধ্যায় মারা যান –

ক) ৫০ বছর বয়সে

খ) ৫৫ বছর বয়সে

গ) ৬০ বছর বয়সে

ঘ) ৬২ বছর বয়সে

উত্তরঃ গ) ৬০ বছর বয়সে

 

৭) পাঠ্যাংশের অন্তর্ভুক্ত শ্রীজাতের লেখা কবিতাটি ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?

ক) ১৪ সংখ্যক

খ) ১৬ সংখ্যক

গ) ১২ সংখ্যক

ঘ) ১০ সংখ্যক

উত্তরঃ ক) ১৪ সংখ্যক

 

৮) আইনস্টাইন কোন্‌ গবেষণার জন্য নোবেল পুরষ্কার পান?

ক) আপেক্ষিকতাবাদ

খ) ভর ও শক্তির সমতুল্যতা

গ) আলোক-তড়িৎ ক্রিয়া

ঘ) কোয়ান্টাম থিয়োরি

উত্তরঃ গ) আলোক-তড়িৎ ক্রিয়া

 

৯) আইনস্টাইন নোবেল পুরষ্কার লাভ করেন –

ক) ১৯২০ খ্রিঃ

খ) ১৯২১ খ্রিঃ

গ) ১৯২২ খ্রিঃ

ঘ) ১৯২৬ খ্রিঃ

উত্তরঃ খ) ১৯২১ খ্রিঃ

 

১০) ‘তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে’ – আলোচ্য অংশে ‘অন্য পথ’ বলতে কবি বুঝিয়েছেন –

ক) ধর্মীয় সহিষ্ণুতাকে

খ) ধর্মীয় অসহিষ্ণুতাকে

গ) ধর্মহীনতাকে

ঘ) ধর্মীয় মৌলবাদকে

উত্তরঃ খ) ধর্মীয় অসহিষ্ণুতাকে

 

১১) বিশ্বাসকে কবি জাদু অশ্ব বলেছেন কেন?

ক) বিশ্বাস হল জাদুর মতোই এক ইন্দ্রজাল

খ) জাদু ঘোরার মতো বিশ্বাসের সাহায্যে পৃথিবীর সর্বত্র ঘোরা যায়

গ) আত্মবিশ্বাস ও মানুষের প্রতি বিশ্বাস সব অসম্ভবকে সম্ভব করে তোলে

ঘ) উক্ত সব ক-টি

উত্তরঃ গ) আত্মবিশ্বাস ও মানুষের প্রতি বিশ্বাস সব অসম্ভবকে সম্ভব করে তোলে

 

১২) নবনিতা দেবসেনের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম –

ক) নবনীতা

খ) নটী নবনীতা

গ) নবনীতার আত্মকথা

ঘ) আত্মচরিত

উত্তরঃ খ) নটী নবনীতা

 

১৩) কত খ্রিষ্টাব্দে বিবেকানন্দ শিকাগো ধর্মসম্মেলনে যোগদান করেন?

ক) ১৮৯২ খ্রিঃ

খ) ১৮৯৩ খ্রিঃ

গ) ১৮৯৪ খ্রিঃ

ঘ) ১৮৯৬ খ্রিঃ

উত্তরঃ খ) ১৮৯৩ খ্রিঃ

 

১৪) ‘সে কথা হচ্ছে না’ – কোন কথা?

ক) কোন্‌ ভাষায় বেশি মানুষ কথা বলে

খ) কোন্‌ ভাষায় সাহিত্য রচিত হয়

গ) কোন্‌ ভাষায় গান গাওয়া হয়

ঘ) কোন্‌ জেলার ভাষা সংস্কৃতের বেশি কাছাকাছি

উত্তরঃ ঘ) কোন্‌ জেলার ভাষা সংস্কৃতের বেশি কাছাকাছি

 

১৫) শবর স্বামী কোন্‌ সময়ে আবির্ভূত হন?

ক) খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে

খ) খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে

গ) খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে

ঘ) খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে

উত্তরঃ ক) খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে

 

১৬) বিয়ের ভাষা আর কথ্যভাষাকে এক করে নিতে হলে বুদ্ধিমানরা কোন্‌ ভাষাকে ভিত্তি রূপে গ্রহণ করবেন বলে প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দের অভিমত?

ক) সংস্কৃত অনুসারী বাংলা ভাষাকে

খ) কলকাতার ভাষাকে

গ) ইংরেজি আর আরবি-ফারসি মিশ্রিত ভাষাকে

ঘ) বাংলার যে-কোনো কথ্য উপভাষাকে

উত্তরঃ খ) কলকাতার ভাষাকে

 

১৭) ‘আমার জন্য অপেক্ষা করো’ – আলোচ্য অংশে ‘আমার’ বলতে কবি বুঝিয়েছেন –

ক) নিজেকে

খ) সাদারণ মানুষকে

গ) কবিতার কথককে

ঘ) বিপ্লবের যোগ্য নেতৃত্বকে

উত্তরঃ ঘ) বিপ্লবের যোগ্য নেতৃত্বকে

 

১৮) ‘পাথরে-ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি’ – এখানে নিহিত আছে –

ক) প্রাক্‌ সভ্যতা পর্বে মানুষের জীবনযাপনের সংগ্রামের কথা

খ) আদিম মানুষের জীবনযাপনের কথা

গ) কবির পুর্বপুরুষদের কথা

ঘ) চিরন্তন বিপ্লবের কথা

উত্তরঃ ঘ) চিরন্তন বিপ্লবের কথা

 

১৯) গ্রামবাসীরা গাঁইয়ের ধারে দেবীকে কী অবস্থায় দেখে?

ক) তিনি নতুন সবুজ শাড়ি, সবুজ বালা দিয়ে তৈরী হার পরে আছেন

খ) তিনি খুশিমনে বসে আছেন

গ) তাঁর চোখমুখ ম্লান

ঘ) ক ও খ উভয়ই

উত্তরঃ ঘ) ক ও খ উভয়ই

 

২০) পোটরাজ হতে গেলে কী কী দরকার?

ক) বংশপরম্পরা

খ) যাত্রা করা

গ) দেবীর কাছে মানত করা

ঘ) উক্ত সব ক-টি

উত্তরঃ ঘ) উক্ত সব ক-টি

 

২১) শ্রীকৃষ্ণকীর্তনে মোট পদের সংখ্যা –

ক) ৪১৮টি

খ) ৪২০টি

গ) ৪২২টি

ঘ) ৪১০টি

উত্তরঃ ক) ৪১৮টি

 

২২) প্রাচীন ‘গোরক্ষবিজয়’ হল একটি –

ক) বৈষ্ণব সাহিত্য

খ) নাথসাহিত্য

গ) বৌদ্ধসাহিত্য

ঘ) জৈনসাহিত্য

উত্তরঃ খ) নাথসাহিত্য

 

২৩) বাঙ্গালিদের প্রথম সোসাইটির নাম –

ক) তত্ত্ববোধিনী সভা

খ) বিদোৎসাহিনী সভা

গ) আত্মীয় সভা

ঘ) কোনোটিই নয়

উত্তরঃ গ) আত্মীয় সভা

 

২৪) এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি হলেন –

ক) দ্বারকানাথ ঠাকুর

খ) রাজা রামমোহন রায়

গ) রাজেন্দ্রলাল মিত্র

ঘ) অক্ষয়কুমার দত্ত

উত্তরঃ গ) রাজেন্দ্রলাল মিত্র

 

২৫) প্রথমদিকে ভলিবল খেলার নাম ছিল –

ক) কুংফু

খ) মিশোটোনেট

গ) সাকার

ঘ) কোনোটিই নয়

উত্তরঃ খ) মিশোটোনেট

 

২৬) ‘দ্বনিমূল একটি কল্পনা, যার বাস্তব উপলব্ধি হল সহধ্বনি’ – এরূপ বলার কারণ কী?

ক) আমরা বাস্তবে যা উচ্চারণ করি তা সহধ্বনি, ধ্বনিমূল নয়, সহধ্বনিগুলিরই একটি কাল্পনিক অবয়ব হল ধ্বনিমূল

খ) ধ্বনিমূল ধারণাটি ভ্রান্ত, সহধ্বনি ধারণাটাই একমাত্র সঠিক

গ) বাস্তবে ধ্বনিমূল বা সহধ্বনি বলে কিছুই হতে পারে না

ঘ) সহধ্বনির দ্বারা ধ্বনিমূলকে প্রকাশ করা হয়

উত্তরঃ ক) আমরা বাস্তবে যা উচ্চারণ করি তা সহধ্বনি, ধ্বনিমূল নয়, সহধ্বনিগুলিরই একটি কাল্পনিক অবয়ব হল ধ্বনিমূল

 

২৭) ধ্বনির আনুনাসিকতা –

ক) কিছু কিছু স্বরধ্বনির ক্ষেত্রে ঘটে

খ) প্রতিটি স্বরধ্বনির ক্ষেত্রে ঘটে

গ) প্রতিটি ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে ঘটে

ঘ) কিছু কিছু ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে ঘটে

উত্তরঃ খ) প্রতিটি স্বরধ্বনির ক্ষেত্রে ঘটে

 

২৮) গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পার্থক্য হল –

ক) যুক্তধ্বনিতে দলসীমা থাকে, গুচ্ছধ্বনিতে থাকে না

খ) যুক্তধ্বনিতে দলসীমা থাকে না, গুচ্ছধ্বনিতে থাকে

গ) দুটি স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হলে তাকে গুচ্ছধ্বনি বলে না

ঘ) দুটি স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হলে তাকে যুক্তধ্বনি বলে না

উত্তরঃ খ) যুক্তধ্বনিতে দলসীমা থাকে না, গুচ্ছধ্বনিতে থাকে

 

২৯) রচয়িতা ভাষা আদর্শের হেরফের ঘটিয়ে নিজের বক্তব্যকে স্পষ্ট করে তোলেন –

ক) প্রমুখনের সাহায্যে

খ) বিচ্যুতির সাহায্যে

গ) সমান্তরালতার মাধ্যমে

ঘ) সংকেত বদলের মাধ্যমে

উত্তরঃ খ) বিচ্যুতির সাহায্যে

 

৩০) হুইটম্যান কাপ কোন্‌ খেলার সঙ্গে যুক্ত?

ক) ব্যাডমিন্টন

খ) লন টেনিস

গ) টেবিল টেনিস

ঘ) খো খো

উত্তরঃ খ) লন টেনিস

 

৩১) কত খ্রিষ্টাব্দে ব্রতচারীর জয়যাত্রা শুরু?

ক) ১৯৩২ খ্রিঃ

খ) ১৯২৮ খ্রিঃ

গ) ১৯১১ খ্রিঃ

ঘ) ১৯০৫ খ্রিঃ

উত্তরঃ ক) ১৯৩২ খ্রিঃ

 

৩২) বসন্ত সিংহ রায় কীজন্য বিখ্যাত?

ক) অ্যাথলিট হিসেবে

খ) দাবারু হিসেবে

গ) ক্রিকেটার হিসেবে

ঘ) পর্বতারোহী হিসেবে

উত্তরঃ ঘ) পর্বতারোহী হিসেবে

 

৩৩) ‘অ্যাঁ ! পাওয়া গেল না ?’ – উক্তিটি করেছিলেন –

ক) জয়রামবাবু

খ) কুঞ্জবাবু

গ) নগেন্দ্রবাবু

ঘ) ডেপুটিবাবু

উত্তরঃ খ) কুঞ্জবাবু

 

৩৪) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করোঃ

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

(i)                      হিঙ্গলবালা(a)    সাঁতার
(ii)                    সুশীলাদেবী(b)    ম্যাজিক
(iii)                 সহেলী ধর(c)    সার্কাস
(iv)                 রিচা শর্মা(d)    দাবা

ক) (i)-(b), (ii)- (c), (iii)- (d), (iv)- (a)

খ) (i)-(d), (ii)- (c), (iii)- (a), (iv)- (b)

গ) (i)-(c), (ii)- (a), (iii)- (d), (iv)- (b)

ঘ) (i)-(d), (ii)- (a), (iii)- (c), (iv)- (b)

উত্তরঃ ক) (i)-(b), (ii)- (c), (iii)- (d), (iv)- (a)

 

৩৫) বিবৃতি বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন্‌টি গ্রহণযোগ্য?

বিবৃতি A : রাজপুত্রের সঙ্গে ছিল বিশ্বাস ও ভালোবাসার মতো দুটি বিমূর্ত সম্পদ।

বক্তব্য B : রাজপুত্রের সঙ্গে কবচকুন্ডল বা অন্য কোনো মূর্ত সম্পদ ছিল না।

ক) B, A -এর বিপরীত

খ) B হল A -এর কারণ

গ) A সত্য কিন্তু B মিথ্যা

ঘ) A এবং B পরস্পরের থেকে স্বাধীন

উত্তরঃ খ) B হল A -এর কারণ

 

৩৬) ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করোঃ

(i) আমাদের ভাষা – সংস্কৃতের গদাই-লস্করি চাল।

(ii) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় – লক্ষণ।

(iii) যেমন সাফ্‌ ইস্পাত মুচড়ে মুচড়ে যা ইচ্ছে কর।

(iv) বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা।

ক) (iii), (i),(ii),(iv)

খ) (iii),(ii),(iv),(i)

গ) (i),(iv),(ii),(iii)

ঘ) (iv),(ii),(i),(iii)

উত্তরঃ ক) (iii), (i),(ii),(iv)

 

৩৭) সত্য ও মিথ্যা নির্ণয় করোঃ

(i) কারনেশন ফুলটিকে কবিতায় বিপ্লবের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।

(ii) কবি বাসা বাঁধার জন্য ঝুড়ি, শাবল, কাপড়-চোপড় সঙ্গে নিতে বলেছেন।

(iii)  কবিতায় ‘আগুন’ শব্দটি বিপ্লব অর্থে ব্যবহহ্রিত হয়েছে।

(iv) কবিতাটিতে অন্যায়, অসাম্যের বিরুদ্ধে মানুষের সম্মিলিত লড়াইয়ের প্রত্যয় ধ্বনিত হয়েছে।

ক) (i)- সত্য (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- মিথ্যা

খ) (i)- মিথ্যা (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- সত্য

গ) (i)- সত্য (ii)- মিথ্যা (iii)- মিথ্যা (iv)- সত্য

ঘ) (i)- সত্য (ii)- সত্য (iii)- মিথ্যা (iv)- মিথ্যা

উত্তরঃ খ) (i)- মিথ্যা (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- সত্য

 

৩৮) নিম্নে প্রদত্ত প্রশ্নটির দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করোঃ

বিবৃতি (A) : কোনো শব্দের উচ্চারিত ধ্বনি বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়।

কারণ (B) : জিভের আড়ষ্টতা, উচ্চারণে দ্রুততা, শ্রবণের ত্রুটি ইত্যাদি নানা কারণে এটা হয়ে থাকে –

ক) A ঠিক, R ঠিক

খ) A ভুল, R ঠিক

গ) A ও R উভয়ই ঠিক এবং R, A-এর সঠিক কারণ

ঘ) A এবং R উভয়ই ভুল

উত্তরঃ খ) A ভুল, R ঠিক

 

৩৯) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ

প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞানের অন্যতম দুটি আলোচ্য বিষয় হল ________ ও __________ ।

ক) ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব

খ) রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব

গ) অনুবাদনীতি, লিপি প্রণালীর উদ্ভাবন

ঘ) LAD, LAS

উত্তরঃ গ) অনুবাদনীতি, লিপি প্রণালীর উদ্ভাবন

 

৪০) Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্ণয় করোঃ

‘তার চেয়ে বল না, তোমার এই ছেলেপিলে নাতিনাতনীদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে – ওদের একে একে বিক্রী করে ফেল।’ – জয়রামবাবুর এরূপ উক্তির কারণ –

ক) জয়রামবাবু আর সংসারের খরচ সামলাতে পারছেন না

খ) জয়রাম্বাবু তাঁর প্রাণের চেয়ে প্রিয় হস্তিনী আদরিণীকে বিক্রি করতে রাজি নন

গ) প্রতিবেশীদের আচরণে জয়রামবাবু রুষ্ট

ঘ) জয়রামবাবু অসহিষ্ণু প্রকৃতির মানুষ

উত্তরঃ খ) জয়রামবাবু তাঁর প্রাণের চেয়ে প্রিয় হস্তিনী আদরিণীকে বিক্রি করতে রাজি নন

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্ন ২০২৬

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বিবিধ বিষয়ের সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

তৃতীয় সেমিস্টার দর্শন সাজেশন ২০২৬

আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদউচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।

আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।

আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top