third-semester-physics-model-question-paper-set-1

তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা মডেল প্রশ্নপত্র (Set 1)

তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা মডেল প্রশ্নপত্র (Set 1) এখানে WBNOTES.IN -এর পক্ষ থেকে প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে পদার্থবিদ্যা বিষয়টি কতোটা তৈরি করতে পেরেছো তা সহজেই বুঝতে পারবে। এই মডেল সেটটির সাথে তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রথমে নিজেরা উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং তারপরে আমাদের দেওয়া পদার্থবিদ্যা মডেল প্রশ্নপত্র Answer Key থেকে মিলিয়ে দেখবে কত নম্বর পেয়েছো। তাহলে তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা পরীক্ষা প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে।

ইতিমধ্যেই আমাদের Class Note বিভাগে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বিবিধ বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের MOCK TEST বিভাগে প্রতিটি অধ্যায়ের অসংখ্য MCQ TEST দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখান থেকেও সহায়তা গ্রহণ করতে পারবে।  

তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা মডেল প্রশ্নপত্র (Set 1) :

 

1. একটি আহিত কণা ধারাবাহিকভাবে একটি অঞ্চলে চলমান হবে যেখানে—

A) E = 0, B ≠ 0

B) E ≠ 0, B ≠ 0

C) E = 0, B = 0

D) All of them

2. M চৌম্বক ভ্রামক যুক্ত একটি বৃত্তাকার তড়িৎবাহী লুপ B প্রাবল্যের একটি বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে একটি অবিন্যস্ত অবস্থানে থাকে। ইহার তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোন অক্ষ বরাবর তাকে 60° ঘূর্ণন প্রদান করতে সম্পাদিত কার্যের মান—

A) MB

B) (√3/2) MB

C) MB / 2

D) zero

3. প্রদত্ত তড়িৎবাহী অংশের জন্য P বিন্দুতে উৎপন্ন চৌম্বকক্ষেত্রের প্রাবল্য হবে—

A) (μ₀ / 4π) × (i / r)(π + 2) ⊗

B) (μ₀ / 4π) × (πi / r) ⊗

C) (μ₀ / 4π) × (i / r)(π – 2) ⊙

D) zero

4. স্তম্ভ I এর সংগে স্তম্ভ II মেলাও:

  • স্তম্ভ I: a) তিরশ্চৌম্বক, b) পরাচৌম্বক, c) মৃদু অয়শ্চৌম্বক, d) শক্তিশালী অয়শ্চৌম্বক

  • স্তম্ভ II: i) অ্যালনিকো, ii) তামা, iii) অ্যালুমিনিয়াম, iv) গ্যাডোলিনিয়াম

    A) a-i, b-ii, c-iii, d-iv

    B) a-iv, b-iii, c-ii, d-i

    C) a-iii, b-ii, c-i, d-iv

    D) a-ii, b-iii, c-iv, d-i

5. ভূচৌম্বকত্বের জন্য পৃথিবীর কেন্দ্রে রাখা উত্তর দিক বরাবর স্থাপিত দ্বিমেরুকে দায়ী বলে ধরে নেওয়া হয়। যদি পৃথিবীর আকার গোলীয় বলে ধরে নেওয়া হয় তবে পৃথিবীর মেরুতে ও নিরক্ষরেখায় চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মানের অনুপাত হবে—

A) 2 : 1

B) 4 : 1

C) 1 : 2

D) 1 : 4

6. দুটি সমান্তরাল দীর্ঘ পরিবাহী যথাক্রমে i₁ এবং i₂ তড়িৎ প্রবাহ বহন করছে, যেখানে i₁ > i₂। যখন তড়িৎ প্রবাহ দুটি একই দিকে প্রবাহিত হয় তবে পরিবাহীদুটির মধ্যবিন্দুতে চৌম্বকক্ষেত্রের প্রাবল্য হয় 10 μT। যদি i₂ বিপরীত দিকে প্রবাহিত হয় তবে উক্ত বিন্দুতে চৌম্বকক্ষেত্রের মান হয় 30 μT। i₁ ও i₂ এর মানের অনুপাত হবে—

A) 4

B) 3

C) 2

D) 1

7. l দৈর্ঘ্যের একটি দন্ড সুষম কৌণিক বেগ ω সহ তার লম্ব সমদ্বিখন্ডক বরাবর ঘুরছে। একটি সুষম চৌম্বকক্ষেত্র B ঘূর্ণন অক্ষ বরাবর ক্রিয়াশীল। দন্ডের কেন্দ্র ও তার প্রান্তের মধ্যে বিভব প্রভেদ হবে—

A) zero

B) (1/8) ω B l²

C) (1/2) ω B l²

D) B ω l²

@ তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা – WBNOTES.IN

8. নীচে প্রদত্ত ধারকের জালকে প্রতিটি ধারকের ধারকত্ব এক মাইক্রোফ্যারাড (1 μF)। যদি X এবং Y বিন্দুর মধ্যে 6 V বিভব প্রভেদ প্রদান করা হয়, তবে জালকের মধ্যে সঞ্চিত শক্তির মান হবে—

A) 18 μJ

B) 24 μJ

C) 6 μJ

D) 12 μJ

9. একটি কুণ্ডলী C এর মধ্য দিয়ে স্থির মানের তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। দ্বিতীয় একটি কুণ্ডলীকে D কুণ্ডলীর অত্যন্ত নিকটে চিত্রে প্রদর্শিত উপায়ে রাখা হয়েছে। নীচের কোন বিকল্পটি বিভিন্ন ক্ষেত্রে কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্কের মানের সঠিক ক্রম নির্দেশ করে—

A) (i) > (iii) > (iv) > (ii)

B) (iv) > (iii) > (i) > (ii)

C) (ii) > (iv) > (iii) > (i)

D) (iii) > (i) > (ii) > (iv)

10. নীচের জালকের ক্ষেত্রে R-এর মান কত হবে যদি VA – VB = 8 volt হয়—

A) 9/2 Ω

B) 7/2 Ω

C) 5/2 Ω

D) 4/3 Ω

11. একটি সুষম চৌম্বক ক্ষেত্র B = 0.002 T একটি 2 cm দীর্ঘ অন্তরিত তারের PQ অংশে ক্রিয়া করে। তারটি 0.8 N/m স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং-এর সঙ্গে যুক্ত। PQ-র মধ্য দিয়ে যে তড়িৎপ্রবাহ প্রবাহিত হলে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি 2 × 10⁻⁴ m হবে—

A) P থেকে Q-তে 4 A

B) Q থেকে P-তে 4 A

C) P থেকে Q-তে 4.4 A

D) Q থেকে P-তে 2 A

12. বিবৃতি বিশ্লেষণ:

  • বিবৃতি I: একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি আহিত কণার গতিশক্তি সময়ের সঙ্গে ধ্রুবক থাকে না

  • বিবৃতি II: একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি আহিত কণার বেগ সময়ের সঙ্গে পরিবর্তনশীল

    A) উভয় বিবৃতি সঠিক এবং বিবৃতি II বিবৃতি I-এর সঠিক ব্যাখ্যা

    B) উভয় বিবৃতি সঠিক এবং বিবৃতি II বিবৃতি I-এর সঠিক ব্যাখ্যা নয়

    C) বিবৃতি I সঠিক কিন্তু বিবৃতি II সঠিক নয়

    D) বিবৃতি I সঠিক নয় কিন্তু বিবৃতি II সঠিক

13. দুটি ধাতব গোলকের একটির ব্যাসার্ধ R এবং অপরটির ব্যাসার্ধ 2R, তাদের উভয়ের আধানের তলমাত্রিক ঘনত্ব σ। তাদেরকে পরস্পর সংস্পর্শে আনা হলো এবং তারপর তাদের আলাদা করা হলো, তখন তাদের নতুন আধান ঘনত্বের মান হবে—

A) (5/3 σ, 5/6 σ)

B) (5/3 σ, 6/5 σ)

C) (4/3 σ, 4/5 σ)

D) (4/3 σ, 5/4 σ)

14. 10 cm দৈর্ঘ্য এবং 1 cm × (1/2) cm আয়তাকার প্রস্থচ্ছেদের একটি ধাতব দন্ডের দুটি বিপরীত তলে একটি ব্যাটারিকে যুক্ত করা হলো। তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ—

A) যখন ব্যাটারীটিকে 1 cm × (1/2) cm তলের মধ্যে সংযুক্ত করা হয় তখন সর্বোচ্চ হবে

B) যখন ব্যাটারীটিকে 10 cm × 1 cm তলের মধ্যে সংযুক্ত করা হয় তখন সর্বোচ্চ হবে

C) যখন ব্যাটারীটিকে 10 cm × (1/2) cm তলের মধ্যে সংযুক্ত করা হয় তখন সর্বোচ্চ হবে

D) তিনটি তলের ক্ষেত্রেই তার মান একই থাকবে

@ তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা – WBNOTES.IN

15. দুটি রোধের মধ্যে তুলনা করার ক্ষেত্রে একটি পোটেনশিওমিটার ব্যবহার করা হলো। 10 ohm রোধের জন্য প্রতিমান দৈর্ঘ্য 58.3 cm এবং অজ্ঞাত রোধ x ohm-এর জন্য প্রতিমান দৈর্ঘ্য 68.5 cm হলে, x-এর মান হবে—

A) 11.75 Ω

B) 12.37 Ω

C) 14.26 Ω

D) 10.25 Ω

16. একটি লুপ সরলরৈখিক ধার দ্বারা নির্মিত, যার ছয়টি কৌণিক বিন্দু A(0,0,0), B(L,0,0), C(L,L,0), D(0,L,0), E(0,L,L) এবং F(0,0,L)। একটি চৌম্বক ক্ষেত্র B = B₀(î + k̂) T উপস্থিত থাকলে লুপের মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের মান হবে—

A) B₀ L² Wb

B) 2 B₀ L² Wb

C) √2 B₀ L² Wb

D) 4 B₀ L² Wb

17. একটি 50 Hz পরিবর্তী বর্তনীর তড়িৎ প্রবাহের RMS মান 5 A, ইহার মান শূন্য হওয়ার (1/300) s পরে তড়িৎ প্রবাহের মান হবে—

A) 5√2 A

B) 5√(3/2) A

C) 5/6 A

D) 5/√2 A

18. একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 2 μF। ধারকের দুই পাতের বিভব প্রভেদের পরিবর্তনের হার 500 V/s হলে, mA এককে সরণ প্রবাহের মান হবে—

A) 1

B) 2

C) 3

D) 4

19. একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ E = E₀ cos(kz – ωt), Z অক্ষ বরাবর চলমান। নীচের বিকল্পগুলি থেকে সঠিকটি বেছে নাও—

A) B = (1/c)(k̂ × E)

B) E = c(B × k̂)

C) k̂ · E = 0, k̂ · B = 0

D) উপরের সবগুলি

20. টেলিভিশন সম্প্রচারের জন্য সাধারণত ব্যবহৃত কম্পাংক সীমা হলো—

A) 30 – 300 MHz

B) 30 – 300 GHz

C) 30 – 300 KHz

D) 30 – 300 Hz

21. যখন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মান 0.1 s-এ 5 A থেকে 2 A-তে পরিবর্তিত হয় এবং আবিষ্ট বিভব 50 V হয়, কুণ্ডলীর স্বাবেশাঙ্কের মান হবে—

A) 1.67 H

B) 6 H

C) 3 H

D) 0.67 H

22. RC এবং RL শ্রেণী বর্তনীতে যে শর্তে উভয় বর্তনীতে তড়িৎ প্রবাহের RMS মান সমান হবে—

A) L = C

B) XL = XC

C) R < XL

D) R < XC

23. একটি বর্তনীতে L = 1 H, C = 20 μF এবং 50 V, 50 Hz সরবরাহ যুক্ত থাকলে C ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ হবে—

A) 100 V

B) 500 V

C) 50 V

D) 40 V

24. +q এবং -q আধানকে যথাক্রমে A এবং B বিন্দুতে রাখা হলো (ব্যবধান 2L)। C হলো AB-র মধ্যবিন্দু। একটি +Q আধানকে CRD অর্ধবৃত্তাকার পথে ঘোরাতে সম্পাদিত কৃতকার্য হবে—

A) qQ / (2πε₀L)

B) qQ / (3πε₀L)

C) -qQ / (6πε₀L)

D) qQ / (4πε₀L)

@ তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা – WBNOTES.IN

25. ত্রুটিযুক্ত বিবৃতিটি চিহ্নিত করো—

A) এডি কারেন্ট একটি স্থির চৌম্বক ক্ষেত্রে উৎপন্ন হয়

B) ল্যামিনেটেড মজ্জা ব্যবহার করে এডি কারেন্ট কমানো যায়

C) এডি কারেন্ট ব্যবহার করে আবেশ চুল্লিতে তাপ উৎপন্ন করা হয়

D) এডি কারেন্ট ব্যবহার করে চলমান ট্রেনে ব্রেকিং বল তৈরি করা হয়

26. একটি নগণ্য বেধের ধাতব পাতকে ধারকের দুটি সমান্তরাল পাতের মাঝে প্রবেশ করালে ধারকত্ব—

A) অর্ধেক হবে

B) দ্বিগুণ হবে

C) অপরিবর্তিত থাকবে

D) শূন্য হবে

27. একটি ধাতুতে ইলেকট্রনের গড় মুক্ত পথ 4 × 10⁻⁸ m। V/m এককে প্রয়োজনীয় তড়িৎ ক্ষেত্র যা একটি ইলেকট্রনকে 2 eV গড় শক্তি প্রদান করতে পারে—

A) 10 × 10⁻¹⁰

B) 5 × 10⁷

C) 10 × 10⁷

D) 5 × 10⁻¹⁰

28. q = +2 C আধানকে 2 m ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে রাখা হলো। একটি একক ধনাত্মক পরীক্ষণ আধানকে বৃত্ত বরাবর ঘোরালে সঠিক বিবৃতি কোনটি—

A) A থেকে C-তে নিয়ে যেতে কৃতকার্য সর্বোচ্চ

B) A থেকে B এবং A থেকে D-তে কৃতকার্য ন্যূনতম

C) ABCD পথে কৃতকার্য AD পথের চেয়ে বেশি

D) বৃত্ত বরাবর যেকোনো দুটি বিন্দুর মধ্যে সরাতে কৃতকার্য শূন্য

29. একটি সুষম তড়িৎক্ষেত্রে N বিন্দুর বিভব V₀। p দ্বিমেরু ভ্রামকযুক্ত দ্বিমেরুর কেন্দ্র N থেকে d দূরত্বে থাকলে এবং স্থিতিশক্তি সর্বোচ্চ হলে N বিন্দুতে মোট বিভব হবে—

A) V₀ – p / (4πε₀d²)

B) V₀ + p / (4πε₀d²)

C) V₀ + p / (4πε₀d)

D) V₀ – p / (4πε₀d)

30. একই আকারের ও আধানের N সংখ্যক ফোঁটা একত্রিত হয়ে বড় ফোঁটা গঠন করলে এবং ছোট ফোঁটার বিভব V হলে, বড় ফোঁটার বিভব হবে—

A) N^(-2/3) V

B) N^(-1/3) V

C) N^(2/3) V

D) N^(1/3) V

31. বিবৃতি বিশ্লেষণ:

  • বিবৃতি I: একটি সুপরিবাহীর জন্য I-V লেখচিত্র তড়িৎ প্রবাহের অক্ষের সঙ্গে আনত একটি নিখুঁত সরলরেখা

  • বিবৃতি II: ওহমের সূত্রানুসারে পরিবাহীর বিভব প্রভেদ পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক

    A) উভয় বিবৃতি সঠিক এবং বিবৃতি II বিবৃতি I-এর সঠিক ব্যাখ্যা

    B) উভয় বিবৃতি সঠিক

    C) বিবৃতি II সঠিক

    D) বিবৃতি I সঠিক

@ তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা – WBNOTES.IN

32. ABCD বর্গাকার পরিবাহীর প্রতি একক দৈর্ঘ্যের রোধ ρ। বাহুর মধ্যবিন্দু E, F, G, H সংযুক্ত থাকলে X ও Y বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে—

A) (ρd) / √2

B) √2 ρd

C) 2 ρd

D) √2 / (ρd)

33. যদি ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ vd ∝ √E হয়, তবে তারের ক্ষেত্রে V-I লেখচিত্রটি কীরূপ হবে—

A) মূলবিন্দুগামী সরলরেখা

B) অধিবৃত্তাকার বক্ররেখা (উর্ধ্বমুখী অবতল)

C) বক্ররেখা যেখানে V ∝ I²

D) সর্বোচ্চ মান পেয়ে নেমে যাওয়া বক্ররেখা

34. r অভ্যন্তরীণ রোধযুক্ত একটি কোষকে R বহিঃস্থ রোধের সঙ্গে যুক্ত করা হলে R-এর মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়ার শর্ত—

A) R = r

B) R < r

C) R > r

D) R ≠ r

35. R রোধের পরিবাহীতে আধান Q = at – bt² অনুসারে পরিবর্তিত হয়। প্রবাহ বন্ধ হওয়া পর্যন্ত রোধটিতে উৎপন্ন তাপের মান—

A) (a³ R) / (6b)

B) (a³ R) / (3b)

C) (a³ R) / (2b)

D) (a³ R) / b

পদার্থবিদ্যা মডেল প্রশ্নপত্র Answer Key: 

  1. D) All of them

  2. D) zero

  3. B) (μ₀ / 4π) × (πi / r) ⊗

  4. D) a-ii, b-iii, c-iv, d-i

  5. A) 2 : 1

  6. C) 2

  7. B) (1/8) ω B l²

  8. A) 18 μJ

  9. D) (iii) > (i) > (ii) > (iv)

  10. B) 7/2 Ω

  11. A) P থেকে Q তে 4 A তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে

  12. D) বিবৃতি I সঠিক নয় কিন্তু বিবৃতি II সঠিক

  13. A) (5/3 σ, 5/6 σ)

  14. B) যখন ব্যাটারীটিকে 10 cm × 1 cm তলের মধ্যে সংযুক্ত করা হয় তখন তড়িৎ প্রবাহের মান সর্বোচ্চ হবে

  15. A) 11.75 Ω

  16. B) 2 B₀ L² Wb

  17. B) 5√(3/2) A

  18. A) 1

  19. D) উপরের সবগুলি

  20. A) 30 – 300 MHz

  21. A) 1.67 H

  22. B) XL = XC

  23. B) 500 V

  24. C) -qQ / (6πε₀L)

  25. A) ইডি তড়িৎ প্রবাহ একটি স্থির চৌম্বক ক্ষেত্রে উৎপন্ন হয়

  26. C) একই থাকবে

  27. B) 5 × 10⁷

  28. D) পরীক্ষণ আধান কে বৃত্ত বরাবর যেকোনো দুটি বিন্দুর মধ্যে গমন করালে কৃতকার্যের মান হবে শূন্য

  29. B) V₀ + p / (4πε₀d²)

  30. C) N^(2/3) V

  31. A) উভয় বিবৃতি সঠিক এবং বিবৃতি II বিবৃতি I এর সঠিক ব্যাখ্যা

  32. A) (ρd) / √2

  33. C) মূলবিন্দু থেকে শুরু হয়ে ক্রমবর্ধনশীল ঢালযুক্ত বক্ররেখা (V ∝ I²)

  34. A) R = r

  35. A) (a³ R) / (6b)

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top