hs-bengali-model-question-paper-fourth-semester

উচ্চমাধ্যমিক বাংলা মডেল প্রশ্নপত্র (চতুর্থ সেমিস্টার) 

দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক বাংলা মডেল প্রশ্নপত্র (চতুর্থ সেমিস্টার) প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই প্রশ্নগুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

উচ্চমাধ্যমিক বাংলা মডেল প্রশ্নপত্র (চতুর্থ সেমিস্টার) :   

 

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা মডেল প্রশ্ন (সেট ৮)

পূর্ণমানঃ ৪০  সময়ঃ ২ ঘন্টা 

১) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫   

১.১) ‘দু’দুটো খুন হয়ে গেল’ – কারা। কীভাবে খুন হল? তাদের খুন হওয়া নিয়ে গ্রামের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? ২+৩

১.২) ‘না কি সব গরীবের স্বর্গ আসলে এক?’ – কোন্‌ অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবীর? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। ২+৩

 

২) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

২.১) ‘ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত’ – কবি কোন্‌ স্বর্গের কথা বলেছেন? কবি কীভাবে সেই স্বর্গে ভারতবর্ষকে জাগরিত করার প্রার্থনা করেছেন? ২+৩

২.২) ‘বলে গেল। / সেই মানুষ এখনও এলো না’ – ‘সেই মানুষ’ বলতে কে, কাকে বুঝিয়েছেন? সেই মানুষটির আসতে দেরি হওয়ার জন্য উদ্দিষ্টের মানসিক উৎকন্ঠা কীভাবে প্রকাশ পেয়েছে? ২+৩

 

৩) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৩.১) ‘এইতো জীবনের সত্য কালীনাথ’ – প্রসঙ্গ উল্লেখ করে বক্তা কথিত ‘জীবনের সত্য’-টির পরিচয় দাও। ২+৩

৩.২) ‘নানা রঙের দিন’ নাটক অবলম্বনে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। ৫

 

৪) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৪.১) ‘আমার ভারি ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যাই’ – অমলের এই কথা শুনে তার পিসেমশাই কী বলেছিলেন? পাহাড়টি সম্পর্কে অমলের অনুভূতির পরিচয় দাও। ২+৩

৪.২) কীভাবে রাজার চিঠি অমলের কাছে এলো ‘ডাকঘর’ নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। ৫

৪.৩) ‘ডাকঘর’ নাটকে ঠাকুরদার ভূমিকাটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ৫

৪.৪) “‘ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে” – পাঠ্য নাট্যাংশ অবলম্বনে তা ব্যাখ্যা করো। ৫

 

৫) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) বাংলার চিত্রশিল্পের ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান করো। ৫

৫.২) বাংলা চলচ্চিত্রের বিকাশে মৃণাল সেনের অবদান আলোচনা করো। ৫

 

৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০ 

৬.১) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করোঃ ১০

ভারত এক মিলন মেলা

পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন। অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সে প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংখ্য চেয়ে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনেক অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই।

৬.২) প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করোঃ ১০

জন্ম : ৪ সেপ্টেম্বর, ১৯০৪ খ্রিস্টাব্দ। বারাণসী, উত্তরপ্রদেশ। পিতৃগৃহ- রাজপুর, চব্বিশ পরগনা।

পিতা: জ্ঞানেন্দ্রনাথ মিত্র

মাতা: সুহাসিনী দেবী

শিক্ষা: নলহাটি মাইনর স্কুলে প্রাথমিক শিক্ষা। কলকাতার সাউথ সাবারবান স্কুলে অষ্টম শ্রেণিতে ভরতি, এখান থেকেই ম্যাট্রিকুলেশনে প্রথম ডিভিশনে পাস। স্কটিশ চার্চ কলেজে, কৃষিবিদ্যা নিয়ে পড়ার জন্য শ্রীনিকেতন, ডাক্তারি করার জন্য ঢাকা জগন্নাথ কলেজ।

কর্মজীবন: কলকাতা বিশ্ববিদ্যালয় রামতনু

লাহিড়ী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সুভাষচন্দ্র বসুর ‘বাংলার কথা’ ও ‘ফরওয়ার্ড’ পত্রিকা এবং ‘বঙ্গশ্রী’ কাগজে সাংবাদিকতা, শেষের দিকে আকাশবাণীর উপদেষ্টা ছিলেন। ‘রং মশাল’, ‘কালিকলম’, ‘নবশক্তি’, ‘পক্ষীরাজ’ প্রভৃতি পত্রিকার সম্পাদনা।

সাহিত্য সম্ভার: কাব্যগ্রন্থ: প্রথমা, সম্রাট, ফেরারী ফৌজ, সাগর থেকে ফেরা, হরিণ চিতা চিল প্রভৃতি।

উপন্যাস: পাঁক, মিছিল, ‘বাঁকা লেখা’, ‘কুয়াশা’, ‘প্রতিশোধ’, প্রভৃতি।

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

উচ্চমাধ্যমিক বাংলা মডেল প্রশ্নপত্র (চতুর্থ সেমিস্টার)

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর (নোট) দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

class-twelve-4th-semester-bengali-question

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top