adorini-question-answers

আদরিণী গল্পের প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার 

দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য আমাদের WBNO0TES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে আদরিণী গল্পের প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার প্রদান করা হলো। এখানে দ্বাদশ শ্রেণির বাংলা আদরিণী গল্পের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরগুলি প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি তৈরির মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

আদরিণী গল্পের প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার : 

 

১) কুঞ্জবিহারীবাবু ছিলেন একজন –

ক) উকিল

খ) জজ সাহেব

গ) মুহুরি

ঘ) জুনিয়ার উকিল

 

উঃ ঘ) জুনিয়ার উকিল

 

২) পীরগঞ্জে মেজোবাবুর মেয়ের বিয়ে হয় –

ক) রবিবার

খ) সোমবার

গ) মঙ্গলবার

ঘ) বৃহস্পতিবার

 

উঃ খ) সোমবার

 

৩) পীরগঞ্জের বাবুদের বাড়ি বিয়ে উপলক্ষ্যে কোথা থেকে বাইজি আসছে?

ক) বেনারস থেকে

খ) কলকাতা থেকে

গ) লখনউ থেকে

ঘ) চেন্নাই থেকে

 

উঃ ক) বেনারস থেকে

 

৪) পীরগঞ্জের বাবুদের বাড়ি মেজোবাবুর মেয়ের বিয়ে উপলক্ষ্যে কলকাতা থেকে আসছে –

ক) রসগোল্লা

খ) ব্যান্ডপার্টি

গ) অর্কেষ্ট্রা

ঘ) খ্যামটা

 

উঃ ঘ) খ্যামটা

 

৫) জয়রামবাবু কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার ছিলেন?

ক) আজীবনকাল ধরে

খ) ২০ বছর ধরে

গ) ১০ বছর ধরে

ঘ) ৩০ বছর ধরে

 

উঃ খ) ২০ বছর ধরে

 

৬) অতি অল্প কারণে জয়রাম মুখোপাধ্যায়ের কী উপস্থিত হয়?

ক) প্রচন্ড ক্ষোভ

খ) তীব্র রাগ

গ) গভীর মনোকষ্ট

ঘ) তীব্র অভিমান

 

উঃ ঘ) তীব্র অভিমান

 

৭) ‘পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে’ – বক্তার কাছে নিমন্ত্রণ রক্ষা করা কঠিন কেন?

ক) পীরগঞ্জের বাবুদের বাড়ির ব্যবহারে বক্তা ক্ষুদ্ধ

খ) পীরগঞ্জের বাবুদের বাড়ি বক্তার বাড়ির থেকে অনেক দূর

গ) পীরগঞ্জের বাবুদের বাড়ি যেতে গেলে বক্তার দুদিন কাছারি কামাই হবে

ঘ) পীরগঞ্জে বাবুদের বাড়ি যাওয়ার জন্য বক্তা মানসিকভাবে প্রস্তুত নন

 

উঃ গ) পীরগঞ্জের বাবুদের বাড়ি যেতে গেলে বক্তার দুদিন কাছারি কামাই হবে

 

৮) পীরগঞ্জে বাবুদের বাড়ি গোরুর গাড়ি করে যেতে হলে মোট সময় লাগবে-

ক) দুই দিন

খ) তিনদিন

গ) চার দিন

ঘ) এক সপ্তাহ

 

উঃ গ) চার দিন

 

৯) নগেন্দ্রবাবু রাজবাড়ি থেকে কী আনিয়ে নেওয়ার কথা বলেছিলেন –

ক) ঘোড়ার গাড়ি

খ) একটা পালকি

গ) একটা হাতি

ঘ) একটা গোরুর গাড়ি

 

উঃ গ) একটা হাতি

 

১০) জয়রাম মুখোপাধ্যায় মহাশয় আগন্তুকদের যে গান শোনার কথা বলেছেন –

ক) বহতি দুখ দিয়া মুঝে

খ) আল্লাহ মেঘ দে পানি দে

গ) পেয়ালা মুঝে ভর দে

ঘ) মুঝে যাম দে

 

উঃ গ) পেয়ালা মুঝে ভর দে

 

১১) রবিবার সকালে কখন জয়রামবাবুর পূজা শেষ হতো?

ক) সকাল আটটায়

খ) ভোর পাঁচটায়

গ) সকাল দশটায়

ঘ) সকাল ন’টায়

 

উঃ ঘ) সকাল ন’টায়

 

১২) দ্বিতীয় পরিচ্ছদ অনুসারে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স ছিল –

ক) চল্লিশোর্ধ্ব

খ) পঞ্চাশোর্ধ্ব

গ) ষাটোর্ধ্ব

ঘ) অশীতিপর

 

উঃ খ) পঞ্চাশোর্ধ্ব

 

১৩) জয়রামবাবুর বর্ণনায় লেখক বলেছেন –

ক) মানুষটি লম্বা ছাঁদের ও গৌরবর্ণ

খ) মানুষটি লম্বা ছাঁদের ও শ্যামবর্ণ

গ) মানুষটি খর্বাকৃতি ও কৃষ্ণবর্ণ

ঘ) মানুষটি দীর্ঘাকৃতি ও গৌরবর্ণ

 

উঃ খ) মানুষটি লম্বা ছাঁদের ও শ্যামবর্ণ

 

১৪) জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাসস্থান কোথায়?

ক) যশোর জেলায়

খ) বরিশালে

গ) ফরিদপুরে

ঘ) চট্টগ্রামে

 

উঃ ক) যশোর জেলায়

 

১৫) ‘সহায় সম্পত্তি কিছুই ছিল না’ – ‘সহায় সম্পত্তি’ বলতে কী কী বোঝানো হয়েছে?

ক) একটা লোহার বাক্স ও কিছু কাগজপত্র

খ) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি

গ) একটি হিরের নেকলেস ও কয়েকগাছি সোনার চুড়ি

ঘ) বস্তা বোঝাই পুস্তক

 

উঃ খ) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি

 

১৬) জয়রাম মোক্তার মাসিক বাসা ভাড়া নিয়েছিলেন –

ক) ১৫ সিকায়

খ) ২৫ সিকায়

গ) ২০ সিকায়

ঘ) ১৩ সিকায়

 

উঃ ঘ) ১৩ সিকায়

 

১৭) জয়রাম অনেকগুলো কী কিনেছিলেন?

ক) বাড়ি

খ) গাড়ি

গ) আড়ত

ঘ) কোম্পানির কাগজ

 

উঃ ঘ) কোম্পানির কাগজ

 

১৮) যৌবনকালে জয়রাম ছিলেন রীতিমতো –

ক) বদরাগি

খ) ডানপিটে

গ) মেধাবী

ঘ) পরোপকারী

 

উঃ ক) বদরাগি

 

১৯) জয়রাম মঙ্গলা গাইয়ের এঁড়ে বাছুরের নামকরণ কার নামানুসারে করেছিলেন?

ক) এক শস্ত্রীয় পন্ডিতের নাম অনুসারে

খ) ডেপুটির নাম অনুসারে

গ) দেবতার নাম অনুসারে

ঘ) দেবতার নাম অনুসারে

 

উঃ খ) ডেপুটির নাম অনুসারে

 

২০) জয়রাম ডেপুটির আইন জ্ঞানকে যার সঙ্গে তুলনা করেছিলেন –

ক) তাঁর এঁড়ে বাছুরের সঙ্গে

খ) তাঁর সন্তানের সঙ্গে

গ) তাঁর স্ত্রীর বুদ্ধির সঙ্গে

ঘ) তাঁর চাকরের বুদ্ধির সঙ্গে

 

উঃ গ) তাঁর স্ত্রীর বুদ্ধির সঙ্গে

 

২১) আদালত অবমাননার জন্য মোক্তার সাহেবের কত টাকা জরিমান আহয়েছিল?

ক) ১৭০০ টাকা

খ) ৫০ টাকা

গ) ৫ টাকা

ঘ) ১০ টাকা

 

উঃ গ) ৫ টাকা

 

২২) কত টাকার বিনিময়ে মোক্তার সাহেব ৫টাকা জরিমানা মুকুব করেছিলেন?

ক) বিনা পয়সায়

খ) ১৭০০ টাকার বিনিময়ে

গ) ১৫০০ টাকার বিনিময়ে

ঘ) ১০ টাকার বিনিময়ে

 

উঃ খ) ১৭০০ টাকার বিনিময়ে

 

২৩) কখন পাড়ার যুবক-বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হতেন?

ক) সোমবার সকালবেলায়

খ) রবিবার বিকেলবেলায়

গ) শনিবার সন্ধ্যাবেলায়

ঘ) সপ্তাহে রোজ দু০বেলা

 

উঃ খ) রবিবার বিকেলবেলায়

 

২৪) পারার যুবক-বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হতেন কেন?

ক) তাস-পাশা খেলার জন্য

খ) আড্ডা দেওয়ার জন্য

গ) আইনি পরামর্শ নেওয়ার জন্য

ঘ) গানের আসর বসানোর জন্য

 

উঃ ক) তাস-পাশা খেলার জন্য

 

২৫) ‘বিয়ের নেমন্ত্রন্ন হয়েছে তার জন্য হাতি কেন?’ – বক্তা হলেন –

ক) পীরগঞ্জের বড়োবাবু

খ) পীরগঞ্জের মেজোবাবু

গ) কুঞ্জবিহারীবাবু

ঘ) পীরগঞ্জের দেওয়ানজি

 

উঃ ঘ) পীরগঞ্জের দেওয়ানজি

 

২৬) কে একজোড়া নতুন বলদ কিনেছিল?

ক) জয়রাম মোক্তার

খ) কুঞ্জবিহারীবাবু

গ) ইমামদ্দি শেখ

ঘ) ইয়ামদ্দি শেখ

 

উঃ গ) ইমামদ্দি শেখ

 

২৭) শহর থেকে কত দূরে দু-তিনজন জমিদারের হস্তী ছিল?

ক) পাঁচ-সাত ক্রোশ

খ) দুই-তিন ক্রোশ

গ) চার-পাঁচ ক্রোশ

ঘ) এক ক্রোশের বেশি নয়

 

উঃ খ) দুই-তিন ক্রোশ

 

২৮) কত টাকার বিনিময়ে মোক্তার হাতিটি কিনেছিলেন?

ক) ১০০ টাকা

খ) ২০১ টাকা

গ) ২০০০ টাকা

ঘ) ১০০০ টাকা

 

উঃ গ) ২০০০ টাকা

 

২৯) জয়রামবাবু আদরিণীকে যার কাছ থেকে কিনেছিলেন –

ক) পীরগঞ্জের জমিদারের

খ) ইমামদ্দি শেখের

গ) উমাচরণ লাহিড়ীর

ঘ) হাট থেকে

 

উঃ গ) উমাচরণ লাহিড়ীর

 

৩০) আদরিণী কখন জয়রামবাবুর বাড়িতে এসেছিল?

ক) সকাল সাতটায়

খ) সকাল দশটায়

গ) বিকেল পাঁচটায়

ঘ) ভোর পাঁচটায়

 

উঃ ক) সকাল সাতটায়

 

৩১) ‘তাহার ললাট রাঙা করিয়া দিলেন’ – কী দিয়ে?

ক) সিন্দুরে

খ) তৈল ও সিন্দুরে

গ) কুমকুমে

ঘ) হলুদ ও সিন্দুরে

 

উঃ খ) তৈল ও সিন্দুরে

 

৩২) ‘বিনয় কিংবা শ্লেষ সূচক – ঠিক বোঝা গেল না’ – কোন্‌ বাক্যটি?

ক) ‘আজ্ঞে, হুজুর বাহাদুরেরই হাতী’

খ) ‘আপনি কিনেছেন?’

গ) ‘যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি – আমিই যখন আপনার – তখন ও হাতী আপনার বই আর কার?’

ঘ) ‘বিয়ের নেমন্তন্ন হয়েছে তার জন্যে হাতী কেন?’

 

উঃ গ) ‘যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি – আমিই যখন আপনার – তখন ও হাতী আপনার বই আর কার?’

 

৩৩) পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করার পরের দিনই জয়রামবাবু কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন?

ক) উমাচরণ লাহিড়ীর সঙ্গে

খ) মহারাজ নরেশচন্দের সঙ্গে

গ) হাতির মাহুতের সঙ্গে

ঘ) পীরগঞ্জের বাবুদের সেজো ছেলের সঙ্গে

 

উঃ খ) মহারাজ নরেশচন্দের সঙ্গে

 

৩৪) ‘আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি?’ – এই প্রশ্ন উদ্দিষ্ট ব্যক্তির মনে যে ভাবের উদয় ঘটিয়েছিল –

ক) ক্রোধ

খ) আনন্দ

গ) অপমানবোধ

ঘ) অহংকার

 

উঃ গ)  অপমানবোধ

 

৩৫) ‘এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে, যে আপনার কাছে উপকৃত নয়-?’ – এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে যা করতে চেয়েছিলেন –

ক) অপমান

খ) তোষামোদ

গ) নিছক প্রশংসা

ঘ) উদ্দিষ্ট ব্যক্তির পরোপকারিত্বের কথা ঘোষণা

 

উঃ খ) তোষামোদ

 

৩৬) ‘কিন্তু অত দূরে যাওয়া ত সোজা কথা নয়’ – সোজা কথা নয় কেন?

ক) বক্তার বয়স হয়ে গেছে

খ) সেখানে যাওয়ার পথ অতীব বন্ধুর

গ) সেখানে যাওয়ার পথে হিংস্র পশুর উপদ্রব আছে

ঘ) সেখানে যাওয়ার ঘোড়ার গাড়ির পথ নেই

 

উঃ ঘ) সেখানে যাওয়ার ঘোড়ার গাড়ির পথ নেই

 

৩৭) ‘তবে আমার ত আর বাই খেমটা শোনবার বয়স নেই’ – উদ্ধৃত বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রের যে দিকটি পরিষ্ফুট হয়েছে –

ক) বক্তা সচ্চরিত্রের

খ) বক্তা নির্লোভ

গ) বক্তা পেটুক নন

ঘ) বক্তা ঈশ্বরে বিশ্বাসী

 

উঃ ক)  বক্তা সচ্চরিত্রের

 

৩৮) ‘যদি হাতি চরে যেতে পারি, তবেই যাব’ – বক্তার এই উক্তির মধ্য দিয়ে বক্তার সম্বন্ধে যা জানা যায় –

ক) অত্যন্ত জেদি প্রকৃতির

খ) বক্তার আত্মসন্মানবোধ প্রবল ছিল

গ) বক্তা হাতি চরতে ভালোবাসতেন

ঘ) উক্ত সব ক’টি আংশিকভাবে সত্য

 

উঃ খ) বক্তার আত্মসন্মানবোধ প্রবল ছিল

 

৩৯) ‘কুছ পরওয়া নেই’ – বক্তা কীসের জন্য পরোয়া করেননি?

ক) হাতির মূল্যের জন্য

খ) নারাজ নরেশচন্দ্রের জন্য

গ) পারা-প্রতিবেশীর জন্য

ঘ) নিজের জন্য

 

উঃ ক) হাতির মূল্যের জন্য

 

৪০) ‘______ উমাচরণ লাহিড়ীর একটি মাদী হাতী আছে।

ক) পীরগঞ্জের

খ) চৌধুরীপাড়ার

গ) রসুলগঞ্জের

ঘ) বীরপুরের

 

উঃ ঘ) বীরপুরের

…… এমনই আরো প্রশ্নের উত্তর দেখতে Click Here

LINK TO VIEW PDF FILE

আদরিণী গল্পের প্রশ্নের উত্তর

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

 

২) আদরিনী গল্পের MCQ SET 2

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৩) আদরিনী গল্পের MCQ SET 3 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৪) আদরিনী গল্পের MCQ SET 4  

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৫) আদরিনী গল্পের MCQ SET 5   

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

৬) আদরিনী গল্পের MCQ SET 6 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

৭) আদরিনী গল্পের MCQ SET 7  

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

৮) আদরিনী গল্পের MCQ SET 8   

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

৯) আদরিনী গল্পের MCQ SET 9 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে  

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা সমস্ত অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class 12 bengali third semester

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top