Class Eight Second Unit Test History Question (Set 3)

Class Eight Second Unit Test History Question (Set 3)

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে Class Eight Second Unit Test History Question (Set 3) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৫০ নম্বরের ইতিহাস মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

Class Eight Second Unit Test History Question (Set 3) : 

 

শ্রেণিঃ অষ্টম বিষয়ঃ ইতিহাস

পূর্ণমানঃ ৫০ সময়ঃ ১ ঘন্টা ৪০ মিনিট 

 

ক) সঠিক উত্তরটি বেছে নাওঃ (যে কোনো ১০টি) ১*১০=১০ 

১) বাংলার অর্ন্তগত একটি মহাবিদ্রোহের কেন্দ্রের নাম হল – ক) দিল্লি খ) মিরাট গ) বেরিলি ঘ) ব্যারাকপুর

২) আবওয়াব কথার অর্থ হল – ক) আইন মেনে কর খ) বেগার শ্রম গ) বেআইনি কর ঘ) ধনী মানুষের দেয় কর

৩) ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কল চালু হয় – ক) রিষড়ায় খ) কলকাতায় গ) বোম্বাই ঘ) মাদ্রাজ

৪) সত্যশোধক সমাজ গড়ে তোলেন – ক) দয়ানন্দ সরস্বতী খ) জ্যোতিরাও ফুলে গ) রাজা রামমোহন ঘ) ডিরোজিও

৫) নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় – ক) ১৮২০ খ্রীঃ খ) ১৮৫৪ খ্রীঃ গ) ১৮৬০ খ্রীঃ ঘ) ১৮৫৯ খ্রীঃ

৬) উনবিংশ শতাব্দীতে পশ্চিম ভারতে নারী শিক্ষা প্রসারে উদ্যোগী হন – ক) ভগিনী শুভলক্ষ্মী খ) বেগম রোকেয়া গ) লক্ষ্মীবাঈ ঘ) পণ্ডিতা রমা বাঈ

৭) ‘বঙ্গদেশের কৃষক’ প্রবন্ধটির লেখক – ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) বিদ্যাসাগর গ) সরলা দেবী ঘ) বাসন্তী দেবী

৮) মহলওয়ারি বন্দোবস্ত চালু হয় – ক) দক্ষিণ ভারতে খ) উত্তর ও উত্তর পশ্চিম ভারতে গ) পশ্চিম ভারতে ঘ) বাংলায়

৯) ওয়াহাবি আন্দোলনের প্রথম সূচনা হয় – ক) পারস্যে খ) ইংল্যাণ্ডে গ) আরবে ঘ) সিঙ্গাপুরে

১০) বাঁশের কেল্লা তৈরি হয়েছিল – ক) মুণ্ডা খ) সাঁওতাল গ) নীল ঘ) বারাসাত বিদ্রোহের সময়

১১) আর্য সমাজের প্রতিষ্ঠা করেন – ক) নব গোপাল মিত্র খ) রামমোহন রায় গ) কেশবচন্দ্র সেন ঘ) দয়ানন্দ সরস্বতী

১২) রায়তওয়ারি বন্দোবস্তের খাজনার হার কোথাও কোথাও ছিল – ক) ১৫-২৫ শতাংশ খ) ২৫-৩৫ শতাংশ গ) ৩৫-৪৫ শতাংশ ঘ) ৪৫-৫৫ শতাংশ

 

খ) শূন্যস্থান পূরণ করোঃ ১*৩=৩ 

১) ঔপনিবেশিক ভারতে প্রথম সুতি কাপড় তৈরির কারখানা চালু হয় ____________ তে।

২) দক্ষিণের বিদ্যাসাগর বলা হয় ____________ কে।

৩) মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট ছিলেন ____________ ।

 

গ) বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখোঃ ১*২=২ 

১) সোমপ্রকাশ, নীলদর্পণ, হিন্দু প্যাট্রিয়ট, বেঙ্গল গেজেট।

২) বেন্টিংক, বিদ্যাসাগর, রাজারামমোহন, দয়ানন্দ সরস্বতী।

 

ঘ) এককথায় উত্তর লেখোঃ (যে কোনো ৭টি) ১*৭=৭ 

১) হিন্দুমেলা কে প্রতিষ্ঠা করেন?

২) বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন?

৩) দিকু কাদের বলা হয়?

৪) কত খ্রীঃ বঙ্গভঙ্গ রদ করা হয়?

৫) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

৬) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি?

৭) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

৮) দাদন কথার অর্থ কি?

 

ঙ) নিচের যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাওঃ ২*৬=১২ 

১) অবশিল্পায়ন কাকে বলে?

২) টীকা লেখোঃ রাওতওয়ারি বন্দোবস্ত।

৩) অর্থনীতির আধুনিকিকরণ বলতে কি বোঝ?

৪) কাকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়?

৫) আর্যসমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কি ছিল?

৬) টীকা লেখোঃ মহারানির ঘোষনা পত্র।

৭) স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল?

 

চ) যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*২=৬ 

১) টীকা লেখোঃ বারাসত বিদ্রোহ।

২) দাক্ষিণাত্য হাঙ্গামা কাকে বলে?

৩) রাজা রামমোহন রায়ের সংস্কারগুলির বর্ণনা দাও।

 

ছ) নিচের যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

১) বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।

২) ভারতে কোম্পানির শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা করো।

৩) সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

Class Eight Second Unit Test History Question

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

Class Eight Question Sets

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top