class-five-bengali-second-unit-test-question

পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট মডেল বাংলা প্রশ্ন (SET 4)

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট মডেল বাংলা প্রশ্ন (SET 4) প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট মডেল বাংলা প্রশ্ন (SET 4) :

 

দ্বিতীয় ইউনিট টেস্ট
বিষয়ঃ বাংলা
পঞ্চম শ্রেণি
পূর্ণমানঃ ৩০  সময়ঃ ৪৫ মিনিট

ক) সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে লেখো (যে কোনো ৫ টি)  ১*৫=৫ 

১) ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল – (বাঘ / সিংহ / হাতি / ঘোড়া)

২) মায়াতরু কবিতায় গাছটি ভুতের নাচ করত – (সকাল বেলা / সন্ধ্যা বেলা / দুপুর বেলা / রাতের বেলা) 

৩) কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান – (পথে / মাঠে / ঘাটে / নদীতে)

৪) দ্বিতীয়বার কুমির ও শিয়াল (আলু / আখ / ধান / গম) চাষ করেছিল।

৫) গাছের মুকুটের লক্ষ মাছ কী দিয়ে তৈরি – (সোনা / রুপো / মণি / হিরে)

৬) ব্যাঙ স্বর্গে যাবার পথে প্রথম সাক্ষাৎ ঘটেছিল যার সঙ্গে – (সাপ / মৌমাছি / বাঘ / প্রজাপতি)। 

৭) আমি শব্দের বহুবচন হবে– (আমরা / আমাদের / আমাকে / কোনোটিই নয়)।

খ) পূর্ণবাক্যে উত্তর দাওঃ (যে কোনো ৫ টি) ১*৫=৫ 

১) শেষপর্যন্ত ফণীমনসা নিজের জন্য কেমন পাতা চাইল ? 

২) ‘ছুট’ মানে কী বুঝতে গেলে কী করতে হবে ? 

৩) কারা বনে মধু আনতে গিয়েছিল?

৪) ধনাই কীসের মন্ত্র জানে?

৫) শিবঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল?

৬) বাংলা ব্যাকরণে বচন কয় প্রকার ও কী কী ?

৭) ‘গুলি’ যোগে একটি বহুবচন শব্দ গঠন করো।

 

গ) নিজের ভাষায় লেখো (যে কোনো ৪ টি) ৪*২=৮ 

১) “মধু কাটতে তিনজন লোক চাই।” – তিনজন লোক কী কী কাজ করে?

২) চাষে কার লাভ, কার লোকসান হয়েছিল? কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে কী বলল? 

৩) বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়?

৪) ‘মায়াতরু’ শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন?

৫) দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন্ কোন্ রূপে দেখেছেন?  

 

ঘ) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো ২ টি) ৩*২=৬ 

১) ক্লীবলিঙ্গের উদাহরণ-সহ সংজ্ঞা দাও।

২) বচন বলতে কী বোঝ? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও।

৩) লিঙ্গ পরিবর্তন করোঃ মাতা, পুত্র।  

৪) লিঙ্গ পরিবর্তন করোঃ ডাক্তার, কবি।  

৫) বচন পরিবর্তন করোঃ ছেলেটি, পাখি। 

ঙ) পত্র রচনা করোঃ (যে কোনো ১ টি) ৬*১=৬ 

১) পূজার ছুটি কীভাবে কাটাতে চাও তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। 

২) শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্র লেখো। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট মডেল বাংলা প্রশ্ন

পঞ্চম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

পঞ্চম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top