sobdarthototto-mcq

শব্দার্থতত্ত্ব MCQ । সংসদ মডেল প্রশ্ন

শব্দার্থতত্ত্ব MCQ । সংসদ মডেল প্রশ্ন দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নগুলির সমাধানের মধ্য দিয়ে তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নগুলির শেষে সঠিক উত্তরের শব্দার্থতত্ত্ব MCQ Answer Key প্রদান করা হলো। প্রথমে শিক্ষার্থীরা প্রশ্নগুলি দেখে সঠিক উত্তরটি খাতায় লিখবে এবং তারপরে Answer Key থেকে উত্তরগুলি মিলিয়ে নেবে। এভাবে অনুশীলন করলে তোমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। তোমাদের সহায়তায় আমরা সর্বদা তোমাদের পাশে আছি।

আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি। 

শব্দার্থতত্ত্ব MCQ । সংসদ মডেল প্রশ্ন : 

 

সঠিক উত্তরটি নির্বাচন করো:

১) ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ এবং তার কার্যপ্রক্রিয়া নিয়ে আলোচনা করে—

ক) রূপতত্ত্ব

খ) ধ্বনিতত্ত্ব

গ) শব্দার্থ তত্ত্ব

ঘ) বাক্যতত্ত্ব

২) সময়ের সঙ্গে সঙ্গে অর্থের পরিবর্তন বিষয়ে আলোচনা করে—

ক) বিবর্তনমূলক শব্দার্থ তত্ত্ব

খ) শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব

গ) ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব

ঘ) তুলনামূলক শব্দার্থ তত্ত্ব

৩) শব্দার্থ তত্ত্বে একটি শব্দ ব্যবহৃত হতে পারে – 

ক) একাধিক অর্থে

খ) কেবল একটি অর্থে

গ) নতুন নতুন অর্থে

ঘ) কোনোটিই নয়

৪) রূপান্তরমূলক সৃজনমূলক (transformational generative) ভাষাবিজ্ঞানের প্রবর্তক—

ক) ফার্দিনান্দ দি স্যোসুর

খ) আব্রাহাম নোয়াম চমস্কি

গ) স্যার উইলিয়াম জোন্স

ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৫) শব্দার্থের বিশাল জগতকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করা নিদর্শনকে বলে—

ক) প্রদর্শন

খ) নিদর্শন

গ) বিস্তার

ঘ) থিসরাস

৬) ‘থিসরাস’ অভিধানের আবিষ্কর্তা হলেন – 

ক) পিটার মার্ক রজেট

খ) ফার্দিনান্দ দি স্যোসুর

গ) নোয়াম চমস্কি

ঘ) স্টার্টেভান্ট

৭) থিসরাসে শব্দগুলি সাজানো থাকে – 

ক) বর্ণানুক্রমিক

খ) ছন্দানুক্রমিক

গ) ভাব বা বিষয়ানুক্রমিক

ঘ) এর কোনোটিই নয়

৮) পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয়ে শব্দার্থের যে পরিবর্তন হয় তাকে বলে – 

ক) শব্দার্থের প্রসার

খ) শব্দার্থের সংকোচন

গ) শব্দার্থের রূপান্তর

ঘ) এদের কোনোটিই নয়

@ শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN

৯) শব্দার্থের পরিবর্তনকে কত ভাগে ভাগ করা যায়?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

১০) শব্দের অর্থ বিশ্লেষণ এবং এক শব্দের সাথে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক আলোচিত হয় যে শব্দার্থতত্ত্বে তাই হল – 

ক) ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব

খ) শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব

গ) শর্তসাপেক্ষ শব্দার্থ তত্ত্ব

ঘ) প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব

১১) ‘মুনিশ’ শব্দের আদি অর্থ ‘মানুষ’। পরিবর্তিত অর্থ ‘মজুর’ এটি – 

ক) অর্থের অবনতি

খ) অর্থের রূপান্তর

গ) অর্থের সংকোচ

ঘ) অর্থের প্রসার

১২) শব্দার্থের দুটি প্রধান ভাগের দ্বিতীয়টিকে বলে – 

ক) সাধারণ অর্থ

খ) নিদর্শন

গ) বিশেষ অর্থ

ঘ) রূপান্তর

১৩) ‘উজবুক’ শব্দের আদি অর্থ উজবেকিস্তানের অধিবাসী, পরিবর্তিত অর্থ হল ‘মূর্খ’ বা ‘নির্বোধ’ এটি – 

ক) অর্থের অবনতি

খ) অর্থের প্রসার

গ) অর্থের সংকোচ

ঘ) অর্থের রূপান্তর

১৪) পিটার মার্ক রজিট ‘থিসরাস’ অভিধান রচনা করেন কত খ্রিস্টাব্দে?

ক) ১৮৫০

খ) ১৮০৫

গ) ১৮১৫

ঘ) ১৮৫২

১৫) ‘গাঙ’ শব্দটির আদি অর্থ ছিল ‘গঙ্গা’, বর্তমানে ‘যে কোনো নদী’।— এখানে পরিবর্তিত অর্থটিকে কী বলা হয়?

ক) সঙ্কুচিত

খ) প্রসারিত

গ) রূপান্তরিত

ঘ) এদের কোনোটিই নয়

@ শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN

১৬) সত্যসাপেক্ষ তত্ত্বের দর্শন—

ক) অত্যন্ত প্রভাবশালী এবং মূল্যবান

খ) অত্যন্ত ক্রিয়াশীল এবং গুরুত্বপূর্ণ

গ) বিমূর্ত

ঘ) সবকটিই ঠিক

১৭) প্রসঙ্গের ধারণা অপেক্ষাকৃতভাবে – 

ক) মূর্ত

খ) বিমূর্ত

গ) পরিবর্তনশীল

ঘ) অমূর্ত

১৮) শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় – 

ক) ব্যাপকার্থতা

খ) বিপরীতার্থকতা

গ) সমার্থকতা

ঘ) শব্দার্থতা

১৯) শব্দার্থ হল – 

ক) শব্দের প্রকৃত অর্থ

খ) শব্দের উৎস সন্ধান

গ) নতুন নতুন শব্দ সংযোগ

ঘ) এক শব্দের সঙ্গে আর-এক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক

২০) কলম শব্দের বর্তমান অর্থ লেখনী কিন্তু আগের অর্থ ছিল – 

ক) লেখো

খ) খাগ বা শর

গ) কালি

ঘ) কাঠ

@ শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN

শূন্যস্থান পূরণ করো:

১) কেবলমাত্র শব্দের অর্থের যোগফল বাক্যের অর্থ নয় এই তত্ত্ব হল ______ তত্ত্ব।

ক) স্থান

খ) কাল

গ) পরিপ্রেক্ষিত

ঘ) পাত্র

২) ______ বলতে আমরা বুঝি এক শব্দের সঙ্গে আর-এক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক।

ক) বাক্য

খ) শব্দার্থ

গ) সন্ধি

ঘ) অর্থান্তরভুক্তি

৩) ‘প্রদীপ’ শব্দের অর্থের পরিবর্তন শব্দার্থের ______ ধারার উদাহরণ।

ক) শব্দার্থের প্রসার

খ) শব্দার্থের সংকোচ

গ) শব্দার্থের উৎকর্ষ

ঘ) শব্দার্থের রূপান্তর

৪) শব্দার্থ পরিবর্তনের সূক্ষ্ম কারণগুলির মধ্যে একটি হল ______।

ক) ভৌগোলিক কারণ

খ) পারস্পরিক বৈসাদৃশ্য

গ) মানসিক বিশ্বাস ও ধর্মীয় সংস্কার

ঘ) এদের কোনোটিই নয়

@ শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN

৫) সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন আলোচিত হয় ______ শব্দার্থ তত্ত্বে।

ক) উপাদানমূলক

খ) ঐতিহাসিক

গ) সত্যসাপেক্ষ

ঘ) প্রায়োগিক

৬) কোনো শব্দের ক্ষুদ্রাতিক্ষুদ্র উপাদানগুলি বিশ্লেষিত হয় ______ শব্দার্থ তত্ত্বে।

ক) উপাদানমূলক

খ) ঐতিহাসিক

গ) সত্যসাপেক্ষ

ঘ) শব্দভিত্তিক

৭) নির্দেশক হল একটি ______ এবং তা যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ক।

ক) চিহ্ন

খ) শব্দ

গ) ধারণা

ঘ) ধ্বনিগুচ্ছ

৮) সংস্কৃত ভাষায় থিসরাসের প্রথম উদাহরণ ______।

ক) অমরকোষ

খ) সদুক্তিকর্ণামৃত

গ) প্রেমভক্তি তরঙ্গিনী

ঘ) শ্রীকৃষ্ণবিজয়

৯) ‘দারুণ’ শব্দের আদি অর্থ ‘দারু’ বা ‘কাষ্ঠনির্মিত’। পরিবর্তিত অর্থ ‘অত্যন্ত’—এটি যার উদাহরণ সেটি হল শব্দার্থের ______।

ক) প্রসার

খ) বিপরীতার্থকতা

গ) সংকোচ

ঘ) রূপান্তর

@ শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN

১০) একটি শব্দের মধ্যে এক বা একাধিক শব্দের অন্তর্ভুক্তি ঘটলে তাকে বলা হয়—

ক) অর্থ বিশ্লেষণ

খ) থিসরাস

গ) অর্থান্তরভুক্তি

ঘ) সমার্থকতা

স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

১) স্তম্ভ মেলানো:

  • ক স্তম্ভ:

    • a) শব্দার্থের ভাগ

    • b) ভাষার অর্থ পরিবর্তনে সময়ের ভূমিকা

    • c) এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক

    • d) ভাষার অর্থের উপরে তার প্রসঙ্গের প্রভাবের আলোচনা

  • খ স্তম্ভ:

    • i) ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব

    • ii) প্রয়োগ তত্ত্ব

    • iii) নিদর্শন

    • iv) শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব

ক) a-(iv), b-(ii), c-(iii), d-(i)

খ) a-(i), b-(iii), c-(ii), d-(iv)

গ) a-(ii), b-(iii), c-(i), d-(iv)

ঘ) a-(iii), b-(i), c-(iv), d-(ii)

@ শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN

২) স্তম্ভ মেলানো:

  • ক স্তম্ভ:

    • a) পাখি — দোয়েল, চড়াই

    • b) গাং — গঙ্গা — যে কোনো নদী

    • c) মৃগ — পশু — হরিণ

    • d) কলম — শর — লেখনী

  • খ স্তম্ভ:

    • i) শব্দার্থের প্রসার

    • ii) ব্যাপকার্থতা

    • iii) শব্দার্থের রূপান্তর

    • iv) শব্দার্থের সংকোচ

ক) a-(iii), b-(ii), c-(iv), d-(i)

খ) a-(i), b-(iv), c-(iii), d-(ii)

গ) a-(ii), b-(i), c-(iv), d-(iii)

ঘ) a-(iv), b-(i), c-(iii), d-(ii)

সঠিক ক্রম নির্বাচন করো:

১)

i) শব্দার্থের দুটি প্রকার—সাধারণ অর্থ এবং নিদর্শন।

ii) মানুষের ব্যবহৃত ভাষার ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো অর্থযুক্ত অংশই শব্দার্থের আলোচনার মধ্যে পড়ে।

iii) ‘অভিধান’ শব্দের সাধারণ অর্থকে প্রকাশ করে।

iv) শব্দার্থের প্রাথমিক আলোচ্য শব্দের অর্থ।

ক) (ii), (iii), (i), (iv)

খ) (iv), (ii), (i), (iii)

গ) (iii), (i), (iv), (ii)

ঘ) (ii), (iv), (iii), (i)

@ শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN

২)

i) রজেটের থিসরাসই প্রথম আধুনিক ‘থিসরাস’।

ii) ১৮০৫ খ্রিস্টাব্দে পিটার মার্ক রজেট ‘থিসরাস’ অভিধান রচনা করেন।

iii) ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল রত্নাগার।

iv) সংস্কৃত ভাষায় লিখিত অমরকোষ ‘থিসরাস’-এর উদাহরণ।

ক) (iii), (iv), (ii), (i)

খ) (ii), (i), (iii), (iv)

গ) (i), (iii), (ii), (iv)

ঘ) (iv), (iii), (ii), (i)

প্রদত্ত চিত্র বা চার্ট দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো:

১) শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি হল – 

ক) শব্দার্থের প্রসার / শব্দার্থের উৎকর্ষ / অর্থসংক্রম

খ) শব্দার্থের সংকোচ / থিসরাস / সমার্থকতা

গ) শব্দার্থের প্রসার / শব্দার্থের রূপান্তর / শব্দার্থের সংকোচ

ঘ) শব্দার্থের অবনতি / অর্থান্তরভুক্তি / বিপরীতার্থকতা

২) শব্দার্থ পরিবর্তনের স্থূল কারণ তিনটি হল—

ক) ভৌগোলিক কারণ / সামাজিক কারণ / বিপরীতার্থকতা

খ) ভৌগোলিক কারণ / ঐতিহাসিক কারণ / সামাজিক কারণ

গ) বাচ্যার্থগত কারণ / ঐতিহাসিক কারণ / পরিবেশগত কারণ

ঘ) ঐতিহাসিক কারণ / ভৌগোলিক কারণ / উপকরণগত কারণ

@ শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN

বিবৃতি (A ও B)-এর সম্পর্কের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো:

১) বিবৃতি (A): সময়ের সঙ্গে সঙ্গে ভাষার প্রতিটি বিভাগের মতো শব্দার্থও পরিবর্তিত হয়।

বিবৃতি (B): একই শব্দ বিভিন্ন অর্থ প্রকাশ করে এবং একই অর্থ পাওয়া শব্দের মাধ্যমে ব্যক্ত হয়।

ক) A ও B উভয়ই সঠিক এবং B, A-এর যথার্থ কারণ।

খ) A ও B বিপরীত বিবৃতি।

গ) A ও B ভুল বিবৃতি।

ঘ) A সঠিক B ভুল বিবৃতি।

২) বিবৃতি (A): ‘ফল’ শব্দের অর্থের মধ্যে আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকে।

বিবৃতি (B): ব্যাপকার্থতায় অধিনাম শব্দের অর্থের মধ্যে উপনাম শব্দের অর্থের অন্তর্ভুক্তি স্বাভাবিক।

ক) A এবং B উভয়ই সঠিক এবং B, A-এর যথার্থ কারণ।

খ) A ও B পরস্পর বিপরীত বিবৃতি।

গ) A ও B ভুল বিবৃতি।

ঘ) A সঠিক B ভুল বিবৃতি।

@ শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN

৩) বিবৃতি (A): পূর্বে বিবাহ শব্দের অর্থ ছিল বিশেষভাবে বহন, কিন্তু পরিবর্তিত বর্তমান অর্থ পরিণয়।

বিবৃতি (B): ঐতিহাসিক কাল ভেদে কোনো শব্দের পরিবর্তন স্বাভাবিক।

ক) A ও B পরস্পর বিপরীত বিবৃতি।

খ) A ও B পরস্পর সঠিক এবং B, A-এর যুক্তি নির্ভর বিবৃতি।

গ) A সঠিক, B ভুল বিবৃতি।

ঘ) A ও B ভুল বিবৃতি।

ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নগুলির সঠিক বিকল্প নির্বাচন করো (কেস স্টাডি):

১)

আসবাবপত্র — টেবিল, চেয়ার, খাট, আলমারি।

খাবার — ভাত, রুটি, সন্দেশ, তরকারি।

ফল — আম, জামরুল, আপেল।

লক্ষ করলে দেখা যাবে এখানে একটি শব্দের অর্থ অন্য একটা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই অর্থান্তরভুক্তি যা নির্দেশ করে—

ক) শব্দগুলি সমার্থক।

খ) শব্দগুলির বিষয়ভিত্তি আছে।

গ) একটি শব্দের অর্থ ব্যাপকতর।

ঘ) শব্দার্থের উৎকর্ষের ইঙ্গিত আছে।

@ শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN

২) শব্দার্থের বিশাল জগতকে সুশৃঙ্খল ভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো ‘থিসরাস’। এই ‘থিসরাস’ সম্বন্ধে কোন বক্তব্যটি সঠিক নয়?

ক) ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ‘রত্নাগার’।

খ) ‘অমরকোষ’ হলো সংস্কৃত ভাষায় রচিত একটি ‘থিসরাস’-এর উদাহরণ।

গ) রজেটের ‘থিসরাস’ প্রথম আধুনিক ‘থিসরাস’ নয়।

ঘ) ১৮০৫ সালে রজেট প্রথম ‘থিসরাস’ রচনা করেন।

শব্দার্থতত্ত্ব MCQ – WBNOTES.IN Answer Key:

সঠিক উত্তরটি নির্বাচন করো:

১) গ) শব্দার্থ তত্ত্ব

২) গ) ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব

৩) ক) একাধিক অর্থে

৪) খ) আব্রাহাম নোয়াম চমস্কি

৫) ঘ) থিসরাস

৬) ক) পিটার মার্ক রজেট

৭) গ) ভাব বা বিষয়ানুক্রমিক

৮) ক) শব্দার্থের প্রসার

৯) খ) তিন

১০) খ) শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব

১১) গ) অর্থের সংকোচ

১২) খ) নিদর্শন

১৩) ঘ) অর্থের রূপান্তর

১৪) ঘ) ১৮৫২

১৫) খ) প্রসারিত

১৬) ঘ) সবকটিই ঠিক

১৭) খ) বিমূর্ত

১৮) গ) সমার্থকতা

১৯) ঘ) এক শব্দের সঙ্গে আর-এক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক

২০) খ) খাগ বা শর

শূন্যস্থান পূরণ করো:

১) গ) পরিপ্রেক্ষিত

২) খ) শব্দার্থ ৩) ক) শব্দার্থের প্রসার

৪) গ) মানসিক বিশ্বাস ও ধর্মীয় সংস্কার

৫) খ) ঐতিহাসিক

৬) ক) উপাদানমূলক

৭) ক) চিহ্ন

৮) ক) অমরকোষ

৯) ঘ) রূপান্তর

১০) গ) অর্থান্তরভুক্তি

স্তম্ভ মেলানো:

১) ঘ) a-(iii), b-(i), c-(iv), d-(ii)

২) গ) a-(ii), b-(i), c-(iv), d-(iii)

সঠিক ক্রম নির্বাচন:

১) ঘ) (ii), (iv), (iii), (i)

২) ক) (iii), (iv), (ii), (i)

চিত্র বা চার্টভিত্তিক প্রশ্ন:

১) গ) শব্দার্থের প্রসার / শব্দার্থের রূপান্তর / শব্দার্থের সংকোচ

২) খ) ভৌগোলিক কারণ / ঐতিহাসিক কারণ / সামাজিক কারণ

বিবৃতি ও সম্পর্কের সঠিক উত্তর:

১) ক) A ও B উভয়ই সঠিক এবং B, A-এর যথার্থ কারণ।

২) ক) A এবং B উভয়ই সঠিক এবং B, A-এর যথার্থ কারণ।

৩) খ) A ও B পরস্পর সঠিক এবং B, A-এর যুক্তি নির্ভর বিবৃতি।

ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্ন (কেস স্টাডি):

১) গ) একটি শব্দের অর্থ ব্যাপকতর।

২) গ) রজেটের ‘থিসরাস’ প্রথম আধুনিক ‘থিসরাস’ নয়।

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

শব্দার্থতত্ত্ব MCQ

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top