ভারত গঠন ও ভূ-প্রকৃতি MCQ প্রশ্নের উত্তর । প্রথম সেমিস্টার ভূগোল
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ভারত গঠন ও ভূ-প্রকৃতি MCQ প্রশ্নের উত্তর । প্রথম সেমিস্টার ভূগোল প্রদান করা হলো। শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার -এর অন্তর্ভুক্ত দেশ হিসেবে ভারত অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরগুলি পড়তে পারবে। একাদশ শ্রেণির ভূগোল প্রশ্নের উত্তর -গুলি অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
ভারত গঠন ও ভূ-প্রকৃতি MCQ প্রশ্নের উত্তর । প্রথম সেমিস্টার ভূগোল :
১. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর অক্ষাংশ কত?
(ক) ৬°৪৫’ উত্তর
(খ) ৮°৪’ উত্তর
(গ) ৩৭°৬’ উত্তর
(ঘ) ৯৭°২৫’ পূর্ব
উত্তর: (খ) ৮°৪’ উত্তর
২. সমগ্র ভারতীয় ইউনিয়নের দক্ষিণতম বিন্দু ‘ইন্দিরা পয়েন্ট’ কোথায় অবস্থিত?
(ক) মূল ভূখণ্ডে
(খ) লাক্ষাদ্বীপে
(গ) গ্রেট নিকোবর দ্বীপে
(ঘ) উত্তর আন্দামানে
উত্তর: (গ) গ্রেট নিকোবর দ্বীপে
৩. ভারতের প্রামাণ্য দ্রাঘিমারেখা নিচের কোন শহরের ওপর দিয়ে গেছে?
(ক) কলকাতা
(খ) দিল্লি
(গ) মির্জাপুর
(ঘ) মুম্বই
উত্তর: (গ) মির্জাপুর (এলাহাবাদ)
৪. ভারতের উত্তর-দক্ষিণে বিস্তৃতি আনুমানিক কত কিলোমিটার?
(ক) ২,৯৩৩ কিমি
(খ) ৩,২১৪ কিমি
(গ) ৩,২৮৭ কিমি
(ঘ) ৭,৫১৬ কিমি
উত্তর: (খ) ৩,২১৪ কিমি
৫. কর্কটক্রান্তিরেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে?
(ক) ৭টি
(খ) ৮টি
(গ) ৯টি
(ঘ) ১০টি
উত্তর: (খ) ৮টি
৬. ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর মধ্যে সময়ের ব্যবধান প্রায় কত?
(ক) ১ ঘণ্টা
(খ) ২ ঘণ্টা
(গ) ৩০ মিনিট
(ঘ) ১ ঘণ্টা ৩০ মিনিট
উত্তর: (খ) ২ ঘণ্টা
৭. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম?
(ক) পঞ্চম
(খ) ষষ্ঠ
(গ) সপ্তম
(ঘ) দ্বিতীয়
উত্তর: (গ) সপ্তম
৮. ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের স্থলসীমান্তের দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
(ক) চীন
(খ) পাকিস্তান
(গ) বাংলাদেশ
(ঘ) নেপাল
উত্তর: (গ) বাংলাদেশ
৯. কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে?
(ক) ১০ ডিগ্রি প্রণালী
(খ) পক প্রণালী
(গ) ডাবর প্রণালী
(ঘ) মালাক্কা প্রণালী
উত্তর: (খ) পক প্রণালী
১০. ভারতের মোট ভৌগোলিক ক্ষেত্রফল পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ?
(ক) ২.৪%
(খ) ৩.২৮%
(গ) ৪.২%
(ঘ) ১.৭%
উত্তর: (ক) ২.৪%
১১. ভূ-গঠন অনুসারে ভারতের প্রাচীনতম ভূখণ্ড কোনটি?
(ক) হিমালয় পার্বত্য অঞ্চল
(খ) সিন্ধু-গঙ্গা সমভূমি
(গ) দাক্ষিণাত্য উপদ্বীপীয় মালভূমি
(ঘ) উপকূলীয় সমভূমি
উত্তর: (গ) দাক্ষিণাত্য উপদ্বীপীয় মালভূমি
১২. গণ্ডোয়ানা যুগের শিলাস্তর ভারতের কোন খনিজের প্রধান উৎস?
(ক) লৌহ আকরিক
(খ) খনিজ তেল
(গ) কয়লা
(ঘ) তামা
উত্তর: (গ) কয়লা
১৩. দাক্ষিণাত্য মালভূমির ‘ডেকান ট্র্যাপ’ কোন শিলা দ্বারা গঠিত?
(ক) গ্রানাইট
(খ) ব্যাসল্ট
(গ) বেলেপাথর
(ঘ) মার্বেল
উত্তর: (খ) ব্যাসল্ট
১৪. ভারতের ধারওয়ার যুগের শিলা প্রধানত কী ধরনের শিলা?
(ক) পাললিক শিলা
(খ) রূপান্তরিত শিলা
(গ) ক্ষারীয় শিলা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) রূপান্তরিত শিলা
১৫. হিমালয় পর্বতমালা কোন সাগরের পলি রাশিতে ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে?
(ক) লোহিত সাগর
(খ) ভূমধ্যসাগর
(গ) টেথিস সাগর
(ঘ) আরব সাগর
উত্তর: (গ) টেথিস সাগর
১৬. মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে কোন অঞ্চলের বিচ্ছিন্ন অংশ?
(ক) ছোটনাগপুর মালভূমি তথা উপদ্বীপীয় মালভূমি
(খ) হিমালয় পর্বত
(গ) আরাকান ইয়োমা
(ঘ) পূর্বঘাট পর্বত
উত্তর: (ক) ছোটনাগপুর মালভূমি তথা উপদ্বীপীয় মালভূমি
১৭. ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়?
(ক) লাদাখ মালভূমি
(খ) মালব মালভূমি
(গ) ছোটনাগপুর মালভূমি
(ঘ) কর্ণাটক মালভূমি
উত্তর: (গ) ছোটনাগপুর মালভূমি
১৮. হিমালয় পর্বতমালা কোন মহীখাত বা পাত সংস্থানের ফলে সৃষ্টি হয়েছে?
(ক) ইউরেশীয় ও ভারত-অস্ট্রেলীয় পাতের সংঘর্ষ
(খ) প্রশান্ত মহাসাগরীয় পাতের চলন
(গ) আফ্রিকান পাত
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ইউরেশীয় ও ভারত-অস্ট্রেলীয় পাতের সংঘর্ষ
১৯. রাজমহল পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) ওড়িশা
(গ) ঝাড়খণ্ড
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তর: (গ) ঝাড়খণ্ড
২০. কচ্ছের রান ভারতের কোন ভূ-গঠনগত অংশে পড়ে?
(ক) হিমালয় পর্বত
(খ) উপদ্বীপীয় মালভূমির লবণাক্ত জলাভূমি অঞ্চল
(ग) থর মরুভূমি
(ঘ) পূর্ব উপকূল
উত্তর: (খ) উপদ্বীপীয় মালভূমির লবণাক্ত জলাভূমি অঞ্চল
২১. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
(ক) গডউইন অস্টিন
(খ) কাঞ্চনজঙ্ঘা
(গ) নন্দাদেবী
(ঘ) এভারেস্ট
উত্তর: (ক) গডউইন অস্টিন (K2)
২২. কারাকোরাম পর্বতশ্রেণী কার অংশ?
(ক) হিমাদ্রি হিমালয়
(খ) টেথিস বা ট্রান্স হিমালয়
(গ) হিমাচল হিমালয়
(ঘ) শিবালিক হিমালয়
উত্তর: (খ) টেথিস বা ট্রান্স হিমালয়
২৩. ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি?
(ক) হিমালয়
(খ) আরাবল্লী
(গ) বিন্ধ্য
(ঘ) সাতপুরা
উত্তর: (খ) আরাবল্লী
২৪. শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকাকে কী বলা হয়?
(ক) তাল
(খ) দুন
(গ) কয়াল
(ঘ) তরাই
উত্তর: (খ) দুন
২৫. কাশ্মীর উপত্যকার বিখ্যাত জাফরান চাষের পলিমাটিকে কী বলে?
(ক) কারেওয়া
(খ) ভাঙ্গর
(গ) খাদার
(ঘ) ভাবর
উত্তর: (ক) কারেওয়া
২৬. নাথু লা গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(ক) হিমাচল প্রদেশ
(খ) উত্তরাখণ্ড
(গ) সিকিম
(ঘ) অরুণাচল প্রদেশ
উত্তর: (গ) সিকিম
২৭. পশ্চিম হিমালয়ের বৃহত্তম হিমবাহ কোনটি?
(ক) গঙ্গোত্রী
(খ) সিয়াচেন
(গ) যমুনোত্রী
(ঘ) জেমু
উত্তর: (খ) সিয়াচেন
২৮. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের ছোট ছোট নুড়ি-পাথর যুক্ত অঞ্চলকে কী বলে?
(ক) খাদার
(খ) ভাঙ্গর
(গ) ভাবর
(ঘ) বেট
উত্তর: (গ) ভাবর
২৯. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ এবং হিমালয়ে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
(ক) K2
(খ) কাঞ্চনজঙ্ঘা
(গ) মাকালু
(ঘ) কামেট
উত্তর: (খ) কাঞ্চনজঙ্ঘা
৩০. জোজি লা গিরিপথ কোন দুটি স্থানকে যুক্ত করেছে?
(ক) শ্রীনগর ও লেহ
(খ) জম্মু ও শ্রীনগর
(গ) শিমলা ও তিব্বত
(ঘ) চাম্বা ও কুল্লু
উত্তর: (ক) শ্রীনগর ও লেহ
৩১. গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটিযুক্ত অঞ্চলকে কী বলা হয়?
(ক) খাদার
(খ) ভাঙ্গর
(গ) ভাবর
(ঘ) তরাই
উত্তর: (খ) ভাঙ্গর
৩২. গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিযুক্ত উর্বর অঞ্চলকে কী বলা হয়?
(ক) ভাঙ্গর
(খ) খাদার
(গ) ভাবর
(ঘ) রেড়
উত্তর: (খ) খাদার
৩৩. তরাই অঞ্চলের দক্ষিণে অবস্থিত নদী বিধৌত প্লাবনভূমি পাঞ্জাবে কী নামে পরিচিত?
(ক) খোস
(খ) ধায়া
(গ) বেট
(ঘ) ভুর
উত্তর: (গ) বেট
৩৪. ব্রহ্মপুত্র সমভূমির বিশ্ববিখ্যাত বৃহত্তম নদীদ্বীপটির নাম কী?
(ক) সাগর দ্বীপ
(খ) মাজুলী
(গ) পাম্বান
(ঘ) হুইলার
উত্তর: (খ) মাজুলী
৩৫. গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ অঞ্চলটি কী নামে পরিচিত?
(ক) সুন্দরবন বদ্বীপ
(খ) মহানদী বদ্বীপ
(গ) খাঁড়ি বদ্বীপ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সুন্দরবন বদ্বীপ
৩৬. রাজস্থানের মরু অঞ্চলের ক্ষণস্থায়ী লবণাক্ত জলের হ্রদকে কী বলা হয়?
(ক) ধান্দ
(খ) প্লায়া
(গ) কয়াল
(ঘ) তাল
উত্তর: (খ) প্লায়া
৩৭. রাজস্থানের থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কী বলে?
(ক) ধ্রিয়ান
(খ) ওয়াদি
(গ) ধান্দ
(ঘ) হামাদা
উত্তর: (ক) ধ্রিয়ান
৩৮. ভাবর অঞ্চলের দক্ষিণে অবস্থিত স্যাঁতসেঁতে ও জঙ্গলময় অঞ্চলটিকে কী বলে?
(ক) ভাবর
(খ) তরাই
(গ) খাদার
(ঘ) ভাঙ্গর
উত্তর: (খ) তরাই
৩৯. উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের বালিযুক্ত তরঙ্গায়িত ভূমিভাগকে কী বলে?
(ক) ভুর
(খ) রেহ
(গ) উসর
(ঘ) কালার
উত্তর: (ক) ভুর
৪০. রাজস্থানের মরু অঞ্চলের প্লায়া হ্রদগুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত?
(ক) তাল
(খ) ধান্দ
(গ) কয়াল
(ঘ) বিল
উত্তর: (খ) ধান্দ
৪১. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
(ক) দোদাবেত্তা
(খ) আনাইমুদি
(গ) মহেন্দ্রগিরি
(ঘ) গুরুশিখর
উত্তর: (খ) আনাইমুদি
৪২. পশ্চিমঘাট পর্বতের অপর নাম কী?
(ক) সহ্যাদ্রি
(খ) মলয়াদ্রি
(গ) হিমাচল
(ঘ) পূর্বাচল
উত্তর: (ক) সহ্যাদ্রি
৪৩. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
(ক) জিন্দাগাদা
(খ) আনাইমুদি
(গ) দোদাবেত্তা
(ঘ) অমরকণ্টক
উত্তর: (ক) জিন্দাগাদা
৪৪. মালাবার উপকূলের লবণাক্ত জলের হ্রদ বা উপহ্রদগুলিকে কী বলা হয়?
(ক) তাল
(খ) কয়াল
(গ) চিল্কা
(ঘ) ধেঁয়ো
উত্তর: (খ) কয়াল
৪৫. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ‘ব্যারেন দ্বীপ’ কোথায় অবস্থিত?
(ক) লাক্ষাদ্বীপ
(খ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(গ) পাম্বান
(ঘ) মিনিকয়
উত্তর: (খ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
৪৬. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
(ক) দোদাবেত্তা
(খ) আনাইমুদি
(গ) কলসুবাই
(ঘ) মহাবালেশ্বর
উত্তর: (ক) দোদাবেত্তা
৪৭. দক্ষিণ ভারতের কোন বিখ্যাত গিরিপথ মুম্বই ও পুনে শহরকে যুক্ত করেছে?
(ক) থলঘাট
(খ) ভোরঘাট
(গ) পালঘাট
(ঘ) সেনকোট্টা
উত্তর: (খ) ভোরঘাট
৪৮. ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?
(ক) কোলেরু
(খ) পুলিকট
(গ) চিল্কা
(ঘ) ভেম্বানাদ
উত্তর: (গ) চিল্কা
৪৯. ভারতের কোন উপকূলীয় সমভূমিতে বছরে দু-বার বৃষ্টিপাত হয়?
(ক) কঙ্কণ উপকূল
(খ) করমণ্ডল উপকূল
(গ) মালাবার উপকূল
(ঘ) উত্তর সরকার উপকূল
উত্তর: (খ) করমণ্ডল উপকূল
৫০. লাক্ষাদ্বীপপুঞ্জ মূলত কী দ্বারা গঠিত?
(ক) আগ্নেয়গিরির লাভা
(খ) প্রবাল
(গ) পলিমাটি
(ঘ) গ্রানাইট শিলা
উত্তর: (খ) প্রবাল




















