সিরাজদ্দৌলা - শচীন্দ্রনাথ সেনগুপ্ত । দশম শ্রেণি বাংলা

সিরাজদ্দৌলা নাট্যাংশের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ । দশম শ্রেণির বাংলা

আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সিরাজদ্দৌলা নাট্যাংশের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ । দশম শ্রেণির বাংলা প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য বিবিধ নোট, প্রশ্ন, সাজেশন, মক টেস্ট নিয়মিত প্রদান করা হয়ে থাকে। আগ্রহী শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে এই সকল পরিষেবা খুব সহজেই গ্রহণ করতে পারবে।

সিরাজদ্দৌলা নাট্যাংশের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ । দশম শ্রেণির বাংলা : 

 

প্রশ্নমান ৪ঃ  

  • “কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা”- কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কী? ১+৩ 
  • “আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো।”—কার প্রতি, কার এই উক্তি? কোন কাজে বক্তা নিজেকে অক্ষম বলে মনে করেছেন এবং কেন? ২+২
  • “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।”—কার কাছে, কার এই অনুরোধ? এই অনুরোধের কারণ কী? ২+২ 
  • “বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়- মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।”- কাদের উদ্দেশ করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ১+৩=৪ 
  • “জাতির সৌভাগ্য-সূর্য আজ অস্তাচলগামী”- বক্তার এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। ৪ 
  • “পলাশি, রাক্ষসী পলাশি।”—কার লেখা, কোন্ রচনার অংশ? কার প্রতি, কার এই উক্তি? প্রসঙ্গত সংলাপ রচনায় নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। ১+১+২ 
  • সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র আলোচনা করো। ৫ 
  • “মনে হয়, ওর নিশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ-সঞ্চালনে ভূমিকম্প”- এখানে কার কথা বলা হয়েছে? এই মন্তব্যে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায়, তা আলোচনা করো। ৫ 

উত্তরগুলি দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দশম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

সিরাজদ্দৌলা নাট্যাংশের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top