first-unit-test-bengali-question-class-seven

প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন সপ্তম শ্রেণি (৩০ নম্বর)

First Unit Test Bengali Question Class Seven 

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন সপ্তম শ্রেণি (৩০ নম্বর) (First Unit Test Bengali Question Class Seven) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৩০ নম্বরের বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন সপ্তম শ্রেণি (৩০ নম্বর) : 

 

প্রথম ইউনিট টেস্ট

শ্রেণিঃ সপ্তম  বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৩০  সময়ঃ ১ ঘন্টা

ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১*৮=৮ 

১) ‘মনের মাঝে জমবে মজা/জীবন হবে’ – ক) গদ্যময় খ) গল্পময় গ) পদ্মময় ঘ) কাব্যময়   

২) ‘পাগলা গণেশ’ একটি – ক) বিজ্ঞান বিষয়ক গল্প খ) কল্পবিজ্ঞান বিষয়ক গল্প গ) রূপকথা বিষয়ক গল্প ঘ) হাস্যকৌতুক বিষয়ক গল্প  

৩) ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি একটি – ক) সনেট খ) গদ্যকবিতা গ) গীতি কবিতা ঘ) শোকগাথা   

৪) রামকিঙ্করের প্রথম শিল্পের ইস্কুল ছিল বাড়ির পাশের – ক) কামার পাড়া খ) কুমোর পাড়া গ) পটুয়া পাড়া ঘ) ধোলা পাড়া 

৫) ‘আজ’ শব্দটি এসেছে সংস্কৃত – ক) অদ্য থেকে খ) অজ্জ থেকে গ) অদ্য থেকে ঘ) আইজ থেকে 

৬) ‘চিংড়ি’ হল একটি – ক) খাঁটি দেশি শব্দ খ) তদ্ভব শব্দ গ) তৎসম শব্দ ঘ) আগন্তুক শব্দ 

৭) মিশ্র শব্দের একটি উদাহরণ হল – ক) আকাশ গাউ খ) তামাক গ) গ্রাম ঘ) বিট্টু 

৮) চা, চিনি, লুচি শব্দগুলি এসেছে – ক) গ্রিক খ) বর্মি গ) ফরাসি ঘ) চিনা ভাষা থেকে।  

 

খ) অতি সংক্ষেপে উত্তর দাওঃ ১*৪=৪   

১) পাগলা গণেশের বয়স কত? 

২) ‘My Native Land, Good night’ – পঙতিটি কার লেখা কবিতা থেকে উদ্ধৃত? 

৩) ‘চিনবে তারা ভুবনটাকে’ – কারা কীভাবে ভুবনটাকে চিনবে? 

৪) অয়েলপেন্টিং কী? 

 

গ) যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ ১*৪=৪  

১) মাকু উপন্যাসে সোনা টিয়া কোন জঙ্গলে গিয়েছিল? 

২) ‘মাকু’ কার লেখা? 

৩) সোনা ও টিয়ার বয়স কত? 

৪) মাকুকে কে তৈরি করেছিল? 

৫) মাকু উপন্যাসে বর্ণিত আম্মা কে? 

 

ঘ) প্রত্যেকটি বিষয় থেকে দুটি করে উদাহরণ দাওঃ ১*৬=৬ 

১) তৎসম শব্দ ২) তদ্ভব শব্দ ৩) মুন্ডমাল শব্দ ৪) মিশ্র শব্দ ৫) অর্ধ-তৎসম শব্দ ৬) বিদেশি শব্দ 

 

ঙ) নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাওঃ ২*৪=৮  

১) ‘এগুলো সব নকল করা ছবি’ – নকল ছবি বলার কারণ কী? আসল ছবি কোনগুলো? 

২) ‘গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে’ – তার এই ভুলে যাওয়ার কারণ কী? 

৩) ‘সেই ধন্য নরকূলে’ – কোন মানুষ নরকূলে ধন্য হন? 

৪) ‘ছন্দ শোনা যায় নাকো’ – কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

Class Seven Question Sets

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top