Third Semester Bengali Question Answer

H.S 3rd Semester Bengali Question Answer | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর

3rd Semester Bengali : দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য H.S 3rd Semester Bengali Question Answer | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর নিয়ে এলো WBNOTES.IN ওয়েবসাইট। তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি শিক্ষার্থীদের পড়ার সুবিধার্থে One Liner রূপে এখানে প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করলে শিক্ষার্থীরা তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সমর্থ হবে। শিক্ষার্থীদের জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রশ্নের উত্তর, সাজেশন, মক টেস্ট প্রভৃতি প্রদান করা হয়ে থাকে। আমাদের সকল আপডেট দেখতে বুকমার্ক করে রাখুন আমাদের ওয়েবসাইটটিকে। 

H.S 3rd Semester Bengali Question Answer | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর : 

 

আদরিণী গল্পের প্রশ্নের উত্তর : 

 

১) আদরিণী গল্পের লেখক – প্রভাত কুমার মুখোপাধ্যায়

২) আদরিণী গল্পটির মূল গল্পগ্রন্থ – গল্পাঞ্জলি 

৩) গল্পাঞ্জলি গল্পগ্রন্থে মোট গল্প আছে – ৬টি 

৪) আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল – সাহিত্য 

৫) সাহিত্য পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়েছিল – ভাদ্র, ১৩২০ বঙ্গাব্দে 

৬) আদরিণী গল্পের মোট পরিচ্ছেদ সংখ্যা – সাতটি 

৭) মেজোবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল – সোমবার

৮) আদরিণী গল্পে দ্বিতীয় পরিচ্ছেদে-এর সূচনাতেই ‘পরদিন’ বলতে যে দিনটিকে বোঝানো হয়েছে – রবিবার 

৯) জয়রামবাবুর মেজাজ ছিল – রুক্ষ

১০) যৌবনে জয়রামবাবু ছিলেন – বদরাগী

১১) হাকিমেরা অবিচার করলে জয়রামবাবু যা করতেন – চেঁচামেচি

১২) গরিব মানুষের মোকদ্দমা জয়রাম লড়তেন – বিনা মাশুলে

১৩) গরিব মানুষের মোকদ্দমা চালাতে জয়রাম ব্যায় করতেন – নিজের অর্থ

১৪) নগেনবাবুর পেশা ছিল – ডাক্তারি

১৫) কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন – উকিল

১৬) প্রথম অবস্থায় জয়রামের সম্বল ছিল – এক ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ছটি

১৭) তিনি বাসা ভাড়া নিয়েছিলেন – মাসিক তেরো সিকিতে

১৮) তখন তার রান্না করতে হত – নিজেকেই

১৯) জয়রাম নিমন্ত্রণ পেয়েছিলেন যার কাছে – নরেশ রায় চৌধুরী

২০) নরেশ রায় চৌধুরীর পরিবারে বিবাহ ছিল – তাঁর কন্যার

২১) নরেশ রায় চৌধুরী জমিদার ছিলেন – পীরগঞ্জের

২২) বিয়ে উপলক্ষ্যে খেমটা আসবে যেখান থেকে – কলকাতা 

২৩) খেমটা গানের প্রধান বিষয় – রাধাকৃষ্ণের প্রেম 

২৪) জয়রাম হাতি চেয়ে পাঠিয়েছিলেন যার কাছে – মহারাজ নরেশচন্দ্র চৌধুরি রায়বাহাদুর

২৫) জয়রাম হাতি চেয়ে পাঠিয়েছিলেন – পত্র মারফত

২৬) জয়রামের পত্র নিয়ে গিয়েছিল – ভৃত্য

২৭) ‘তাই ত! সব মাটি’ মন্তব্যটি করেছিলেন – নগেন্দ্রবাবু 

২৮) উমাচরণ লাহিড়ী হাতির দাম চেয়েছিলেন – দুই হাজার টাকা 

২৯) বড়বধূ হাতির কপালে যা লাগালেন – তেল ও সিঁদুর 

৩০) জজসাহেবের কথা শুনে মুখোপাধ্যায় মহাশয়ের প্রতিক্রিয়া ছিল – তার চোখে জল এসে গিয়েছিল 

৩১) মুখোপাধ্যায় মহাশয় আদরিণীকে ভাড়া দেওয়ার জন্য টাকা ধার্য করেছিলেন – ৪ টাকা 

৩২) কল্যাণীর বিবাহের জন্য কনে পক্ষ টাকা চেয়েছিল – ২ হাজার 

৩৩) বন্ধুরা যত টাকায় হাতী বিক্রির আশা করেছিলেন – ৩ হাজার 

৩৪) যে মেলায় হাতী বিক্রির জন্য পাঠানো হয় – বামুনহাটের মেলা 

৩৫) বামুনহাটের মেলা চলে – ৫ দিন 

৩৬) মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র যাচ্ছিল – মেলায়  

৩৭) হাতী বিদায় নেওয়ার আগে মুখোপাধ্যায় মহাশয় তাকে যা খাইয়েছিলেন – রসগোল্লা  

৩৮) বামুনহাটের মেলার পর আদরিণীকে যেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় – রসুলগঞ্জ  

৩৯) জয়রাম মুখোপাধ্যায় আদরিণীর জন্য যা নিয়ে যাবেন বলে ভাবেন – সন্দেশ ও রসগোল্লা  

৪০) জয়রাম মুখোপাধ্যায় আদরিণীর মৃত্যুর পর বেঁচে ছিলেন – দুই মাস  

ধর্ম কবিতার প্রশ্নের উত্তর :

 

১) ধর্ম কবিতাটির রচয়িতা – কবি শ্রীজাত 

২) কবি শ্রীজাতর পদবি হল – বন্দ্যোপাধ্যায় 

৩) যে কাব্যগ্রন্থের জন্য শ্রীজাত আনন্দ পুরষ্কার পেয়েছেন – উড়ন্ত সব জোকার 

৪) পাঠ্য ‘ধর্ম’ কবিতাটির উৎস যে কাব্যগ্রন্থ – অন্ধকার লেখাগুচ্ছ 

৫) পাঠ্য ‘ধর্ম’ কবিতাটি যে ধরণের কবিতা – সনেট 

৬) সনেটে পঙ্‌তি থাকে – ১৪টি

৭) সনেট বাংলায় যে নামে পরিচিত – চতুর্দশপদী কবিতা 

৮) সনেটের জনক বলা হয় – পেত্রার্ককে 

৯) বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন – মাইকেল মধুসূদন দত্ত 

১০) ‘ধর্ম’ কবিতাটি কাব্যগ্রন্থের যত সংখ্যক কবিতা – ১৪ 

১১) ‘ধর্ম’ কবিতাটি যে ছন্দে রচিত – অক্ষরবৃত্ত ছন্দ 

১২) ধর্ম কবিতা অনুসারে গান যার ধর্ম ছিল – আবদুল করিম খাঁর 

১৩) ‘ধর্ম’ শব্দের আক্ষরিক অর্থ হল – ধারণ করা 

১৪) ‘দিগন্ত পেরনো’ যার ধর্ম – আইনস্টাইন 

১৫) ‘দিগন্ত পেরনো’ কথাটির অর্থ হল – নব নব আবিষ্কারের প্রচেষ্টা 

১৬) কবীরের ধর্ম ছিল – সত্যের বয়ান 

১৭) ‘শুধু না থামা কখনো’ যার ধর্ম – বাতাসের 

১৮) উন্মাদনা, আঁকা যার ধর্ম ছিল – ভ্যান গঘের 

১৯) ভ্যান গঘ যে দেশের শিল্পী ছিলেন – নেদারল্যান্ড 

২০) গার্সিয়া লোরকার ধর্ম ছিল – কবিতার জিত 

২১) লোরকা ছিলেন একজন – স্প্যানিশ কবি 

২২) লেলিনের ধর্ম ছিল – নতুন পতাকা 

২৩) লেলিনের সম্পূর্ণ নাম হল – ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেলিন 

২৪) ‘ভস্মের চরিত লেকা’ যার ধর্ম – আগুনের 

২৫) ‘চরিত’ শব্দের অর্থ হল – আখ্যান 

২৬) এওত এত ধর্ম যেখানে থাকে – একই গ্রহে 

২৭) ‘ধর্ম’ কবিতায় ‘অন্য পথ’ বলতে কবি বুঝিয়েছেন – ধর্মের প্রাতিষ্ঠানিক পথ 

২৮) যেখানে অপব্যয় হয়েছে বলে কবি মনে করেছেন – প্রাতিষ্ঠানিক ধর্মের পথে 

২৯) সমাজের মানুষদের দখলের কথা – শেখানো হয়েছে 

৩০) প্রথাগত, আচারসর্বস্ব ধর্মকে কবি বলেছেন – প্রাতিষ্ঠানিকতা 

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা MCQ মক টেস্ট লিঙ্ক

দিগ্বিজয়ের রূপকথা কবিতার প্রশ্নের উত্তর : 

 

১) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতার রচয়িতা হলেন – নবনীতা দেবসেন

২) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি রচিত হয় – ১৯৭৩ সালে

৩) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত – ‘রক্তে আমি রাজপুত্র’

৪) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি পরবর্তীতে যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে – ‘নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা’

৫) নবনীতা দেবসেনের প্রথম কবিতা সংকলন গ্রন্থের নাম – ‘প্রথম প্রত্যয়’

৬) নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসটি হল – ‘আমি, অনুপম’

৭) যে গ্রন্থের জন্য নবনীতা দেবসেন সাহিত্য অকাদেমি পুরষ্কার পান – নব-নীতা

৮) নবনীতা দেবসেন সাহিত্য অকাদেমি পুরস্কারে সন্মানিত হন – ১৯৯৯ সালে

৯) ‘দিগ্বিজয়ের রূপকথা’ যে ধরণের কবিতা – গদ্য কবিতা

১০) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি যে ছন্দে রচিত – মিশ্রবৃত্ত ছন্দে

১১) ‘রক্তে আমি রাজপুত্র’ – এখানে প্রকৃত অর্থে ‘আমি’ হলেন – নারীজাগরণের প্রত্যয়ী স্বয়ং কবি

১২) ‘রক্তে আমি রাজপুত্র’ – এখানে ‘রক্ত’ অর্থে – চারিত্রিক দৃঢ়তায়

১৩) রাজপুত্রের জননী ছিলেন – দুঃখিনী

১৪) ‘কথক-রাজপুত্র’ যে রানির সন্তান – দুয়োরানি

১৫) ‘দিগ্বিজয়ে যেতে হবে’ – কবি-কথককে

১৬) ‘দিগ্বিজয়’ শব্দের অর্থ – চতুর্দিক জয় করা

১৭) দিগ্‌বিজয়ের জন্য ছিল – জাদু অশ্ব

১৮) কথক-রাজকুমারকে সাজিয়ে দিয়েছিলেন – দুয়োরানি

H.S 3rd Semester Bengali Question Answer : 

বাঙ্গালা ভাষা প্রবন্ধের প্রশ্নের উত্তর :

 

১) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে স্বামীজী পত্র লিখেছিলেন – ১৯০০ খ্রিঃ ২০ শে ফেব্রুয়ারী

২) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত – ভাববার কথা

৩) যে ভাষার মধ্যে নমনীয়তা ও কমনীয়তা দুই-ই আছে – চলিত ভাষা

৪) বুদ্ধদেব কোন ভাষায় লােকশিক্ষা দিয়েছিলেন – পালি

৫) যে পত্রিকার সম্পাদককে স্বামীজী পত্রটি লিখেছিলেন – উদ্বোধন

৬) যে ধরনের ভাষা অস্বাভাবিক তথা অপ্রাকৃতিক – সংস্কৃত ভাষা

৭) রাগ, দুঃখ, ভালােবাসা যে ভাষার দ্বারা প্রকাশ করা যায় – চলিত ভাষা

৮) যে ভাষাকে উপযুক্ত ভাষা বলে মনে করেছেন স্বামীজী – চলিত ভাষাকে

৯) যে ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান – সংস্কৃত

১০) বিবেকানন্দ ভাষার থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন – ভাবকে

১১) সাধারণ খেটে খাওয়া মানুষ যে ভাষা জানে না – সংস্কৃত ভাষা

১২) আচার্য শংকর ছিলেন একজন – দার্শনিক

১৩) আলালি ভাষায় লিখেছিলেন – টেকচাঁদ ঠাকুর

১৪) বাংলাদেশের বিভিন্ন ভাষার চল থাকতেও স্বামীজী যে স্থানের ভাষাকে আদর্শ হিসেবে চিহ্নিত করেছেন – হুগলী

১৫) যে ভাষার দ্বারা বিদ্বান ও সাধারণের মধ্যে অপার সমুদ্র তৈরি হয়ে যায় – সংস্কৃত

১৬) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি যে ভাষারীতিটি প্রযুক্ত হয়েছে – চলিত ভাষারীতি

১৭) স্বামী বিবেকানন্দের জন্ম – ১৮৬৩ সালে

১৮) স্বামীজী উন্নতির প্রধান উপায় তথা লক্ষণ বলে যে বিষয়কে প্রাধান্য দিয়েছেন – ভাষা

১৯) রামকৃষ্ণদেবের জন্মস্থান হয়ে ছিল যে গ্রামে – কামারপুকুর গ্রামে

২০) যেটা ভাবহীন, প্রাণহীন সে ভাষা, সে শিল্প সে ______ কোনো কাজের নয় – সঙ্গীত

২১) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে ‘কটমট’ শব্দটির অর্থ হল – দুর্বোধ্য

২২) যে দেশে চট্টগ্রাম শহরটি অবস্থিত – বাংলাদেশে

২৩) ‘শ্লেষ’ হলো একটি – শব্দালংকার

২৪) যেখানকার পত্রিকার সম্পাদককে স্বামীজী পত্র লিখেছিলেন – আমেরিকা

২৫) মীমাংসা ভাষ্য লিখেছেন – শবরস্বামী 

২৬) ভরত ঋষি ছিলেন একজন – ভারতীয় ঋষি

২৭) ‘ডগমগ’ শব্দটির অর্থ – আনন্দ

২৮) এখানে যে ধরনের ভাষা প্রাকৃতিক – চলিত ভাষা

২৯) স্বামীজী সংস্কৃত ভাষাকে যে ধরনের চাল বলে মনে করেছেন – গদাই লস্করি চাল

৩০) গৌতম বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই যে ধরনের ভাষাকে লােকশিক্ষার উপযুক্ত বলে মনে করেন – মান্য চলিত ভাষা

HS Third Semester English MCQ Mock Test Link

পোটরাজ গল্পের প্রশ্নের উত্তর : 

 

১) পোটরাজ গল্পটি যে সাহিত্যের অন্তর্গত – মারাঠি 

২) পোটরাজ গল্পটির লেখক হলেন – শঙ্কর রাও খারাট 

৩) পোটরাজ গল্পটির অনুবাদক – সুনন্দন চক্রবর্তী 

৪) শঙ্কর রাও খারাট তাঁর রচনায় মূলত যাদের কথা লিখেছেন – দলিত মানুষদের 

৫) শঙ্কর রাও খারাট রচিত উপন্যাসের সংখ্যা – ৬টি 

৬) যে ধরণের প্রবন্ধ রচনার জন্য শঙ্কর রাও খারাট বিখ্যাত – ইতিহাসধর্মী প্রবন্ধ 

৭) শঙ্কর রাও খারাট ছিলেন একজন বিশিষ্ট – সমাজসংস্কারক 

৮) শঙ্কর রাও খারাট যার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন – বি.আর.আম্বেদকর 

৯) শঙ্কর রাও খারাট ধর্মান্তরিত হয়েছিলেন – বৌদ্ধ ধর্মে 

১০) পোটরাজ হল একটি – সম্প্রদায় 

১১) পোটরাজ সম্প্রদায়ের মানুষের বসবাস প্রধানত – পশ্চিম-ভারত জুড়ে (গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র) 

১২) পোটরাজ মূলত – বংশানুক্রমিক 

১৩) পোটরাজরা যে দেবীর সেবক – মারী আঈ বা লক্ষ্মী আঈ 

১৪) পোটরাজরা দেবীর মূর্তি রাখেন – সিংহাসন বা ছোট মন্দিরে 

১৫) পোটরাজদের দেবীর সিংহাসনটি হয় – খুব ছোট 

১৬) পোটরাজরা দেবীর সিংহাসনটি বহন করেন – পিঠে বা মাথায় 

১৭) পোটরাজদের দেবীর সিংহাসন মন্দিরটি তৈরি করা হয় – কাঠ দিয়ে 

১৮) পোটরাজদের মন্দিরে থাকে – দেবদেবীর চিত্র 

১৯) পোটরাজদের মন্দিরে থাকে – দেবী মারী আইয়ের ছোট মূর্তি 

২০) পোটরাজরা দেবীকে বহন করে ঘুরে বেরায় – গ্রামের পথে পথে 

২১) পোটরাজরা দেবীকে বহন করে ঘুরে বেরানোর সময় যা করেন – গান 

২২) পোটরাজের সাথে থাকে – তার স্ত্রী

২৩) পোটরাজের স্ত্রী যে বাদ্যযন্ত্র বাজান – গুবগুবি 

২৪) গুবগুবি যে ধরণের বাদ্যযন্ত্র – নাল জাতীয় 

২৫) পোটরাজরা যে ধরণের গান করেন – মঙ্গলসূচক বা প্রার্থনাসূচক 

২৬) তারা যে ধরণের পোশাক পড়েন – ঘাঘরা জাতীয়

২৭) তাদের কোমরে থাকে – বেল্ট 

২৮) পোটরাজরা হলেন – ভিক্ষাজীবী 

২৯) বছরের নির্দিষ্ট দিনে গ্রামবাসীদের নিয়ে পোটরাজদের দেবীকে নিয়ে সমগ্র গ্রামে ভ্রমণকে বলা হয় – যাত্রা 

৩০) মহারাষ্ট্রে পোটরাজরা যে সকল সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন – মাহার, মাং, দেউলোয়ারে 

৩১) যে সম্প্রদায় বংশপরম্পরায় পোটরাজবৃত্তির সাথে যুক্ত – দেউলওয়ারে 

৩২) পোটরাজ গল্পের গ্রামটি আক্রান্ত হয়েছিল – ভেদবমি বা কলেরায় 

৩৩) গ্রামবাসীদের মতে গ্রামে ভেদবমি বা কলেরা হবার কারণ – দেবী মারী আঈয়ের রুষ্ট হওয়া 

৩৪) গ্রামের পোটরাজের নাম ছিল – দামা 

৩৫) গ্রামের পোটরাজও আক্রান্ত হয়েছিলেন – ভেদবমি বা কলেরায় 

৩৬) পোটরাজ দামার স্ত্রীর নাম ছিল – দুরপত 

৩৭) দুরপত দুশ্চিন্তাগ্রস্ত ছিল – স্বামীকে নিয়ে 

৩৮) যে পাখি অনবরত চিৎকার করছিল – কাক 

৩৯) যে পশু অনবরত চিৎকার করছিল – কুকুর 

৪০) কাক ও কুকুরের হঠাৎ চিৎকারকে মনে করা হয় – অমঙ্গলসূচক 

 

তার সঙ্গে কবিতার প্রশ্নের উত্তর : 

 

১) ‘তার সঙ্গে’ কবিতাটি রচনা করেছেন – পাবলো নেরুদা

২) ‘তার সঙ্গে’ কবিতাটির বাংলা অনুবাদ করেছেন – শক্তি চট্টোপাধ্যায়

৩) পাবলো নেরুদার প্রকৃত নাম হল – রিকার্দো এলিসের নেফতালি রেইয়েস বাসোয়ালতো

৪) পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছিলেন – ১৯৭১ সালে

৫) পাবলো নেরুদা কবিতা লিখতে শুরু করেছিলেন যত বছর বয়স থেকে – ১৩ বছর

৬) পাবলো নেরুদা যে দেশের কবি ছিলেন – চিলি

৭) চিলির জাতীয় কবি বলা হয় যাকে – পাবলো নেরুদা

৮) পাবলো নেরুদাকে “২০শ শতাব্দীর যে কোন ভাষার সেরা কবি” বলে সম্মোধন করেছেন – গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

৯) পাবলো নেরুদা জন্মগ্রহণ করেছিলেন – ১৯০৪ সালের ১২ই জুলাই

১০) পাবলো নেরুদার জন্মস্থান – চিলির সান্তিয়াগো

১১) পাবলো নেরুদা যে রোগে আক্রান্ত হয়েছিলেন – ক্যান্সার

১২) পাবলো নেরুদার মৃত্যু হয় – হৃদরোগে

১৩) পাবলো নেরুদার মৃত্যু হয় – ১৯৭৩ সালের ২৩শে সেপ্টেম্বর

১৪) কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল – ২৫ নভেম্বর ১৯৩৩ খ্রিঃ

১৫) শক্তি চট্টোপাধ্যায়কে যে আন্দোলনের জনক বলে মনে করা হয় – হাংরি আন্দোলন

১৬) শক্তি চট্টোপাধ্যাইয়ের জন্মস্থান – দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে

১৭) শক্তি চট্টোপাধ্যায় অর্জন করেছিলেন – আনন্দ পুরষ্কার ও সাহিত্য অকাদেমি পুরষ্কার

১৮) শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় – ২৩ মার্চ ১৯৯৫ খ্রিঃ

১৯) কবিতা অনুসারে সময়টা যেমন – খুব সুবিধের না

২০) ‘আমার’ জন্য যা করতে বলা হয়েছে – অপেক্ষা 

তৃতীয় সেমিস্টার বিবিধ বিষয়ের MCQ মক টেস্ট লিঙ্ক

H.S 3rd Semester Bengali Question Answer : 

ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা প্রশ্নের উত্তর : 

 

১) ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় – মুখের ভাষা 

২) ‘Style is the man himself’ উক্তিটি করেছেন – বুঁফো

৩) LAD এর সম্পূর্ণ রূপটি হল – Language Acquisition Device

৪) ‘Phonetics’ -এর বাংলা প্রতিশব্দ হল – ধ্বনিবিজ্ঞান

৫) ‘Syntax’ শব্দের অর্থ হল – বাক্যতত্ত্ব

৬) পৃথিবীর আদিম জনজাতির কথ্যভাষার বিচারবিশ্লেষণ ও তথ্যসংগ্রহ করে – নৃভাষাবিজ্ঞান 

৭) নির্দিষ্ট একটি ভাষার ধারাবাহিক কালগত বিবর্তন থাকে – ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে

৮) আদর্শ অভিধানে স্তর রয়েছে – তিনটি

৯) কোনাে একটি বিশেষ ভাষাগােষ্ঠীর মানুষ অন্য ভাষাগােষ্ঠীর মানুষের সংস্পর্শে এলে যদি দুটি ভাষাই সমান্তরালভাবে থেকে যায়, তবে তাকে বলে – দ্বিভাষিকতা 

১০) বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে – তুলনামূলক ভাষাবিজ্ঞান

১১) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় – চারটি

১২) এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর আলোচনা করে – ঐতিহাসিক ভাষাবিজ্ঞান

১৩) উপলক্ষ্য অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয়, তাকে সমাজ-ভাষাবিজ্ঞানীরা বলেন – রেজিস্টার

১৪) সমাজ বিজ্ঞানের মূল ভাগ হল – তিনটি

১৫) ‘শৈলী’ শব্দের অর্থ হল – রচনারীতি

১৬) ‘পারোল’-এর প্রবক্তা হলেন – সোস্যুর

১৭) ‘শৈলী’ শব্দের অপর নাম – রীতি

১৮) ভারতের অভিধান রচনার সূত্রপাত – যাস্কের ‘নিরুক্ত’ থেকে

১৯) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল – বিংশ শতাব্দীর প্রথম দিকে

২০) বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হলো – তথ্য সংগ্রহ

 

ধ্বনিতত্ব থেকে প্রশ্নের উত্তর : 

 

১) বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা- ৭টি 

২) শ, ষ, স এই ধ্বনি তিনটি হল- উষ্ম ধ্বনি

৩) ঘোষ শব্দের অর্থ হল- নাদ

৪) ‘র’ ধ্বনিটি হল- কম্পিত ধ্বনি

৫) ‘ল’ ধ্বনিটি হল- পার্শ্বিক ধ্বনি

৬) দন্তমূলীয় বর্ণের উদাহরণ হল-

৭) ‘হ’ ধ্বনিটি হল- উষ্ম ও কণ্ঠনালীয় 

৮) উষ্ম ধ্বনিটি হল-

৯) ‘ভ’ ধ্বনি টি হল- ঘোষ ওষ্ঠ্য 

১০) একটি তাড়িত ধ্বনি হল-

১১) মুখের মান্য বাংলার ধ্বনির সংখ্যা- সাত

১২) বিভাজ্য ধ্বনির অপর নাম- খন্ড ধ্বনি

১৩) একটি তাড়িত ধ্বনি হল- ড়্

১৪) একটি উষ্ম ধ্বনি হল- শ্

১৫) বাগধ্বনি প্রধানত যত প্রকার- দুই

১৬) খণ্ডধ্বনিকে বলা হয়- বিভাজ্য ধ্বনি

১৭) বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা- ৩০ টি

১৮) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে- গুচ্ছধ্বনি

১৯) ‘ল্’ ধ্বনিটি- পার্শিক ধ্বনি

২০) বাগ্ যন্ত্রের অন্তর্ভুক্ত নয়- কর্ণ

২১) ‘Phonology’ বলতে বোঝায়- ধ্বনিতত্ত্ব

২২) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনার সমাবেশকে বলে- গুচ্ছ ধ্বনি

২৩) নূন্যতম শব্দজোড়ের শব্দ দুটি হওয়া চাই- একই ভাষার

২৪) শ্,স্, হ্ বর্ণগুলি- উষ্ম ধ্বনি

২৫) ঙ্, ঞ্, ন্, ঙ্, ম্ বর্ণগুলি- নাসিক্য ধ্বনি

শব্দার্থতত্ত্ব থেকে প্রশ্নের উত্তর : 

 

১) শব্দার্থতত্ত্বের ইংরেজি পরিভাষা হল – Semantics

২) শব্দার্থকে প্রধানত ভাগ করা যায় – দুইভাগে

৩) শব্দার্থ এর দ্বিতীয় ভাগটিকে বলা হয় – নিদর্শন

৪) ভাষাকে একটি কার্যপ্রক্রিয়া হিসেবে দেখে – বিষয়মূলক তত্ত্ব

৫) শব্দার্থকে প্রধানত ভাগ করা যায় – দুইভাগে

৬) থিসরাস শব্দটি হলো – গ্রিক শব্দ

৭) অন্ন শব্দের অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’ – এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা – অর্থের সংকোচ 

৮) ‘দারুণ’ শব্দের আদি অর্থ – কাষ্ঠনির্মিত

৯) শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটির প্রবক্তা হলেন – ডোনাল্ড ডেভিডসন

১০) ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’ – এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা – অর্থের সংকোচ

১১) ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ ‘গবাদি পশুর থাকার জায়গা’ এবং বর্তমান অর্থ ‘সমূহ’- এটি শব্দার্থের পরিবর্তনের যে ধারা – শব্দার্থের রূপান্তর

১২) ‘থিসরাস’ শব্দটি হলো – গ্রিক শব্দ

১৩) শব্দার্থ এর দ্বিতীয় ভাগটিকে বলা হয় – নিদর্শন

১৪) থিসরাস শব্দ বিন্যস্ত থাকে – বিষয়ানুক্রমিক

১৫) ‘থিসরাস’ শব্দের বুৎপত্তিগত অর্থ হলো – রত্নাগার

১৬) ইংরেজি ভাষায় প্রথম থিসরাস রচনা করেছিলেন – পিটার মার্ক রজেট

১৭) পিটার মার্ক রজেটের থিসরাসটি প্রকাশিত হয়েছিল – ১৮৫২ খ্রিঃ 

১৮) শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের যোগসূত্র না পাওয়া গেলে সেই পরিবর্তনকে বলা হয় – রূপান্তর

১৯) ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’ পরিবর্তিত অর্থ ‘ভাত’ এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা – অর্থের সংকোচ

২০) ‘গবেষণা’ শব্দের আদি অর্থ – গোরু খোঁজা

২১) ‘গবেষণা’ শব্দের বর্তমান অর্থ – অনুসন্ধান করা 

 ২২) ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ হল – গবাদি পশুর থাকার ব্যবস্থা

২৩) আগে ‘মৃগ’ শব্দের অর্থ ছিল বন্যজন্তু, বর্তমানে মৃগ বলতে বোঝায় ‘হরিণ’। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে – সংকোচন

২৪) ‘বিড়াল’ শব্দের একটি প্রতিশব্দ হল – মার্জার

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিবিধ বিষয়ের মডেল প্রশ্নপত্র

বাংলা গানের ইতিহাস প্রশ্নের উত্তর : 

 

১) ‘চর্যাচর্যবিনিশ্চয়’ গ্রন্থে চর্যাগানের মোট সংখ্যা – ৫১

২) চর্যার যুগে সঙ্গীতে কয়টি অঙ্গ দেখা যায় – ৬ টি

৩) শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কতগুলি রাগ রাগিণীর ব্যবহার দেখা যায়  – ৩২ টি

৪) মঙ্গলকাব্য গুলি গাওয়া হোতো কোন লৌকিক ছন্দে – লাচাড়ি ছন্দে

৫) মঙ্গলকাব্য গুলি কতদিন ধরে গাওয়া হোত  – ৮ দিন

৬) মনসাগীতি রাঢ় বঙ্গে কী নামে পরিচিত  – ঝাপান

৭) মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত  – ভাসান

৮) মনসাগীতি পূর্ববঙ্গে কী নামে পরিচিত – রয়ানী

৯) মনসাগীতি উত্তরবঙ্গে কী নামে পরিচিত – সাইটোল বিষহরীর গান

১০) শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে – রামপ্রসাদ

১১) ‘কবিরঞ্জন’ কার উপাধি – রামপ্রসাদ

১২) একজন আখড়াই গানের শিল্পী হলেন – রামনিধি গুপ্ত

১৩) ‘ঠুংরি’ গানের প্রবর্তক হলেন – নবাব ওয়াজেদ আলি শাহ

১৪) পাঁচালী ও কথকতারীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল – ঢপ কীর্তন

১৫) ঊনবিংশ শতকের কলকাত্তাই বাবু সংস্কৃতির একটি বিশিষ্ট প্রকাশ ঘটেছিল –পক্ষী দলের গানে

১৬) পক্ষী দলের সবচেয়ে বিখ্যাত সদস্য বা গায়ক ছিলেন – রূপচাঁদ পক্ষী বা গৌরহরি দাস মহাপাত্র

১৭) সঙ্গীত শিল্পী মান্না দের প্রকৃত নাম কী – প্রবোধ চন্দ্র দে

১৮) বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের প্রকৃত নাম কী – আভাস কুমার গঙ্গোপাধ্যায়

১৯) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটি কার লেখা – আব্দুল গফ্‌ফর চৌধুরী

২০) বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড কোনটি – মহীনের ঘোড়াগুলি

২১) ভাওয়াইয়া গানের বাদকদের কী নামে ডাকা হয় – বাউদিয়া

২২) ভাওয়াইয়া গানে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্রের নাম হল – দোতারা

২৩) জারিগানের ‘জারি’ শব্দের অর্থ কী – ক্রন্দন

২৪) বাংলা সঙ্গীতের রাগরাগিণীর সূত্রপাত ঘটে – চর্যাগীতে

২৫) নীচের কোন ব্যাক্তি চর্যাগানের রচয়িতা – লুই পা

২৬) ‘কীর্তন গান’ কথাটির অর্থ – যশোগাথ

২৭) কমলাকান্ত ভট্টাচার্য কোন্‌ গানের রচয়িতা  – শাক্তগীতি

২৮) দাশরথি রায় যে ধারার গানের রচয়িতা – পাঁচালী

২৯) ‘গম্ভীরা’ মূলত কোন জেলার গান  – মালদহ

৩০) ‘ঝুমুর’ কী ধরনের গান – লোকগীতি 

৩১) শ্রীকৃষ্ণকীর্তনে মোট রাগরাগিণীর সংখ্যা হল – ৩২টি 

৩২) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামকরণটি করেন – বসন্তরঞ্জন রায়

৩৩) শ্রীকৃষ্ণকীর্তনের নায়ক হলেন – কৃষ্ণ

৩৪) শ্রীকৃষ্ণকীর্তনের নায়িকা হলেন – রাধিকা

৩৫) পাঁচালির ছন্দে গাওয়া হত বলে রামায়ণ-এর অনুবাদের নাম হয়েছিল – শ্রীরামপাঁচালি

 

বাঙালির বিজ্ঞানচর্চা প্রশ্নের উত্তর : H.S 3rd Semester Bengali Question Answer 

 

১) ‘শিবপুর বোটানিক্যাল গার্ডেন’ প্রতিষ্ঠিত হয়- ১৭৮৭ খ্রিঃ

২) শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম- আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন

৩) ‘ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক’ বলা হয়- ড. উইলিয়াম রকসবার্গ

৪) এশিইয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়- ১৭৮৪ খ্রিঃ ১৫ই জানুয়ারি

৫) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন- উইলিয়াম জোন্‌স

৬) সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন- পঞ্চানন কর্মকার

৭) বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র- দিগদর্শন

৮) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮১৭ খ্রিঃ

৯) স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন- ডেভিড হেয়ার

১০) আত্মীয় সভা গড়ে ওঠে- ১৮১৫ খ্রিঃ

১১) নীলরতন সরকার যার সাথে যৌথভাবে ‘কলিকাতা মেডিক্যাল স্কুল’ প্রতিষ্ঠা করেন- সুরেশপ্রসাদ সর্বাধিকারী

১২) আর.জি.কর মেডিক্যাল কলেজের নামকরণ হয়- রাধাগোবিন্দ করের নামে

১৩) বিজ্ঞান্সমত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন- নীলরতন সরকার

১৪) ‘সিরোসিস অব লিভার ইন চিলড্রেন’ প্রকাশ করেন- নীলরতন সরকার

১৫) এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় হল- বেথুন স্কুল

১৬) কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রি লাভ করন- ১৮৮২ খ্রিঃ

১৭) কাদম্বিনী বসুর স্বামীর নাম- দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়

১৮) কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম ছাত্রী হিসেবে কাদম্বিনী বসু ভরতি হন- ১৮৮৪ খ্রিঃ

১৯) ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা করেন- মহেন্দ্রলাল সরকার

২০) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যে বিষয়ে অনার্স-সহ বি.এ পাস করেন- গণিত

 

বাঙালির ক্রীড়া সংস্কৃতি প্রশ্নের উত্তর : 

 

১) বিবাহ উৎসবের প্রধান অঙ্গ রূপে বিবেচিত হত যে খেলা- পাশা

২) দাবা খেলার কথা উল্লিখিত রয়েছে যে প্রাচীন গ্রন্থে- চর্যাপদ

৩) কলকাতায় প্রথম হিন্দু মেলা অনুষ্ঠিত হয়- ১৮৬৭ খ্রিঃ

৪) হিন্দু মেলার উদ্‌বোধন করা হতো- চৈত্র সংক্রান্তির দিন

৫) আধুনিক ভারতে কুস্তিচর্চা শুরু হয়- বরোদায়

৬) বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির হিসেবে স্বীকৃতি লাভ করেন- করিম বক্স

৭) কোন মহাকাব্যে কুস্তির কথা উল্লিখিত হয়েছে- রামায়ণ ও মহাভারত

৮) বিখ্যাত কুস্তিগির গোবর গুহর প্রকৃত নাম- যতীন্দ্রচরণ গুহ

৯) গোবর গুহ কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রিটিশ ভারতের হয়ে অংশগ্রহণ করেছিলেন- ১৮ বছর বয়সে

১০) এসপ্ল্যানেড ময়দানে এদেশের প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল- ১৮৫৪ খ্রিঃ এপ্রিল মাসে

১১) ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়- ১৮৭২ খ্রিঃ

১২) বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা দিয়েছিলেন- নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

১৩) শোভাবাজার ক্লাব প্রতিষ্ঠিত হয়- ১৮৮৭ খ্রিঃ

১৪) আই.এফ.এ শিল্ড প্রতিযোগিতা শুরু হয়- ১৮৯৩ খ্রিঃ

১৫) ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন- নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

১৬) প্রথম বাঙালি ফুটবল ক্লাব হলো- শোভাবাজার ক্লাব

১৭) মোহনবাগান ক্লাব গঠিত হয়- ১৮৮৯ খ্রিঃ

১৮) মহামেডান স্পোর্টিং ক্লাব গঠিত হয়- ১৮৯২ খ্রিঃ

১৯) ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়- ১৮৯৩ খ্রিঃ

২০) কলকাতা ফুটবল লিগ শুরু হয়- ১৮৯৮ খ্রিঃ

 

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্কঃ 

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বিবিধ বিষয়ের সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

H.S 3rd Semester Bengali Question Answer

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top