ভারতের কৃষিকাজ MCQ প্রশ্নের উত্তর । তৃতীয় সেমিস্টার ভূগোল
ভারতের কৃষিকাজ MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা আমাদের MOCK TEST বিভাগ থেকে MCQ প্রশ্নের মক টেস্ট প্রদান করে তাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রশ্নের উত্তর, মডেল প্রশ্নপত্র, সাজেশন ও মক টেস্ট প্রদান করা হয়ে থাকে। শিক্ষার্থীরা আমাদের সকল আপডেট দেখতে বুকমার্ক করে রাখো আমাদের ওয়েবসাইটটিকে।
ভারতের কৃষিকাজ MCQ প্রশ্নের উত্তর । তৃতীয় সেমিস্টার ভূগোল :
১) সবুজ বিপ্লব কী?
উঃ ১৯৬০-এর দশকে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারে ধান ও গমের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায়। তাকে সবুজ বিপ্লব বলে।
২) সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
উঃ ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন ড. এম. এস. স্বামীনাথন এবং বিশ্বে নর্মান বোরলগ।
৩) শ্বেত বিপ্লব কাকে বলে?
উঃ দুধের উৎপাদন বাড়াতে ‘অপারেশন ফ্লাড’ শুরু হয়, যার জনক ভার্গিস কুরিয়েন। একেই শ্বেত বিপ্লব বলা হয়ে থাকে।
৪) নীল বিপ্লব কাকে বলে?
উঃ ভারতে মাছ উৎপাদন ও মৎস্য চাষ বৃদ্ধির বিপ্লবকে নীল বিপ্লব বলে।
৫) হলুদ বিপ্লব কাকে বলা হয়?
উঃ সর্ষে, সূর্যমুখীসহ বিভিন্ন তৈলবীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যকে হলুদ বিপ্লব বলা হয়।
৬) ধূসর বিপ্লব কাকে বলে?
উঃ ভারতের কৃষি ক্ষেত্রে রাসায়নিক সার উৎপাদন বৃদ্ধির সময়কালকে ধূসর বিপ্লব বলে।
৭) গোলাপী বিপ্লব কাকে বলে?
উঃ ভারতে চিংড়ি ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির ফলে গোলাপী বিপ্লব সংগঠিত হয়।
৮) খরিফ ফসল কোনগুলি?
উঃ জুন ও জুলাই মাসে বর্ষাকালে বোনা ধান, তুলা, পাট ও ভুট্টা হলো প্রধান খরিফ শস্য।
৯) রবি ফসল কোনগুলি?
উঃ অক্টোবর-নভেম্বরে শীতকালের শুরুতে বোনা গম, সর্ষে, যব ও মটর হলো প্রধান রবি শস্য।
১০) জায়েদ ফসল কাদের বলে?
উঃ মার্চ থেকে জুনের মধ্যে গ্রীষ্মকালে চাষ করা তরমুজ, শসা ও কুমড়ো হলো জায়েদ শস্য।
১১) ধান উৎপাদনে কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করে?
উঃ ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে।
১২) গম উৎপাদনে কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করে?
উঃ মোট উৎপাদনে উত্তর প্রদেশ প্রথম এবং হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব প্রথম।
১৩) আখ উৎপাদনে কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করে?
উঃ উত্তর প্রদেশ সর্বাধিক আখ উৎপাদন করে, একে ভারতের ‘চিনির বাটি’ বলা হয়।
১৪) তুলা উৎপাদনে কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করে?
উঃ কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের গুজরাট ভারতের বৃহত্তম তুলা উৎপাদনকারী রাজ্য।
১৫) চা উৎপাদনে কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করে?
উঃ উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য আসাম চা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে।
১৬) কফি উৎপাদনে কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করে?
উঃ দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্য একাই দেশের সিংহভাগ কফি উৎপাদন করে।
১৭) রবার ও মশলা উৎপাদনে কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করে?
উঃ ভারতের কেরালা রাজ্য রবার এবং বিভিন্ন ধরনের মশলা উৎপাদনে শীর্ষস্থানীয়।
১৮) ডাল ও তৈলবীজ কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করে?
উঃ মধ্য ভারতের রাজস্থান ও মধ্যপ্রদেশ ডাল ও তৈলবীজ উৎপাদনে এগিয়ে রয়েছে।
১৯) ICAR-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত।
২০) কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে এটি অবস্থিত।
২১) আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এটি অবস্থিত।
২২) কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ হরিয়ানার কারনাল শহরে এটি অবস্থিত।
২৩) ভারতের প্রথম জৈব রাজ্য কোনটি?
উঃ ভারতের সিকিম হলো দেশের প্রথম সম্পূর্ণ ১০০% জৈব বা অর্গানিক কৃষি রাজ্য।
২৪) ভারতের কোন রাজ্যকে ‘চিনির বাটি’ বলা হয় এবং কেন?
উঃ ভারতের উত্তর প্রদেশ রাজ্যকে ‘চিনির বাটি’ বলা হয়। কারণ, এই রাজ্যে সর্বাধিক আখ উৎপাদিত হয়।
২৫) হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উঃ হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব রাজ্য ভারতে প্রথম স্থানে রয়েছে।
২৬) তুলা চাষের জন্য কোন মাটি সবচেয়ে উপযুক্ত এবং কোন রাজ্য তুলা উৎপাদনে শীর্ষে?
উঃ কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি সবচেয়ে উপযুক্ত এবং গুজরাট তুলা উৎপাদনে শীর্ষে।
২৭) ভারতের প্রধান চা ও কফি উৎপাদনকারী রাজ্য দুটির নাম কী?
উঃ ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য আসাম এবং ভারতের প্রধান কফি উৎপাদনকারী রাজ্য কর্ণাটক।
২৮) রেগুর বা কৃষ্ণ মাটি কোন চাষের পক্ষে উপযোগী?
উঃ ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে আদর্শ।
২৯) ঝুম চাষ প্রধানত ভারতের কোন অঞ্চলে দেখা যায়?
উঃ ভারতের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলে প্রচলিত এক ধরণের প্রাচীন স্থানান্তর কৃষি পদ্ধতির নাম হল ঝুম চাষ। এই প্রকার চাষে মাটির গুণমান হ্রাস পায়।
৩০) ধাপ চাষ কেনো করা হয়?
উঃ পার্বত্য অঞ্চলে মাটির ক্ষয় রোধ করতে পাহাড়ি ঢালে সিঁড়ির মতো ধাপ কেটে ধাপ চাষ করা হয়।
৩১) ভারতের প্রধান খরিফ ফসল কোনটি এবং এটি কখন বোনা হয়?
উঃ ভারতের প্রধান খরিফ ফসল হল ধান। এটি জুন-জুলাই মাসে বর্ষার শুরুতে বোনা হয়।
৩২) রবি শস্য বলতে কী বোঝায়?
উঃ শীতকালের শুরুতে যে শস্য বোনা হয় তাকে রবি শস্য বলে। যেমন – গম।
৩৩) জায়েদ শস্য বা গ্রীষ্মকালীন শস্যের দুটি উদাহরণ উল্লেখ করো।
উঃ দুটি জায়েদ শস্য-র উদাহরণ হল তরমুজ এবং শসা।
৩৪) ভারতে সবুজ বিপ্লব প্রধানত কোন কোন শস্যের ওপর সফল হয়েছিল?
উঃ ভারতে সবুজ বিপ্লব প্রধানত ধান ও গম চাষের উৎপাদন বৃদ্ধিতে সফল হয়েছিল।
৩৫) ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
উঃ ড. এম. এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।
৩৬) ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়?
উঃ ড. ভার্গিস কুরিয়েনকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়।
৩৭) রুপালী বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির সাথে জড়িত?
উঃ রুপালী বিপ্লব ডিম ও পোল্ট্রি উৎপাদন বৃদ্ধির সাথে জড়িত।
৩৮) গোল বিপ্লব বলতে কোন ফসলের উৎপাদন বৃদ্ধিকে বোঝায়?
উঃ আলু উৎপাদন বৃদ্ধিকে গোল বিপ্লব বলা হয়।
৩৯) লাল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত?
উঃ লাল বিপ্লব টমেটো এবং মাংসের উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত।
৪০) চিরহরিৎ বিপ্লব শব্দবন্ধটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ ড. এম. এস. স্বামীনাথন পরিবেশ রক্ষা করে কৃষি উৎপাদন বাড়াতে চিরহরিৎ বিপ্লব শব্দটি ব্যবহার করেন।
৪১) ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উঃ ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি ওড়িশা রাজ্যের কটক শহরে অবস্থিত।
৪২) ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উঃ ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্রটি হরিয়ানার কারনাল শহরে অবস্থিত।
৪৩) ICAR-এর পুরো নাম কী এবং এর সদর দপ্তর কোথায়?
উঃ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এর সদর দপ্তর নয়নদিল্লিতে।
৪৪) ‘পোডু’ ও ‘বেওয়ার’ কী?
উঃ ‘পোডু’ ও ‘বেওয়ার’ হল ভারতের বিভিন্ন রাজ্যে প্রচলিত স্থানান্তর কৃষির আঞ্চলিক নাম।
৪৫) কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্রটি ভারতের কোথায় অবস্থিত?
উঃ হিমাচল প্রদেশের শিমলা-তে অবস্থিত।
৪৬) কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উঃ কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্রটি উত্তর প্রদেশের লক্ষ্ণৌ-তে অবস্থিত।
৪৭) ভারতের কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উঃ ভারতের কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্রটি মহারাষ্ট্রের নাগপুর শহরে অবস্থিত।
৪৮) কেন্দ্রীয় শুষ্ক ভূমি কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ কেন্দ্রীয় শুষ্ক ভূমি কৃষি গবেষণা কেন্দ্রটি তেলেঙ্গানার হায়দরাবাদে অবস্থিত।
৪৯) ভারতের অর্থনীতিতে কৃষিকাজের প্রধান গুরুত্ব কী?
উঃ কৃষিকাজ দেশের সিংহভাগ মানুষের কর্মসংস্থান জোগায় এবং খাদ্য সুরক্ষা নিশ্চিত করে।
৫০) মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝায়?
উঃ জোয়ার, বাজরা ও রাগির মতো কম জল ও পুষ্টিতে জন্মানো শস্যকে মিলেট বলে।
৫১) ভারতের একটি প্রধান তন্তু জাতীয় ফসলের নাম লেখো।
উঃ পাট বা তুলা হলো ভারতের প্রধান তন্তু জাতীয় ফসল।
৫২) ভারতের কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য কোন কার্ড চালু করা হয়েছে?
উঃ কিষাণ ক্রেডিট কার্ড চালু করা হয়েছে।
৫৩) মাটির স্বাস্থ্য ও পুষ্টিগুণ পরীক্ষার জন্য সরকার কোন স্কিম চালু করেছে?
উঃ মাটির স্বাস্থ্য ও পুষ্টিগুণ পরীক্ষার জন্য সরকার সয়েল হেলথ কার্ড স্কিম চালু করেছে।
৫৪) ফসলের ক্ষতিপূরণ নিশ্চিত করতে কেন্দ্রের প্রধান বিমা যোজনাটির নাম কী?
উঃ ফসলের ক্ষতিপূরণ নিশ্চিত করতে কেন্দ্রের প্রধান বিমা যোজনাটির নাম হল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনী।
৫৫) কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার জন্য কোন প্রকল্প চালু আছে?
উঃ কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু আছে।
৫৬) ‘ই-নাম’ পোর্টালটি কৃষি ক্ষেত্রে কীসের সাথে যুক্ত?
উঃ ‘ই-নাম’ পোর্টালটি কৃষিপণ্য কেনাবেচার একটি অনলাইন জাতীয় কৃষি বাজার।
৫৭) বাগিচা কৃষি বলতে কী বোঝায়?
উঃ বাণিজ্যিক উদ্দেশ্যে বিশাল জমিতে চা, কফি বা রবারের মতো একটি নির্দিষ্ট ফসলের চাষকে বাগিচা কৃষি বলা হয়ে থাকে।
৫৮) ভারতের কোন রাজ্যকে ‘মশলার বাগান’ বলা হয়?
উঃ কেরালা রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়।
৫৯) ভারতের বৃহত্তম তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি?
উঃ অন্ধ্রপ্রদেশ ভারতের বৃহত্তম তামাক উৎপাদনকারী রাজ্য।
৬০) ভারতের কৃষিকাজ প্রধানত কোন বায়ুর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল?
উঃ ভারতের কৃষিকাজ প্রধানত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল।
৬১) ভারতের কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি জমিতে জলসেচ করা হয়?
উঃ ভারতে কূপ ও নলকূপ পদ্ধতিতে পদ্ধতিতে সবচেয়ে বেশি জমিতে জলসেচ করা হয়।
৬২) রাজস্থানের শুষ্ক অঞ্চলে কৃষিকাজের জন্য কোন প্রধান খাল ব্যবহার করা হয়?
উঃ রাজস্থানের শুষ্ক অঞ্চলে কৃষিকাজের জন্য ইন্দিরা গান্ধী খাল ব্যবহার করা হয়।
৬৩) বিন্দু সেচ পদ্ধতির প্রধান সুবিধা কী?
উঃ বিন্দু সেচ পদ্ধতিতে পাইপের মাধ্যমে সরাসরি গাছের গোড়ায় জল পৌঁছে দিয়ে জলের অপচয় কমানো যায়।
৬৪) ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি?
উঃ ভারতের প্রধান খাদ্যশস্য হল ধান।
৬৫) সবুজ বিপ্লবের কুফল হিসেবে কোন অঞ্চলে মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে?
উঃ সবুজ বিপ্লবের কুফল হিসেবে পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে অতিরিক্ত জলসেচের কারণে মাটির লবণাক্ততা বেড়েছে।
PDF LINK (Only for Subscribers)
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।






















