third-semester-geography-model-question-set-1

তৃতীয় সেমিস্টার ভূগোল মডেল প্রশ্নপত্র (Set 1)

তৃতীয় সেমিস্টার ভূগোল মডেল প্রশ্নপত্র (Set 1) এখানে WBNOTES.IN -এর পক্ষ থেকে প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে বিষয়টি কতোটা তৈরি করতে পেরেছো তা সহজেই বুঝতে পারবে। এই মডেল সেটটির সাথে তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রথমে নিজেরা উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং তারপরে আমাদের দেওয়া ভূগোল মডেল প্রশ্নপত্র Answer Key থেকে মিলিয়ে দেখবে কত নম্বর পেয়েছো। তাহলে তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষা প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে।

ইতিমধ্যেই আমাদের Class Note বিভাগে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের MOCK TEST বিভাগে প্রতিটি অধ্যায়ের অসংখ্য MCQ TEST দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখান থেকেও সহায়তা গ্রহণ করতে পারবে।  

তৃতীয় সেমিস্টার ভূগোল মডেল প্রশ্নপত্র (Set 1) : 

 

1. প্যানজিয়া ভাঙনের ফলে লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মাঝে অবস্থিত অগভীর সমুদ্রের নাম হল—

(A) টেথিস সাগর

(B) ব্ল্যাক সি

(C) হাডসন উপসাগর

(D) ভূমধ্যসাগর

2. গ্লোসোপ্টেরিস নামক উদ্ভিদের জীবাশ্ম এর অবস্থান নিম্নলিখিত যে মহাদেশে পাওয়া যায়নি সেটি হল—

(A) দক্ষিণ আমেরিকা

(B) আফ্রিকা

(C) ইউরোপ

(D) আন্টার্কটিকা

3. নিচের চিত্রে কী ধরনের ভূমিক্ষয় আমরা লক্ষ্য করতে পারি? (টেকনিক্যাল সমস্যার কারণে ছবিটি দেওয়া সম্ভব হলো না)

(A) মৃত্তিকা বিসর্পণ

(B) মাটির প্রবাহ

(C) শিলা পতন

(D) অবনমন

4. বিবৃতি (A): হিমবাহের ক্ষয়ের ফলে ক্র্যাগ এর পিছনে টেল ভূমিরূপ গঠিত হয়।

কারণ (R): ক্র্যাগ কঠিন ও টেল কোমল শিলায় গঠিত।

(A) শুধু A সঠিক

(B) শুধু R সঠিক

(C) A ও R সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা

(D) A ও R সঠিক কিন্তু R, A এর ব্যাখ্যা নয়

5. চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্স্ট গুহার মেঝে থেকে উপরের দিকে গঠিত ভূমিরূপের নাম—

(A) স্ট্যালাকটাইট

(B) স্ট্যালাগমাইট

(C) রুফ পেন্ডেন্ট

(D) হেলিকটাইট

6. কার্স্ট ভূমিরূপ সৃষ্টিতে কোনটি যুক্ত নয়?

(A) অঙ্গারযোজন

(B) আর্দ্র বিশ্লেষণ

(C) দ্রবণ

(D) জারণ

7. স্তম্ভ মেলাও:

  • মেঘের নাম: (i) সিরাস, (ii) স্ট্যাটাস, (iii) সিরোকিউমুলাস, (iv) কিউমুলোনিম্বাস

  • বৈশিষ্ট্য: (a) হালকা ধরনের ঝিরঝিরে বৃষ্টি, (b) পরিষ্কার আকাশের সংকেত, (c) সূর্য বা চাঁদের চারপাশে বলয়, (d) ভারী বৃষ্টির সম্ভাবনা

  • বিকল্প:

    (A) i-b, ii-c, iii-a, iv-d

    (B) i-c, ii-b, iii-d, iv-a

    (C) i-b, ii-d, iii-c, iv-a

    (D) i-a, ii-d, iii-c, iv-b

@ ভূগোল মডেল প্রশ্নপত্র – WBNOTES.IN

8. পরিচলন বৃষ্টিপাত সাধারণত কখন হয়?

(A) সকাল ৮ টায়

(B) দুপুর ১২ টায়

(C) বিকাল ৪ টায়

(D) রাত্রি ৮ টায়

9. সমুদ্রের জলে সর্বাধিক পরিমাণে কোন লবণ থাকে?

(A) সোডিয়াম সালফেট

(B) সোডিয়াম ক্লোরাইড

(C) ম্যাগনেসিয়াম ক্লোরাইড

(D) ম্যাগনেসিয়াম সালফেট

10. উপকূল থেকে গভীর সমুদ্রের দিকে ভূমিরূপের সঠিক ক্রম—

(A) মহীসোপান -> মহাদেশীয় ঢাল -> গভীর সমুদ্র -> মহাদেশীয় প্রান্তভাগ

(B) মহাদেশীয় ঢাল -> মহীসোপান -> গভীর সমুদ্র -> মহাদেশীয় প্রান্তভাগ

(C) মহীসোপান -> মহাদেশীয় প্রান্তভাগ -> মহাদেশীয় ঢাল -> গভীর সমুদ্র

(D) মহাদেশীয় প্রান্তভাগ -> মহাদেশীয় ঢাল -> মহীসোপান -> গভীর সমুদ্র

11. কোনটি অগভীর সমুদ্র অঞ্চলে বসবাসকারী জীব?

(A) টেরোপড

(B) ডায়াটম

(C) ফোরামিনিফেরা

(D) রেডিওলারিয়ান

12. কোন অঞ্চলে সমুদ্রজলের সর্বনিম্ন তাপমাত্রা থাকে?

(A) নিরক্ষীয় অঞ্চল

(B) উপক্রান্তীয় অঞ্চল

(C) নাতিশীতোষ্ণ অঞ্চল

(D) মেরু অঞ্চল

13. চারণভূমির খাদ্যশৃঙ্খল শুরু হয়—

(A) উৎপাদক থেকে

(B) তৃণভোজী থেকে

(C) মাংসাশী থেকে

(D) বিয়োজক থেকে

14. বিবৃতি (A): সংখ্যার পিরামিড থেকে জীবের সংখ্যা জানা যায়।

বিবৃতি (B): খাদ্য পিরামিডে নীচ থেকে উপরে গেলে শুকনো ওজন বাড়ে।

(A) উভয়ই মিথ্যা

(B) উভয়ই সত্য

(C) শুধু A সত্য

(D) শুধু B সত্য

@ ভূগোল মডেল প্রশ্নপত্র – WBNOTES.IN

15. লেন্টিক বাস্তুতন্ত্র দেখা যায়—

(A) নদীর মোহনা

(B) হ্রদে

(C) লেগুনে

(D) নদীতে

16. কোন অঞ্চলে বসতির ঘনত্ব বেশি?

(A) পার্বত্য

(B) মালভূমি

(C) সমভূমি

(D) মরুভূমি

17. উচ্চশিক্ষার জন্য ভারত থেকে ইংল্যান্ডে যাওয়া কোন ধরনের অভিবাসন?

(A) প্রবাসন

(B) অভিবাসন

(C) ট্রান্সহিউম্যান্স

(D) অন্তর্দেশীয়

18. বিবৃতি (A): বিহার সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য।

কারণ (R): ভৌগোলিক কারণ জনঘনত্ব নির্ধারণ করে।

(A) শুধু (A) সঠিক

(B) শুধু (R) সঠিক

(C) A ও R সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা

(D) A ও R সঠিক কিন্তু R, A এর ব্যাখ্যা নয়

19. ভারতের জনসংখ্যা পিরামিডের ভিত্তি প্রশস্ত হওয়ার কারণ –

(A) জন্মহার বেশি

(B) মৃত্যুহার কম

(C) প্রবাসন বেশি

(D) অভিবাসন কম

20. ঘন থেকে বিরল বসতির ক্রম –

(A) দক্ষিণ এশিয়া -> আর্জেন্টিনা -> মঙ্গোলিয়া -> প্রেইরি

(B) দক্ষিণ এশিয়া -> প্রেইরি -> আর্জেন্টিনা -> মঙ্গোলিয়া

(C) দক্ষিণ এশিয়া -> মঙ্গোলিয়া -> আর্জেন্টিনা -> প্রেইরি

(D) দক্ষিণ এশিয়া -> আর্জেন্টিনা -> প্রেইরি -> মঙ্গোলিয়া

@ ভূগোল মডেল প্রশ্নপত্র – WBNOTES.IN

21. পুরী শহর একটি _______ শহর।

(A) প্রশাসনিক

(B) শিল্পভিত্তিক

(C) ধর্মীয়

(D) বন্দরভিত্তিক

22. জলের উৎসের উপর ভিত্তি করে গড়ে ওঠা বসতি –

(A) জলবিন্দু

(B) শুষ্কবিন্দু

(C) হ্যামলেট

(D) নক্ষত্রাকৃতি

23. বিবৃতি (A): গ্রামে সব আধুনিক সুবিধা আছে।

বিবৃতি (B): শহরের অর্থনীতি গ্রাম নির্ভর।

(A) উভয়ই সঠিক

(B) A সঠিক, B ভুল

(C) B সঠিক, A ভুল

(D) উভয়ই ভুল

24. একটি শিল্পভিত্তিক শহরের উদাহরণ –

(A) শিলিগুড়ি

(B) দুর্গাপুর

(C) মুর্শিদাবাদ

(D) বিষ্ণুপুর

25. সমকোণে রাস্তা যুক্ত গ্রাম বসতির ধরন –

(A) গ্রিড

(B) পাখা আকৃতি

(C) L আকৃতির

(D) বৃত্তাকার

26. স্তম্ভ মেলাও:

  • বৈশিষ্ট্য: (i) সর্বাধিক জনবহুল, (ii) সর্বনিম্ন জনঘনত্ব, (iii) সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা (শতাংশ), (iv) সর্বনিম্ন জনসংখ্যা

  • রাজ্য: (a) হিমাচল প্রদেশ, (b) অরুণাচল প্রদেশ, (c) উত্তর প্রদেশ, (d) সিকিম

  • বিকল্প:

    A. (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d

    B. (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b

    C. (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d

    D. (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b

@ ভূগোল মডেল প্রশ্নপত্র – WBNOTES.IN

27. কোন কয়লায় উদ্বায়ী পদার্থ সবচেয়ে কম?

(A) অ্যানথ্রাসাইট

(B) বিটুমিনাস

(C) লিগনাইট

(D) পিট

28. ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় –

(A) পেট্রোরসায়ন শিল্পে

(B) বস্ত্র শিল্পে

(C) লৌহ ইস্পাত শিল্পে

(D) কাগজ শিল্পে

29. একটি অঞ্চলের উইভার এর সর্বনিম্ন পদ্ধতি অনুসারে এক ফসলি, দ্বি-ফসলি, তিন ফসলি, চার ফসলি এবং পাঁচ ফসলি শস্য সমন্বয়ের মান যথাক্রমে ৪০২.৫, ৪৫১.৫, ১৩১.৪৫, ১০৬.২০ এবং ৯৯.০। উক্ত অঞ্চলের জমির শস্য সমন্বয় হল –

(A) দ্বি-ফসলী

(B) ত্রি-ফসলী

(C) চার ফসলী

(D) পাঁচ ফসলী

30. অপারেশন ফ্লাড এর সাথে যুক্ত –

(A) সবুজ বিপ্লব

(B) শ্বেত বিপ্লব

(C) নীল বিপ্লব

(D) বাদামি বিপ্লব

31. ভারতের প্রাচীনতম মেট্রো –

(A) মুম্বাই

(B) দিল্লি

(C) কলকাতা

(D) বেঙ্গালুরু

32. ভারত থেকে চা কিনে অন্য দেশে বিক্রি করা –

(A) আমদানি

(B) দুতরফা

(C) পাইকারি

(D) পুনঃরপ্তানি

33. বিবৃতি A: সেবাক্ষেত্র একটি দ্রুত উন্নয়নশীল অর্থনৈতিক ক্রিয়াকলাপ।

বিবৃতি B: কৃষি খাত থেকে সর্বাধিক GDP অর্জিত হয় ভারতে।

(A) উভয়ই সঠিক

(B) A সঠিক, B ভুল

(C) A ভুল, B সঠিক

(D) উভয়ই ভুল

Case Study ভিত্তিক প্রশ্ন (৩৪ ও ৩৫):

অনুচ্ছেদ: ভারত প্রথম বারের মতো চারটি উন্নত দেশসম্পন্ন একটি পশ্চিমী গোষ্ঠীর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করে। ইউরোপের একটি প্রধান অর্থনৈতিক ব্লক ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (ইএফটিএ) সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচেনস্টাইনের চারটি ইইউ-বহির্ভূত দেশ নিয়ে গঠিত…

34. EFTA বাণিজ্যিক গোষ্ঠীর সাথে সংযুক্ত দেশ হিসেবে ভারতের সংখ্যা/অবস্থান হলো—

(A) 2

(B) 3

(C) 4

(D) 5

35. ভারত থেকে EFTA ব্লকটিতে রপ্তানি করা অন্যতম পণ্য ছিল –

(A) লৌহ ইস্পাত

(B) সোনা

(C) চিকিৎসা সামগ্রী

(D) সূক্ষ্ম যন্ত্রপাতি

ভূগোল মডেল প্রশ্নপত্র Answer Key: 

প্রশ্ন নম্বরসঠিক উত্তর
1

(A) টেথিস সাগর

2

(C) ইউরোপ

3

(B) মাটির প্রবাহ

4

(C) A ও R সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা

5

(B) স্ট্যালাগমাইট

6

(B) আর্দ্র বিশ্লেষণ

7

(C) i-b, ii-d, iii-c, iv-a

8

(C) বিকাল ৪টায়

9

(B) সোডিয়াম ক্লোরাইড

10

(C) মহীসোপান মহাদেশীয় প্রান্তভাগ মহাদেশীয় ঢাল গভীর সমুদ্র

11

(B) ডায়াটম

12

(D) মেরু অঞ্চল

13

(A) উৎপাদক থেকে

14

(C) শুধু A সত্য

15

(B) হ্রদে

16

(C) সমভূমি

17

(A) প্রবাসন

18

(D) A ও R সঠিক কিন্তু R, A এর ব্যাখ্যা নয়

19

(A) জন্মহার বেশি

20

(D) দক্ষিণ এশিয়া আর্জেন্টিনা প্রেইরি মঙ্গোলিয়া

21

(C) ধর্মীয়

22

(A) জলবিন্দু

23

(C) B সঠিক, A ভুল

24

(B) দুর্গাপুর

25

(A) গ্রিড

26

(C) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d

27

(A) অ্যানথ্রাসাইট

28

(C) লৌহ ইস্পাত শিল্পে

29

(D) পাঁচ ফসলী

30

(B) শ্বেত বিপ্লব

31

(C) কলকাতা

32

(D) পুনঃরপ্তানি

33

(B) A সঠিক, B ভুল

34

(D) 5

35

(A) লৌহ ইস্পাত

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

ভূগোল মডেল প্রশ্নপত্র

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top