তৃতীয় সেমিস্টার ভূগোল মডেল প্রশ্নপত্র (Set 2)
তৃতীয় সেমিস্টার ভূগোল মডেল প্রশ্নপত্র (Set 2) এখানে WBNOTES.IN -এর পক্ষ থেকে প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে বিষয়টি কতোটা তৈরি করতে পেরেছো তা সহজেই বুঝতে পারবে। এই মডেল সেটটির সাথে তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রথমে নিজেরা উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং তারপরে আমাদের দেওয়া ভূগোল মডেল প্রশ্নপত্র Answer Key থেকে মিলিয়ে দেখবে কত নম্বর পেয়েছো। তাহলে তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষা প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে।
ইতিমধ্যেই আমাদের Class Note বিভাগে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের MOCK TEST বিভাগে প্রতিটি অধ্যায়ের অসংখ্য MCQ TEST দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখান থেকেও সহায়তা গ্রহণ করতে পারবে।
তৃতীয় সেমিস্টার ভূগোল মডেল প্রশ্নপত্র (Set 2) :
প্রশ্ন ১. নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে নির্ধারণ করুন কোনটি সত্য এবং কোনটি মিথ্যা:
বিবৃতি (i): প্যানজিয়া ভাঙনের সূচনা হয়েছিল মেসোজোয়িক যুগে।
বিবৃতি (ii): জোয়ার-ভাটার বলের কারণে মহাদেশগুলি পূর্বদিকে সরে গিয়েছিল।
বিবৃতি (iii): ইউরোপ মহাদেশ লরেশিয়ার অংশ ছিল।
বিবৃতি (iv): গ্লোসোপটেরিস নামক ফার্ন-জাতীয় উদ্ভিদের জীবাশ্ম সেই সমস্ত মহাদেশে পাওয়া যায় যা গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল।
(A) (i) – সত্য, (ii) – সত্য, (iii) – মিথ্যা, (iv) – সত্য
(B) (i) – সত্য, (ii) – মিথ্যা, (iii) – সত্য, (iv) – মিথ্যা
(C) (i) – মিথ্যা, (ii) – মিথ্যা, (iii) – সত্য, (iv) – সত্য
(D) (i) – সত্য, (ii) – মিথ্যা, (iii) – সত্য, (iv) – সত্য
প্রশ্ন ২. যখন দুটি হিমবাহ মিলিত হয় এবং তাদের পার্শ্বীয় গ্রাবরেখা একত্রিত হয়, তখন তা কী গঠন করে?
(A) মধ্যবর্তী গ্রাবরেখা
(B) প্রান্তীয় গ্রাবরেখা
(C) হিমবাহের অভ্যন্তরীণ গ্রাবরেখা
(D) তলদেশীয় গ্রাবরেখা
প্রশ্ন ৩. নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ধীরগতির পুঞ্জিতক্ষয়ের একটি উদাহরণ, যার ফলে বিদ্যুতের খুঁটি হেলে যায়?
(A) শিলাপতন
(B) মৃত্তিকা বিসর্পণ
(C) কর্দমপ্রবাহ
(D) স্লাম্প
প্রশ্ন ৪. প্রদর্শিত ভূমিরূপটি হলো—
(A) ধসজনিত ডোলাইন
(B) ককপিট ডোলাইন
(C) দ্রবণজনিত ডোলাইন
(D) অবনমনজনিত ডোলাইন
প্রশ্ন ৫. একাধিক সার্কের মস্তকজনিত ক্ষয়ের ফলে যে শঙ্কু-আকৃতির শীর্ষবিশিষ্ট ভূমিরূপ গঠিত হয়, সেটি হলো—
(A) হর্ন
(B) আরেট
(C) ড্রামলিন
(D) রসে মোতানে
প্রশ্ন ৬. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলাও:
[বামস্তম্ভ: (i) স্ট্যাটোকিউমুলাস, (ii) সিরোস্ট্যাটাস, (iii) নিম্বোস্ট্যাটাস, (iv) কিউমুলাস]
[ডানস্তম্ভ: (a) উচ্চ, পাতলা পর্দার মতো মেঘ যা halo সৃষ্টি করে, (b) নিম্ন তরঙ্গাকৃতি স্তরযুক্ত মেঘ, (c) তুলোর মতো স্তরীভূত মেঘ ও সুন্দর আবহাওয়া নির্দেশক, (d) গাঢ় ঘন মেঘ যা ধারাবাহিক বৃষ্টি আনে]
(A) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(B) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d
(C) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
(D) (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b
প্রশ্ন ৭. বিবৃতি (A): নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সাধারণভাবে দেখা যায়।
কারণ (R): নিরক্ষীয় অঞ্চলের উচ্চ তাপমাত্রা উষ্ণ বায়ুকে দ্রুত উপরের দিকে উঠতে বাধ্য করে।
(A) A এবং R উভয়ই সত্য, এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(B) A এবং R উভয়ই সত্য, কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) A সত্য, কিন্তু R মিথ্যা।
(D) A মিথ্যা কিন্তু R সত্য।
প্রশ্ন ৮. উষ্ণ, আর্দ্র বায়ু একটি শীতল পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হলে কোনটির প্রাদুর্ভাব হয়?
(A) বিকিরণ কুয়াশা
(B) অ্যাডভেকশন কুয়াশা
(C) বাষ্পীভবন কুয়াশা
(D) ঊর্ধ্বঢালের কুয়াশা
প্রশ্ন ৯. সামুদ্রিক ভূমিরূপগুলির সঠিক জোড়া নির্বাচন করো:
(A) সামুদ্রিক গিরিখাত (i), মধ্য-মহাসাগরীয় শৈলশিরা (x), গায়ট (v), মহীসোপান (vi)
(B) সামুদ্রিক গিরিখাত (ii), মধ্য-মহাসাগরীয় শৈলশিরা (iii), গায়ট (x), মহীসোপান (xii)
(C) সামুদ্রিক গিরিখাত (i), মধ্য-মহাসাগরীয় শৈলশিরা (iv), গায়ট (viii), মহীসোপান (vi)
(D) সামুদ্রিক গিরিখাত (vii), মধ্য-মহাসাগরীয় শৈলশিরা (viii), গায়ট (i), মহীসোপান (ii)
@ তৃতীয় সেমিস্টার ভূগোল – WBNOTES.IN
প্রশ্ন ১০. নিম্নলিখিত সমুদ্রগুলিকে লবণাক্ততার ক্রমহ্রাসমান (বেশি থেকে কম) ক্রমে সাজাও:
(i) লোহিত সাগর (ii) ভূমধ্যসাগর (iii) বাল্টিক সাগর (iv) কৃষ্ণ সাগর
(A) (i) > (ii) > (iii) > (iv)
(B) (i) > (ii) > (iv) > (iii)
(C) (ii) > (i) > (iv) > (iii)
(D) (ii) > (iii) > (i) > (iv)
প্রশ্ন ১১. ফোরামেনিফেরা নামক জীবের খোলস থেকে গঠিত ক্যালসিয়ামযুক্ত গভীর সমুদ্রের কর্দমকে কী বলা হয়?
(A) ডায়াটম
(B) গ্লোবিজেরিনা
(C) টেরোপড
(D) রেডিওলারিয়ান
প্রশ্ন ১২. ওটেক (OTEC) পদ্ধতি কার্যকর হওয়ার জন্য সমুদ্রের পৃষ্ঠীয় জল ও গভীর জলের মধ্যে ন্যূনতম তাপমাত্রার পার্থক্য প্রয়োজন প্রায় কত?
(A) 15°C
(B) 20°C
(C) 25°C
(D) 30°C
প্রশ্ন ১৩. খাদ্যশৃঙ্খলের কোন ক্রমটি সঠিক?
(A) সামুদ্রিক শৈবাল -> ক্রিল -> কড মাছ -> চিংড়ি -> সিন্ধুঘোটক -> ঘাতক তিমি
(B) সামুদ্রিক শৈবাল -> ক্রিল -> চিংড়ি -> কড মাছ -> ঘাতক তিমি -> সিন্ধুঘোটক
(C) সামুদ্রিক শৈবাল -> ক্রিল -> চিংড়ি -> কড মাছ -> সিন্ধুঘোটক -> ঘাতক তিমি
(D) সামুদ্রিক শৈবাল -> চিংড়ি -> ক্রিল -> কড মাছ -> সিন্ধুঘোটক -> ঘাতক তিমি
প্রশ্ন ১৪. একটি বাস্তুতান্ত্রিক পিরামিডে উৎপাদক স্তরে শক্তি 10,000 জুল হলে গৌণখাদক স্তরে শক্তি কত থাকবে?
(A) 1,000 জুল
(B) 100 জুল
(C) 10 জুল
(D) 1 জুল
প্রশ্ন ১৫. “খাদ্যজাল খাদ্যশৃঙ্খলের তুলনায় বেশি স্থিতিশীল”— কারণ কী?
(A) খাদ্যজালে কম সংখ্যক জীব থাকে
(B) খাদ্যজাল কেবল জলজ বাস্তুতন্ত্রে বিদ্যমান
(C) একাধিক খাদ্য সম্পর্ক থাকায় একটি মাত্র উৎসের ওপর নির্ভরতা কমে যায়
(D) প্রাথমিক উৎপাদকের প্রয়োজনীয়তা দূর করে
প্রশ্ন ১৬. কোনো দেশের CBR = 17 এবং CDR = 9 হলে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
(A) 0.8%
(B) 8.0%
(C) 0.08%
(D) 2.6%
প্রশ্ন ১৭. শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝায়?
(A) জন্মহার ও মৃত্যুহার সমান
(B) দেশে কোনো জন্ম হয় না
(C) মৃত্যুহার শূন্য
(D) অভিবাসন সম্পূর্ণ বন্ধ
প্রশ্ন ১৮. বছরের শুরুতে জনসংখ্যা 10,00,000; জন্ম 15,000; মৃত্যু 10,000; অভিবাসন 5,000 এবং প্রবাসন 2,000 হলে বছরের শেষে জনসংখ্যা কত হবে?
(A) 10,00,000
(B) 10,05,000
(C) 10,08,000
(D) 10,12,000
প্রশ্ন ১৯. জনসংখ্যার ঘনত্বের সাথে অঞ্চল মেলাও:
[ঘনত্ব: (i) ঘনবসতি, (ii) মাঝারি ঘনবসতি, (iii) কম ঘনবসতি, (iv) অত্যন্ত কম ঘনবসতি]
[অঞ্চল: (a) স্ক্যান্ডিনেভিয়ান উচ্চভূমি, (b) নীল বদ্বীপ, (c) মধ্য মার্কিন যুক্তরাষ্ট্র, (d) সাহারা মরুভূমি]
(A) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
(B) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
(C) (i)-b, (ii)-a, (iii)-c, (iv)-d
(D) (i)-c, (ii)-b, (iii)-d, (iv)-a
@ তৃতীয় সেমিস্টার ভূগোল – WBNOTES.IN
প্রশ্ন ২০. বিবৃতি (A): নাশপাতি আকৃতির বয়স-লিঙ্গ পিরামিড উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার নির্দেশ করে।
কারণ (R): চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মৃত্যুহার হ্রাস পাচ্ছে।
(A) A ও R উভয়ই সঠিক, এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(B) A এবং R উভয়ই সঠিক, কিন্তু R হলো না A-এর সঠিক ব্যাখ্যা।
(C) A সঠিক, কিন্তু R ভুল।
(D) A ভুল কিন্তু R সঠিক।
প্রশ্ন ২১. শহর ও বৈশিষ্ট্যের সঠিক জোড়া মেলাও:
[শহর: (i) দার্জিলিং, (ii) কল্যাণী, (iii) ব্যারাকপুর, (iv) শান্তিনিকেতন]
[বৈশিষ্ট্য: (a) আবাসিক শহর, (b) সাংস্কৃতিক শহর, (c) পর্যটন শহর, (d) সেনা ছাউনি শহর]
(A) (i)-a, (ii)-d, (iii)-c, (iv)-b
(B) (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b
(C) (i)-c, (ii)-a, (iii)-b, (iv)-d
(D) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
প্রশ্ন ২২. বিবৃতি (A): উর্বর সমতলভূমি ও নদী উপত্যকায় গ্রামীণ বসতিগুলি প্রায় সন্নিহিত বিন্যাস প্রদর্শন করে।
কারণ (R): প্রাচুর্যপূর্ণ উর্বর জমি এবং অতীতে আক্রমণকারীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষার প্রয়োজনে মানুষ একত্রে বসবাস করতে উৎসাহিত হয়েছে।
(A) A এবং R উভয়ই সত্য, এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(B) A এবং R উভয়ই সত্য, কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) A সত্য, কিন্তু R মিথ্যা।
(D) A মিথ্যা কিন্তু R সত্য।
প্রশ্ন ২৩. সত্য/মিথ্যা নির্ধারণ করো:
(i) নদী উপত্যকার উঁচু তীরবর্তী এবং বন্যাযুক্ত অঞ্চলে গঠিত বসতিকে শুষ্ক বিন্দু বসতি বলে।
(ii) আর্দ্র বিন্দু বসতি হলো এক ধরনের গুচ্ছাকার বসতি।
(iii) মৌসুমি যাযাবর জীবিকা বিক্ষিপ্ত বসতির সৃষ্টি করে।
(iv) আয়তাকার গ্রামীণ বসতি সম্প্রসারিত হলে তা বর্গাকার গ্রামীণ বসতিতে রূপান্তরিত হয়।
(A) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(B) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(C) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(D) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
প্রশ্ন ২৪. নিম্নলিখিত কোনটি নগর বসতির সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত নয়?
(A) দারিদ্র
(B) অপরাধমূলক কার্যকলাপ
(C) নগর বিস্তার (Urban sprawl)
(D) স্থানসংকট
প্রশ্ন ২৫. গ্রামীণ বসতির ধরন চিহ্নিত করো (I, II, III):
(A) I-গোষ্ঠীবদ্ধ, II-বিক্ষিপ্ত, III-রৈখিক
(B) I-রৈখিক, II-গোষ্ঠীবদ্ধ, III-বিক্ষিপ্ত
(C) I-বিক্ষিপ্ত, II-রৈখিক, III-গোষ্ঠীবদ্ধ
(D) I-বিক্ষিপ্ত, II-গোষ্ঠীবদ্ধ, III-রৈখিক
প্রশ্ন ২৬. বিবৃতি (A): 1911 থেকে 1921 সালের মধ্যে ভারতে জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক প্রকৃতির ছিল।
কারণ (R): এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বহু মানুষ মারা গিয়েছিল।
(A) A এবং R উভয়ই সঠিক, এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(B) A এবং R উভয়ই সঠিক, কিন্তু R হলো না A-এর সঠিক ব্যাখ্যা।
(C) A সঠিক, কিন্তু R ভুল।
(D) A ভুল কিন্তু R সঠিক।
প্রশ্ন ২৭. রাজস্থান ও গুজরাতের মতো শুষ্ক ও শুষ্কপ্রায় অঞ্চলে কোন ধরনের জলসেচ ব্যবস্থা সর্বাপেক্ষা উপযোগী?
(A) বিন্দু জলসেচ
(B) খালসেচ
(C) জলাশয় সেচ
(D) প্লাবন সেচ
প্রশ্ন ২৮. খনিজ ও আকরিক মেলাও:
[খনিজ: (i) লোহা, (ii) অভ্র, (iii) ম্যাঙ্গানিজ, (iv) তামা]
[আকরিক: (a) চ্যালকোপাইরাইট, (b) পাইরোলুসাইট, (c) হেমাটাইট, (d) মাস্কোভাইট]
(A) (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b
(B) (i)-a, (ii)-c, (iii)-d, (iv)-b
(C) (i)-c, (ii)-d, (iii)-b, (iv)-a
(D) (i)-d, (ii)-a, (iii)-c, (iv)-b
প্রশ্ন ২৯. নিম্নলিখিত কোনটি সৌরশক্তির ব্যবহার নয়?
(A) শীতপ্রধান দেশে জল গরম করা
(B) ফসল সংরক্ষণে সৌর ড্রায়ার ব্যবহার
(C) সানস্ক্রিন উৎপাদনে সৌরশক্তি ব্যবহার
(D) সৌর কুকারে রান্না করা
@ তৃতীয় সেমিস্টার ভূগোল – WBNOTES.IN
প্রশ্ন ৩০. জলাধার ব্যবস্থাপনার (watershed management) প্রধান উদ্দেশ্য কী?
(A) জলসম্পদের অতিরিক্ত উত্তোলন
(B) জল, মাটি ও উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ
(C) নগর এলাকার সম্প্রসারণ
(D) একফসলি চাষের প্রসার
প্রশ্ন ৩১. WTO কীভাবে ভারতের কৃষি বাণিজ্যে প্রভাব ফেলেছে?
(A) আমদানি স্থায়ীভাবে নিষিদ্ধ করার অনুমতি দিয়ে
(B) স্বচ্ছতা বাড়িয়ে এবং বাণিজ্য বাধা কমিয়ে
(C) WTO-এর সীমার বাইরে গিয়ে ভর্তুকি বৃদ্ধি করে
(D) শুধুমাত্র কাঁচামাল রপ্তানি করতে বাধ্য করে
প্রশ্ন ৩২. পরিবহণ মাধ্যম ও গুরুত্ব মেলাও:
[মাধ্যম: (i) সড়কপথ, (ii) জলপথ, (iii) আকাশপথ, (iv) রেলপথ]
[গুরুত্ব: (a) দুর্গম অঞ্চলের জন্য দ্রুততম মাধ্যম, (b) নমনীয় ও স্বল্প দূরত্বের জন্য উপযুক্ত, (c) দীর্ঘ দূরত্বে ভারী পণ্যের জন্য সস্তা ও পরিবেশবান্ধব, (d) দীর্ঘ দূরত্বে ভারী পণ্য পরিবহনে দেশীয় ক্ষেত্রে সেরা]
(A) (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b
(B) (i)-a, (ii)-d, (iii)-c, (iv)-b
(C) (i)-d, (ii)-b, (iii)-a, (iv)-c
(D) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
প্রশ্ন ৩৩. ভারতের ২০১১ সালের জনগণনা অনুযায়ী ২০০১-২০১১ সময়কালে আনুমানিক দশকীয় বৃদ্ধির হার কত ছিল?
(A) 13.50%
(B) 17.64%
(C) 21.54%
(D) 19.20%
প্রশ্ন ৩৪. সবুজ বিপ্লবের জনক হিসেবে কাকে জানা যায়?
(A) নরম্যান বোরলগ
(B) এম. এস. স্বামীনাথন
(C) ভার্গিস কুরিয়েন
(D) আর. কে. লক্ষণ
প্রশ্ন ৩৫. সবুজ বিপ্লবের একটি প্রধান নেতিবাচক সামাজিক প্রভাব কী ছিল?
(A) কীটনাশক ও সারের ব্যবহারে মাটির অবক্ষয়
(B) আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি
(C) ভূগর্ভস্থ জলস্তর হ্রাস
(D) খাদ্য আমদানি বৃদ্ধি
তৃতীয় সেমিস্টার ভূগোল Answer Key Answer Key:
D. (i)- সত্য, (ii) – মিথ্যা, (iii) – সত্য, (iv) – সত্য
A. মধ্যবর্তী গ্রাবরেখা
B. মৃত্তিকা বিসর্পণ
C. দ্রবণজনিত ডোলাইন
A. হর্ন
C. (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
A. A এবং R উভয়ই সত্য, এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
B. অ্যাডভেকশন কুয়াশা
C. সামুদ্রিক গিরিখাত (i), মধ্য-মহাসাগরীয় শৈলশিরা (iv), গায়ট (viii), মহীসোপান (vi)
B. (i) -> (ii) -> (iv) -> (iii)
C. টেরোপড
B. 20°C
C. সামুদ্রিক শৈবাল -> ক্রিল -> চিংড়ি -> কড মাছ -> সিন্ধুঘোটক -> ঘাতক তিমি
B. 100 জুল
C. খাদ্যজালে একাধিক খাদ্য সম্পর্ক থাকে, ফলে একটি মাত্র খাদ্য উৎসের ওপর নির্ভরতা কমে যায়
A. 0.8%
A. জন্মহার ও মৃত্যুহার সমান
C. 10,08,000
B. (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
D. A ভুল কিন্তু R সঠিক
B. (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b
A. A এবং R উভয়ই সত্য, এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
D. (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
C. নগর বিস্তার (Urban sprawl)
D. I-বিক্ষিপ্ত, II-গোষ্ঠীবদ্ধ, III-রৈখিক
C. A সঠিক, কিন্তু R ভুল
A. বিন্দু জলসেচ
C. (i)-c, (ii)-d, (iii)-b, (iv)-a
C. সানস্ক্রিন (sunscreen) উৎপাদনে সৌরশক্তি ব্যবহার করা হয়
B. জল, মাটি ও উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ
B. স্বচ্ছতা বাড়িয়ে এবং বাণিজ্য বাধা কমিয়ে
D. (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
B. 17.64%
A. নরম্যান বোরলগ
B. আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি






















