class-eight-first-unit-test-geography-question-paper

অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৩০ নম্বরের ভূগোল মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র :

 

শ্রেণিঃ অষ্টম  বিষয়ঃ ভূগোল

পূর্ণমানঃ ৩০  সময়ঃ ১ ঘন্টা 

ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৬=৬ 

১) পৃথিবীপৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা প্রায় – ক) 4000 কিমি খ) 4480 কিমি গ) 6370 কিমি ঘ) 7310 কিমি

২) উন্ন প্রস্রবণের জল গরম হয় – ক) ভূতাপ শক্তির জন্য খ) সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে গ) সরাসরি লাভার সংস্পর্শে ঘ) এদের একটিও নয় 

৩)  S তরঙ্গ কেবল যে মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়,  তা হল – ক) কঠিন মাধ্যম খ) তরল মাধ্যম গ) অর্ধতরল মাধ্যম ঘ) কোনোটিই নয় 

৪) জলাশয়ের নীচে ভূত্বক গড়ে – ক) 5 কিমি গভীর খ) 10 কিমি গভীর গ) 60 কিমি গভীর ঘ) 70 কিমি গভীর

৫) ক্রোফেসিমা দেখা যায় – ক) কেন্দ্রমণ্ডলে খ) ভূত্বকে গ) শিলামন্ডলে ঘ) গুরুমণ্ডলে

৬) পৃথিবীর মোট আয়তনের প্রায় ৪4% দখল করে আছে – ক) কেন্দ্রমণ্ডল খ) বারিমণ্ডল গ) ভূত্বক ঘ) গুরুমণ্ডল

 

খ) নৈর্ব্যক্তিক প্রশ্ন / অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ 

১) শূন্যস্থান পূরণ করোঃ ১*১=১ 

১.১) ভুটানের প্রধান ভাষা হল _________ । অথবা, মায়ানমারে প্রাপ্ত মূল্যবান রত্ন হিসেবে ________ খ্যাতি বিশ্বজোড়া।

২) শুদ্ধ/ অশুদ্ধ লেখোঃ ১*১=১ 

২.১) পাকিস্তান মূলত বৃষ্টিপাতের ওপর নির্ভর করে চাষাবাদ করে। অথবা, নেপালকে ‘বজ্রপাতের দেশ’ বলা হয়।

৩) দু-একটি শব্দে উত্তর দাওঃ ১*২=২ 

৩.১) পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোন দেশে অবস্থিত? অথবা, নারায়ণগঞ্জের প্রধান শিল্পের নাম কী?

৩.২) শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কোনটি? অথবা, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন?

 

গ) সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ (অনধিক দুই-তিনটি বাক্যে) : ২*২=৪ 

১) ভুটানকে ‘বজ্রপাতের দেশ’ বলে কেন? অথবা, ‘বার্মাটিক’ কী?

২) ক্যারেজ প্রথা কাকে বলে? অথবা, ভুটানের প্রধান শিল্পগুলির নাম লেখো।

 

ঘ) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নঃ (অনধিক ছয়টি বাক্যে): ৩*২=৬ 

১) ভারতকে বিভিন্ন ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ভাগ করো। অথবা, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় সম্পর্কে কী জান?

২) P তরক্ষা এবং S তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। অথবা, ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো এবং লস অ্যান্ড্রেলস শহর দুটিতে বসবাস বেশ ঝুঁকিপূর্ণ কেন?  

 

ঙ) ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন (অনধিক বারোটি বাক্যে): ৫*২=১০ 

১) উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণিবিভাগ করো। অথবা, শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়?

২) কাদাপাথর এবং মারবেল শিলার পরিচয় দাও। অথবা, মানবজীবনে আগ্নেয় এবং পাললিক শিলার গুরুত্ব লেখো।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

অস্থিত পৃথিবী MCQ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top