class-10-first-unit-test-history-question

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (SET 4) । Class Ten First Unit Test History Question (SET 4)

দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (SET 4) । Class Ten First Unit Test History Question (SET 4) প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Ten History First Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (SET 4) । Class Ten First Unit Test History Question (SET 4)

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণিঃ দশম   বিষয়ঃ ইতিহাস

পূর্ণমানঃ ৪০   সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

 

বিভাগ-ক

১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*১০=১০

১.১) ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছিল – ক) ১৯৭৯ খ্রিঃ খ) ১৯৮৩ খ্রিঃ গ) ১৯৮৭ খ্রিঃ ঘ) ১৯৯১ খ্রিঃ

১.২) ভারতে চিপকো অন্দোলন ছিল – ক) শ্রমিক আন্দোলন খ) পরিবেশ আন্দোলন গ) কৃষক আন্দোলন ঘ) ভাষা আন্দোলন

১.৩) ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি – ক) উপন্যাস খ) জীবনস্মৃতি গ) আত্মজীবনী ঘ) জীবনীগ্রন্থ

১.৪) মোহনবাগান আইএফে শিল্ড জয় করেছিল- ক) ১৮৯০খ্রিঃ খ) ১৯০৫ খ্রিঃ গ) ১৯১১ খ্রিঃ ঘ) ১৯১৭ খ্রিঃ 

১.৫) ভারতের নবজাগরণের অগ্রদূত ছিলেন – ক) ডিরোজিও খ) বিদ্যাসাগর গ) নবগোপাল মিত্র ঘ) রামমোহন রায়

১.৬) রেনেসাঁস শব্দটি হল একটি – ক) ইংরেজি শব্দ খ) ইতালীয় শব্দ গ) ফরাসি শব্দ ঘ) ল্যাটিন শব্দ

১.৭) ‘দাদন’ কথার অর্থ হল – ক) অগ্রিম অর্থ নেওয়া খ) অগ্রিম অর্থ দেওয়া গ) সুদের টাকা দেওয়া ঘ) ঋণ পরিশোধ করা

১.৮) সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় – ক) ১৮১৯খ্রিঃ খ) ১৮২৯খ্রিঃ গ) ১৮৩৯খ্রিঃ ঘ) ১৮৭২খ্রিঃ 

১.৯) ‘তিন আইন’ পাশ হয়েছিল- ক) ১৮৭২ খ্রিঃ খ) ১৮৭৮ খ্রিঃ গ) ১৮৬৫ খ্রিঃ ঘ) ১৮৮৫ খ্রিঃ

১.১০) ‘আত্মীয় সভা’ কে প্রতিষ্ঠা করেন?- ক) দেবেন্দ্রনাথ ঠাকুর খ) কেশবচন্দ্র সেন গ) রামমোহন রায় ঘ) রাধাকান্ত দেব 

 

বিভাগ-খ

২) একটি বাক্যে উত্তর দাওঃ ১*৩=৩ 

২.১) বঙ্গদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? 

২.২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? 

২.৩) ‘উলগুলান’ বলতে কী বোঝায়?

 

৩) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ ১*৩=৩ 

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
৩.১) ছিয়াত্তরের মন্বন্তর১) ১৮২৯ খ্রিঃ
৩.২) সতীদাহ নিবারণ আইন পাস২) ১৮৫৩ খ্রিঃ
৩.৩) ভারতে রেলপথ স্থাপিত হয়৩) ১৭৭০ খ্রিঃ

 

বিভাগ-গ

৪) সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো চারটি) : ২*৪=৮ 

৪.১) সামাজিক ইতিহাস কী? 

৪.২) নীলদর্পণ নাটকটির গুরুত্ব কী?

৪.৩) মেকলে মিনিট কী?

৪.৪) কে, কবে প্রথম বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন?

৪.৫) বিদ্রোহ ও বিপ্লব কাকে বলে?  

 

বিভাগ-ঘ

৫) সাত বা আটটি বাক্যে উত্তর দাও (যে কোনো দুটি) : ৪*২=৮

৫.১) সরলা দেবী চৌধুরানীর লেখা ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থ থেকে আমরা যে জাতীয় চেতনার পরিচয় পাই তা সংক্ষেপে লেখো। 

৫.২) প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? 

৫.৩) টীকা লেখোঃ মুন্ডা বিদ্রোহ 

 

বিভাগ-ঙ

৬) পনেরো বা ষোলটি বাক্যে উত্তর দাও (যে কোনো একটি) : ৮*১=৮ 

৬.১) সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 

৬.২) সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 

৬.৩) নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন

দশম শ্রেণির বাংলা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top