অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই অষ্টম শ্রেণির ইতিহাস সাজেশন অনুসারে পড়াশোনা করে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সমর্থ হবে। আমাদের ওয়েবসাইটে নিয়মিত শিক্ষার্থীদের বিবিধ বিষয়ের নোট, প্রশ্ন, মক টেস্ট প্রভৃতি প্রদান করা হয়ে থাকে। আমাদের সকল আপডেট দেখতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটটি।
অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন :
ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রঃ
১) ইজারাদারি ব্যবস্থা কবে চালু করা হয়?
২) ইজারাদারি ব্যবস্থা কে চালু করেন?
৩) বাংলায় মন্বন্তর কবে হয়?
৪) চিরস্থায়ী বন্দোবস্ত কে, কবে চালু করেন?
৫) টীকা লেখোঃ সূর্যাস্ত আইন
৬) আবয়াব কী?
৭) টীকা লেখোঃ রায়তওয়ারি বন্দোবস্ত
৮) টীকা লেখোঃ মহলওয়ারি বন্দোবস্ত
৯) টীকা লেখোঃ মহাজনি ব্যবস্থা
১০) ‘অর্থনীতির আধুনিকীকরণ’ কাকে বলে?
১১) নীলচাষের জন্য প্রথম অগ্রিম টাকা কবে দেওয়া হয়েছিল?
১২) নীলবিদ্রোহ কবে হয়েছিল?
১৩) বাগিচা শিল্প কাকে বলে?
১৪) বর্গাদার কাদের বলা হত?
১৫) টীকা লেখোঃ দাক্ষিণাত্য হাঙ্গামা
১৬) কোন ব্রাহ্মনেতা আসামের চা বাগানের শ্রমিকদের অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন?
১৭) কুলী-কাহিনী প্রবন্ধ কে, কোথায় লিখেছিলেন?
১৮) Agriculturists’ Relief Act কবে জারি করা হয়?
১৯) Tenancy Act কবে চালু করা হয়?
২০) কবে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়?
২১) টীকা লেখোঃ অবশিল্পায়ন
২২) কাকে, কেন ‘ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন’ বলা হয়?
২৩) প্রথম সুতির কাপড় তৈরির কারখানা কবে, কোথায় তৈরি হয়?
২৪) প্রথম পাটের কারখানা কবে কোথায় চালু হয়?
২৫) কার আমলে কবে ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়?
২৬) ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্য কী ছিল?
২৭) ভারতে কবে থেকে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল?
২৮) দ্বিতীয় ঈঙ্গ-বার্মা যুদ্ধ কবে হয়?
২৯) টীকা লেখোঃ সম্পদের বহির্গমন
৩০) ‘দাদন’ বলতে কী বোঝায়?
৩১) বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো।
৩২) ভারতে কোম্পানি-শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা করো।
৩৩) চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দবস্তগুলির তুলনামূলক আলোচনা করো।
ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়াঃ সহযোগিতা ও বিদ্রোহঃ
১) মধ্যবিত্ত কাদের বলে?
২) ব্রিটিশ ভারতে ‘ভদ্রলোক’ কাদের বলা হত?
৩) বেঙ্গল গেজেট কে কবে প্রতিষ্ঠা করেন?
৪) বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকার নাম কী? কবে প্রকাশিত হয়?
৫) বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকার পত্রিকার নাম কী?
৬) কে কবে আইন করে সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন?
৭) কে কবে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন?
৮) হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে জারি করা হয়?
৯) ডিরোজিওর সম্পূর্ণ নাম কী? তার অনুগামীদের কী বলা হয়?
১০) শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচবা করো।
১১) বোম্বাইয়ে প্রার্থনা সমাজের নেতৃত্ব কে দিয়েছিলেন?
১২) পশ্চিম ভারতে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা কে গ্রহণ করেছিলেন?
১৩) বীরেশলিঙ্গম পান্তলু কোন কোন প্রথার বিরোধীতা করেছিলেন?
১৪) টীকা লেখোঃ জ্যোতিরাও ফুলে
১৫) কলকাতায় আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন?
১৬) ব্রাহ্ম সমাজ কবে গড়ে ওঠে?
১৭) কবে কার নেতৃত্বে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়?
১৮) টীকা লেখোঃ আর্য সমাজ
১৯) জাতীয় মেলা কে শুরু করেন? পরবর্তীতে এর কি নামকরণ করা হয়?
২০) স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন?
২১) কলকাতায় মহামেডান লিটারারি সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
২২) মুসলমান সংস্কারকদের মধ্যে অগ্রগণ্য কেছিলেন?
২৩) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
২৪) টীকা লেখোঃ সাঁওতাল হুল
২৫) দিকু কাদের বলে?
২৬) সাঁওতাল বিদ্রোহের দু’জন নেতার নাম লেখো।
২৭) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
২৮) মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল?
২৯) টীকা লেখোঃ ফরাজি আন্দোলন
৩০) টীকা লেখোঃ মুন্ডা উলগুলান
৩১) টীকা লেখোঃ ওয়াহাবি আন্দোলন
৩২) বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?
৩৩) তিতুমিরের প্রকৃত নাম কী?
৩৪) বাঁশের কেল্লা কে নির্মান করেন? সেটি কবে ধ্বংস করা হয়?
৩৫) টীকা লেখোঃ নীল বিদ্রোহ
৩৬) নীল বিদ্রোহের দু’জন নেতার নাম লেখো।
৩৭) নীলদর্পণ নাটক কে রচনা করেন?
৩৮) কোন কোন পত্রিকা নীলচাষিদের পক্ষে ছিল?
৩৯) কবে নীল বিদ্রোহ শেষ হয়?
৪০) নীল বিদ্রোহে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা আলোচনা করো।
৪১) ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
৪২) সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?
৪৩) বিদ্রোহী সিপাহিরা কাকে হিন্দুস্থানের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন?
৪৪) বাহাদুর শাহ জাফরের বিচার কোথায় করা হয়েছিল? তখন তার বয়স কত ছিল?
৪৫) বাহাদুর শাহ জাফরকে কবে কোথায় নির্বাসন দেওয়া হয়?
৪৬) কাকে ভারত সম্রাজ্ঞী ঘোষণা করা হয়েছিল?
৪৭) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
৪৮) প্রথম ভাইসরয় কে হয়েছিলেন?
৪৯) ভারত শাসন সংক্রান্ত নতুন আইন কবে থেকে বলবৎ করা হয়?
৫০) নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধীতা করেছিলেন?
৫১) স্যর সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল?
৫২) তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন?
৫৩) বিদ্যাসাগর নারীশিক্ষার জন্য কীভাবে প্রচেষ্টা করেছিলেন?
৫৪) ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো।
৫৫) তুমি কী মনে করো ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহ কেবল ‘সিপাহি বিদ্রোহ’ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশঃ
১) জাতীয় কংগ্রেসের প্রথম সভা কবে কোথায় বসেছিল?
২) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার বিষয়ে কোন ইংরেজ কর্মচারীর ভূমিকা ছিল?
৩) ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি?
৪) জমিদার সভা কবে গঠিত হয়?
৫) কোন সময়কে সভাসমিতির যুগ বলা হয়?
৬) জাতীয় মেলার প্রচলন কে করেন?
৭) ইন্ডিয়ান লিগ কবে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়?
৮) থিওসফিক্যাল সোসাইটি কারা প্রতিষ্ঠা করেন?
৯) ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে কবে প্রতিষ্ঠা করেন?
১০) টীকা লেখোঃ ইলবার্ট বিল বিতর্ক
১১) ‘হিউম-ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব’ কী?
১২) হিউমের জীবনী কে কবে লেখেন?
১৩) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে, কবে, কেনো চালু করেন?
১৪) দেশীয় মুদ্রণ আইন কে, কবে, কেন চালু করেন?
১৫) কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন?
১৬) নরমপন্থী কাদের বলা হয়?
১৭) নরমপন্থীদের কার্যকলাপকে ‘তিন দিনের তামাশা’ বলা হত কেনো?
১৮) A Nation in Making কার আত্মজীবনী?
১৯) টীকা লেখোঃ অর্থনৈতিক জাতীয়তাবাদ
২০) চরমপন্থী কাদের বলে? কোন কোন অঞ্চলে এই পন্থা বিকাশলাভ করেছিল?
২১) বন্দে মাতরম পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে কাদের মধ্যে বিবাদ হয়েছিল?
২২) বাংলা ভাগ করার উদ্যোগ কে গ্রহণ করেছিলেন?
২৩) কার নেতৃত্বে কোথায় শিবাজি উৎসব চালু হয়েছিল?
২৪) স্বরাজ বলতে কী বোঝো?
২৫) ভারতের ইতিহাসে ১৯০৭ খ্রিঃ জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো।
২৬) জাতীয় কংগ্রেসের ১৯০৬ খ্রিঃ অধিবেশনে কোন চারটি প্রস্তাব গৃহীত হয়েছিল?
২৭) কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়?
২৮) বঙ্গলক্ষ্মী কটন মিলস কবে চালু করা হয়?
২৯) বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস -এর প্রতিষ্ঠাতা কে?
৩০) টীকা লেখোঃ জাতীয় শিক্ষা
৩১) অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন?
৩২) বাংলার বিপ্লববাদী আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা?
৩৩) কারা কবে কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টা করেছিলেন? তাদের পরিণতি কী হয়েছিল?
৩৪) টীকা লেখোঃ মর্লে-মিন্টো শাসন সংস্কার
৩৫) বঙ্গভঙ্গ কবে রদ করা হয়েছিল?
৩৬) বাঘা যতীন নামে কে পরিচিত?
৩৭) বাঘা যতীন ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে কী পরিকল্পনা করেছিলেন?
৩৮) সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কত করার জন্য আন্দোলন করা হয়েছিল? এই আন্দোলন কারা করেছিলেন?
৩৯) সভাসমিতির যুগ কাকে বলে?
৪০) কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার দুটি মূল পার্থক্য উল্লেখ করো।
৪১) বিংশ শতকের প্রথমদিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেনো?
৪২) জাতিয় কংগ্রেসের প্রতিষ্ঠায় অ্যালান অক্টাভিয়ান হিউমের ভূমিকা আলোচনা করো।
৪৩) বয়কট ও স্বদেশি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪৪) চরমপন্থী আলন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো।


















