বাঙ্গালা ভাষা মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা
এখানে WBNOTES.IN -এর পক্ষ থেকে বাঙ্গালা ভাষা মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে ধর্ম কবিতাটি কতোটা তৈরি করতে পেরেছো তা সহজেই বুঝতে পারবে। বাঙ্গালা ভাষা মডেল সেটটির সাথে তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রথমে নিজেরা উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং তারপরে আমাদের দেওয়া বাঙ্গালা ভাষা Answer Key থেকে মিলিয়ে দেখবে কত নম্বর পেয়েছো। তাহলে তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে।
ইতিমধ্যেই আমাদের Class Note বিভাগে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের MOCK TEST বিভাগে প্রতিটি অধ্যায়ের অসংখ্য MCQ TEST দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখান থেকেও সহায়তা গ্রহণ করতে পারবে।
বাঙ্গালা ভাষা মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা :
সঠিক বিকল্পটি নির্বাচণ করো:
১) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে স্বামীজি কত খ্রিস্টাব্দে পত্র লিখেছিলেন?
ক) ১৯০২ খ্রিস্টাব্দের ২০শে ফেব্রুয়ারি
খ) ১৯৩১ খ্রিস্টাব্দের ১০ই ফেব্রুয়ারি
গ) ১৯০০ খ্রিস্টাব্দের ১৯শে ফেব্রুয়ারি
ঘ) ১৯০০ খ্রিস্টাব্দের ২০ শে ফেব্রুয়ারি
২) কোন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্রটি লিখেছিলেন?
ক) আনন্দবাজার
খ) বঙ্গদর্শন
গ) উদ্বোধন
ঘ) সমাচার দর্পণ
৩) “যারা ‘লোকহিতায়’ এসেছেন, তারা সকলেই” সাধারণকে শিক্ষা দিয়েছেন—
ক) বিশুদ্ধ সংস্কৃত ভাষায়
খ) কলকেতার ভাষায়
গ) সাধারণ লোকের ভাষায়
ঘ) পণ্ডিত ও বিদগ্ধজনের ভাষায়
৪) বাঙ্গালা ভাষা প্রবন্ধে স্বামীজি কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন?
ক) ধর্মের গুরুত্ব নিয়ে
খ) শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে
গ) মাতৃভাষার মর্যাদা নিয়ে
ঘ) সংস্কৃত ভাষার উন্নতির বিষয়ে
৫) স্বামী বিবেকানন্দ ভাষাকে কীসের মতো করার কথা বলেছেন?
ক) সোনার মতো
খ) সাফ ইস্পাত-এর মতো
গ) ব্রোঞ্জের মতো
ঘ) মণিমুক্তার মতো
৬) পাণ্ডিত্যকে লেখক কী বলে বিশেষিত করেছেন?
ক) উৎকৃষ্ট
খ) ইস্পাত
গ) কিম্ভুতকিমাকার
ঘ) অনুৎকৃষ্ট
৭) আমাদের ভাষা সংস্কৃত—তার চলন কেমন?
ক) গদাইলস্করি
খ) ধীর-মন্থর
গ) খটোমটো
ঘ) দ্রুতলয়ে
৮) কোন ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি নিষ্প্রয়োজন বলে লেখক মনে করেন?
ক) কৃত্রিম ভাষা
খ) মিশ্র ভাষা
গ) স্বাভাবিক ভাষা
ঘ) অপ্রাকৃত ভাষা
৯) বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন?
ক) সংস্কৃত
খ) পালি
গ) প্রাকৃত
ঘ) অসমীয়া
১০) প্রাচীন কাল থেকে সংস্কৃত ভাষায় সমস্ত বিদ্যা লিখিত থাকার জন্য কাদের মধ্যে অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে?
ক) পণ্ডিতদের মধ্যে
খ) লোকসাধারণের মধ্যে
গ) বিদ্বান এবং সাধারণের মধ্যে
ঘ) বুদ্ধ থেকে চৈতন্য-রামকৃষ্ণ দেবের মধ্যে
@ বাঙ্গালা ভাষা মডেল প্রশ্ন – WBNOTES.IN
১১) স্বামীজীর মতে কোন ভাষায় পাণ্ডিত্য প্রদর্শন ও শিল্প-নৈপুণ্য প্রকাশ করা যায়?
ক) সংস্কৃত ভাষায়
খ) চলিত ভাষায়
গ) গুরুচণ্ডালী ভাষায়
ঘ) আরবি-ফারসি ভাষায়
১২) প্রাবন্ধিকের ভাবনায় কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করলে যা জলে ভাসান দিতে হবে তা হল—
ক) শহুরে ঈর্ষা
খ) প্রাদেশিক ঈর্ষা
গ) গ্রাম্য ঈর্ষা
ঘ) জাতীয় ঈর্ষা
১৩) ভাষা কীসের বাহক?
ক) বিনয়ের
খ) বিদ্যার
গ) পাণ্ডিত্যের
ঘ) ভাবের
১৪) সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন—
ক) কথ্য ভাষা
খ) জ্যান্ত ভাষা
গ) মরা ভাষা
ঘ) আঞ্চলিক ভাষা
১৫) গান হচ্ছে, কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে—তার কি ভাব, কি উদ্দেশ্য, তা কে বুঝতে পারেন না বলে বলা হয়েছে?
ক) পতঞ্জলি ঋষিও
খ) মুনিঋষিরাও
গ) ভরত ঋষিও
ঘ) শংকর ঋষিও
১৬) হীরেমতির সাজ-পরানো ঘোড়ার উপর কাকে বসানোর কথা বলা হয়েছে?
ক) সিংহ
খ) বাঁদর
গ) পেঁচা
ঘ) গাধা
১৭) ‘মহাভাষ্য’ কার লেখা?
ক) পানিনি
খ) পতঞ্জলি
গ) শবরস্বামী
ঘ) শঙ্করাচার্য
১৮) কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে?
ক) কলকাতার ভাষা
খ) গ্রাম্য ভাষা
গ) সংস্কৃত ভাষা
ঘ) চলিত ভাষা
১৯) দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না—
ক) সাধু ভাষায়
খ) পণ্ডিতি ভাষায়
গ) আলঙ্কারিক ভাষায়
ঘ) দু-হাজার ছাঁদি বিশেষণেও
২০) স্বামীজির ভাষা সংক্রান্ত ভাবনার মূল লক্ষ্য হল—
ক) জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা
খ) ভাষার মর্যাদা বৃদ্ধি করা
গ) ভাষার উন্নতি ঘটানো
ঘ) ভাষাকে সহজবোধ্য করা
@ বাঙ্গালা ভাষা মডেল প্রশ্ন – WBNOTES.IN
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
১) আমাদের ভাষা সংস্কৃতর _________ ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে।
ক) বাবুয়ানি চাল
খ) গদাইলস্করি চাল
গ) কেতাবিচাল
ঘ) সাংস্কৃতিক চাল
২) __________ যেদিক হতেই আসুক না একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয়—
ক) উত্তর-দক্ষিণ
খ) দক্ষিণ-পশ্চিম
গ) পূর্ব-পশ্চিম
ঘ) উত্তর-পূর্ব
৩) চট্টগ্রাম হতে _________ পর্যন্ত ঐ কলকাতার ভাষাই চলবে।
ক) কলকাতা
খ) হুগলি
গ) বরিশাল
ঘ) বৈদ্যনাথ
৪) বাঙ্গালাদেশের স্থানে স্থানে _________ ভাষা।
ক) রকমারি
খ) সংস্কৃত
গ) মিশ্র
ঘ) প্রাকৃত
৫) লম্বা লম্বা বিশেষণের পরে— _________ দুম করে ‘রাজা আসীৎ !!!’ আহাহা!
ক) পাঁচ পাতা
খ) দু পাতা
গ) তিন পাতা
ঘ) দশ পাতা
৬) বুদ্ধ থেকে চৈতন্য-রামকৃষ্ণ পর্যন্ত যাঁরা _________ এসেছেন।
ক) জনকল্যাণে
খ) লোকহিতায়
গ) দীক্ষাদানে
ঘ) শিক্ষাদানে
৭) চলিত ভাষায় কি আর _________ হয় না?
ক) শিল্পনৈপুণ্য
খ) ভাষা আন্দোলন
গ) কথাবার্তা
ঘ) সাহিত্য চর্চা
৮) ব্রাহ্মণের _________ দেখো।
ক) পৈতা
খ) সত্যবাদিতা
গ) সংস্কৃত
ঘ) নামাবলী
৯) ও সব _________ লক্ষণ।
ক) সত্যের
খ) মরার
গ) মিথ্যার
ঘ) অসত্যের
১০) নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে _________ সাজিয়ে দিলে, কিন্তু সে গয়নায় লতা-পাতা চিত্র-বিচিত্রের কি ধুম!!
ক) তারকা রাক্ষসী
খ) ব্রহ্মরাক্ষসী
গ) পুতনা রাক্ষসী
ঘ) হিরিম্বা রাক্ষসী
১১) কোন্ জেলার ভাষা _________ বেশি নিকট, সে কথা হচ্ছে না— কোন্ ভাষা জিতছে সেইটি দেখো।
ক) সংস্কৃত
খ) উর্দুর
গ) বাংলার
ঘ) মৈথিলীর
১২) সমস্ত দেশের যাতে _________ সেটা তোমার জেলা বা গ্রামের _________ টি ভুলে যেতে হবে।
ক) কল্যাণ, স্বার্থ
খ) কল্যাণ, প্রাধান্য
গ) মঙ্গল, ঈর্ষা
ঘ) হিত, প্রাধান্য
১৩) “সে গানের মধ্যে _________ কী ধুম!”
ক) পাণ্ডিত্যর
খ) বিদ্যার
গ) ভাবের
ঘ) সুরের
১৪) যখন দেশটা _________ যেতে আরম্ভ হল তখন এইসব চিহ্ন উদয় হল।
ক) রসাতলে
খ) উৎসন্নে
গ) জাহান্নমে
ঘ) উন্নতির পথে
১৫) “_________ নাড়ির টান তায় রে বাপ!”
ক) হাজার
খ) কোটি
গ) ছত্রিশ
ঘ) বত্রিশ
@ বাঙ্গালা ভাষা মডেল প্রশ্ন – WBNOTES.IN
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
১)
i) ….যেটা ভাবহীন প্রাণহীন— সে ভাষা, সে শিল্প, সে সংগীত কোন কাজের নয়।
ii) বাড়িটার না আছে ভাব, না ভঙ্গি; খামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিলে।
iii) সে কি আঁকাবাঁকা ডামাডোল ছত্রিশ নাড়ীর টান তায় রে বাপ!
iv) ‘দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, তা দু-হাজার ছাঁদি বিশেষণেও নাই।’
বিকল্পগুলি:
ক) (i), (ii), (iii), (iv)
খ) (ii), (iii), (i), (iv)
গ) (i), (iv), (ii), (iii)
ঘ) (iv), (i), (iii), (ii)
২)
i) ভাষাকে করতে হবে যেমন সাফ্-ইস্পাত
ii) চলিত ভাষায় কি আর শিল্পনৈপুণ্য হয় না?
iii) আমাদের ভাষা-সংস্কৃতর গদাই-লস্করি চাল
iv) বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে।
বিকল্পগুলি হল:
ক) (iii), (i), (ii), (iv)
খ) (iv), (ii), (i), (iii)
গ) (ii), (iii), (i), (iv)
ঘ) (i), (iv), (ii), (iii)
৩)
i) চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ঐ কলকেতার ভাষাই চলবে।
ii) ওসব মরার লক্ষণ।
iii) বাড়ি ঘরদোর সব প্রাণস্পন্দনে ডগমগ করবে।
iv) গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে।
বিকল্পগুলি হল:
ক) (i), (ii), (iii), (iv)
খ) (ii), (iii), (i), (iv)
গ) (i), (iv), (ii), (iii)
ঘ) (i), (iv), (iii), (ii)
৪)
i) লেখবার বেলাও একটা কি কিম্ভুতকিমাকার উপস্থিত কর?
ii) প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে।
iii) হীরেমতির সাজ-পরানো ঘোড়ার ওপর বাঁদর বসালে কি ভালো দেখায়?
iv) রাজা আসীৎ!!! আহাহা! কি প্যাঁচওয়া বিশেষণ।
বিকল্পগুলি হল:
ক) (i), (ii), (iii), (iv)
খ) (ii), (iii), (i), (iv)
গ) (i), (iv), (ii), (iii)
ঘ) (iv), (i), (iii), (ii)
৫)
i) তা ভরত ঋষিও বুঝতে পারেন না।
ii) যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হল তখন এইসব উদয় হল।
iii) ওসব মরার লক্ষণ।
iv) আচার্য শঙ্করের ভাষ্য দেখো।
সঠিক বিকল্পগুলি হল:
ক) (ii), (iii), (i), (iv)
খ) (ii), (iv), (iii), (i)
গ) (iv), (iii), (ii), (i)
ঘ) (i), (iii), (iv), (ii)
৬)
i) “যখন মানুষ বেঁচে থাকে তখন জেন্ত-কথা কয়।”
ii) বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন।
iii) তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে।
iv) “নূতন চিন্তাশক্তির যত ক্ষয় হয়, ততই দু-একটা পচা ভাবরাশি কৃত ফুল-চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়।”
বিকল্পগুলি হল:
ক) (i), (ii), (iii), (iv)
খ) (ii), (iii), (i), (iv)
গ) (i), (iv), (ii), (iii)
ঘ) (iv), (i), (iii), (ii)
৭)
i) যে ভাষায় মনের ভাব প্রকাশ করি; যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না।
ii) প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেইটি নিতে হবে।
iii) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ।
iv) “যারা ‘লোকহিতায়’ এসেছেন তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।”
বিকল্পগুলি হল:
ক) (i), (ii), (iii), (iv)
খ) (ii), (iii), (i), (iv)
গ) (i), (iv), (ii), (iii)
ঘ) (iv), (i), (iii), (ii)
৮)
i) প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে।
ii) একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কয়।
iii) বাঙ্গালাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা।
iv) চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকেতার ভাষায় চলবে।
বিকল্পগুলি হল:
ক) (ii), (iii), (iv), (i)
খ) (iv), (i), (ii), (iii)
গ) (iii), (i), (ii), (iv)
ঘ) (i), (ii), (iii), (iv)
৯)
i) কলকাতার ভাষাই অল্পদিনে সমস্ত বাংলাদেশের ভাষা হ’য়ে যাবে।
ii) যদি না হয় তো নিজের মনে এবং পাঁচ জনে ও-সকল তত্ত্ববিচার কেমন ক’রে কর?
iii) যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সংগীত কোন কাজের নয়।
iv) বাড়িটার না আছে ভাব, না ভঙ্গী।
বিকল্পগুলি হল:
ক) (i), (ii), (iii), (iv)
খ) (iv), (i), (ii), (iii)
গ) (iii), (i), (ii), (iv)
ঘ) (ii), (iii), (i), (iv)
সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:
১)
i) আমাদের দেশে প্রাচীনকাল হতে সমস্ত বিদ্যা সংস্কৃত ভাষায়।
ii) সংস্কৃতের শিক্ষা প্রচলিত ছিল বলে বিদ্বান ও সাধারণ মানুষের মিল ছিল।
iii) বুদ্ধ থেকে শ্রীচৈতন্য-রামকৃষ্ণের মত লোকহিতায় আসা ব্যক্তিত্বদের শিক্ষা দেওয়ার ভাষা সাধারণ লোকের ভাষা।
iv) কটমট ভাষা— যা অপ্রাকৃত, কল্পিত মাত্র— তাতেই প্রকৃত পাণ্ডিত্য হয়।
ক) i) সত্য ii) মিথ্যা iii) সত্য iv) মিথ্যা
খ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) সত্য
গ) i) মিথ্যা ii) মিথ্যা iii) মিথ্যা iv) সত্য
ঘ) i) মিথ্যা ii) মিথ্যা iii) সত্য iv) সত্য
২)
i) বাংলাদেশে রকমারি ভাষা প্রচলিত।
ii) যে ভাষা শক্তিশালীভাবে নির্মাণ করা হয়েছে তাকে গ্রহণ করতে হবে।
iii) কলকাতার ভাষাই একমাত্র গ্রহণযোগ্য ভাষা হওয়া উচিত।
iv) কলকাতায় এলেই মানুষ কলকাতার ভাষায় কথা বলবে বিষয়টা এত সহজ নয়।
ক) i) সত্য ii) মিথ্যা iii) সত্য iv) মিথ্যা
খ) i) মিথ্যা ii) মিথ্যা iii) সত্য iv) সত্য
গ) i) মিথ্যা ii) সত্য iii) মিথ্যা iv) সত্য
ঘ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা
৩)
i) প্রাচীনকাল থেকে আমাদের দেশের সমস্ত বিদ্যা সংস্কৃততে।
ii) সংস্কৃতের কারণে বিদ্বান এবং সাধারণ-এর মধ্যে ব্যবধান তৈরি হয়েছে।
iii) পাণ্ডিত্যের জন্য ভাষার কাঠিন্য প্রয়োজন।
iv) যে ভাষায় ঘরের কথা বলা হয়, সে ভাষায় লেখালেখি সম্ভব নয়।
ক) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
খ) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
গ) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
ঘ) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
৪)
i) চলিত ভাষায় শিল্প নৈপুণ্য অসম্ভব।
ii) উপযুক্ত ভাষা সেটাই, যে ভাষায় আমরা মনের ভাব, ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি প্রকাশ করি।
iii) ভাষা হবে সাফ ইস্পাত-এর মত মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করলেও আবার শেষে পূর্বাবস্থায় ফিরে আসবে।
iv) বাংলা ভাষা ইংরেজি ভাষার গদাই-লস্করি চাল অনুসরণ করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে।
ক) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
খ) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
গ) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
ঘ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
৫)
i) ভাষা অবনতির প্রধান উপায়, লক্ষণ।
ii) বোকারাই কলকাতার ভাষাকে গ্রহণ করবে।
iii) মরার লক্ষণের উদাহরণ প্যাঁচওয়া বিশেষণের ব্যবহার।
iv) চলিত কথাতেই অধিক ভাবরাশি আসে।
ক) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
খ) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) মিথ্যা
ঘ) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
৬)
i) প্যাঁচওয়া বিশেষণ, বাহাদুর সমাস, শ্লেষ—এসব আদর্শ ভাষার লক্ষণ।
ii) দেশ যখন উৎসন্নে যেতে আরম্ভ করে সেসব লক্ষণ ভাষার সাথে শিল্পতেও লক্ষিত হয়।
iii) গান হচ্ছে, কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে—তার কি ভাব উদ্দেশ্য—তা দুর্বাসামুনিও বুঝেনা।
iv) ভাবহীন, প্রাণহীন ভাষা, শিল্প, সঙ্গীত কোন কাজের নয়।
ক) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
খ) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
গ) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
ঘ) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) সত্য
৭)
i) ব্রাহ্মণের সংস্কৃত বলতে বোঝায় ব্রাহ্মণ সংস্কৃত ভাষায় যে মন্ত্র বলে।
ii) মীমাংসাভাষ্যের প্রণেতা হলেন শবরস্বামী।
iii) আচার্য শংকর মহাভাষ্যের প্রণেতা।
iv) মরণ নিকটস্থ হয়, যখন নতুন চিন্তাশক্তির ক্ষয় হয়, তখন দু-একটা পচা ভাবকে রাশিকৃত ফুল-চন্দন দিয়ে ছাপার চেষ্টা হয়।
ক) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
খ) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
গ) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
ঘ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) মিথ্যা
৮)
i) সমস্ত দেশের কল্যাণের কথা ভাবতে গেলে জেলা বা গ্রামের প্রাধান্যকে ভুললে চলবে না।
ii) পতঞ্জলি ‘মীমাংসাভাষ্য’ রচনা করেছিলেন।
iii) যত মানুষের মৃত্যু নিকটে আসে তত মানুষের চিন্তাশক্তি ক্ষয় হয়।
iv) সমাস-বিশেষণের বহুল ব্যবহার আসলে মড়ার লক্ষণ।
ক) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
খ) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
ঘ) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
@ বাঙ্গালা ভাষা মডেল প্রশ্ন – WBNOTES.IN
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
১)
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| i) শবর স্বামীর লেখা | a) বেদ |
| ii) পতঞ্জলির লেখা | b) ভাব |
| iii) ব্রাহ্মণ আসলে | c) মীমাংসাভাষ্য |
| iv) ভাষার বাহক | d) মহাভাষ্য |
ক) (i) (d), (ii) (c), (iii) (b), (iv) (a)
খ) (i) (b), (ii) (a), (iii) (c), (iv) (d)
গ) (i) (c), (ii) (d), (iii) (a), (iv) (b)
ঘ) (i) (a), (ii) (b), (iii) (d), (iv) (c)
২)
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| i) প্রাচীন বিদ্যা | a) পাণ্ডিত্য |
| ii) সাধারণের ভাষা | b) সংস্কৃত |
| iii) চলিত ভাষা | c) লোকহিত |
| iv) অস্বাভাবিক ভাষা | d) শিল্পনৈপুণ্য |
ক) (i) (a), (ii) (d), (iii) (c), (iv) (b)
খ) (i) (b), (ii) (c), (iii) (d), (iv) (a)
গ) (i) (d), (ii) (c), (iii) (a), (iv) (b)
ঘ) (i) (c), (ii) (a), (iii) (d), (iv) (b)
৩)
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| i) উন্নতির প্রধান উপায় লক্ষণ | a) চলিত ভাষা |
| ii) কলকাতার ভাষা ভিত্তিকারী | b) ভক্তি |
| iii) দেবতার মূর্তিদর্শন | c) ভাষা |
| iv) ভাব রাশির অধিক আগমন | d) বুদ্ধিমান |
ক) (i) (a), (ii) (c), (iii) (b), (iv) (d)
খ) (i) (b), (ii) (d), (iii) (a), (iv) (c)
গ) (i) (d), (ii) (b), (iii) (a), (iv) (c)
ঘ) (i) (c), (ii) (d), (iii) (b), (iv) (a)
৪)
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| i) কিম্ভুতকিমাকার | a) সঠিক ভাষা |
| ii) গদাই-লস্করি চাল | b) মনের ভাব প্রকাশক ভাষা |
| iii) সাফ-ইস্পাত | c) সংস্কৃত ভাষা |
| iv) নিজস্ব জোর | d) পাণ্ডিত্যের ভাষা |
ক) (i) (b), (ii) (c), (iii) (a), (iv) (d)
খ) (i) (a), (ii) (b), (iii) (d), (iv) (c)
গ) (i) (d), (ii) (c), (iii) (a), (iv) (b)
ঘ) (i) (c), (ii) (a), (iii) (d), (iv) (b)
বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
১)
বিবৃতি (A): চলিত ভাষাতে পাণ্ডিত্য গবেষণা মনে মনে করা হয়
কারণ (R): লেখার সময় তৈরি করা হয় একটা কিম্ভুতকিমাকার ভাষা।
সঠিক বিকল্প:
ক) A ভুল, R ঠিক
খ) A ঠিক, R ভুল
গ) A এবং R উভয়েই ভুল
ঘ) A এবং R উভয়েই ঠিক কিন্তু R A-এর সঠিক কারণ নয়।
২)
বিবৃতি (A): ভাষা নিয়ে গ্রাম্য অহংকারকে গুরুত্ব দিতে হবে।
কারণ (R): সমস্ত দেশের কল্যাণের কথা ভাবতে হবে।
ক) A ঠিক আর R ভুল
খ) A ভুল আর R ঠিক
গ) A এবং R উভয়ই ভুল
ঘ) A এবং R উভয়ই ঠিক কিন্তু R A-এর সঠিক কারণ নয়।
৩)
বিবৃতি (A): আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারনের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে।
কারণ (R): সংস্কৃত লোকসাধারণের দৈনন্দিন ভাষা ছিল না।
ক) A ঠিক আর R ভুল
খ) A ভুল আর R ঠিক
গ) A এবং R উভয়ই ভুল
ঘ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নগুলির সঠিক বিকল্প নির্বাচন করো (কেস স্টাডি):
১) “পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট; কিন্তু কটমট ভাষা-যা অপ্রাকৃত, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্পনৈপুণ্য হয় না? যে ভাষায় ঘরে কথা কও, তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো; তবে লেখবার বেলা ও…”
১.১ বক্তব্যটির মূল কথা হল—
ক) পাণ্ডিত্য জাহির করতে হলে কাল্পনিক ভাষার প্রয়োজন।
খ) শিল্পনৈপুণ্যের অন্যতম শর্ত হল গুরুগম্ভীর ভাষা।
গ) লেখবার বেলায় ঘরের কথা বলা ভাষার ব্যবহারই শ্রেয়।
ঘ) কটমটে; অপ্রাকৃত ও কাল্পনিক ভাষাই উৎকৃষ্ট পাণ্ডিত্যের লক্ষণ।
২) “যত রেল ও গতাগতির সুবিধা হবে, তত পূর্ব-পশ্চিমি ভেদ উঠে যাবে, এবং চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকেতার ভাষায়ই চলবে। কোন্ জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট, সে-কথা হচ্ছে না-কোন্ ভাষা জিতছে সেইটি দেখো।”
২.১ পূর্ব-পশ্চিমী ভেদাভেদ তখনই উঠে যাবে, যখন –
ক) যোগাযোগ ব্যবস্থা জলপথে বাড়বে।
খ) রেল ও যাতায়াত ব্যবস্থা বাড়বে।
গ) সড়কপথে যোগাযোগ বাড়বে।
ঘ) আকাশ পথে যোগাযোগ বাড়বে।
৩) “যখন দেখতে পাচ্ছি যে, কলকাতার ভাষায় অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন। এখানে গ্রাম্য ঈর্ষাটিকে জলে ভাসান দিতে হবে। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেখানে তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে।”
৩.১ কোন ভাষা খুব কম সময়ের মধ্যেই গোটা বাংলার ভাষা হয়ে দাঁড়াবে?
ক) সাঁওতালি ভাষা
খ) বঙ্গালী ভাষা
গ) কলকাতার ভাষা
ঘ) মিথিলার ভাষা
বাঙ্গালা ভাষা মডেল প্রশ্ন Answer key :
১. (ঘ) ১৯০০ খ্রিস্টাব্দের ২০ শে ফেব্রুয়ারি
২. (গ) উদ্বোধন
৩. (গ) সাধারণ লোকের ভাষায়
৪. (গ) মাতৃভাষার মর্যাদা নিয়ে
৫. (খ) সাফ ইস্পাত-এর মতো
৬. (ক) উৎকৃষ্ট
৭. (ক) গদাইলস্করি
৮. (গ) স্বাভাবিক ভাষা
৯. (খ) পালি
১০. (গ) বিদ্বান এবং সাধারণের মধ্যে
১১. (খ) চলিত ভাষায়
১২. (গ) গ্রাম্য ঈর্ষা
১৩. (ঘ) ভাবের
১৪. (গ) মরা ভাষা
১৫. (গ) ভরত ঋষিও
১৬. (খ) বাঁদর
১৭. (খ) পতঞ্জলি
১৮. (ক) কলকাতার ভাষা
১৯. (ঘ) দু-হাজার ছাঁদি বিশেষণেও
২০. (ঘ) ভাষাকে সহজবোধ্য করা
শূন্যস্থান পূরণ:
১. (খ) গদাইলস্করি চাল
২. (গ) পূর্ব-পশ্চিম
৩. (ঘ) বৈদ্যনাথ
৪. (ক) রকমারি
৫. (খ) দু পাতা
৬. (খ) লোকহিতায়
৭. (ক) শিল্পনৈপুণ্য
৮. (গ) সংস্কৃত
৯. (খ) মরার
১০. (খ) ব্রহ্মরাক্ষসী
১১. (ক) সংস্কৃত
১২. (খ) কল্যাণ, প্রাধান্য
১৩. (ক) পাণ্ডিত্যর
১৪. (খ) উৎসন্নে
১৫. (গ) ছত্রিশ
বাক্যের পুনর্বিন্যাস:
১. (ঘ) (iv), (i), (iii), (ii)
২. (খ) (iv), (ii), (i), (iii)
৩. (ঘ) (i), (iv), (iii), (ii)
৪. (ঘ) (iv), (i), (iii), (ii)
৫. (গ) (iv), (iii), (ii), (i)
৬. (গ) (i), (iv), (ii), (iii)
৭. (ঘ) (iv), (i), (iii), (ii)
৮. (গ) (iii), (i), (ii), (iv)
৯. (খ) (iv), (i), (ii), (iii)
সত্য ও মিথ্যা নির্ণয়:
১. (ক) i) সত্য ii) মিথ্যা iii) সত্য iv) মিথ্যা
২. (ঘ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা
৩. (ক) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
৪. (খ) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
৫. (খ) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
৬. (গ) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
৭. (খ) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
৮. (ঘ) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
স্তম্ভ মিলকরণ:
১. (গ) (i) (c), (ii) (d), (iii) (a), (iv) (b)
২. (খ) (i) (b), (ii) (c), (iii) (d), (iv) (a)
৩. (ঘ) (i) (c), (ii) (d), (iii) (b), (iv) (a)
৪. (গ) (i) (d), (ii) (c), (iii) (a), (iv) (b)
বিবৃতি ও কারণ:
১. (ঘ) A এবং R উভয়েই ঠিক কিন্তু R A-এর সঠিক কারণ নয়।
২. (খ) A ভুল আর R ঠিক
৩. (ঘ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
কেস স্টাডি / ক্ষেত্র বিশ্লেষণ:
১.১. (গ) লেখবার বেলায় ঘরের কথা বলা ভাষার ব্যবহারই শ্রেয়।
২.১. (খ) রেল ও যাতায়াত ব্যবস্থা বাড়বে।
৩.১. (গ) কলকাতার ভাষা
PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS)
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে






















