digbijoyer-rupkotha-model-question-set

দিগ্বিজয়ের রূপকথা মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা

এখানে WBNOTES.IN -এর পক্ষ থেকে দিগ্বিজয়ের রূপকথা মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কতোটা তৈরি করতে পেরেছো তা সহজেই বুঝতে পারবে। দিগ্বিজয়ের রূপকথা কবিতা মডেল সেটটির সাথে তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রথমে নিজেরা উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং তারপরে আমাদের দেওয়া দিগ্বিজয়ের রূপকথা কবিতা Answer Key থেকে মিলিয়ে দেখবে কত নম্বর পেয়েছো। তাহলে তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে।

ইতিমধ্যেই আমাদের Class Note বিভাগে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের MOCK TEST বিভাগে প্রতিটি অধ্যায়ের অসংখ্য MCQ TEST দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখান থেকেও সহায়তা গ্রহণ করতে পারবে।  

দিগ্বিজয়ের রূপকথা মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা : 

বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 

১. ‘দ্বিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি কার লেখা?

(ক) তিলোত্তমা মজুমদার

(খ) শঙ্খ ঘোষ

(গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

(ঘ) নবনীতা দেবসেন

২. দ্বিগ্বিজয়ে যেতে হবে বলে কে রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিলেন?

(ক) সুয়োরানী

(খ) দুয়োরানী

(গ) বড়রানী

(ঘ) ছোটরানী

৩. “শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম”—এই সরঞ্জাম দুটি কী কী?

(ক) ধনুক ও তৃণীর

(খ) কবচকুণ্ডল ও জাদু-অশ্ব

(গ) কবচকুণ্ডল ও মন্ত্রপূতঃ অসি

(ঘ) বিশ্বাস ও ভালোবাসা

৪. ‘দ্বিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি নবনীতা দেবসেনের যে মূল গ্রন্থের অন্তর্গত—

(ক) নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা

(খ) প্রথম প্রত্যয়

(গ) সমুদ্রের সন্ন্যাসিনী

(ঘ) ভালোবাসা করে কাঁদায়

৫. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় কথক নিজেকে কী হিসেবে কল্পনা করেছেন?

(ক) যোদ্ধা

(খ) রাজপুত্র

(গ) সন্ন্যাসী

(ঘ) রাজা

৬. রাজপুত্রের রক্তের সঙ্গে কী মিশে রয়েছে?

(ক) বিশ্বাস

(খ) ভালোবাসা

(গ) আশীর্বাদ

(ঘ) যুদ্ধাস্ত্র

৭. ‘সপ্তডিঙ্গা’ কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত—

(ক) অনুবাদ সাহিত্য

(খ) মঙ্গলকাব্য

(গ) চর্যাপদ

(ঘ) বৈষ্ণব পদাবলী

৮. “শাণিত ইস্পাত খণ্ড” বলতে বোঝানো হয়েছে—

(ক) অসিকে

(খ) জাদু-অশ্বকে

(গ) বিশ্বাসকে

(ঘ) সপ্তডিঙ্গাকে

৯. ‘জাদু-অশ্ব’ যেখানে পক্ষীরাজ হয়ে দেখা দেয়—

(ক) সমুদ্রে

(খ) মরুভূমিতে

(গ) তেপান্তরে

(ঘ) আকাশে

১০. “খজুরের দ্বীপে” পৌঁছলে—

(ক) কবির তৃষ্ণা বৃদ্ধি পাবে

(খ) কবির তৃষ্ণার অবসান হবে

(গ) কবি নতুন কোনো দেশে বেড়ানোর স্বাদ পাবেন

(ঘ) কবির অশ্ব ক্লান্ত হয়ে পড়বে

@ দিগ্বিজয়ের রূপকথা মডেল প্রশ্ন – WBNOTES.IN

১১. “নিশ্চিত পৌঁছুবো”—কোথায় কথক পৌঁছবেন?

(ক) সুন্দরবনের বদ্বীপে

(খ) আন্দামান দ্বীপে

(গ) খজুরের দ্বীপে

(ঘ) জম্বুদ্বীপে

১২. “এই জাদু-অশ্ব!”—সিন্ধুজলে তা কী রূপে সাজে?

(ক) উট

(খ) সপ্তডিঙ্গা

(গ) পক্ষীরাজ

(ঘ) পুষ্পক

১৩. দিগ্বিজয়ে যেতে লেখিকা যে সমস্ত সরঞ্জামের অনুপস্থিতির কথা বলেছেন—

(ক) কবচকুণ্ডল, শিরস্ত্রাণ, ধনুক, তৃণীর

(খ) কবচকুণ্ডল, পুষ্পক, শিরস্ত্রাণ, ধনুক

(গ) পুষ্পক, সপ্তডিঙ্গা, কবচকুণ্ডল, শিরস্ত্রাণ

(ঘ) ধনুক, তৃণীর, পক্ষীরাজ, শিরস্ত্রাণ

১৪. শক্তপোক্ত ও সুদৃঢ় বোঝাতে পাঠ্য কবিতায় যে বিশেষণটি ব্যবহার করা হয়েছে—

(ক) ইস্পাত

(খ) মন্ত্রপূতঃ

(গ) অভঙ্গুর

(ঘ) তৃণীর

১৫. কবিতায় “আশীর্বাদী দুটি সরঞ্জাম”—এই কথাটি রয়েছে—

(ক) ৩ নং চরণে

(খ) ৪ নং চরণে

(গ) ৬ নং চরণে

(ঘ) ৯ নং চরণে

১৬. তুণীর কী?

(ক) তলোয়ার রাখার স্থান

(খ) ধনুক রাখার স্থান

(গ) বল্লম রাখার স্থান

(ঘ) বাণ রাখার স্থান

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও:

১৭. “আকাশে _________ আর _________ সাজে সিন্ধুজলে।”

(ক) পক্ষীরাজ, নৌকো

(খ) পুষ্পক, মধুকর

(গ) পক্ষীরাজ, মধুকর

(ঘ) পুষ্পক, সপ্তডিঙ্গা

১৮. “হলেনই বা _________”

(ক) শুধু আশীর্বাদী

(খ) দুঃখিনী জননী

(গ) দিগ্বিজয়ী রাজপুত্র

(ঘ) কুঁড়েঘরের দুয়োরানী

১৯. “দুয়োরানী দিলেন _________”

(ক) তাড়িয়ে

(খ) গুছিয়ে

(গ) সাজিয়ে

(ঘ) বুঝিয়ে

২০. “কবচকুণ্ডল, ধনুক, তৃণীর, _________ কিছুই ছিল না।”

(ক) জাদু-অশ্ব

(খ) শিরস্ত্রাণ

(গ) ভালোবাসা

(ঘ) বিশ্বাস

২১. “তার নাম রেখেছি: _________”

(ক) ভালোবাসা

(খ) প্রতিশ্রুতি

(গ) মায়া

(ঘ) বিশ্বাস

২২. “দুই: এই _________ খাপে ভরা মন্ত্রপূতঃ অসি।”

(ক) ধনুকের

(খ) তরবারির

(গ) হৃদয়ের

(ঘ) ইস্পাতের

২৩. “_________ ইস্পাত খণ্ড। অভঙ্গুর।”

(ক) মসৃণ

(খ) তীক্ষ্ণ

(গ) মজবুত

(ঘ) শাণিত

২৪. “শুধু আশীর্বাদী _________ সরঞ্জাম।”

(ক) একটি

(খ) দুটি

(গ) তিনটি

(ঘ) চারটি

@ দিগ্বিজয়ের রূপকথা মডেল প্রশ্ন – WBNOTES.IN

বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও:

২৫.

বাম স্তম্ভডান স্তম্ভ
i) দুয়োরানীa) আকাশ
ii) পুষ্পকb) মন্ত্রপূতঃ অসি
iii) সিন্ধুজলc) দুঃখিনী জননী
iv) শাণিত ইস্পাত খণ্ডd) সপ্তডিঙ্গা

বিকল্পসমূহ:

(ক) i) c, ii) a, iii) d, iv) b

(খ) i) c, ii) d, iii) b, iv) a

(গ) i) a, ii) c, iii) d, iv) b

(ঘ) i) a, ii) b, iii) c, iv) d

২৬.

বাম স্তম্ভডান স্তম্ভ
i) রাজপুত্রa) ভালোবাসা
ii) মরুপথের উটb) তেপান্তর
iii) হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসিc) জাদু-অশ্ব
iv) পক্ষীরাজd) দ্বিগ্বিজয় যাত্রা

বিকল্পসমূহ:

(ক) i) d, ii) b, iii) c, iv) a

(খ) i) d, ii) c, iii) a, iv) b

(গ) i) a, ii) b, iii) d, iv) c

(ঘ) i) a, ii) c, iii) b, iv) d

বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচন করো:

২৭.

বিবৃতি A: তৃষ্ণাহর খজুরের দ্বীপে কবি নিশ্চিতভাবে পৌঁছবেন না।

কারণ R: কবির সাথে ‘বিশ্বাস’ নামের পক্ষীরাজ ও ‘ভালোবাসা’ নামক তরবারি আছে।

(ক) বিবৃতি A কারণ R দুটিই সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হল R

(খ) বিবৃতি A এবং কারণ R দুটিই সঠিক কিন্তু A-এর সঠিক ব্যাখ্যা R নয়

(গ) বিবৃতি A সঠিক কিন্তু কারণ R ভুল

(ঘ) বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক

২৮.

বিবৃতি A: কবচকুণ্ডল নেই, ধনুক, তৃণীর, শিরস্ত্রাণ কিছুই নেই, তবুও রাজপুত্র সাফল্য পেতে পারে।

কারণ R: রাজপুত্রের সঙ্গে আছে আশীর্বাদী দুটি সরঞ্জাম।

(ক) বিবৃতি A এবং কারণ R দুটিই ঠিক এবং A বিবৃতির সঠিক ব্যাখ্যা হল R

(খ) বিবৃতি A এবং কারণ R দুটিই ঠিক কিন্তু A-এর সঠিক ব্যাখ্যা R নয়

(গ) বিবৃতি A ঠিক কিন্তু কারণ R ভুল

(ঘ) বিবৃতি A এবং কারণ R দুটিই ভুল

২৯.

বিবৃতি A: “দুয়োরানী দিলেন সাজিয়ে”

কারণ R: “দিগ্বিজয়ে যেতে হবে”

(ক) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক এবং কারণ R হল বিবৃতি A-এর সঠিক ব্যাখ্যা

(খ) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক কিন্তু বিবৃতি A-র সঠিক ব্যাখ্যা কারণ R নয়

(গ) বিবৃতি A ঠিক হলেও কারণ R ভুল

(ঘ) বিবৃতি A ভুল কিন্তু কারণ R ঠিক

সত্য-মিথ্যাধর্মী প্রশ্নের সঠিক বিকল্প নির্ণয় করো:

৩০.

i) রাজপুত্রের জবানীতে ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় আত্মনির্ভরতার কথাই প্রকাশিত।

ii) সুয়োরানীর দ্বারা লালিত-পালিত রাজপুত্র আত্মবিশ্বাসী।

iii) রাজপুত্র রাজার কাছ থেকেই এই আত্মবিশ্বাস লাভ করেছেন।

iv) দুয়োরানীর জীবনসংগ্রাম রাজপুত্রকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

(ক) i) মিথ্যা ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা

(খ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) সত্য

(গ) i) সত্য ii) মিথ্যা iii) মিথ্যা iv) সত্য

(ঘ) i) মিথ্যা ii) মিথ্যা iii) মিথ্যা iv) সত্য

৩১.

i) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় রাজ্যজয়ের থেকেও মানুষের মনকে জয় করার কথা মূর্ত হয়ে উঠেছে।

ii) বিশ্বাস আর ভালোবাসায় বর্তমান মানুষ আস্থা হারিয়েছে বলেই এ কবিতায় বিশ্বাস আর ভালোবাসায় নতুন করে আস্থা স্থাপন করা হয়েছে।

iii) যুদ্ধ-সংঘর্ষ-রক্তপাতেই দিগ্বিজয় করার কথা এখানে বলা হয়েছে।

iv) রাজপুত্র প্রভাবশালী পিতার সাহায্যে দিগ্বিজয়ে ব্রতী হয়েছেন।

(ক) i) সত্য ii) মিথ্যা iii) মিথ্যা iv) মিথ্যা

(খ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা

(গ) i) সত্য ii) মিথ্যা iii) মিথ্যা iv) সত্য

(ঘ) i) মিথ্যা ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা

ঘটনাক্রম অনুযায়ী সঠিক বিকল্প নির্বাচন করো:

৩২.

i) তার নাম রেখেছি: বিশ্বাস।

ii) মরুপথে সেই হয় উট।

iii) আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে।

iv) শাণিত ইস্পাত খণ্ড। অভঙ্গুর।

(ক) iv, iii, i, ii

(খ) ii, iii, i, iv

(গ) ii, iv, iii, i

(ঘ) i, iv, ii, iii

৩৩.

i) “দুয়োরানী দিলেন সাজিয়ে।”

ii) “দিগ্বিজয়ে যেতে হবে।”

iii) “রক্তে আমি রাজপুত্র।”

iv) “শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম।”

(ক) ii, iii, i, iv

(খ) iii, ii, i, iv

(গ) i, iv, ii, iii

(ঘ) iii, iv, i, ii

ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্প নির্ণয় করো (কেস স্টাডি):

৩৪. “নিশ্চিত পৌঁছুবো সেই তৃষ্ণাহর খজুরের দ্বীপে”— উদ্ধৃত অংশে বক্তার কীরূপ মানসিকতা প্রকাশিত হল?

(ক) বক্তার উন্নাসিকতা ও আত্মকেন্দ্রিক মানসিকতা

(খ) বক্তার রাজসুলভ গর্ব

(গ) বক্তার আত্মবিশ্বাস

(ঘ) বক্তার যথেষ্ট সময়ানুবর্তিতা

রেখাচিত্র অনুযায়ী সঠিক বিকল্প নির্ণয় করো:

৩৫. রেখাচিত্র ভিত্তিক প্রশ্ন:

কোন রেখাচিত্রটি সঠিক?

(ক) আশীর্বাদী সরঞ্জাম ➔ পুষ্পক রথ, শিরস্ত্রাণ

(খ) আশীর্বাদী সরঞ্জাম ➔ বিশ্বাস, ভালোবাসা

(গ) আশীর্বাদী সরঞ্জাম ➔ কবচকুণ্ডল, ধনুক তৃণীর

(ঘ) আশীর্বাদী সরঞ্জাম ➔ শিরস্ত্রাণ, কবচকুণ্ডল

৩৬.

জাদু-অশ্ব ➔ [মরুপথে ?] [আকাশে পুষ্পক] [সিন্ধুজলে সপ্তডিঙ্গা] [তেপান্তরে পক্ষীরাজ]

? চিহ্নিত স্থানে কী হবে?

(ক) ঘোড়া

(খ) গাধা

(গ) খচ্চর

(ঘ) উট

দ্বিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ MOCK TEST প্রদান করতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দিগ্বিজয়ের রূপকথা মডেল প্রশ্ন Answer Key : 

(ঘ) নবনীতা দেবসেন

(খ) দুয়োরানী

(ঘ) বিশ্বাস ও ভালোবাসা

(ক) নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা

(খ) রাজপুত্র

(ক) বিশ্বাস (কবিতা অনুসারে: “রক্তে আমি রাজপুত্র, রক্তে বিশ্বাস”)

(খ) মঙ্গলকাব্য

(ক) অসিকে

(গ) তেপান্তরে

১০

(খ) কবির তৃষ্ণার অবসান হবে

১১

(গ) খজুরের দ্বীপে

১২

(খ) সপ্তডিঙ্গা

১৩

(ক) কবচকুণ্ডল, শিরস্ত্রাণ, ধনুক, তৃণীর

১৪

(গ) অভঙ্গুর

১৫

(খ) ৪ নং চরণে

১৬

(ঘ) বাণ রাখার স্থান

১৭

(ঘ) পুষ্পক, সপ্তডিঙ্গা

১৮

(খ) দুঃখিনী জননী

১৯

(গ) সাজিয়ে

২০

(খ) শিরস্ত্রাণ

২১

(ঘ) বিশ্বাস

২২

(গ) হৃদয়ের

২৩

(ঘ) শাণিত

২৪

(খ) দুটি

২৫

(ক) i) c, ii) a, iii) d, iv) b

২৬

(ক) i) d, ii) b, iii) c, iv) a (মুদ্রণপ্রমাদ সংশোধন সাপেক্ষে: ii-তে ‘মরুপথ’-এর সাথে ‘উট’ এবং iv-তে ‘পক্ষীরাজ’-এর সাথে ‘তেপান্তর’ যুক্ত)

২৭

(ঘ) বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক

২৮

(ক) বিবৃতি A এবং কারণ R দুটিই ঠিক এবং A বিবৃতির সঠিক ব্যাখ্যা হল R

২৯

(ক) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক এবং কারণ R হল বিবৃতি A-এর সঠিক ব্যাখ্যা

৩০

(গ) i) সত্য ii) মিথ্যা iii) মিথ্যা iv) সত্য

৩১

(খ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা

৩২

(ঘ) i, iv, ii, iii

৩৩

(ক) ii, iii, i, iv

৩৪

(গ) বক্তার আত্মবিশ্বাস

৩৫

(খ) আশীর্বাদী সরঞ্জাম ➔ বিশ্বাস, ভালোবাসা

৩৬

(ঘ) উট

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

দিগ্বিজয়ের রূপকথা মডেল প্রশ্ন

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top