বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার
WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার :
১) দেবদূতের ডানায় মস্ত পালক গজিয়েছিল – ডিসেম্বরের গোড়ায়
২) দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে দেখাচ্ছিল – জরাগ্রস্থ শকুনের মতো
৩) বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে হাঁটছিল – কাঁকড়া
৪) সবজি বাগানের মধ্যে দেবদূতের নখের আঁচড়ে পড়েছিল – গভীর খাঁজ
৫) জলবসন্ত একই সঙ্গে পেড়ে ফেলল – দুজনকে
৬) এক কুষ্ঠরোগী যার ঘা গুলো থেকে গজিয়েছিল – সূর্যমুখী ফুল
৭) বাড়ির মালিকদের অবশ্য ______করার কোনোই কারণ ছিল না – বিলাপ
৮) ‘আঁতকে জেগে উঠেছিল সে তখন’- তাঁর আঁতকে জেগে ওঠার কারণ – লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়
৯) ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়েছিল – বাবা মার কথার অবাধ্য হয়ে
১০) ডানাওয়ালা বুড়ো লোকটা খায় – ন্যাপথলিন
১১) থুরথুরে বুড়ো একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল – তার ধৈর্য্য
১২) দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দা – স্বস্তি বোধ করে
১৩) পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল – জ্বরে
১৪) সহজ সরল গোছের মানুষেরা এই অচেনা মানুষটিকে চেয়েছিলেন – পুরপিতা করতে
১৫) সেই দুঃস্বপ্ন দেখে যা হয় – আঁতকে ওঠে
১৬) পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে ছিলেন – কাঠুরে
১৭) থুরথুরে বুড়োর ডানা যাতে জট পাকিয়ে গেছে চিরকালের মতো – কাদায়
১৮) দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল – পাঁচ সেন্ট
১৯) দুর্বোধ্য ভাষায় জবাব দিয়েছিল – রিনরিনে গলায়
২০) পরশীনির মতে ওরা করেছিল – মস্ত ভুল
২১) ডানার যে দমকা ঝাপটা তুলেছিল তা ছিল – আতঙ্কের
২২) দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল তার নাম – জল বসন্ত
২৩) মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা ছিল – কুমারী মেয়ের মতো
২৪) ‘এ যে এক দেবদূত’ উক্তিটির বক্তা – পড়োশীনি
২৫) মুখ গুঁজে উপুড় হয়ে পড়ে ছিল – কাদার মধ্যে
২৬) স্থানীয় পাদ্রি সাহেবের নাম – গোনসাগা
২৭) ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির রচয়িতা – গাবরিয়েল গার্সিয়া মার্কেজ
২৮) ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির অনুবাদক – মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৯) পেলাইওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার – তৃতীয় দিনে
৩০) যে দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে – মঙ্গলবার
৩১) দেবদূতকে প্রথম দেখেছিল – পেলাইও
৩২) পেলাইওর স্ত্রীর নাম – এলিসেন্দা
৩৩) বুড়োর পড়নে ছিল – ন্যাকড়াকুড়ুনির পোশাক
৩৪) বৃদ্ধ লোকটির অবস্থা ছিল – ঝোড়ো কাকের প্র-প্রপিতামহের করুণ দশার মতো
৩৫) পেলাইও আর এলিসেন্দা বুড়োটির সম্বন্ধে ভেবেছিল – ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক
৩৬) থুরথুরে বুড়োকে কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক বলে মনে করেছিল, কারণ – বুড়ো খালাশিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলেছিল
৩৭) ‘এ যে দেবদূত’- কথাটি বলেছিল – প্রতিবেশী এক মহিলা
৩৮) প্রতিবেশিনীর মতে থুরথুরে বুড়োটি এসেছিল – বাচ্চা চুরি করতে
৩৯) বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি করে রাখল – মুরগির খাঁচায়
৪০) তারা বৃদ্ধকে বারদরিয়ায় ছেড়ে দিতে চেয়েছিল, কারণ – তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল
৪১) স্থানীয় পাদরি সাহেব হলেন – গোনসাগা
৪২) পাদ্রে গোনসাগা উপস্থিত হয়েছিলেন – সকাল সাতটায়
৪৩) যারা সহজসরল গোছের মানুষ তারা এই অচেনা মানুষটিকে বানাতে চেয়েছিল – পুরপিতা
৪৪) রুষ্ট প্রকৃতির মানুষেরা বৃদ্ধকে নিয়োগ করতে চেয়েছিল – সেনাপতি পদে
৪৫) যাজক হবার আগে গোনসাগা ছিলেন – কাঠুরে
৪৬) বুড়োকে খেতে দেওয়া হয়েছিল – ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট
৪৭) পাদ্রে গোনসাগা বৃদ্ধের সাথে কথা বলেছিলেন যে ভাষায় – ল্যাটিন
৪৮) পাদ্রে গোনসাগা বুড়োকে সন্দেহ করতে শুরু করলেন, যখন তিনি বুঝলেন – বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝে না
৪৯) বৃদ্ধকে দেবদূত ভাবার কারণ ছিল – তার বড়ো দুটি ডানা
৫০) পাদ্রে গোনসাগা চিঠি লিখেছিলেন – বিশপকে
৫১) ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকা হয়েছিল – সঙিনসমেত সেনাবাহিনীকে
৫২) দেবদূতকে দেখার জন্য দর্শনি বাবদ ধার্য করা হয়েছিল – পাঁচ সেন্ট
৫৩) সার্কাস দলের দড়বাজিকরের ডানাগুলোকে দেখাচ্ছিল – নক্ষত্র বাদুরের মতো
৫৪) বৃদ্ধকে দেখতে আসা পোর্তুগিজ লোকটির না ঘুমানোর কারণ – তারাদের কোলাহল
৫৫) ঘুমে হাঁটা লোকটির প্রধান সমস্যা ছিল – জেগে থাকা অবস্থায় যাবতীয় করা কাজ রাত্তিরে ঘুমের ঘোরে হেঁটে গুবলেট করে দিত
৫৬) পেলাইও ও এলিসেন্দা খুশি ছিল, কারণ – তারা অনেক প্রণামী পেয়েছিল
৫৭) পড়োশিনির মতে দেবদূতের প্রধান খাদ্য – ন্যাপথলিন
৫৮) ডানাওয়ালা বৃদ্ধ খেত শুধুমাত্র – বেগুনভর্ত্তা
৫৯) থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি ছিল – ধৈর্য্য
৬০) পঙ্গুরা ছিঁড়ে নিত – পালক
৬১) যাদের প্রাণে অনেক দয়াধর্ম ছিল তারা যা ছুঁড়ে দিত – ঢিল
৬২) তারা তার পাশটা পুড়িয়েছিল – তপ্ত লোহায়
৬৩) ডানাওয়ালা থুরথুরে বুড়ো ডানা ঝাপটেছিল – জ্বালায়, ব্যথায়
৬৪) রোম থেকে আসা চিঠি অনুসারে বৃদ্ধের ভাষা – সিরিয়ার
৬৫) রোম থেকে আসা চিঠি অনুসারে বৃদ্ধের দেশ – নরওয়ে
৬৬) ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়েছিল – বাবা-মায়ের অবাধ্য হয়ে
৬৭) গল্পে বর্ণিত মেয়েটি ছিল – মস্ত ভেড়ার মতো বড়ো
৬৮) মেয়েটি বাবা-মায়ের অবাধ্য হয়ে গিয়েছিল – নাচের আসরে
৬৯) মেয়েটিকে আজব মাকড়সায় বদলে দিয়েছিল – জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎশিখা
৭০) মেয়েটিকে উদ্দেশ্য করে ছুঁড়ে দেওয়া হতো – মাংসের বড়া
৭১) পঙ্গু বেচারি যা জিতে যাচ্ছিল – লটারি
৭২) কুষ্ঠোরোগীর ঘা থেকে গজিয়েছিল – সুর্যমুখী ফুল
৭৩) মেয়েটিকে দেখতে দিতে হত – কম দর্শনী
৭৪) পেলাইও ও এলিসেন্দা তাদের অর্জিত অর্থ দিয়ে বানিয়েছিল – দোতলা বাড়ি
৭৫) তারা জনালায় দিয়েছিল – লোহার গরাদ
৭৬) শহরের কাছেই পেলাইও বানিয়েছিল – খরগোশ পালনের ঘিঞ্জি গোলকধাঁধা
৭৭) পেলাইও ইস্তফা দিয়েছিল যে কাজে – সাধ্যপালের
৭৮) দেবদূত ও তাদের সন্তানের যে রোগ হয়েছিল – জলবসন্ত
৭৯) বুড়োর হৃদপিন্ডের ধুকপুক শোনার লোভ সামলাতে পারে নি – ডাক্তার
৮০) ডাক্তারের অবাক হওয়ার কারণ ছিল – অন্য সব মানুষদের ডানা নেই কেনো
৮১) দেবদূত এখানে সেখানে ঘুরে বেড়াতে পারত কারণ – রোদে-বৃষ্টিতে মুরগির খাঁচা ভেঙে গিয়েছিল
৮২) দেবদূত ভালো দেখতে পেত না, কারণ – তার চোখ ঘোলাটে হয়ে গিয়েছিল
৮৩) পেলাইও দেবদুতকে ছুড়ে দিয়েছিল – একটি কম্বল
৮৪) পেলাইও দেবদূতকে শুতে দিয়েছিল – একটা আটচালার নীচে
৮৫) রোজ রাত্তিরে দেবদূতের আসত – জ্বর
৮৬) দেবদূতের ডানায় মস্ত কতগুলি পালক গজিয়েছিল – ডিসেম্বরের গোড়ায়
৮৭) দেবদূতের নতুন গজিয়ে ওঠা পালকগুলিকে দেখে মনে হত – কাকতাড়ুয়ার পালক
৮৮) একদিন সকালে এলিসেন্দা কাটছিল – পেঁয়াজকলির গুচ্ছ
৮৯) এলিসেন্দা একদিন সকালে দেখলো – দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার প্রচেষ্টা করছে
৯০) দেবদূতের নখগুলি খঁজ কেটে দিচ্ছিল – সবজিবাগানের মধ্যে
৯১) দেবদূত তার ডানা মেলে আকাশে ওড়ায় এলিসেন্দা – স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল
৯২) দেবদূত উড়ে যাচ্ছিল – জরাগ্রস্ত শকুনের মতো
৯৩) ওরা তাকে _____ মেরে বার করে দেয় শোবার ঘর থেকে। – ঝাঁটা
৯৪) কিন্তু ______ থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না। – রোম
৯৫) যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা _________ গায়ে মার্কা দিত। – বলদের
৯৬) তাদের মধ্যে _______ লোকটা ভেবে ফেলেছে। – সরল
৯৭) শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের – ভ্রাম্যমান প্রদর্শনী
৯৮) একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক ______ নিয়ে। – খাই খাই
৯৯) বুড়োর পরনে _______ পোশাক। – ন্যাকড়াকুড়ুনির
১০০) দেবদূতকে দূরে উড়ে যেতে দেখতে যেমন লাগছিল – সমুদ্রের দিক্চক্রবালে কাল্পনিক ফুটকির মতো
LINK TO VIEW PDF (ONLY FOR SUBSCRIBERS)
নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
১) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর সেট ১
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৫) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর সেট ৫



















