madhyamik-bengali-suggestion-2027

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৭ । Madhyamik Bengali Suggestion 2027

দশম শ্রেণির যে সকল শিক্ষার্থীরা ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা প্রদান করতে চলেছো, তাদের জন্য আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৭ । Madhyamik Bengali Suggestion 2027 প্রদান করা হলো। এই দশম শ্রেণির বাংলা সাজেশন অনুসারে শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করলে তাদের মাধ্যমিক ২০২৭ বাংলা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। আমাদের মাধ্যমিক বাংলা ২০২৭ সাজেশনে প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রদান করা হলো। শিক্ষার্থীদের সুবিধার্থে মাধ্যমিক বাংলা সাজেশনে তার উত্তরের লিঙ্কও দিয়ে দেওয়া হলো। এই লিঙ্কগুলি অনুসরণ করলে দশম শ্রেণির শিক্ষার্থীরা আমাদের ক্লাস নোট বিভাগ থেকে প্রশ্নের উত্তরগুলিও দেখে নিতে পারবে। 

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৭ । Madhyamik Bengali Suggestion 2027 :

 

 

মান ৩ সাজেশনঃ

১) ‘এ বিষয়ে সন্দেহ ছিল তপনের’ – কোন বিষয়ে কীরূপ সন্দেহ ছিল তপনের?

২) ‘জহুরি’ কাকে বলে? এই গল্পে কাকে জহুরি বলা হয়েছে?

৩) ‘তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে’ – তপন কৃতার্থ হয়েছিল কেন?

৪) ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে’ – কার মধ্যে, কেন এমন ভাবনার উদয় হয়েছিল?

৫) ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে’ – কোন্‌ কথাটি কেন ছড়িয়ে পড়েছিল?

৬) ‘যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না’ – ‘আহ্লাদ’ হবার কথা ছিল কেন? ‘আহ্লাদ খুঁজে’ না পাওয়ার কারণ কী?

৭) ‘তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন’ – তপনের এরকম মনে হওয়ার কারণ কী ছিল?

৮) ‘গভীর ভাবে সংকল্প করে তপন’ – তপন কী সংকল্প করে? তার এরূপ সংকল্পের কারণ কী?

৯) ‘তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের’ – কে, কোন্‌ ঘটনায় কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল?

অসুখী একজন :

(এই কবিতা থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৫ নম্বরের একটি প্রশ্ন এসেছে। সুতরাং তোমাদের জন্য এই কবিতাMCQ, SAQ ও ৩ নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ

 

মান ৩ সাজেশনঃ

১) ‘সে জানত না আমি আর কখনো ফিরে আসব না’ – ‘সে’ কে? ‘আমি আর কখনো ফিরে আসব না’ বলার কারণ কী?

২) ‘একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল’ – সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে কী বোঝানো হয়েছে? এই সময়ের মধ্যে কী কী ঘটল?

৩) ‘পর পর পাথরের মতো’ – পাথরের মতো কী? তাকে পাথরের মতো বলা হয়েছে কেন?

৪) ‘তারপর যুদ্ধ এল’ – যুদ্ধে কী ঘটল?

৫) যুদ্ধকে ‘রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো’ বলা হয়েছে কেন?

৬) ‘শিশু আর বাড়িরা খুন হলো’ – ‘শিশু’ ও ‘বাড়িরা’ বলতে কী বোঝানো হয়েছে? তারা কেন খুন হল?

৭) ‘সেই মেয়েটির মৃত্যু হল না’ – কার বা কাদের মৃত্যু হল? সেই মেয়েটির মৃত্যু হল না কেন?

৮) ‘সমস্ত সমতলে ধরে গেল আগুন’ – কেনাগুন ধরল? আগুন ধরার ফল কী হয়েছিল?

৯) ‘শান্ত হলুদ দেবতারা’ – দেবতাদের ‘শান্ত হলুদ’ তাৎপর্য বিশ্লেষণ করো।

১০) ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না’ – ‘তারা’ কারা? কেন স্বপ্ন দেখতে পারল না?

১১) ‘সব চূর্ণ হয়ে গেল আগুনে’ – কোন্‌ কোন্‌ জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী?

১২) ‘রক্তের একটা কালো দাগ’ – রক্তের দাগকে ‘কালো’ বলা হয়েছে কেন? এই উক্তিতে কোন্‌ বীভৎসতার ইঙ্গিত আছে?

আয় আরো বেঁধে বেঁধে থাকি :

(এই কবিতা থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৩ ও ৫ নম্বরের কোনো প্রশ্ন আসে নি। সুতরাং তোমাদের জন্য এই কবিতার MCQ, SAQ, ৩ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি ৫ নম্বরের বড়ো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ) 

 

মান ৩ সাজেশনঃ

১) ‘আমাদের মাথায় বোমারু’ – ‘বোমারু’ বলতে কী বোঝানো হয়েছে? ‘আমাদের মাথায় বোমারু’ কেন?

২) ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’ – ‘হিমানী’ কী? কাদের পায়ে পায়ে কেন হিমানীর বাঁধ?

৩) ‘আমাদের পথ নেই কোনো’ – বলার কারণ কী?

৪) ‘আমাদের শিশুদের শব’ – ‘শিশুদের শব’ বলতে কবি কী বুঝিয়েছেন? ‘শব’ কোথায় ছড়ানো রয়েছে?

৫) ‘আমাদের ইতিহাস নেই’ – কে, কেন এ কথা বলেছেন?

৬) ‘আমরা ভিখারি বারোমাস’ – ‘আমরা’ বলতে কাদের বোঝানো হয়েছে? ‘ভিখারি’ শব্দ বলে কবি কী বোঝাতে চেয়েছেন?

৭) ‘পৃথিবী হয়তো বেঁচে আছে’ – কবি ‘হয়তো’ বলেছেন কেন? এই ভাবনার কারণ কী?

মান ৫ সাজেশনঃ

১) ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো।

২) ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় কবির সমাজসচেতনতার পরিচয় পাওয়া যায় – আলোচনা করো।

৩) ‘আমাদের ইতিহাস নেই/অথবা এমনই ইতিহাস’ – উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো।

৪) ‘তবু তো কজন আছি বাকি’ – ‘তবু’ শব্দটি ব্যবহারের কারণ কী? পাঠ্য কবিতা অবলম্বনে ‘কজন’-এর পরিচয় দাও।

৫) ‘আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?’ – এমনটা মনে হচ্ছে কেন?

৬) ‘আমাদের কথা কে বা জানে’ – কাদের কথা বলা হয়েছে? তাদের কথা কেউ জানে না কেন?

৭) ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ – কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন? ‘বেঁধে বেঁধে’ থাকা বলতে কী বোঝায়? কবি কেন ‘বেঁধে বেঁধে’ থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন?

আফ্রিকা :

(এই কবিতা থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৩ ও ৫ নম্বরের কোনো প্রশ্ন আসে নি। সুতরাং তোমাদের জন্য এই কবিতার MCQ, SAQ, ৩ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি ৫ নম্বরের বড়ো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ)  

 

মান ৩ সাজেশনঃ

১) ‘তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা নাড়ার দিনে’ – ‘তাঁর’ বলতে কার কথা বোঝানো হয়েছে ? এই ‘ঘন-ঘন মাথা নাড়া’ কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে ? 

২) ‘বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়’ – কার কথা বলা হয়েছে ? ‘বনস্পতির নিবিড় পাহারা’ বলতে কী বোঝানো হয়েছে ?

৩) ‘কৃপণ আলোর অন্তঃপুরে’ – প্রসঙ্গ উল্লেখ করে ‘কৃপণ আলো’ বলার তাৎপর্য বিশ্লেষণ করো। 

৪) ‘বিদ্রূপ করছিলে ভীষণকে’ – এখানে কার কথা বলা হয়েছে ? কেন সে ভীষণকে বিদ্রুপ করছিল ? 

৫) ‘হায় ছায়াবৃতা’ – কাকে ছায়াবৃতা বলা হয়েছে ? কেন বলা হয়েছে ? 

৬) ‘অপরিচিত ছিল তোমার মানবরূপ / উপেক্ষার আবিল দৃষ্টিতে’ – কার কথা বলা হয়েছে ? মন্তব্যটির তাৎপর্য লেখো। 

৭) ‘এল মানুষ ধরার দল’ – কবি কাদের সম্পর্কে একথা বলেছেন ? তাদের ‘মানুষ ধরার দল’ বলা হয়েছে কেন ? 

৮) ‘গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে’ – কারা গর্বে অন্ধ ? অরণ্য সূর্যহারা কেন ? 

৯) ‘পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে’ – সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো। 

১০) ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’ – কার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে ? কোন ঘটনাকে কবি ‘চিরচিহ্ন’ বলেছেন ?

১১) ‘এসো যুগান্তের কবি’ – যুগান্তের কবিকে কোথায় আসতে বলা হয়েছে ? সেখানে এসে তিনি কী করবেন ? 

১২) ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী’ – মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। 

মান ৫ সাজেশনঃ

১) ‘আফ্রিকা’ কবিতা অবলম্বনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি মানসিকতার পরিচয় দাও।

২) ‘উদ্‌ভ্রান্ত সেই আদিমযুগে’ – ‘আফ্রিকা’ কবিতা অনুসারে আদিম যুগের সেই উদ্‌ভ্রান্তির পরিচয় দাও।

৩) ‘হায় ছায়াবৃতা’ – ‘ছায়াবৃতা’ বলার কারণ কী? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো।

৪) ‘অপরিচিত ছিল তোমার মানবরূপ’ – ‘তোমার’ বলতে কার কথা বলা হয়েছে? তার রূপ অপরিচিত ছিল কেন? সেই মানবরূপের পরিচয় দাও।

৫) ‘এল মানুষ ধরার দল’ – কোথায় এল? ‘মানুষ-ধরার দল’ এসে কী করেছিল?

৬) ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’ – ‘তোমার’ বলতে কার কথা বলা হয়েছে? তার ‘অপমানিত ইতিহাসে’র সংক্ষিপ্ত পরিচয় দাও।

৭) ‘এসো যুগান্তের কবি’ – ‘যুগান্তের কবি’ কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? যুগান্তের কবিকে কোথায় দা৬ড়াতে অনুরোধ করা হয়েছে? তাকে কী বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন?

৮) ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;/বলো ‘ক্ষমা করো’ – ‘মানহারা মানবী’ কথাটি ব্যাখ্যা করো। কাকে, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে?

৯) ‘সেই হোক্তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী’ – কোন্‌ প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

 

হারিয়ে যাওয়া কালি কলম :

(এই প্রবন্ধ থেকে মাধ্যমিক পরীক্ষায় ৩ নম্বরের কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসে না। এই প্রবন্ধ থেকে তোমাদের MCQ, SAQ ও ৫ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নটি বাদে অন্যান্য প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে। এই প্রবন্ধের প্রশ্নের উত্তরের সাথে ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধের একটি প্রশ্ন বিকল্প রূপে দেওয়া হয়।)  

 

১) “আমরা কালি তৈরি করতাম নিজেরাই”- কোন প্রসঙ্গে লেখকের এই উক্তি ? প্রাবন্ধিকরা কী ভাবে কালি তৈরি করতেন ?

২) ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো।

৩) ‘আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা’ – বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো।  

৪) “তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি”- লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। 

৫) “কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর।”- কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলার কারণ কী?

৬) ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে প্রাবন্ধিক যেভাবে কলমের বিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন তা নিজের ভাষায় সংক্ষেপে বিবৃত করো। 

৭) “মুঘল দরবারে একদিন তাদের কতনা খাতির, কতনা সম্মান।”- আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। অথবা, ‘যাঁরা ওস্তাদ কলমবাজ তাঁদের বলা হলো ‘ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী’ – লিপিকুশলীদের কাজ কী ছিল? তাদের সম্পর্কে প্রবন্ধে কী জানা যায়? 

৮) কালি কলমের প্রতি ভালোবাসা ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 

৯) ‘তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে ‘হোম-টাস্ক’ করতাম’ – কীসে ‘হোম-টাস্ক’ করা হত? ‘হোম-টাস্ক’ করার সম্পূর্ণ বিবরণ দাও। 

১০) ‘কলম তাদের কাছে আজ অস্পৃশ্য’ – কাদের কাছে কলম অস্পৃশ্য? প্রাবন্ধিকের এরূপ বক্তব্যের কারণ কী? 

১১) ‘সব মিলিয়ে লেখালিখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান’ – বক্তা এ কথা বলেছেন কেন? অনুষ্ঠানটির পরিচয় দাও।  

 

বহুরুপী :

(এই গল্প থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৩ নম্বরের প্রশ্ন এসেছে, কিন্তু ৫ নম্বরের কোনো প্রশ্ন আসে নি। সুতরাং তোমাদের জন্য এই গল্পের MCQ, SAQ ও ৫ নম্বরের বড়ো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।)   

 

মান ৫ সাজেশনঃ

১) ‘বহুরূপী’ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো।

২) ‘বহুরূপী’ গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি আলোচনা করো।

৩) জগদিশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল, তা বর্ণনা করো।

৪) ‘হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে’ – বহুরূপী হরিদার কর্মকান্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র ধরা পড়েছে, তার বিবরণ দাও।

৫) ‘এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা’ – হরিদার সৃষ্ট দুটি চমৎকার ঘটনার বিবরণ দাও। মানুষের মনে ওই ঘটনা দুটি কী প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল, তা নিজের ভাষায় লেখো।

৬) ‘আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই’ – উক্তিটির প্রেক্ষিতে ‘বহুরূপী’ গল্পে বিরাগী চরিত্র যেভাবে উপস্থাপিত হয়েছে, তার বর্ণনা দাও।

৭) ‘অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না’ – হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী?

সিরাজদ্দৌলা :

(এই নাট্যাংশ থেকে MCQ, SAQ, সংক্ষিপ্ত প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে না। এখান থেকে ৪ নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় আসা দুটি প্রশ্ন বাদে বাকি প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করবে।)   

 

মান ৪ সাজেশনঃ

১) ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। 

২) সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্র আলোচনা করো। 

৩) ‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা’- বক্তা কে ? কোন দুর্যোগের কথা বলা হয়েছে ? 

৪) “আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন” – বক্তা কে? কার প্রতি তিনি এই উক্তি করেন? বক্তার এই উক্তির কারণ উল্লেখ করাে।

৫) “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না”- কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন্‌ দুর্দিনের জন্য তাঁর এই আবেদন?

৬) “বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়- মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।”- কাদের উদ্দেশ করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? 

৭) “জানি না আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি!”- এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে, তা আলোচনা করো। 

৮) ‘সিরাজদ্দোউলা’ নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগম চরিত্রের পরিচয় দাও। 

৯) “বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্বরকমে আমাকে সাহায্য করুন”- সিরাজ কাদের কাছে এই আবেদন জানিয়েছেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন?

১০) “মনে হয়, ওর নিশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ-সঞ্চালনে ভূমিকম্প”- এখানে কার কথা বলা হয়েছে? এই মন্তব্যে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায়, তা আলোচনা করো।  অথবা, ‘ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাঁহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়’ – বক্তা কে? তার এরকম ভয় হওয়ার কারণ কী? 

১১) ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশে লুৎফা চরিত্রটি বিশ্লেষণ করো।

১২) ‘কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা’ – কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কী?

১৩) ‘এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো’ – বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কী?

১৪) ‘তোমাদের কাছে আমি লজ্জিত’ – বক্তা কে? তাঁর এই লজ্জার কারণ কী?

১৫) ‘দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জা৬হাপনা’ – বক্তা কে? তাঁরা কেন দরবার ত্যাগ করতে চান?

১৬) ‘ওখানে কী দেখচ মূর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো’ – বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ করা যায়?

১৭) ‘দুর্দিন না সুদিন?’ – কে, কাকে বলেছে? ‘দুর্দিন’ ও ‘সুদিন’ বলতে কী বোঝানো হয়েছে?

১৮) ‘ঘরে-বাইরে প্রতিনিয়ত এই বাক্যজ্বালা আমি আর সইতে পারি না লুৎফা’ – লুৎফা কে? বক্তার কথায় ঘরে-বাইরের কী ধরণের বাক্যজ্বালার প্রসঙ্গ নির্দেশিত হয়েছে?

১৯) ‘এইবার হয়ত শেষ যুদ্ধ’ – কোন্‌ যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন?

 

অভিষেক :

(এই কবিতা থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৩ নম্বরের প্রশ্ন এসেছে। সুতরাং তোমাদের এই কবিতার MCQ, SAQ ও ৫ নম্বরের প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করলেই হবে।)  

 

মান ৫ সাজেশনঃ

১) ‘অভিষেক’ কাব্যাংশে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও।

২) ‘অভিষেক’ কাব্যাংশে রাবণ চরিত্রের পরিচয় দাও।

৩) ‘এ বারতা, এ অদ্ভুত বারতা, জননি/কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে’ – কোন্‌ ‘বারতা’র কথা বলা হয়েছে? বক্তা কী জানতে পেরেছিলেন?

৪) ‘ঘুচাব ও অপবাদ, বধি রিপুকুলে’ – অপবাদটি কী ছিল? বক্তা কীভাবে তার রোষ প্রকাশ করেছিলেন? অপবাদ ঘোচানোর জন্য তিনি কী করলেন?

৫) ‘কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে/এ অভাগী?’ – কে একথা বলেছে? মেঘনাদ ও তার কথোপকথনের মাধ্যমে তাদের সম্পর্কের যে পরিচয় পাওয়া যায়, তা নিজের ভাষায় উদ্ধৃতিসহ লেখো।

৬) ‘বিদায় এবে দেহ বিধুমুখী’ – ‘বিধুমুখী’ শব্দের অর্থ কী? এখানে কাকে ‘বিধুমুখী’ বলা হয়েছে? বক্তার বিদায় চাওয়ার পূর্বের কথোপকথন সংক্ষেপে লেখো।

৭) ‘নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা’ – পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো।

৮) ‘হায়, বিধি বাম মম প্রতি’ – বক্তা কে? তার এরূপ বক্তব্যের কারণ কী?

৯) ‘অভিষেক করিলা কুমারে’ – ‘কুমার’ কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো।

 

পথের দাবী :

(এই গল্প থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৫ নম্বরের বড়ো প্রশ্ন এসেছে। সুতরাং তোমাদের জন্য এই গল্পের MCQ, SAQ প্রশ্নের পাশাপাশি ৩ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।)   

 

মান ৩ সাজেশনঃ

১) ‘এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল’ – যার সম্পর্কে এই মন্তব্য, তার শারীরিক অবস্থা কেমন বলে মনে হয়েছিল?

২) ‘কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি’ – কার চোখ? সেই চোখের বর্ণনা দাও।

৩) ‘বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলআনাই বজায় আছে তা স্বীকার করতে হবে’ – বাবুটি কে? তার শখ যে বজায় আছে, তা কীভাবে বোঝা গেল?

৪) ‘যাঁকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন’ – ‘কালচার’ কথার অর্থ কী? উক্তিটির তাৎপর্য লেখো।

৫) ‘দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কী আছে?’ – বক্তা কাকে উদ্দেশ করে কথাগুলি বলেছেন? তার কাছ থেকে কী কী জিনিস পাওয়া গেছে?

৬) ‘নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কীরূপ সদাশয় ব্যক্তি ইনি’ – ‘ইনি’ বলতে কার কথা বলা হয়েছে? তাকে ‘সদাশয়’ বলার কারণ ব্যাখ্যা করো।

৭) ‘বুড়োমানুষের কথাটা শুনো’ – প্রসঙ্গসহ উক্তিটির ব্যাখ্যা লেখো।

৮) ‘এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়োবাবু’ – কে, কার সম্পর্কে এরূপ মন্তব্য করে? এরূপ মন্তব্য করার কারণ কী?

৯) ‘এতো বড়ো বন্ধু!’ – কাকে, কেন এত বড়ো বন্ধু বলা হয়েছে?

১০) ‘কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ’ – বক্তা কে? ‘এদের কাজ’ বলতে কাদের কথা বলা হয়েছে এবং কেন?

১১) ‘বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন’ – বক্তা কে? তাঁর বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন?

১২) ‘বাবুজি, এ-সব কথা বলার দুঃখ আছে’ – বাবুজি কে? কোন্‌ প্রসঙ্গে এই কথা বলা হয়েছে?

১৩) ‘তার লাঞ্ছনা এই কালো চামরার নীচে কম জ্বলে না’ – বক্তা কে? তাঁর কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে?

১৪) ‘মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই’ – উক্তিটির তাৎপর্য লেখো।

১৫) ‘ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নীচে নামাইতে পারি’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

 

প্রলয়োল্লাস :

(এই কবিতা থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৩ নম্বরের প্রশ্ন এসেছে। সুতরাং তোমাদের জন্য এই কবিতার MCQ, SAQ প্রশ্নের পাশাপাশি ৫ নম্বরের বড়ো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।)   

 

মান ৫ সাজেশনঃ

১) ‘প্রলয়োল্লাস’ কবিতায় কবির যে অকৃত্রিম স্বদেশপ্রীতির প্রকাশ ঘটেছে, তা আলোচনা করো।

২) ‘তোরা সব জয়ধ্বনি কর’ – কাদের উদ্দেশে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বানধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো।

৩) ‘বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর’ – এখানে ‘ভয়ংকর’ বলতে কবি কাদের ইঙ্গিত করেছেন? তাদের ‘ভয়ঙ্কর’ বলার কারণ কী? ‘ভয়ংকর’রা কীভাবে আসছে তা কবিতা অবলম্বনে লেখো।

৪) ‘ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর’ – কে, কী গড়তে জানে? চিরসুন্দর রূপ গঠন করতে সে কী পদক্ষেপ নিয়েছে?

৫) ‘ভাঙা-গড়া খেলা যে তার কীসের তবে ডর’ – ‘ভাঙা-গড়া’ খেলা বলতে কী বোঝানো হয়েছে? ভাঙা-গড়া খেলার মধ্যে তার ভয় নেই কেন?

৬) ‘কাল-ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর’ – ‘কাল-ভয়ংকর’ কে? তার ভয়ংকর রূপের বর্ণনা দাও। তাকে সুন্দর বলা হয়েছে কেন ব্যাখ্যা করো।

৭) ‘আসছে নবীন – / জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন’ – ‘জীবনহারা অ-সুন্দর’-কে ছেদন করতে নবীনের আসার তাৎপর্য বুঝিয়ে দাও।

 

সিন্ধুতীরে :

(এই কবিতা থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৩ ও ৫ নম্বরের কোনো প্রশ্ন আসে নি। সুতরাং তোমাদের জন্য এই কবিতার MCQ, SAQ প্রশ্নের পাশাপাশি ৩ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ৫ নম্বরের বড়ো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।) 

 

মান ৩ সাজেশনঃ

১) ‘অতি মনোহর দেশ’ – এই ‘মনোহর দেশে’র সৌন্দর্যের পরিচয় দাও।

২) ‘নাহি তথা দুঃখ ক্লেশ’ – কোথায়, কেন দুঃখক্লেশ নেই?

৩) ‘পদ্মা নামে গুণযুতা’ – পদ্মা কে? তাকে ‘গুণবতী’ বলা হয়েছে কেন?

৪) ‘অথা কন্যা থাকে সর্বক্ষণ’ – কন্যাটি কে? সে কোথায় থাকে?

৫) ‘নিপতিতা চেতন রহিত’ – উদ্দিষ্ট ব্যক্তির চেতন রহিত হওয়ার কারণ কী?

৬) ‘বিস্মিত হইল বালা’ – বালাটি কে? তার বিস্ময়ের কারণ কী?

৭) ‘ইন্দ্রশাপে বিদ্যাধরি’ – কে, কাকে ‘বিদ্যাধরি’ বলে অনুমান করেন? কেন এই অনুমান?

৮) ‘চিত্রের পোতলি সমা’ – ‘পোতলি’ শব্দের অর্থ কী? কাকে ‘চিত্রের পোতলি’র সঙ্গে তুলনা করা হয়েছে?

৯) ‘কৃপা কর নিরঞ্জন’ – নিরঞ্জন কে? তাঁর কৃপা কামনার কারণ কী?

১০) ‘তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া’ – তন্ত্রমন্ত্র কী? মহৌষধি দিয়ে কী করা হয়েছিল?

মান ৫ সাজেশনঃ

১) ‘সিন্ধুতীরে’ কবিতা অবলম্বনে পদ্মাবতীর রূপের বর্ণনা দাও।

২) ‘সিন্ধুতীরে’ কবিতা অবলম্বনে সমুদ্রকন্যা পদ্মার চরিত্র আলোচনা করো।

৩) ‘তথা কন্যা থাকে সর্বক্ষণ’ – কন্যাটি কে? সে কোথায় থাকে? সেই পরিবেশের বর্ণনা দাও।

৪) ‘পঞ্চকন্যা পাইলা চেতন’ – পঞ্চকন্যা কে? তারা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল?

 

অদল বদল :

(এই গল্প থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৩ ও ৫ নম্বরের প্রশ্ন আসে নি। সুতরাং তোমাদের এই গল্পের MCQ, SAQ উত্তরের সাথে সাথে ৩ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও ৫ নম্বরের বড়ো  প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করতে হবে।)  

 

মান ৩ সাজেশনঃ

১) ‘ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে’ – ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায়?

২) ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল’ – ‘ওরা’ কারা? তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন?

৩) ‘কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে’ – বক্তা কে? প্রসঙ্গ উল্লেখ করো।

৪) ‘এতে দুজনেরই ভয় কেটে গেল’ – দুজন কে? কীভাবে তাদের ভয় কেটে গেল?

৫) ‘ওঁর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো’ – শান্ত গলায় কে কী বলেছিল? ওদের চিন্তার কারণ কী?

৬) ‘উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন’ – ‘উনি’ কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন?

মান ৫ সাজেশনঃ

১) অদল বদল’ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো।

২) ‘অদল বদল’ গল্পে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায়, তা নিজের ভাষায় বর্ণনা করো।

৩) ‘অমৃত সত্যিই তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল’ – অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কী করেছিলেন?

৪) ‘কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে’ – কে, কাকে বলেছে? কেন বলেছে? বক্তার এই উক্তির মধ্য দিয়ে তার চরিত্রের কোন্‌ দিকটি ফুটে উঠেছে, তা লেখো।

৫) ‘ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে’ – কে, কাকে শিখিয়েছে? ‘খঁটি জিনিস’ বলতে কী বোঝানো হয়েছে?

 

অস্ত্রের বিরুদ্ধে গান :

(এই কবিতা থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৫ নম্বরের প্রশ্ন এসেছে। সুতরাং তোমাদের জন্য এই কবিতার MCQ, SAQ প্রশ্নের পাশাপাশি ৩ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।) 

 

মান ৩ সাজেশনঃ

১) ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো’ – কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তাঁর এ কথা বলার কারণ কী?

২) ‘আমি এখন হাজার হাতে পায়ে / এগিয়ে আসি’ – প্রসঙ্গ উল্লেখ করে বিশ্লেষণ করো।

৩) ‘গানের বর্ম আজ পরেছি গায়ে’ – গানকে কবি বর্ম করতে চেয়েছেন কেন?

৪) ‘রক্ত মুছি শুধু গানের গায়ে’ – আলোচ্য অংশে কবি কী বলতে চেয়েছেন?

৫) ‘মাথায় কত শকুন বা চিল’ – মাথার উপর এত শকুন বা চিল কেন?

৬) ‘আমার শুধু একটা কোকিল’ – উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো।

৭) ‘বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে’ – উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

৮) ‘গান দাঁড়াল ঋষিবালক’ – কবি কেন গানকে ঋষিবালক হিসেবে কল্পনা করেছেন?

৯) ‘অস্ত্র রাখো গানের দুটি পায়ে’ – কবির এ আবেদনের তাৎপর্য কী?

 

বাংলা ভাষায় বিজ্ঞান :

(এই প্রবন্ধ থেকে মাধ্যমিক পরীক্ষায় ৩ নম্বরের কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসে না। এই প্রবন্ধ থেকে তোমাদের MCQ, SAQ ও ৫ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নটি বাদে অন্যান্য প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে। এই প্রবন্ধের প্রশ্নের উত্তরের সাথে ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধের একটি প্রশ্ন বিকল্প রূপে দেওয়া হয়।)  

 

মান ৫ সাজেশনঃ

১) ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণিতে ভাগ করেছেন, তাদের পরিচয় দাও।

২) ‘বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে’ – প্রাবন্ধিক কোন ধরনের বাধার কথা বলেছেন?

৩) ‘বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে’ – এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো।

৪) ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন, তা আলোচনা করো।

৫) ‘পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য’ – লেখকের এমন মন্তব্যের কারণ কী?

৬) ‘এতে রচনা উৎকট হয়’ – কার লেখা, কোন্‌ রচনার অন্তর্গত? কোন্‌ কারণে রচনা উৎকট হয়? এর প্রতিকার কী?

৭) ‘অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা উৎকট হয়’ – মতটিকে কি তুমি সমর্থন করো, আলোচনা করে বুঝিয়ে দাও।

 

নদীর বিদ্রোহ :

(এই গল্প থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ৩ নম্বরের প্রশ্ন চলে এসেছে। সুতরাং তোমাদের এই গল্পের MCQ, SAQ ও ৫ নম্বরের বড়ো প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করলেই হবে।)   

 

মান ৫ সাজেশনঃ

১) ‘নদীর বিদ্রোহ’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।

২) ‘নদীর বিদ্রোহ’ গল্পের নায়ক কে? তার চরিত্র আলোচনা করো।

৩) ‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও।

৪) ‘নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে’ – কার ‘পাগলামি’-র কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও।

৫) ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’ – অংশটির তাৎপর্য আলোচনা করো।

কোনি :

(বাংলা সহায়ক পাঠ কোনি উপন্যাস থেকে মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র দুটি ৫ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে কোনো ছোট প্রশ্ন আসবে না। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় আসা তিনটি প্রশ্ন বাদে বাকি প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করতে হবে।)  

 

মান ৫ সাজেশনঃ

১) কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি বিশ্লেষণ করো।

২) ‘কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিঙ্ঘের চরিত্র সংক্ষেপে আলোচনা করো।

৩) ‘কোনি’ উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মীণীরূপে লীলাবতীর পরিচয় দাও।

৪) কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।

৫) ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনের প্রেরণা হিসেবে কাজ করেছিল, সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

৬) দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লরাই তা সংক্ষেপে বর্ণনা করো।

৭) ‘আজ বারুণী’ – বারুণী কী? এই অনুষ্ঠান উপলক্ষ্যে ঘাটের চিত্র বর্ণনা করো।

৮) ‘বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক’ – বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো।

৯) ‘খাওয়ায় আমার লোভ নেই। ডায়েটিং করি’ – বক্তা কে? তার ডায়েটিং-এর পরিচয় দাও।

১০) ‘আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না’ – বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন?

১১) ‘প্রজাপতি’ ডানা মেলে দিয়েছে’ – ‘প্রজাপতি’ কী? কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কীভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হল?

১২) ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে ক্লাবে কী কী অভিযোগ উঠেছিল? তার প্রত্যুত্তরে ক্ষিতীশের জবাব কী ছিল?

১৩) ‘গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে’ – কার গলার স্বরের কথা বলা হয়েছে? তার স্বর আর্তনাদের মতো শোনানোর কারণ কী?

১৪) ‘ইচ্ছে থাকলেও ওকে সাতার শেখাবার ক্ষমতা আমার নেই’ – কে বলেছিল? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো।

১৫) ‘ক্ষিতীশের একটা হাত তোলা। চোয়াল শক্ত’ – ক্ষিতীশ সিংহের এইরকম প্রতিক্রিয়ার কারণ কী?

১৬) ‘কম্পিটিশনে পরলে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে’ – কার উক্তি? মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কী বোঝানো হয়েছে?

১৭) ‘ট্যালেন্ট ঈশ্বরের দান’ – ট্যালেন্ট কী? ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কী ছিল?

১৮) ‘ক্ষিদ্দা, এবার আমরা কী খাবো?’ – বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন?

১৯) চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল?

২০) ‘অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল’ – কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল, তা লেখো।

২১) ‘কোনিকে বিভ্রান্ত করল হিয়ার এই কথাটা’ – হিয়ার কোন্‌ কথা, কেন কোনিকে বিভ্রান্ত করল? এই বিভ্রান্তি দূর করার জন্য সে নিজের মনে কী বলেছিল?

২২) ‘বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না’ – কে এই আশঙ্কা করেছিল? এমন আশঙ্কার কারণ কী ছিল? শেষপর্যন্ত কী ঘটেছিল?

২৩) ‘জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে’ – কোনির এই অভিমানের কারণ কী? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো।

২৪) “ওইটেই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি।’ – বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

 

বাংলা ব্যাকরণ :

(মাধ্যমিক পরীক্ষায় ব্যাকরণ অংশ থেকে শুধুমাত্র MCQ ও SAQ প্রশ্ন আসবে। নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করে দশম শ্রেণির বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেখা যাবে।)  

 

১) তির্যক বিভক্তি কাকে বলে?

২) প্রযোজ্য ও প্রযোজক কর্তা কাকে বলে? উদাহরণ দাও।

৩) করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও।

৪) সমধাতুজ কর্তা কাকে বলে?  উদাহরণ দাও।

৫) সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ দাও।

৬) করণের বীপ্সা বলতে কী বোঝো?

৭) অধিকরণ কারককে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

৮) বাচ্য শব্দের অর্থ কী?

৯) বিগ্রহ বাক্য বলতে কী বোঝো?

১০) বহুব্রীহি শব্দের অর্থ কী?

১১) কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও।

১২) অনুসর্গের অপর নাম কী?

১৩) অলোপ সমাস কাকে বলে? উদাহরণ দাও।

১৪) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো।

১৫) নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও।

১৬) অকারক পদ কোনগুলি? এদের অকারক পদ বলার কারণ লেখো।

১৭) ‘অ’ বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও।

১৮) বাক্য নির্মাণের শর্তগুলি লেখো।

নির্মিতি :

(মাধ্যমিক পরীক্ষায় একটি ৪ নম্বরের বঙ্গানুবাদ, প্রতিবেদন অথবা সংলাপ এবং একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো।)

 

বঙ্গানুবাদ : 

 

১) Home is the first school where child learns his first lesson. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.

২) Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie; if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all.  

৩) Student life is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today. But he will be man tomorrow. He has different duties. He should perform them well. As a student, his first duty is to study and learn. He should be careful to his lessons.

৪) Stealing is taking or keeping the property of another without the other’s permission. If your classmate leaves his fountain pen on the desk and you pocket it, you are stealing his property to which you have no right. If your friend lends you the cricket bat and you keep it, since he forgets to ask for it, you are dishonest.

৫) One fine evening a young princess went out to take a walk by herself in a wood. In this wood there was a lake, by the side of which the princess sat down to rest. She had a golden ball in her hand, and this was the plaything she liked most. She was always throwing it up in the air and catching it as it fell.

৬) Wealth is no doubt necessary for happiness in life. But it has a tendency to concentrate in the hands of a few. The result is the rich become richer and the poor poorer. This is certainly a misuse of wealth. It should be fairly distributed among all, so that it may bring happiness to the greatest number of people in the society.

৭) Once two friends started on a travel. Their way lay through a forest. As they came half way through the forest, a bear was seen approaching slowly towards them. One of them climbed up a tree. The other did not know how to climb up a tree and lay flat on his face without breathing.

৮) Once a mouse disturbed a lion in his sleep. The lion caught the mouse and was going to kill it; but it begged for pardon and was let go. Shortly after, the lion was caught in a strong net. Hearing his roar, the mouse came there and cut the ropes with its teeth. The lion became free. 

৯) Once two women, quarrelling about the claim of a child, went to the judge for justice. The judge called the executioner and ordered. ‘Cut the child into halves and give one half to each of the women.’ One of the women, when she heard the order, remained silent; but the other woman began to weep.

১০) Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship. Because to get love you must give love in return.

১১) Once a soldier was made a prisoner of war. After a few years the war ended and he was released. One day while he was walking near a market he saw a bird-seller with a cage full of birds for sale. The soldier bought the cage and then set all the birds free one by one. When the people around asked him about his strange behavior he replied “I know the agony of captivity”.

১২) Last Saturday was a memorable day in my life. I went to the river for taking my bath as usual. The bathing ghat was not crowded then. Only two boys were bathing in the river at the time. Suddenly one of them fell in deep water and he cried out for help. Hearing that I was puzzled for a few seconds. Then I tried to help him.

১৩) We should try to prosper in life. But we should not give up our sense of morality. If we compromise with dishonesty, it would be difficult for us to respect ourselves. So it is important to choose the right way. No person can be happy without having sincere friends.

১৪) Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning, we wait eagerly for the daily paper. Twentieth century was an age of newspapers. Through newspapers we gather information about different countries of the world.

১৫) One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat.

 

সংলাপ রচনা : 

 

১) নারী-সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 

২) সোস্যাল মিডিয়ার ভালোমন্দ নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। 

৩) ছাত্রজীবনে অনুশাসনের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। 

৪) দ্রব্যমূল্য নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। 

৫) ‘পরীক্ষায় পাস-ফেল থাকা উচিত কি না’ – এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 

৬) মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে – এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 

৭) সাহিত্যপাঠের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। 

৮) ‘অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া একটি সঠিক সিদ্ধান্ত’ – এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 

৯) প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। 

১০) জল অপচয় ও সংরক্ষণ বিষয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। 

 

প্রতিবেদন রচনা : 

 

১) বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 

২) তোমাদের অঞ্চলে বন্যা পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। 

৩) অতিবর্ষণে প্লাবিত পশ্চিমবঙ্গ – এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতবেদন রচনা করো। 

৪) বিজ্ঞাপনের ফাঁদে সাধারণ মানুষ – এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতবেদন রচনা করো।   

৫) তোমার এলাকায় এ বছর বইমেলা হচ্ছে – একটি প্রতিবেদন রচনা করো। 

৬) হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস – একটি প্রতিবেদন রচনা করো।  

৭) ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ – এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 

৮) তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। 

৯) ডেঙ্গু সচেতনতা শিবির – এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 

১০) তোমাদের এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হয়েছে – এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। 

১১) তোমাদের বিদ্যালয়ে ‘স্টুডেন্ট সপ্তাহ’ পালিত হয়েছে, সেই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 

১২) ‘প্লাস্টিক বর্জন আমাদেরকেই বাঁচাবে’ এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।  

১৩) পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।  

 

প্রবন্ধ রচনা : 

 

১) সমাজকল্যাণে ছাত্রছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য

২) পরিবেশ রক্ষায় গাছেদের ভূমিকা

৩) শিক্ষাবিস্তারে গণমাধ্যমের ভূমিকা 

৪) বর্তমান জীবনে বিজ্ঞান

৫) তোমার জীবনের লক্ষ্য 

৬) চরিত্র গঠনে খেলাধূলার উপযোগিতা 

৭)  বাংলার ঋতুবৈচিত্র 

৮) বিজ্ঞান আশীর্বাদ, না অভিশাপ

৯) ভ্রমণ শিক্ষার অঙ্গ

১০) দৈনন্দিন জীবনে বিজ্ঞাপন

১১) মাতৃভাষায় বিজ্ঞানচর্চা

১২) তোমার প্রিয় সাহিত্যিক

১৩) পরিবেশ রক্ষায় অরণ্য

১৪) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

১৫) তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন

১৬) সোশ্যাল মিডিয়ার সুফল ও কুফল

১৭) চন্দ্রযান ৩

১৮) বিবেকানন্দ

১৯) বনসৃজন

২০) সাহিত্যপাঠের প্রয়োজনীয়তা

২১) বিশ্ব উষ্ণায়ন

২২) একটি নদীর আত্মকথা

২৩) একটি অলৌকিক অভিজ্ঞতা

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৭

দশম শ্রেণির বাংলা ইউনিট টেস্ট সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

Madhyamik Bengali Suggestion 2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top