desh-hisebe-bharat-mcq-question-answers

দেশ হিসেবে ভারত MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দেশ হিসেবে ভারত MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল প্রদান করা হলো। শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার -এর অন্তর্ভুক্ত দেশ হিসেবে ভারত অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরগুলি পড়তে পারবে। একাদশ শ্রেণির ভূগোল প্রশ্নের উত্তর -গুলি অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দেশ হিসেবে ভারত MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল :

 

১) ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হল – চিন 

২) ভূ-অভ্যন্তর দিয়ে জল পরিবহন ব্যবস্থা পাকিস্তানে যে নামে পরিচিত – ক্যারেজ প্রথা 

৩) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল – মালদ্বীপ

৪) অরুণাচল প্রদেশ নিয়ে যে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা প্রকট হচ্ছে, তা হল – চিন

৫) ভারতের য়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমাস্থল রয়েছে – বাংলাদেশ

৬) পিগম্যালিয়ন পয়েন্ট যার পূর্বতন নাম – ইন্দিরা পয়েন্ট

৭) ভারত চীন সীমারেখা হল – ম্যাকমোহন লাইন

৮) POK পুরো কথা হল – Pakistan Occupied Kashmir

৯) বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল – ৮টি

১০) ভারতের সম্পূর্ণ স্থলভাগবেষ্টিত প্রতিবেশী দেশ হলো – নেপাল ও ভুটান

১১) ভারতের প্রতিবেশী দুটি দ্বীপরাষ্ট্র হল – শ্রীলঙ্কা ও মালদ্বীপ

১২) ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে প্রসারিত হয়েছে – কর্কটক্রান্তি রেখা

১৩) ভারতের একটি ত্রয়ী রাজধানী শহর – চণ্ডীগড় 

১৪) ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটি হল – চীন

১৫) ভারতের উত্তর সীমান্ত হল – ইন্দিরা কল

১৬) কর্কটক্রান্তি রেখা ভারতের মোট টি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত – ৮টি

১৭) যে প্রতিবেশী দেশটি ‘প্যাগোডার দেশ’ নামে পরিচিত – মায়ানমার

১৮) ভারতে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা – ২৮টি

১৯) ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল – দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ

২০) ক্ষেত্রফলের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটি হল – গোয়া

২১) ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম – র‍্যাডক্লিফ লাইন

২২) ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল – ভাষা

২৩) সিকিম যে সালে অঙ্গরাজ্যের মর্যাদা পেয়েছে – ১৯৭৫ সালে

২৪) ভারতের যে প্রতিবেশী দেশ ‘ভারত মহাসাগরের মুক্তা’ নামে পরিচিত – শ্রীলঙ্কা

২৫) পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার রয়েছে যে প্রতিবেশী দেশে – বাংলাদেশ

২৬) ভারত-আফগানিস্তান সীমারেখা যে নামে পরিচিত তা হল – ডুরান্ড লাইন

২৭) লাক্ষা ও মিনিকয় বিচ্ছিন্ন হয়েছে যে চ্যানেল দ্বারা – ৯° চ্যানেল

২৮) যে প্রতিবেশী দেশকে ‘দারুচিনির দ্বীপ’ বলা হয় – শ্রীলঙ্কা

২৯) ভারতের জলসীমানার দূরত্ব উপকূল রেখা থেকে যত নটিক্যাল মাইল – ১২

৩০) ভারতের পূর্বতম স্থানটি হল – গুহারমোতি

৩১) ইন্দিরা পয়েন্ট-এর অপর নাম – পিগম্যালিয়ান পয়েন্ট

৩২) SAARC শব্দটির পুরো অর্থ হল – South Asian Association for Regional Cooperation

৩৩) ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হল –  পশ্চিমবঙ্গ

৩৪) ভারতের সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হল – হিমাচল প্রদেশ

৩৫) সর্বাধিক রাজ্য সীমানাযুক্ত রাজ্য হল – উত্তরপ্রদেশ (৮টি রাজ্য)

৩৬) সর্বনিম্ন রাজ্য সীমানাযুক্ত রাজ্য হল – সিকিম (১টি রাজ্য, পশ্চিমবঙ্গ)

৩৭) তিন দিক স্থল বেষ্টিত জলভাগকে বলে – উপসাগর

৩৮) তিন দিক জল বেষ্টিত স্থলভাগকে বলে – উপদ্বীপ

৩৯) ক্ষেত্রফল বিচারে ভারত পৃথিবীতে – সপ্তম

৪০) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল – মালদ্বীপ

৪১) ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল – অন্ধ্রপ্রদেশ

৪২) EEZ -এর পুরো কথা হল – Exclusive Economic Zone

৪৩) ভারত ও শ্রীলঙ্কা পৃথক হয়েছে যে প্রণালী দ্বারা – পক্ প্রণালী

৪৪) দ্বীপপুঞ্জ সমেত ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হল – ৭৫১৭ কিমি

৪৫) ভারতের স্থলভাগের সীমানা হল – ১৫২০০ কিমি

৪৬) ভারতের উত্তর-পশ্চিমে রয়েছে প্রতিবেশী দেশ – পাকিস্তান ও আফগানিস্তান

৪৭) চীনের ধানের গোলা হল – হুনান

৪৮) সার্ক (SAARC) এর সদস্য দেশের সংখ্যা – ৮টি

৪৯) ভারতে স্থলভাগের সীমানার মোট দৈর্ঘ্য – ১৫২০০ কিমি

৫০) ভারত ও চিনা লাদাখের সীমানার নাম হল – লাইন অফ্ একচুয়াল কন্ট্রোল

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

দেশ হিসেবে ভারত MCQ

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top