প্রলয়োল্লাস কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ । দশম শ্রেণির বাংলা
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রলয়োল্লাস কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ । দশম শ্রেণির বাংলা প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য বিবিধ নোট, প্রশ্ন, সাজেশন, মক টেস্ট নিয়মিত প্রদান করা হয়ে থাকে। আগ্রহী শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে এই সকল পরিষেবা খুব সহজেই গ্রহণ করতে পারবে।
প্রলয়োল্লাস কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ । দশম শ্রেণির বাংলা :
প্রশ্নমান ১ অথবা ৩ঃ (দু’ভাবেই এই প্রশ্নগুলি আসতে পারে)
- “তোরা সব জয়ধ্বনি কর”- কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?
- ‘সিন্ধুপারের সিংহদ্বারে’ বলতে কী বোঝানো হয়েছে?
- ‘মহাকাল’ কে?
- ‘ওরে ওই হাসছে ভয়ংকর’- ভয়ংকর হাসছে কেন?
- ‘অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর’- চরাচর স্তব্ধ কেন?
- ‘দ্বাদশ রবির বহ্নি জ্বালা’- বলতে কী বোঝানো হয়েছে?
- ‘বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর’- এর অর্থ কী?
- ‘রণিয়ে ওঠে হ্রেষার কাঁদন’- এর মধ্যে কীসের ইঙ্গিত পাওয়া যায়?
- ‘এই তো রে তার আসার সময়’- ‘তার’ বলতে কার কথা বলা হয়েছে?
- ‘আসছে নবীন’- নবীন কে?
- ‘ওই ভাঙ্গা গড়া খেলা যে তার’- ‘ভাঙ্গা গড়া’ খেলা বলতে কী বোঝো?
- ‘বধুরা প্রদীপ তুলে ধর’- তাৎপর্য লেখো।
- “ওই নতুনের কেতন ওড়ে”- ‘নতুনের কেতন’ ওড়া বলতে কবি কী বুঝিয়েছেন?
- ‘দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর’- তাৎপর্য লেখো।
- ‘বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর’- তাৎপর্য লেখো।
- ‘ভেঙ্গে আবার গড়তে জানে সে চিরসুন্দর’- তাৎপর্য লেখো।
প্রশ্নমান ৫ঃ
- “দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়”…”বিন্দু তাহার নয়নজলে সপ্তমহাসিন্ধু দোলে”- ‘প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত উক্তি দুটির তাৎপর্য উল্লেখ করো।
- “তোরা সব জয়ধ্বনি কর”- কাদের কেন জয়ধ্বনি করতে বলা হয়েছে? জয়ধ্বনির তাৎপর্য লেখো।
- ‘ওই ভাঙ্গা গড়া খেলা যে তার, কিসের তবে ডোর’- উৎস নির্দেশ করে তাৎপর্য বুঝিয়ে দাও।
- ‘প্রলয়োল্লাস’ কবিতা অবলম্বনে কবির স্বদেশপ্রীতির পরিচয় দাও।
উত্তরগুলি দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে



















