tar-songe-model-question-set

তার সঙ্গে মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা

এখানে WBNOTES.IN -এর পক্ষ থেকে তার সঙ্গে মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে তার সঙ্গে কবিতাটি কতোটা তৈরি করতে পেরেছো তা সহজেই বুঝতে পারবে। তার সঙ্গে কবিতা মডেল সেটটির সাথে তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রথমে নিজেরা উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং তারপরে আমাদের দেওয়া তার সঙ্গে মডেল প্রশ্ন Answer Key থেকে মিলিয়ে দেখবে কত নম্বর পেয়েছো। তাহলে তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে।

ইতিমধ্যেই আমাদের Class Note বিভাগে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের MOCK TEST বিভাগে প্রতিটি অধ্যায়ের অসংখ্য MCQ TEST দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখান থেকেও সহায়তা গ্রহণ করতে পারবে।  

তার সঙ্গে মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা : 

 

সঠিক উত্তর নির্বাচন করো (MCQ):

১। ‘তার সঙ্গে’ মূল কবিতাটি কার লেখা?

(ক) শক্তি চট্টোপাধ্যায়

(খ) পাবলো নেরুদা

(গ) সুনীল গঙ্গোপাধ্যায়

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

২। ‘তার সঙ্গে’ কবিতাটি কে অনুবাদ করেন?

(ক) পাবলো নেরুদা

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) শক্তি চট্টোপাধ্যায়

(ঘ) শঙ্খ ঘোষ

 

৩। কবি পাবলো নেরুদার মতে, সময়টা হল-

(ক) অনুকূল

(খ) কঠিন

(গ) সুবিধার নয়

(ঘ) যুগসন্ধিক্ষণ

 

৪। কবিরা কোথায় ‘বেঁচেবর্তে’ এসেছেন?

(ক) অরণ্যে-জঙ্গলে

(খ) গ্রামে-শহরে

(গ) পর্বতে-সমুদ্রে

(ঘ) স্থানে-অস্থানে

 

৫। ‘কারনেশন’ ফুলের বর্ণ-

(ক) লাল

(খ) নীল

(গ) হলুদ

(ঘ) গোলাপি

 

৬। ‘তুমি তোমার ছোট্ট দুটি হাত রাখো’—হাত কোথায় রাখার কথা বলা হয়েছে?

(ক) কবির পায়ে

(খ) কবির হাতে

(গ) কবির কাঁধে

(ঘ) কবির মাথায়

 

৭। “এখন আমাদের একে অপরকে লাগবে”—কী জন্য?

(ক) যুদ্ধের জন্য

(খ) আগুন বানানোর জন্য

(গ) ঘর তৈরির জন্য

(ঘ) সহযোগিতার জন্য

 

৮। “আমরা আবার সেরকম এক জুড়ি”—’সেরকম’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) রাজযোটক মিল যাদের

(খ) যারা অত্যন্ত কষ্টসহিষ্ণু

(গ) যারা চির অভাবগ্রস্ত

(ঘ) যারা সমবয়সী

 

৯। “… পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি।” ‘পাথরে-ফাটলে’ কারা বাসা বানিয়েছিল?

(ক) কবির পূর্বপুরুষেরা

(খ) কবি যার উদ্দেশে কবিতা লিখেছেন তিনি

(গ) যারা বাসা হারিয়েছে তারা

(ঘ) অসহায় আদিম মানবরা

 

১০। “কাপড়চোপড় সঙ্গে নিয়ে নাও”—এর পরবর্তী শব্দবন্ধ হল-

(ক) যা খুশি

(খ) যত পারো

(গ) বেঁচেবর্তে এসেছে

(ঘ) যা হচ্ছে

@ তার সঙ্গে মডেল প্রশ্ন – WBNOTES.IN

১১। ‘সেরকম এক জুড়ি’— কী করবে?

(ক) স্থানে-অস্থানে যাবে

(খ) স্থানে-অস্থানে বেঁচেবর্তে এসেছে

(গ) বেঁচেবর্তে এসেছে

(ঘ) বাসা বানাবে

 

১২। ‘সুবিধের-নয়-সময় মাথা যতোই উঁচু করুক’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) সময়টা একখাতে বয়ে চলেছে।

(খ) মানুষ অস্তিত্বের সংকটে ভুগছে।

(গ) সময়টা বাঁচার জন্য উপযুক্ত নয়।

(ঘ) মানুষ বড় অসহায়

 

১৩। আগুন বানাবার জন্য লাগবে-

(ক) বারুদ

(খ) দেশলাই

(গ) হাতগুলোই

(ঘ) হৃদয়গুলোই

 

১৪। “ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে”— কী হবে?

(ক) বাসা বানাবো

(খ) কষ্টেসৃষ্টে উঠে দাঁড়াবো

(গ) স্থানে-অস্থানে বেঁচেবর্তে থাকবো

(ঘ) আনন্দ করবো

 

১৫। ঝুড়ি, শাবল কীসের প্রতীক?

(ক) উচ্চবিত্তের

(খ) শ্রমজীবী মানুষের

(গ) নিম্নবিত্তের

(ঘ) যুদ্ধের

 

১৬। ‘আমার জন্য অপেক্ষা করো।’— এখানে ‘আমি’ হলেন-

(ক) কবি বা কথক

(খ) জনগণ

(গ) পাঠক

(ঘ) সকলে

 

১৭। ‘তার সঙ্গে’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?

(ক) গোলাপ

(খ) পলাশ

(গ) কারনেশন

(ঘ) রক্তকরবী

 

১৮। কোথায় ঝুড়ি নিতে বলা হয়েছে?

(ক) হাতে

(খ) মাথায়

(গ) কোমরে

(ঘ) কাঁকে

 

১৯। “… অপেক্ষা করো”—অপেক্ষা করবে কে?

(ক) কবির মা

(খ) কবির প্রিয়তমা

(গ) কবির বন্ধু

(ঘ) কবির সহকর্মী

 

২০। কীভাবে আগুন বানানো যায়?

(ক) ধুয়ে ধুয়ে

(খ) ধুয়ে থুয়ে

(গ) ধুয়ে নিয়ে

(ঘ) ধুয়ে মুছে

 

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

২১। “সময়টা খুব ______ না। আমার জন্যে ______ করো।”

(ক) সংক্ষিপ্ত, প্রার্থনা

(খ) সুবিধের, অপেক্ষা

(গ) অনুকূল, দোয়া

(ঘ) প্রতিকূল, আনন্দ

 

২২। “ব্যাপারটা ______ করবো।”

(ক) ভাববো, আনন্দ

(খ) দেখবো, মজা

(গ) বুঝবো, আহ্লাদ

(ঘ) জানবো, যুদ্ধ

 

২৩। “কষ্টে সৃষ্টেও উঠে ______।”

(ক) ছুটবে

(খ) হাঁটব

(গ) বসব

(ঘ) দাঁড়াবো

 

২৪। “পাথরে-ফাটলেও যাদের ______ বানাতে ______।”

(ক) ঘর, আটকায়নি

(খ) বাড়ি, বাধেনি

(গ) কুঁড়ে, হয়নি

(ঘ) বাসা, আটকায়নি

 

২৫। আমাদের দুজনের ______ লাগবে।

(ক) হাতগুলোই

(খ) পা

(গ) মাত্রা

(ঘ) যুক্তি

@ তার সঙ্গে মডেল প্রশ্ন – WBNOTES.IN

২৬। ঐ ছোট্ট হাত আমার ______ রাখো।

(ক) মাথায়

(খ) হাতে

(গ) সাথে

(ঘ) পাশে

 

২৭। ঝুড়ি নাও ______।

(ক) কাঁকে

(খ) মাথায়

(গ) কাঁধে

(ঘ) হাতে

 

২৮। শুধু ______ ফুলের জন্যেও না।

(ক) মধুমালতী

(খ) কারনেশন

(গ) রডোডেনড্রন

(ঘ) টিউলিপ

 

২৯। ______ যাদের বাসা বানাতে আটকায়নি।

(ক) পাথরে

(খ) ফাটলে

(গ) ফাটলেও

(ঘ) পাথরে ফাটলেও

 

৩০। ______ হাত চার চোখে একে যুঝবোই।

(ক) চার

(খ) দুই

(গ) এক

(ঘ) ছয়

 

৩১। মধু ______ জন্যেও না।

(ক) আহরণের

(খ) পিপাসার

(গ) তালাসের

(ঘ) খোঁজার

 

৩২। আমার জন্যে ______ করো।

(ক) অপেক্ষা

(খ) সবুর

(গ) প্রার্থনা

(ঘ) শেষ

 

৩৩। খুব সমঝে একে ______।

(ক) অতিক্রম

(খ) দেখতে হবে

(গ) সহ্য করতে হবে

(ঘ) পার করতে হবে

 

৩৪। ______ উঠে দাঁড়াবো।

(ক) কষ্ট করেই

(খ) সহজেই

(গ) অনায়াসেই

(ঘ) কষ্টেসৃষ্টেও

 

৩৫। ধুয়ে মুছে ______ বানাবার জন্য।

(ক) বারুদ

(খ) খাবার

(গ) জিনিস

(ঘ) আগুন

 

৩৬। “______ তালাসের জন্যেও না”

(ক) খাবার

(খ) ফুল

(গ) মধু

(ঘ) কাঠ

 

৩৭। “সুবিধের-নয়-সময় ______ যতোই উঁচু করুক।”

(ক) গলা

(খ) কান

(গ) চোখ

(ঘ) মাথা

 

৩৮। “ধুয়ে ______ আগুন বানাবার জন্যে।”

(ক) শুনিয়ে

(খ) মুছে

(গ) গুছিয়ে

(ঘ) পরিষ্কার করে

 

৩৯। শুধু কারনেশন ______ জন্যেও না।

(ক) উৎসবের

(খ) খালের

(গ) কার্নিভালে

(ঘ) ফুলের

 

৪০। “আমরা আমাদের চার হাত চার ______ একে যুঝবোই।”

(ক) পায়ে

(খ) আঙুলে

(গ) চোখে

(ঘ) বুদ্ধিতে

স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

৪১। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

ক স্তম্ভখ স্তম্ভ
i) সময়টাa) ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো
ii) দুজনে মিলে খুব সমঝেb) আমার হাতে রাখো
iii) তোমার ঐ ছোট দুটি হাতc) খুব সুবিধের না
iv) কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়াবোd) একে পার করতে হবে।

(ক) (i) d, (ii) b, (iii) a, (iv) c

(খ) (i) c, (ii) b, (iii) d, (iv) a

(গ) (i) c, (ii) d, (iii) b, (iv) a

(ঘ) (i) a, (ii) b, (iii) c, (iv) d

@ তার সঙ্গে মডেল প্রশ্ন – WBNOTES.IN

৪২। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও: 

ক স্তম্ভখ স্তম্ভ
i) কষ্টেসৃষ্টেওa) একে যুঝবোই
ii) কাঁকে ঝুড়ি নাওb) বেঁচেবর্তে এসেছে
iii) যারা স্থানে-অস্থানেc) শাবল নাও
iv) আমরা আমাদের চার হাত চার চোখেd) উঠে দাঁড়াবো

(ক) (i) d, (ii) c, (iii) b, (iv) a

(খ) (i) b, (ii) a, (iii) c, (iv) d

(গ) (i) c, (ii) a, (iii) b, (iv) d

(ঘ) (i) d, (ii) a, (iii) c, (iv) b

 

৪৩। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

ক স্তম্ভখ স্তম্ভ
i) সময়টা মোটেইa) বানাবার জন্য
ii) আমাদের দুজনেরb) সুবিধের না
iii) ধুয়ে মুছে আগুনc) হাতগুলোই লাগবে
iv) সময়টা খুবd) সুবিধের না

(ক) (i) c, (ii) d, (iii) a, (iv) b

(খ) (i) d, (ii) c, (iii) a, (iv) b

(গ) (i) a, (ii) b, (iii) c, (iv) d

(ঘ) (i) b, (ii) a, (iii) c, (iv) d

 

বিবৃতি ও কারণধর্মী বহুবিকল্পীয় প্রশ্ন:

৪৪। বিবৃতি (A): সময়টা মোটেই সুবিধের না।

বিবৃতি (R): আমাদের দুজনের হাতগুলোই লাগবে।

সঠিক বিকল্প নির্বাচন কর :-

ক) A ও R উভয়ই ঠিক।

খ) A ও R ঠিক এবং পরিপূরক।

গ) A ভুল, R ঠিক।

ঘ) A ঠিক, R ভুল।

 

৪৫। বিবৃতি (A): রোসো, আমার জন্য দাঁড়াও।

কারণ (R): সময়টা মোটেই সুবিধের না।

সঠিক বিকল্প নির্বাচন কর :-

ক) A ঠিক, R ভুল।

খ) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

গ) A ভুল, R ঠিক।

ঘ) A এবং R উভয়ই ভুল।

@ তার সঙ্গে মডেল প্রশ্ন – WBNOTES.IN

৪৬। বিবৃতি (A): আমাদের দুজনের হাতগুলোই লাগবে।

কারণ (R): ধুয়ে মুছে আগুন বানাবার জন্য।

সঠিক বিকল্প নির্বাচন কর :-

ক) A ভুল, R ঠিক।

খ) A এবং R উভয়ই ভুল।

গ) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

ঘ) A ঠিক, R ভুল।

 

৪৭। বিবৃতি (A): কারনেশন ফুলের জন্যে, মধু তালাসের জন্যে

কারণ (R): আমাদের দুজনের হাতগুলোই লাগবে।

সঠিক বিকল্প নির্বাচন কর :-

ক) A এবং R উভয়ই ঠিক।

খ) A এবং R উভয়ই ভুল।

গ) A ঠিক, R ভুল।

ঘ) A ভুল, R ঠিক।

 

৪৮। বিবৃতি (A): আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই।

কারণ (R): সংগ্রামের মাধ্যমেই পরিস্থিতি অনুকূলে আনা সম্ভব।

সঠিক বিকল্প নির্বাচন কর :-

ক) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

খ) A ঠিক, R ভুল।

গ) A ভুল, R ঠিক।

ঘ) A এবং R উভয়ই ভুল।

 

ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

৪৯। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

(i) আমার জন্যে অপেক্ষা করো।

(ii) কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়াবো।

(iii) সময়টা খুব সুবিধের না।

(iv) দুজনে মিলে সমঝে একে পার করতে হবে।

বিকল্পগুলি:

ক) (i), (iii), (iv), (ii)

খ) (ii), (iii), (i), (iv)

গ) (iii), (i), (iv), (ii)

ঘ) (i), (ii), (iii), (iv)

@ তার সঙ্গে মডেল প্রশ্ন – WBNOTES.IN

৫০। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো: 

(i) কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও।

(ii) কাপড়চোপড় সঙ্গে নিয়ে যাও।

(iii) রোসো, আমার জন্য দাঁড়াও।

(iv) সময়টা মোটেই সুবিধের না।

বিকল্পগুলি:

ক) (iv), (iii), (i), (ii)

খ) (i), (ii), (iii), (iv)

গ) (ii), (iii), (iv), (i)

ঘ) (i), (iv), (ii), (iii)

 

৫১। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো: 

(i) আমাদের দুজনের হাতগুলোই লাগবে।

(ii) এখন আমাদের একে অপরকে লাগবে।

(iii) মধু তালাসের জন্যেও না।

(iv) শুধু কারনেশন ফুলের জন্যে না।

বিকল্পগুলি:

ক) (i), (iii), (ii), (iv)

খ) (iii), (i), (iv), (ii)

গ) (ii), (iv), (iii), (i)

ঘ) (i), (iv), (iii), (ii)

 

৫২। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো: 

(i) সময়টা যতই মাথা উঁচু করুক।

(ii) সময়টা মোটেই সুবিধের না।

(iii) আমাদের একে অপরকে লাগবে।

(iv) আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই।

বিকল্পগুলি:

ক) (iv), (iii), (i), (ii)

খ) (ii), (iii), (i), (iv)

গ) (i), (ii), (iii), (iv)

ঘ) (ii), (iii), (iv), (i)

@ তার সঙ্গে মডেল প্রশ্ন – WBNOTES.IN

সত্য ও মিথ্যা নির্ণয় করো:

৫৩। সত্য ও মিথ্যা নির্ণয় করো:

(i) তুমি আমার ছোট্ট দুটি হাত ধরো।

(ii) তোমার হাতে রাখো, যা পারো।

(iii) কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো।

(iv) ব্যাপারটা বুঝবো, আর ফুর্তি করবো!

ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

খ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

 

৫৪। সত্য ও মিথ্যা নির্ণয় করো: 

(i) একে অপরকে লাগবে

(ii) দুজনের হাতগুলোই লাগবে এখন

(iii) ধুয়ে মুছে নেবে আগুন

(iv) আগুন বানাবার জন্যেই তো আছি

ক) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

 

৫৫। সত্য ও মিথ্যা নির্ণয় করো: 

(i) এখন কবির নিজের হাত দুটো লাগবে।

(ii) কবির হাত দুটো শুধু কারনেশন ফুলের জন্য।

(iii) কবির হাত দুটো শুধু মধু তালাসের জন্য।

(iv) কবির হাত দুটো ধুয়ে-মুছে আগুন বানানোর জন্য।

ক) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

খ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

 

৫৬। সত্য ও মিথ্যা নির্ণয় করো: 

(i) আমাদের কাউকে কারোর প্রয়োজন নেই।

(ii) সময়টা শুধু কারনেশন ফুলের জন্য না।

(iii) সময়টা কেবল মধু সংগ্রহের জন্যেও না।

(iv) সময়টা প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার।

ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

খ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

গ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

 

৫৭। সত্য ও মিথ্যা নির্ণয় করো: 

(i) সময়টা মোটেই সুবিধের না।

(ii) দাঁড়াও, আমার জন্যে দাঁড়াও,

(iii) কাঁকে ঝুড়ি নাও,

(iv) কোদাল নাও

ক) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

 

ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্ন (কেস স্টাডি):

৫৮। কবি, দুজনে মিলে খুব সমঝে এই সময়কে পার করার কথা বলেছেন। এর মাধ্যমে যে ইঙ্গিত পাওয়া যায়-

(ক) কবির মধ্যে প্রেম আছে

(খ) কবি যুদ্ধ চান

(গ) কবি আবেগপ্রবণ

(ঘ) কবি পরিস্থিতির সুবিবেচক।

 

৫৯। শুধু কারনেশন ফুল সংগ্রহ কিংবা মধু তালাস করা কবির লক্ষ্য নয়। কবি দুজনের হাতগুলোকে কাজে লাগাতে চান, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। এর মধ্য দিয়ে বোঝা যায় যে,

(ক) ফুল এবং মধু কবির ভীষণ প্রিয়

(খ) ফুল আর মধু দিয়ে কবি ভালোবাসা নিবেদন করতে চান

(গ) কবি সমস্ত বিলাসিতা ছেড়ে বিদ্রোহের আগুন জ্বালানোর জন্য আহ্বান জানিয়েছেন।

(ঘ) কবির বাগানে কারনেশন ফুলের গাছে মৌমাছির আনাগোনা।

 

৬০। পাথরে-ফাটলেও বাসা বানাতে আটকায়নি বলে স্থানে-অস্থানে বেঁচেবর্তে এসেছে। আবার কঠিন সময়ে লড়াই করার জন্য কাঁকে ঝুড়ি, শাবল নিয়ে জুতো পরে সঙ্গে যা পারা যায়-তাকে নিতে হবে। এই বিষয়টি বোঝায় যে-

(ক) মৃত্যুর সময় আসন্ন।

(খ) সবসময় বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে।

(গ) লড়াইকে হাতিয়ার করে বাঁচতে হবে।

(ঘ) ধর্মকে প্রাধান্য দিতে হবে।

 

তার সঙ্গে কবিতার মডেল প্রশ্ন Answer Key : 

১। (খ) পাবলো নেরুদা

২। (গ) শক্তি চট্টোপাধ্যায়

৩। (গ) সুবিধার নয়

৪। (ঘ) স্থানে-অস্থানে

৫। (ক) লাল

৬। (খ) কবির হাতে

৭। (খ) আগুন বানানোর জন্য

৮। (খ) যারা অত্যন্ত কষ্টসহিষ্ণু

৯। (খ) কবি যার উদ্দেশে কবিতা লিখেছেন তিনি

১০। (খ) যত পারো

১১। (খ) স্থানে-অস্থানে বেঁচেবর্তে এসেছে

১২। (গ) সময়টা বাঁচার জন্য উপযুক্ত নয়।

১৩। (গ) হাতগুলোই

১৪। (খ) কষ্টেসৃষ্টে উঠে দাঁড়াবো

১৫। (খ) শ্রমজীবী মানুষের

১৬। (ক) কবি বা কথক

১৭। (গ) কারনেশন

১৮। (ঘ) কাঁকে

১৯। (খ) কবির প্রিয়তমা

২০। (ঘ) ধুয়ে মুছে

২১। (খ) সুবিধের, অপেক্ষা

২২। (গ) বুঝবো, আহ্লাদ

২৩। (ঘ) দাঁড়াবো

২৪। (ঘ) বাসা, আটকায়নি

২৫। (ক) হাতগুলোই

২৬। (খ) হাতে

২৭। (ক) কাঁকে

২৮। (খ) কারনেশন

২৯। (ঘ) পাথরে ফাটলেও

৩০। (ক) চার

৩১। (গ) তালাসের

৩২। (ক) অপেক্ষা

৩৩। (ঘ) পার করতে হবে

৩৪। (ঘ) কষ্টেসৃষ্টেও

৩৫। (ঘ) আগুন

৩৬। (গ) মধু

৩৭। (ঘ) মাথা

৩৮। (খ) মুছে

৩৯। (ঘ) ফুলের

৪০। (গ) চোখে

৪১। (গ) (i) c, (ii) d, (iii) b, (iv) a

৪২। (ক) (i) d, (ii) c, (iii) b, (iv) a

৪৩। (খ) (i) d, (ii) c, (iii) a, (iv) b

৪৪। খ) A ও R ঠিক এবং পরিপূরক।

৪৫। খ) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

৪৬। গ) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

৪৭। ঘ) A ভুল, R ঠিক। (কবিতা অনুযায়ী শুধু কারনেশন বা মধু তালাসের জন্য নয়)

৪৮। ক) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

৪৯। (গ) (iii), (i), (iv), (ii)

৫০। (ক) (iv), (iii), (i), (ii)

৫১। (গ) (ii), (iv), (iii), (i)

৫২। (খ) (ii), (iii), (i), (iv)

৫৩। (গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

৫৪। (খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

৫৫। (গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা (দুজনের হাত লাগবে এবং কেবল এই সাধারণ কারণে নয়)

৫৬। (ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

৫৭। (খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

৫৮। (ঘ) কবি পরিস্থিতির সুবিবেচক।

৫৯। (গ) কবি সমস্ত বিলাসিতা ছেড়ে বিদ্রোহের আগুন জ্বালানোর জন্য আহ্বান জানিয়েছেন।

৬০। (গ) লড়াইকে হাতিয়ার করে বাঁচতে হবে।

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

তার সঙ্গে মডেল প্রশ্ন

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top