class nine history question

নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস মডেল প্রশ্নপত্র (SET 4)

নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস মডেল প্রশ্নপত্র (SET 4) প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন বা Class Nine History Second Unit Test Model Questions অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস (Class Nine Second Unit Test History) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।   

নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস মডেল প্রশ্নপত্র (SET 4) : 

 

ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৮=৮ 

(i) ‘কুটনীতির রাজপুত্র’ বলা হয় – (a) বিসমার্ককে (b) মেটারনিখকে (c) নেপোলিয়নকে (d) ক্যাভুরকে 

(ii) ফ্রান্সের ‘নাগরিক রাজা’ বলা হয় – (a) পঞ্চদশ লুইকে (b) লুই ফিলিপকে (c) ষোড়শ লুইকে (d) অষ্টাদশ লুইকে

(iii) ‘ইউরোপের রুগ্ন মানুষ’ বলা হত – (a) ইংল্যান্ডকে (b) তুরস্ককে (c) অষ্ট্রিয়াকে (d) ফ্রান্সকে

(iv) ‘সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ পুস্তিকাটি লেখেন – (a) হবসন (b) লেনিন (c) কার্ল মার্কস (d) হেনরি সেন্ট সাইমন 

(v) সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল ইউরোপের – (a) ফ্রান্সে (b) জার্মানিতে (c) ইটালিতে (d) রাশিয়ায়

(vi) সুয়েজ খাল প্রবাহিত হয়েছে – (a) তুরস্কের মধ্য দিয়ে (b) ফ্রান্সের মধ্য দিয়ে (c) মিশরের মধ্য দিয়ে (d) আরবের মধ্য দিয়ে 

(vii) প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ – (a) সেরাজেভো হত্যাকাণ্ড (b) জুলাই বিপ্লব (c) ফেব্রুয়ারি বিপ্লব (d) ফরাসি বিপ্লব

(viii) রক্তাক্ত রবিবার এর ঘটনাটি ঘটে – (a) ১৯০৪ খ্রিস্টাব্দে (b) ১৯০৫ খ্রিস্টাব্দে (c) ১৯০৬ খ্রিস্টাব্দে (d) ১১৯১৮ খ্রিস্টাব্দে

 

খ) একটি বাক্যে উত্তর দাওঃ ১*৪=৪ 

(i) চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন?

(ii) ‘দাস ক্যাপিটাল’ কে রচনা করেন?

(iii) কালসবাড বিক্রি কে চালু করেন করেন?

(iv) সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? 

 

গ) সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ ১*২=২ 

(i) মেটারনিখ ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী| 

(ii) লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন। 

 

ঘ) নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করোঃ ১*২=২ 

(i) বিবৃতি: উনিশ শতকের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ের শিল্পায়ন শুরুহয়। 
ব্যাখ্যা:

(a) ইংল্যান্ডের অভিজ্ঞতার ভিত্তিতে ইউরোপের কয়েকটি দেশে শিল্পায়নের সূচনা হয়।

(b) প্রতিটি দেশেই শুধুমাত্র সরকারি উদ্যোগে শিল্পায়ন সংঘটিত হয়|

(c) এই শিল্পায়ন ছিল দীর্ঘ প্রস্তুতির ফল। 

 

(ii) বিবৃতি: ১৯১৯ খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। 
ব্যাখ্যা:

(a) প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানির আত্মসমর্পণের জন্য।

(b) প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষশক্তির আত্মসমর্পণের জন্য।

(c) ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য।

 

ঘ) নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো চারটি) ২*৪=৮ 

(i) ‘রক্তাক্ত রবিবার’ কী ?

(¡¡) জোলভেরাইন কী?

(iii) কার্বোনারি’ কী? 

(iv) মুক্তিদাতা জার কাকে এবং কেন বলা হয়? 

(v) উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ?

 

ঙ) নিম্নলিখিত প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো দুটি) ৪*২=৮ 

(i) টীকা লেখোঃ ভিয়েনা সম্মেলন।

(ii) টীকা লেখোঃ ‘মেটারনিক ব্যবস্থা’।  

(iii) ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হবার কারণগুলি আলোচনা করো। 

 

চ) নিম্নলিখিত প্রশ্নগুলির ১৫-১৬টি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো একটি) ৮*১=৮ 

(i) ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবল্ডীর ভূমিকা আলোচনা করো। 

(ii) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো।   

(iii) বলশেভিক বিপ্লবের (১৯১৭ খ্রি.) বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস মডেল প্রশ্নপত্র

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

class 9 bengali notes

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top