তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র Class 12
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র Class 12 প্রদান করা হলো WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য। এই মডেল প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রশ্নের উত্তর, মডেল প্রশ্নপত্র, সাজেশন ও মক টেস্ট প্রদান করা হয়ে থাকে। আমাদের সকল আপডেট দেখতে আমাদের ওয়েবসাইটটিকে বুকমার্ক করে রাখুন।
তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র Class 12 :
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (সেট ১)
শ্রেণিঃ দ্বাদশ বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ১৫ মিনিট
সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১) :
১. ‘আদরিনী’ গল্পে ‘আদরিনী’ আসলে কে?
(ক) এক রাজকন্যা
(খ) জয়রামের পোষা হাতিনী
(গ) এক দরিদ্র বালিকা
(ঘ) জয়রামের নাতনি
২. জয়রাম মুখুজ্জে আদরিনীকে কোথা থেকে কিনে এনেছিলেন?
(ক) হরিছত্র মেলা থেকে
(খ) সোনাপুর মেলা থেকে
(গ) বলরামপুর থেকে
(ঘ) জমিদার বাড়ি থেকে
৩. আদরিনীকে কেনার সময় তার দাম কত নেওয়া হয়েছিল?
(ক) ৫০০ টাকা
(খ) ১০০০ টাকা
(গ) ১৫০০ টাকা
(ঘ) ২০০০ টাকা
৪. জয়রামের নাতি কিসের বায়না ধরেছিল?
(ক) ঘোড়ায় চড়ার
(খ) হাতির পিঠে চড়ার
(গ) মেলায় যাওয়ার
(ঘ) খেলনা কেনার
৫. স্বামী বিবেকানন্দের মতে, ‘বাঙ্গালা ভাষা’র উন্নতির প্রধান অন্তরায় কী?
(ক) ইংরেজি ভাষার প্রভাব
(খ) মুখে এক বলা আর লেখায় অন্য বলা
(গ) উপযুক্ত লেখকের অভাব
(ঘ) ব্যাকরণের নিয়ম
৬. “ভাষা ভাব প্রকাশ করার ড্যাশ”— শূন্যস্থানে কী বসবে?
(ক) মাধ্যম
(খ) উপায়
(গ) সেতু
(ঘ) আয়ুধ
৭. বিবেকানন্দের মতে, কোন ভাষার ওপর ভিত্তি করে আধুনিক সাহিত্য গড়ে ওঠা উচিত?
(ক) তৎসম ও খাঁটি সংস্কৃত
(খ) সাধু ভাষা
(গ) জ্যান্ত ও চলতি মানুষের মুখের ভাষা
(ঘ) ইংরেজি ও ফারসি মিশ্রিত ভাষা
৮. “যে ভাষায় জনসাধারণ কথা কয়, সেই ভাষাতেই ড্যাশ লেখা উচিত।”
(ক) চিঠি
(খ) বই
(গ) গান
(ঘ) খবর
৯. ‘দ্বিগ্বিজয়ের রূপকথা’ কবিতার মূল সুর কিসের প্রকাশ ঘটায়?
(ক) সাম্রাজ্য জয়ের বীরত্ব
(খ) ইতিহাস ও মানব সভ্যতার করুণ পরিণতি ও সময়ের পরিবর্তন
(গ) প্রকৃতির সৌন্দর্য
(ঘ) কাল্পনিক রূপকথা
১০. জীবনানন্দ দাশের কবিতায় রূপকথা কেবল গল্প নয়, তা কিসের প্রতীক?
(ক) অতীত স্মৃতি ও চেতনার
(খ) রাজাদের বিজয়ের
(গ) শিশুদের কল্পনার
(ঘ) স্বপ্নের দেশের
১১. ‘দ্বিগ্বিজয়’ শব্দটির আক্ষরিক অর্থ কী?
(ক) বিশ্ব জয় করা
(খ) যুদ্ধে হেরে যাওয়া
(গ) সিংহাসনে বসা
(ঘ) দেশ ত্যাগ করা
১২. ‘অন্ধকার লেখাগুচ্ছ’ বা ‘ধর্ম’ কবিতায় শক্তির মূল বক্তব্য কী?
(ক) বাহ্যিক ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মানুষের ভিতরের সত্যের দ্বন্দ
(খ) ঈশ্বর প্রেমের গান
(গ) প্রকৃতির অন্ধকার রূপ
(ঘ) মন্দিরের বিবরণ
১৩. শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় ‘ধর্ম’ শব্দটিকে কীভাবে দেখা হয়েছে?
(ক) জাতিগত ভেদাভেদ হিসেবে
(খ) আত্মানুসন্ধান ও মনুষ্যত্বের প্রতীক হিসেবে
(গ) শুধু উপাসনালয়ের নিয়ম হিসেবে
(ঘ) ভণ্ডামি হিসেবে
১৪. ‘তার সঙ্গে’ কবিতাটির মূল রচয়িতা পাবলো নেরুদা কোন দেশের কবি?
(ক) স্পেন
(খ) চিলি
(গ) ইতালি
(ঘ) ফ্রান্স
১৫. পাবলো নেরুদার এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে?
(ক) শঙ্খ ঘোষ
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) বুদ্ধদেব বসু
(ঘ) বিষ্ণু দে
১৬. ‘তার সঙ্গে’ কবিতায় কার সঙ্গে সম্পর্কের নিবিড়তার কথা বলা হয়েছে?
(ক) প্রকৃতি ও ভালোবাসার মানুষের সঙ্গে
(খ) শত্রুর সঙ্গে
(গ) রাজার সঙ্গে
(ঘ) অদৃশ্যের সঙ্গে
১৭. ‘পোর্টরাজ’ গল্পটির মূল লেখক শঙ্কর রাও খারাট কোন ভাষার সাহিত্যিক?
(ক) হিন্দি
(খ) মারাঠি
(গ) তামিল
(ঘ) গুজরাটি
১৮. ‘পোর্টরাজ’ মূলত কাদের বা কিসের প্রতীকী চরিত্র?
(ক) দলিত ও প্রান্তিক সামাজিক গোষ্ঠীর মানুষের
(খ) উচ্চবিত্ত সমাজের
(গ) রাজপরিবারের ভৃত্যের
(ঘ) কোনো দেবতার
১৯. ‘পোর্টরাজ’ গল্পে শোষিত মানুষের জীবনযন্ত্রণা কে বাংলায় অনুবাদ করেছেন?
(ক) সুনন্দন চক্রবর্তী
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) লীলা মজুমদার
২০. পদের ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে কী বলা হয়?
(ক) ধ্বনি
(খ) রূপমূল
(গ) অক্ষর
(ঘ) বাক্য
@ তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র
২১. পদের সঙ্গে যুক্ত হয়ে যে অংশগুলো নতুন অর্থ বা ব্যাকরণগত রূপ তৈরি করে তাকে কী বলে?
(ক) পদ্বন্ধ
(খ) রূপমূল
(গ) সমাস
(ঘ) কারক
২২. যে রূপমূল স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে, তাকে কী রূপমূল বলে?
(ক) পরাধীন রূপমূল
(খ) মুক্ত রূপমূল
(গ) মিশ্র রূপমূল
(ঘ) কৃদন্ত রূপমূল
২৩. ‘মানুষগুলি’ শব্দের ‘গুলি’ অংশটি কিসের উদাহরণ?
(ক) মুক্ত রূপমূল
(খ) পরাধীন রূপমূল
(গ) সমাস
(ঘ) ধাতু
২৪. ‘ল্যাবরেটরি’ থেকে ‘ল্যাব’— এটি ব্যাকরণের কোন প্রক্রিয়ার উদাহরণ?
(ক) ক্লিপিংস বা সংক্ষেপণ
(খ) সংক্ষেপিত শব্দ
(গ) জোড়কলম শব্দ
(ঘ) মুণ্ডমাল
২৫. দুটি ভিন্ন শব্দ জোড়া লেগে যখন একটি নতুন শব্দ তৈরি হয় (যেমন: ধোঁয়া + কুয়াশা = ধোঁয়াশা), তাকে কী বলে?
(ক) জোড়কলম শব্দ
(খ) সংক্ষেপণ
(গ) মিশ্র রূপমূল
(ঘ) কৃদন্ত রূপমূল
২৬. গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
২৭. বাক্যের দুটি প্রধান অংশ কী কী?
(ক) বিশেষ্য ও বিশেষণ
(খ) উদ্দেশ্য ও বিধেয়
(গ) কর্তা ও কর্ম
(ঘ) ক্রিয়া ও অব্যয়
২৮. আধুনিক বাংলা গীতিকবিতার সূচনালগ্নে কাকে ‘ভোরের পাখি’ বলা হয়?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) ঈশ্বরগুপ্ত
২৯. ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
(ক) ঋত্বিক ঘটক
(খ) সত্যজিৎ রায়
(গ) মৃণাল সেন
(ঘ) তপন সিংহ
৩০. ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) মেঘনাদ সাহা
(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৩১. ‘বসু বিজ্ঞান মন্দির’ কে প্রতিষ্ঠা করেন?
(ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(খ) আচার্য জগদীশচন্দ্র বসু
(গ) সত্যেন্দ্রনাথ বসু
(ঘ) সি ভি রমন
৩২. চিত্রশিল্পে দেশজ ‘পটুয়া’ রীতি ও লোকশিল্পের ধারাকে বিশ্বমঞ্চে তুলে ধরেন কে?
(ক) নন্দলাল বসু
(খ) যামিনী রায়
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রামকিঙ্কর বেইজ
৩৩. ‘মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
(ক) সত্যজিৎ রায়
(খ) ঋত্বিক ঘটক
(গ) মৃণাল সেন
(ঘ) বুদ্ধদেব দাশগুপ্ত
৩৪. আধুনিক জীবনমুখী বাংলা গানের ধারার প্রবর্তক কাকে বলা হয়?
(ক) কবীর সুমন
(খ) অঞ্জন দত্ত
(গ) নচিকেতা
(ঘ) হেমাঙ্গ বিশ্বাস
৩৫. ‘ছন্দগুরু’ নামে বাংলা সাহিত্যজগতে কে পরিচিত?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত
(খ) মোহিতলাল মজুমদার
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) কাজী নজরুল ইসলাম
@ তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র
৩৬. ‘ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সাইন্স’ কে প্রতিষ্ঠা করেন?
(ক) ড. মহেন্দ্রলাল সরকার
(খ) মেঘনাদ সাহা
(গ) আশুতোষ মুখোপাধ্যায়
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়
৩৭. বঙ্গীয় শিল্পরীতির জনক কাকে বলা হয়?
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(গ) রবি বর্মা
(ঘ) রামকিঙ্কর বেইজ
৩৮. আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতনামা ভারতীয় সাঁতারু কে ছিলেন?
(ক) মিহির সেন
(খ) শচীন নাগ
(গ) ব্রজেন দাস
(ঘ) পঙ্কজ রায়
৩৯. আধুনিক বাংলা ভাস্কর্য শিল্পের অন্যতম পথপ্রদর্শক কে?
(ক) রামকিঙ্কর বেইজ
(খ) দেবীপ্রসাদ রায়চৌধুরী
(গ) প্রদোষ দাশগুপ্ত
(ঘ) চিন্তা সামন্ত
৪০. ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ প্রতিষ্ঠার সাথে যুক্ত অন্যতম বিশিষ্ট মনীষী কে ছিলেন?
(ক) রমেশচন্দ্র দত্ত
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ) রাজশেখর বসু
(ঘ) প্যারিচাঁদ মিত্র
🔑 উত্তরমালা (Answer Key) :
১) (খ) জয়রামের পোষা হাতিনী
২) (ক) হরিছত্র মেলা থেকে
৩) (খ) ১০ টাকা
৪) (খ) হাতির পিঠে চড়ার
৫) (খ) মুখে এক বলা আর লেখায় অন্য বলা
৬) (ক) মাধ্যম
৭) (গ) জ্যান্ত ও চলতি মানুষের মুখের ভাষা
৮) (খ) বই
৯) (খ) ইতিহাস ও মানব সভ্যতার করুণ পরিণতি ও সময়ের পরিবর্তন
১০) (ক) অতীত স্মৃতি ও চেতনার
১১) (ক) বিশ্ব জয় করা
১২) (ক) বাহ্যিক ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মানুষের ভিতরের সত্যের দ্বন্দ
১৩) (খ) আত্মানুসন্ধান ও মনুষ্যত্বের প্রতীক হিসেবে
১৪) (খ) চিলি
১৫) (খ) শক্তি চট্টোপাধ্যায়
১৬) (ক) প্রকৃতি ও ভালোবাসার মানুষের সঙ্গে
১৭) (খ) মারাঠি
১৮) (ক) দলিত ও প্রান্তিক সামাজিক গোষ্ঠীর মানুষের
১৯) (ক) সুনন্দন চক্রবর্তী
২০) (খ) রূপমূল
২১) (খ) রূপমূল
২২) (খ) মুক্ত রূপমূল
২৩) (খ) পরাধীন রূপমূল
২৪) (ক) ক্লিপিংস বা সংক্ষেপণ
২৫) (ক) জোড়কলম শব্দ
২৬) (খ) ৩টি
২৭) (খ) উদ্দেশ্য ও বিধেয়
২৮) (খ) বিহারীলাল চক্রবর্তী
২৯) (খ) সত্যজিৎ রায়
৩০) (ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
৩১) (খ) আচার্য জগদীশচন্দ্র বসু
৩২) (খ) যামিনী রায়
৩৩) (খ) ঋত্বিক ঘটক
৩৪) (ক) কবীর সুমন
৩৫) (ক) সত্যেন্দ্রনাথ দত্ত
৩৬) (ক) ড. মহেন্দ্রলাল সরকার
৩৭) (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
৩৮) (ক) মিহির সেন
৩৯) (ক) রামকিঙ্কর বেইজ
৪০) (ক) রমেশচন্দ্র দত্ত
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (সেট ২)
শ্রেণিঃ দ্বাদশ বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ১৫ মিনিট
১. ‘আদরিণী’ গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) নবকথা
(খ) গল্পাঞ্জলি
(গ) কুড়ানো মানিক
(ঘ) দেশী ও বিলাতী
২. ‘আদরিণী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) ভারতী
(খ) প্রবাসী
(গ) সাহিত্য
(ঘ) সবুজপত্র
৩. জয়রাম মুখোপাধ্যায় পেশায় কী ছিলেন?
(ক) ডাক্তার
(খ) মোক্তার
(গ) শিক্ষক
(ঘ) জমিদার
৪. প্রথম জীবনে জয়রাম মুখোপাধ্যায়ের বাসা ভাড়া ছিল—
(ক) মাসিক পাঁচ টাকা
(খ) মাসিক তিন টাকা
(গ) মাসিক তেরো সিকা
(ঘ) মাসিক চার আনা
৫. কার কন্যার বিবাহে জয়রামবাবু নিমন্ত্রণ পেয়েছিলেন?
(ক) কুঞ্জবিহারী বাবু
(খ) নরেশ রায় চৌধুরী
(গ) উমাচরণ লাহিড়ী
(ঘ) নগেন্দ্রবাবু
৬. মেজোবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল—
(ক) রবিবার
(খ) সোমবার
(গ) বুধবার
(ঘ) শুক্রবার
৭. উমাচরণ লাহিড়ী হাতির দাম কত চেয়েছিলেন?
(ক) এক হাজার টাকা
(খ) দেড় হাজার টাকা
(গ) দুই হাজার টাকা
(ঘ) তিন হাজার টাকা
৮. মুখোপাধ্যায় মহাশয় আদরিণীকে বিয়েবাড়িতে ভাড়া দেওয়ার জন্য কত টাকা ধার্য করেছিলেন?
(ক) ২ টাকা
(খ) ৪ টাকা
(গ) ৮ টাকা
(ঘ) ১০ টাকা
৯. শেষপর্যন্ত আদরিণীকে বিক্রির জন্য কোন মেলায় পাঠানো হয়েছিল?
(ক) রাসমেলা
(খ) রথতলার মেলা
(গ) বামুনহাটের মেলা
(ঘ) চড়কমেলা
১০. বিদায় নেওয়ার পূর্বে মুখোপাধ্যায় মহাশয় আদরিণীকে কী খাইয়েছিলেন?
(ক) জিলিপি
(খ) কলা
(গ) রসগোল্লা
(ঘ) সন্দেশ
@ তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র
১১. আদরিণীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় কতদিন জীবিত ছিলেন?
(ক) এক মাস
(খ) দুই মাস
(গ) ছয় মাস
(ঘ) এক বছর
১২. ‘ধর্ম’ কবিতাটির রচয়িতা কে?
(ক) জয় গোস্বামী
(খ) শ্রীজাত
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
১৩. ‘ধর্ম’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) উড়ন্ত সব জোকার
(খ) অন্ধকার লেখাগুচ্ছ
(গ) বোমকেশ বক্সী
(ঘ) ছোটদের চিড়িয়াখানা
১৪. গঠনরীতির দিক থেকে ‘ধর্ম’ কবিতাটি একটি—
(ক) চতুর্দশপদী
(খ) শোকগাথা
(গ) গীতিবাদ্য
(ঘ) অমিত্রাক্ষর কাব্য
১৫. ‘ধর্ম’ কবিতা অনুসারে ‘গান’ কার ধর্ম ছিল?
(ক) ভিমসেন জোশী
(খ) রবিশঙ্কর
(গ) আবদুল করিম খাঁ
(ঘ) ওস্তাদ জাকির হোসেন
১৬. ‘দিগন্ত পেরনো’ কার ধর্ম বলে কবিতায় উল্লেখ আছে?
(ক) রবীন্দ্রনাথ
(খ) আইনস্টাইন
(গ) নিউটন
(ঘ) গ্যালিলিও
১৭. ‘উন্মাদনা, আঁকা’ – কার ধর্ম ছিল?
(ক) পাবলো পিকাসো
(খ) ভ্যান গঘ
(গ) লেওনার্দো দা ভিঞ্চি
(ঘ) সালভাদোর দালি
১৮. ‘কবিতার জিত’ কার ধর্ম ছিল?
(ক) গার্সিয়া লোরকা
(খ) পাবলো নেরুদা
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) টি. এস. এলিয়ট
১৯. লেনিনের ধর্ম কী ছিল?
(ক) শান্তির বাণী
(খ) নতুন পতাকা
(গ) মেহনতি গান
(ঘ) সাম্যবাদী সমাজ
২০. ‘ভস্মের চরিত লেখা’ কার ধর্ম?
(ক) জল
(খ) বায়ু
(গ) মাটি
(ঘ) আগুন
২১. বাংলা টপ্পা গানের জনক কাকে বলা হয়?
(ক) রামনিধি গুপ্ত
(খ) গিরিশচন্দ্র ঘোষ
(গ) গোপাল উড়ে
(ঘ) দাশরথি রায়
২২. ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির রচয়িতা কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) দ্বিজেন্দ্রলাল রায়
(ঘ) রজনীকান্ত সেন
২৩. ভারতীয় চলচ্চিত্রে প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্র’ কার পরিচালনায় নির্মিত?
(ক) সত্যজিৎ রায়
(খ) হীরালাল সেন
(গ) দাদা সাহেব ফালকে
(ঘ) ধীেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
@ তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র
২৪. বাংলা তথ্যচিত্র ও চলচ্চিত্রের পথিকৃৎ বাঙালি ক্যামেরাম্যান কে ছিলেন?
(ক) নীতীন বোস
(খ) হীরালাল সেন
(গ) সুব্রত মিত্র
(ঘ) দেবীদাস বসু
২৫. ‘মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রটির পরিচালক কে?
(ক) মৃণাল সেন
(খ) ঋত্বিক ঘটক
(গ) তপন সিংহ
(ঘ) বুদ্ধদেব দাশগুপ্ত
২৬. ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ কলকাতার কোথায় স্থাপিত?
(ক) রবীন্দ্রসদন চত্বরে
(খ) পার্ক স্ট্রিটে
(গ) জোড়াসাঁকোয়
(ঘ) কলেজ স্ট্রিটে
২৭. ‘পট’ শব্দের সাধারণ অর্থ কী?
(ক) চিত্র
(খ) কাপড়
(গ) মাটি
(ঘ) রং
২৮. মোহনবাগান ক্লাব কবে আইএফএ শিল্ড জয় করেছিল?
(ক) ১৯০৫ সালে
(খ) ১৯১১ সালে
(গ) ১৯৪৭ সালে
(ঘ) ১৯৫০ সালে
২৯. ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়?
(ক) গোষ্ঠ পাল
(খ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(গ) শৈলেন মান্না
(ঘ) চুনী গোস্বামী
৩০. বিজ্ঞানসম্মতভাবে কুস্তি চর্চার প্রসারে বাংলায় কার অবদান অবিস্মরণীয়?
(ক) গোবর গুহ
(খ) ফণিভূষণ রায়
(গ) অম্বর রায়
(ঘ) সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৩১. একই পদের পরপর দু-বার ব্যবহারের প্রক্রিয়াকে ব্যাকরণে কী বলা হয়?
(ক) সংক্ষেপণ
(খ) পদদ্বৈত
(গ) প্রত্যয়
(ঘ) সমাস
৩২. যে রূপমূল স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে, তাকে কী বলে?
(ক) বদ্ধ রূপমূল
(খ) মিশ্র রূপমূল
(গ) মুক্ত রূপমূল
(ঘ) জটিল রূপমূল
৩৩. ‘আমগুলো’ শব্দে ‘-গুলো’ হলো একটি—
(ক) মুক্ত রূপমূল
(খ) বদ্ধ রূপমূল
(গ) শূন্য রূপমূল
(ঘ) জটিল রূপমূল
৩৪. ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে কী বলা হয়?
(ক) বর্ণ
(খ) ধ্বনিমূল
(গ) রূপমূল
(ঘ) পদ
@ তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র
৩৫. অর্থের বিস্তার ও সংক্ষেপণ ভাষার কোন শাখার আলোচ্য বিষয়?
(ক) ধ্বনিতত্ত্ব
(খ) বাক্যতত্ত্ব
(গ) শব্দার্থতত্ত্ব
(ঘ) রূপতত্ত্ব
৩৬. ‘কলম’ শব্দটি আরবি ‘কলম’ (যার আদি অর্থ ছিল নল বা খাগ) থেকে পরিবর্তিত হয়ে লেখার সামগ্রী হয়েছে— এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?
(ক) অর্থবিস্তার
(খ) অর্থসংকোচ
(গ) অর্থান্তরপ্রাপ্তি
(ঘ) অর্থের উন্নতি
৩৭. মানুষের মস্তিষ্কের কোন অংশ মূলত ভাষা প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে?
(ক) বাম গোলার্ধ
(খ) ডান গোলার্ধ
(গ) লঘুমস্তিষ্ক
(ঘ) সুষুম্নাকাণ্ড
৩৮. ‘ধোঁয়াশা’ (ধোঁয়া + কুয়াশা) শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ?
(ক) সংক্ষেপিত শব্দ
(খ) জোড়কলম শব্দ
(গ) খণ্ড শব্দ
(ঘ) মুণ্ডমাল শব্দ
৩৯. ‘ভিআইপি’ শব্দটি হলো—
(ক) জোড়কলম শব্দ
(খ) প্রত্যয়ান্ত শব্দ
(গ) মুণ্ডমাল শব্দ
(ঘ) মিশ্র শব্দ
৪০. বাক্যতত্ত্ব অনুযায়ী বাক্যের দুটি প্রধান অংশ হলো—
(ক) বিশেষ্য ও বিশেষণ
(খ) উদ্দেশ্য ও বিধেয়
(গ) বর্ণ ও ধ্বনি
(ঘ) ধাতু ও প্রত্যয়
🔑 উত্তরমালা (Answer Key) :
১. (খ) গল্পাঞ্জলি
২. (গ) সাহিত্য
৩. (খ) মোক্তার
৪. (গ) মাসিক তেরো সিকা
৫. (খ) নরেশ রায় চৌধুরী
৬. (খ) সোমবার
৭. (গ) দুই হাজার টাকা
৮. (খ) ৪ টাকা
৯. (গ) বামুনহাটের মেলা
১০. (গ) রসগোল্লা
১১. (খ) দুই মাস
১২. (খ) শ্রীজাত
১৩. (খ) অন্ধকার লেখাগুচ্ছ
১৪. (ক) চতুর্দশপদী
১৫. (গ) আবদুল করিম খাঁ
১৬. (খ) আইনস্টাইন
১৭. (খ) ভ্যান গঘ
১৮. (ক) গার্সিয়া লোরকা
১৯. (খ) নতুন পতাকা
২০. (ঘ) আগুন
২১. (ক) রামনিধি গুপ্ত
২২. (গ) দ্বিজেন্দ্রলাল রায়
২৩. (গ) দাদা সাহেব ফালকে
২৪. (খ) হীরালাল সেন
২৫. (খ) ঋত্বিক ঘটক
২৬. (ক) রবীন্দ্রসদন চত্বরে
২৭. (খ) কাপড়
২৮. (খ) ১৯১১ সালে
২৯. (খ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
৩০. (ক) গোবর গুহ
৩১. (খ) পদদ্বৈত
৩২. (গ) মুক্ত রূপমূল
৩৩. (খ) বদ্ধ রূপমূল
৩৪. (গ) রূপমূল
৩৫. (গ) শব্দার্থতত্ত্ব
৩৬. (ক) অর্থবিস্তার
৩৭. (ক) বাম গোলার্ধ
৩৮. (খ) জোড়কলম শব্দ
৩৯. (গ) মুণ্ডমাল শব্দ
৪০. (খ) উদ্দেশ্য ও বিধেয়
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (সেট ৩)
শ্রেণিঃ দ্বাদশ বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ১৫ মিনিট
১. ‘আদরিণী’ গল্পে মোট পরিচ্ছেদ সংখ্যা কয়টি?
(ক) পাঁচটি
(খ) ছ’টি
(গ) সাতটি
(ঘ) আটটি
২. ‘গল্পাঞ্জলি’ গল্পগ্রন্থে মোট কয়টি গল্প রয়েছে?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৮টি
৩. জয়রাম মুখোপাধ্যায়ের বন্ধু নগেনবাবুর পেশা কী ছিল?
(ক) ওকালতি
(খ) মোক্তারি
(গ) ডাক্তারি
(ঘ) শিক্ষকতা
৪. জয়রাম মুখোপাধ্যায়ের বন্ধু কুঞ্জবিহারী বাবুর পেশা কী ছিল?
(ক) উকিল
(খ) ডাক্তার
(গ) পুলিশ
(ঘ) ব্যবসায়ী
৫. পীরগঞ্জের জমিদার নরেশ রায় চৌধুরীর কন্যা বিবাহের খেমটা নাচ কোথা থেকে আসার কথা ছিল?
(ক) ঢাকা
(খ) কলকাতা
(গ) মুর্শিদাবাদ
(ঘ) পাটনা
৬. ‘তাই ত! সব মাটি’— এই মন্তব্যটি কার?
(ক) জয়রামবাবু
(খ) নগেন্দ্রবাবু
(গ) কুঞ্জবাবু
(ঘ) উমাচরণবাবু
৭. জয়রামবাবুর বড়বধূ আদরিণীর কপালে কী লাগিয়ে বরণ করেছিলেন?
(ক) চন্দন ও ফুল
(খ) তেল ও সিঁদুর
(গ) দুধ ও আলতা
(ঘ) হলুদ ও চন্দন
৮. কল্যাণীর বিবাহের জন্য কনেপক্ষ বরপণ বাবদ কত টাকা চেয়েছিল?
(ক) এক হাজার
(খ) দুই হাজার
(গ) তিন হাজার
(ঘ) চার হাজার
৯. বামুনহাটের মেলা কতদিন চলত?
(ক) ৩ দিন
(খ) ৫ দিন
(গ) ৭ দিন
(ঘ) ১০ দিন
১০. বামুনহাটের মেলায় আদরিণীকে নিয়ে যাওয়ার সময় জয়রামবাবুর কোন পুত্র সঙ্গে গিয়েছিল?
(ক) জ্যেষ্ঠ পুত্র
(খ) মধ্যম পুত্র
(গ) কনিষ্ঠ পুত্র
(ঘ) কোনো পুত্রই নয়
১১. বামুনহাটের মেলার পর আদরিণীকে বিক্রির উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল?
(ক) পীরগঞ্জ
(খ) রসুলগঞ্জ
(গ) মধুপুর
(ঘ) শান্তিপুর
১২. ‘ধর্ম’ কবিতার রচয়িতা শ্রীজাত কোন কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন?
(ক) অন্ধকার লেখাগুচ্ছ
(খ) উড়ন্ত সব জোকার
(গ) কাটিব বিরহী ডানা
(ঘ) বর্ষামঙ্গল
১৩. ‘ধর্ম’ শব্দটি পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?
(ক) দশম
(খ) দ্বাদশ
(গ) চতুর্দশ
(ঘ) ষোড়শ
১৪. শ্রীজাতর ‘ধর্ম’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) মাত্রাবৃত্ত
(খ) অক্ষরবৃত্ত
(গ) দলবৃত্ত
(ঘ) স্বরবৃত্ত
১৫. ‘ধর্ম’ কবিতায় ‘সত্যের বয়ান’ কার ধর্ম ছিল?
(ক) রবীন্দ্রনাথের
(খ) কবীরের
(গ) নানকের
(ঘ) লালন শাহের
১৬. ‘শুধু না থামা কখনো’— কবিতায় এটি কার ধর্ম বলা হয়েছে?
(ক) নদীর
(খ) বাতাসের
(গ) সময়ের
(ঘ) আলোর
@ তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র
১৭. প্রখ্যাত চিত্রশিল্পী ভ্যান গঘ কোন দেশের মানুষ ছিলেন?
(ক) স্পেন
(খ) নেদারল্যান্ড
(গ) ফ্রান্স
(ঘ) ইতালি
১৮. স্প্যানিশ কবি গার্সিয়া লোরকার সম্পূর্ণ নাম কী ছিল?
(ক) পাবলো লোরকা
(খ) ফেদেরিকো গার্সিয়া লোরকা
(গ) আন্তোনিও লোরকা
(ঘ) মারিও লোরকা
১৯. ‘ভস্মের চরিত লেখা’— এখানে ‘চরিত’ শব্দের অর্থ কী?
(ক) চরিত্র
(খ) ইতিহাস বা আখ্যান
(গ) আচরণ
(ঘ) চিহ্ন
২০. ‘ধর্ম’ কবিতায় ‘অন্য পথ’ বলতে কবি কোন পথকে নির্দেশ করেছেন?
(ক) মানবিকতার পথ
(খ) মুক্তির পথ
(গ) প্রাতিষ্ঠানিক ও আচারসর্বস্ব ধর্মের পথ
(ঘ) বিপ্লবের পথ
২১. পদাবলী কীর্তনের বিশিষ্ট ধারা হিসেবে পরিচিত ‘ঢপ কীর্তন’-এর জনপ্রিয় স্রষ্টা কে ছিলেন?
(ক) দাশরথি রায়
(খ) রূপচাঁদ পক্ষী
(গ) মধুসূদন কান
(ঘ) রসিকদাস
২২. ‘ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো’— গানটির রচয়িতা কে?
(ক) দ্বিজেন্দ্রলাল রায়
(খ) অতুলপ্রসাদ সেন
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) কাজী নজরুল ইসলাম
২৩. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্র’ কত সালে মুক্তি পায়?
(ক) ১৯১০ সালে
(খ) ১৯১১ সালে
(গ) ১৯১৩ সালে
(ঘ) ১৯১৭ সালে
২৪. সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি?
(ক) অপরাজিত
(খ) পথের পাঁচালী
(গ) পরশপাথর
(ঘ) অপুর সংসার
২৫. ‘অযান্ত্রিক’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) সত্যজিৎ রায়
(খ) ঋত্বিক ঘটক
(গ) মৃণাল সেন
(ঘ) তপন সিংহ
২৬. ‘ভারতমাতা’ চিত্রটির পটশিল্পী কে?
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) নন্দলাল বসু
(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) যামিনী রায়
২৭. কালীঘাট পটচিত্রের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
(ক) ক্যানভাস ও তেলরং
(খ) তুলির সাবলীল টান ও ব্যঙ্গাত্মক সামাজিক দৃশ্য
(গ) পাথর খোদাই
(ঘ) মোমের প্রলেপ
২৮. ভারতের প্রথম জাতীয় ফুটবল ক্লাব হিসেবে কোনটি পরিচিত?
(ক) ইস্টবেঙ্গল ক্লাব
(খ) মহামেডান স্পোর্টিং
(গ) মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
(ঘ) এরিয়ান ক্লাব
২৯. ভারতীয় ফুটবলের ইতিহাসে ‘নগ্ন পদাতিক সেনা’ বা ‘চায়না ওয়াল’ নামে কে খ্যাত ছিলেন?
(ক) চুনী গোস্বামী
(খ) শৈলেন মান্না
(গ) গোষ্ঠ পাল
(ঘ) সুধীর চট্টোপাধ্যায়
৩০. বাংলা তথা ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু যিনি ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হন—
(ক) বিশ্বনাথন আনন্দ
(খ) দিব্যেন্দু বড়ুয়া
(গ) সূর্যশেখর গঙ্গোপাধ্যায়
(ঘ) সন্দীপন চন্দ
৩১. যে রূপমূলের নিজস্ব অর্থ আছে কিন্তু বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাকে বলে—
(ক) মুক্ত রূপমূল
(খ) শূন্য রূপমূল
(গ) বদ্ধ রূপমূল
(ঘ) জটিল রূপমূল
৩২. ‘বিদ্যাসাগর’ শব্দটি রূপমূলের কোন শ্রেণির অন্তর্গত?
(ক) একক রূপমূল
(খ) মিশ্র রূপমূল
(গ) জটিল রূপমূল
(ঘ) প্রত্যয়জাত রূপমূল
৩৩. যে রূপমূলের দৃশ্যমান কোনো রূপ ব্যাকরণে থাকে না কিন্তু ব্যাকরণগত কাজ সম্পন্ন করে, তাকে কী বলে?
(ক) শূন্য রূপমূল
(খ) মুক্ত রূপমূল
(গ) বদ্ধ রূপমূল
(ঘ) মিশ্র রূপমূল
৩৪. একটি শব্দ যখন তার আদি অর্থ হারিয়ে সম্পূর্ণ নতুন অর্থ গ্রহণ করে, তখন তাকে কী বলে?
(ক) অর্থবিস্তার
(খ) অর্থসংকোচ
(গ) অর্থান্তরপ্রাপ্তি
(ঘ) অর্থের উন্নতি
৩৫. ‘তৈল’ শব্দের আদি অর্থ ‘তিলজাত স্নেহ পদার্থ’, কিন্তু বর্তমানে যে কোনো উদ্ভিজ্জ বা খনিজ তেলকে বোঝায়— এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?
(ক) অর্থসংকোচ
(খ) অর্থবিস্তার
(গ) অর্থান্তর
(ঘ) অর্থের অবনতি
৩৬. ‘মৃগ’ শব্দের আদি অর্থ ‘যে কোনো বন্য পশু’, কিন্তু বর্তমানে অর্থ ‘হরিণ’— এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?
(ক) অর্থসংকোচ
(খ) অর্থবিস্তার
(গ) অর্থান্তর
(ঘ) অর্থের উন্নতি
@ তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র
৩৭. মানুষের মস্তিষ্কের যে অংশটি ক্ষতিগ্রস্ত হলে ভাষা বোঝার ক্ষমতা নষ্ট হয় (Wernicke’s Aphasia), সেটি হলো—
(ক) ব্রোকার অঞ্চল
(খ) ওয়ার্নিকের অঞ্চল
(গ) সেরেবেলাম
(ঘ) মেডুলা
৩৮. ‘প্লেন’ (অ্যারোপ্লেন থেকে) বা ‘মাইক’ (মাইক্রোফোন থেকে)— এই শব্দগঠন প্রক্রিয়াকে কী বলা হয়?
(ক) জোড়কলম শব্দ
(খ) সংক্ষেপিত শব্দ
(গ) মুণ্ডমাল শব্দ
(ঘ) জটিল রূপমূল
৩৯. একাধিক শব্দের প্রথম ধ্বনি বা অক্ষর একত্রিত করে তৈরি নতুন শব্দকে কী বলে?
(ক) জোড়কলম শব্দ
(খ) প্রত্যয়
(গ) মুণ্ডমাল শব্দ
(ঘ) পদদ্বৈত
৪০. বাক্যের গঠনগত শ্রেণিক্রম অনুসারে প্রধান তিনটি রূপ হলো—
(ক) সরল, জটিল ও যৌগিক
(খ) ইতিবাচক, নেতিবাচক ও সন্দেহসূচক
(গ) উদ্দেশ্য, বিধেয় ও অনুসর্গ
(ঘ) বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া
🔑 উত্তরমালা (Answer Key) :
১. (গ) সাতটি
২. (গ) ৬টি
৩. (গ) ডাক্তারি
৪. (ক) উকিল
৫. (খ) কলকাতা
৬. (খ) নগেন্দ্রবাবু
৭. (খ) তেল ও সিঁদুর
৮. (খ) দুই হাজার
৯. (খ) ৫ দিন
১০. (খ) মধ্যম পুত্র
১১. (খ) রসুলগঞ্জ
১২. (খ) উড়ন্ত সব জোকার
১৩. (গ) চতুর্দশ
১৪. (খ) অক্ষরবৃত্ত
১৫. (খ) কবীরের
১৬. (খ) বাতাসের
১৭. (খ) নেদারল্যান্ড
১৮. (খ) ফেদেরিকো গার্সিয়া লোরকা
১৯. (খ) ইতিহাস বা আখ্যান
২০. (গ) প্রাতিষ্ঠানিক ও আচারসর্বস্ব ধর্মের পথ
২১. (গ) মধুসূদন কান
২২. (ক) দ্বিজেন্দ্রলাল রায়
২৩. (গ) ১৯১৩ সালে
২৪. (খ) পথের পাঁচালী
২৫. (খ) ঋত্বিক ঘটক
২৬. (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
২৭. (খ) তুলির সাবলীল টান ও ব্যঙ্গাত্মক সামাজিক দৃশ্য
২৮. (গ) মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
২৯. (গ) গোষ্ঠ পাল
৩০. (ক) বিশ্বনাথন আনন্দ
৩১. (গ) বদ্ধ রূপমূল
৩২. (গ) জটিল রূপমূল
৩৩. (ক) শূন্য রূপমূল
৩৪. (গ) অর্থান্তরপ্রাপ্তি
৩৫. (খ) অর্থবিস্তার
৩৬. (ক) অর্থসংকোচ
৩৭. (খ) ওয়ার্নিকের অঞ্চল
৩৮. (খ) সংক্ষেপিত শব্দ
৩৯. (গ) মুণ্ডমাল শব্দ
৪০. (ক) সরল, জটিল ও যৌগিক
PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS)
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বিবিধ বিষয়ের সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।






















