উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন ২০২৬ (উত্তরসহ)
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন ২০২৬ (উত্তরসহ) প্রদান করা হলো WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য। এই প্রশ্নপত্রটিতে সঠিক উত্তরগুলি সমাধান করে দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার আনুমানিক প্রাপ্ত নম্বর এখান থেকে মিলিয়ে নিতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রশ্নের উত্তর, মডেল প্রশ্নপত্র, সাজেশন ও মক টেস্ট প্রদান করা হয়ে থাকে। আমাদের সকল আপডেট দেখতে আমাদের ওয়েবসাইটটিকে বুকমার্ক করে রাখুন।
আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি।
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন ২০২৬ (উত্তরসহ) :
১. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
‘তোমারে এত ভক্তি করি তবু আমার ………… এমন কেন মা?’
(A) ভাগ্যে (B) ঘরে (C) মাথায় (D) কপালে
উত্তর: (D) কপালে
২. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
মেজোবাবুর মেয়ের বিয়েতে ‘খেমটা’ এসেছিল …………।
(A) কলকাতা থেকে (B) দিল্লি থেকে (C) মুম্বই থেকে (D) বেনারস থেকে
উত্তর: (A) কলকাতা থেকে
৩. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’ — এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?
(A) অর্থের রূপান্তর (B) অর্থের প্রসার (C) অর্থের অপকর্ষ (D) অর্থের সংকোচ
উত্তর: (D) অর্থের সংকোচ
৪. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
শব্দার্থ পরিবর্তনের মূল ধারা ক-টি ভাগে বিভক্ত?
(A) তিন (B) চার (C) পাঁচ (D) ছয়
উত্তর: (A) তিন
৫. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারাগুলি হলো —
(A) শব্দার্থের প্রসার, শব্দার্থের উৎকর্ষ ও অর্থসংক্রম
(B) শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন ও শব্দার্থের রূপান্তর
(C) শব্দার্থের অবনতি, বিস্তার, অর্থান্তরপ্রাপ্তি ও শব্দার্থের সংকোচ
(D) শব্দার্থের রূপান্তর, সমার্থকতা, বিপরীতার্থকতা ও অর্থসংক্রম
উত্তর: (B) শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন ও শব্দার্থের রূপান্তর
৬. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
‘আদরিণী’ গল্পের পরিচ্ছেদ সংখ্যা —
(A) সাতটি (B) আটটি (C) চারটি (D) ছয়টি
উত্তর: (A) সাতটি
৭. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-A (i) বামুনহাটের মেলা (ii) রসগোল্লা (iii) কল্যাণীর বিবাহ (iv) হস্তী বিক্রির টাকা
স্তম্ভ-B (a) ১০ জ্যৈষ্ঠ (b) দুই টাকা (c) গয়না গড়ানো (d) চৈত্র সংক্রান্তি
বিকল্পসমূহ:
(A) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c
(B) (i)-b, (ii)-d, (iii)-c, (iv)-a
(C) (i)-d, (ii)-b, (iii)-a, (iv)-c
(D) (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b
উত্তর: (C) (i)-d, (ii)-b, (iii)-a, (iv)-c
৮. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: মোক্তার মহাশয় যৌবনকালে ছিলেন …………।
(A) রীতিমতো বদরাগী (B) তীব্র অভিমানী (C) তীব্র ঈর্ষাপরায়ণ (D) তীব্র অনুরাগী
উত্তর: (A) রীতিমতো বদরাগী
৯. বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
বিবৃতি: ইহার পর দুইটি মাসমাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন।
কারণ: আদরিণীর অভিমান করে চলে যাওয়া।
(A) বিবৃতি ঠিক, কারণ ভুল
(B) বিবৃতি ও কারণ উভয়ই ঠিক
(C) বিবৃতি ও কারণ উভয়ই ঠিক নয়
(D) বিবৃতি ভুল, কারণ ঠিক
উত্তর: (B) বিবৃতি ও কারণ উভয়ই ঠিক
১০. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: বাক্যে সুরের ওঠাপড়াকে বলে —
(A) সুরতরঙ্গ (B) যতি (C) দৈর্ঘ্য (D) যুক্তধ্বনি
উত্তর: (A) সুরতরঙ্গ
১১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘তার সঙ্গে’ কবিতার মূল কবি পাবলো নেরুদার জন্ম কবে?
(A) ২১ জুলাই, ১৯০৬ (B) ১২ জুলাই, ১৯০৪ (C) ১৪ জুলাই, ১৯৪০ (D) ১২ জুলাই, ১৯০৬
উত্তর: (B) ১২ জুলাই, ১৯০৪
১২. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো —
(A) অমরকোষ (B) রত্নভাণ্ডার (C) পরশু (D) কুন্তাগার
উত্তর: (B) রত্নভাণ্ডার
১৩. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
সুকুমার রায় কোন্ স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ডে যান?
(A) জগত্তারিণী স্কলারশিপ (B) উপেন্দ্রকিশোর স্কলারশিপ (C) গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ (D) তারাসুন্দরী স্কলারশিপ
উত্তর: (C) গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ
১৪. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা হলেন —
(A) প্রফুল্লচন্দ্র রায় (B) মেঘনাদ সাহা (C) নীলরতন সরকার (D) গোপালচন্দ্র ভট্টাচার্য
উত্তর: (A) প্রফুল্লচন্দ্র রায়
১৫. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ভাওয়াইয়া গানের গায়কদের কী বলা হয়?
(A) ভাবুক (B) ভবঘুরে (C) বাউল (D) বাউদিয়া
উত্তর: (D) বাউদিয়া
১৬. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
আকাশে ………… আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে,
(A) পুষ্পক (B) পঙ্খীরাজ (C) পাখি (D) উট
উত্তর: (A) পুষ্পক
১৭. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
দুয়োরানী দিলেন …………।
(A) বুঝিয়ে (B) তাড়িয়ে (C) সাজিয়ে (D) গুছিয়ে
উত্তর: (C) সাজিয়ে
১৮. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
রবিবার বেলা ………… টার সময় জয়রামবাবু জলযোগ শেষ করে বৈঠকখানায় এসে বসতেন।
(A) ৭ (B) ৮ (C) ৬ (D) ৯
উত্তর: (D) ৯
১৯. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) নগেনবাবু বললেন — ‘তাই তো! সব মাটি?’
(ii) মোক্তার মহাশয় বললেন — “কেন রে, হাতি পাওয়া গেল না কেন?”
(iii) সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে পাশাখেলা দেখছিলেন।
(iv) কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন — “অ্যাঁ! — পাওয়া গেল না?”
বিকল্পসমূহ:
(A) (iii), (iv), (i), (ii)
(B) (iii), (ii), (iv), (i)
(C) (i), (iii), (ii), (iv)
(D) (iv), (ii), (i), (iii)
উত্তর: (B) (iii), (ii), (iv), (i)
২০. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য ইত্যাদি।
(ii) ভাষাবিজ্ঞানের তিনটি ভাগ।
(iii) অভিধানকে আমরা ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলতে পারি।
(iv) ধ্বনিবিজ্ঞান মূলত ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব বিষয়ে আলোচনা করে।
বিকল্পসমূহ:
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
উত্তর: (B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
২১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
‘তার সঙ্গে’ নামক অনূদিত কবিতাটির অনুবাদক কে?
(A) সুনীল গঙ্গোপাধ্যায় (B) শক্তি চট্টোপাধ্যায় (C) নবনীতা দেবসেন (D) বিষ্ণু দে
উত্তর: (B) শক্তি চট্টোপাধ্যায়
২২. বিবৃতি (১) ও (২)-এর সম্পর্কিত ভিত্তিতে সঠিক উত্তর দাও:
বিবৃতি (১): এই দুঃখের তাপে ভরা মনটুকু আসি
বিবৃতি (২): সেই আসি শান্তিতে ইস্পাতের মত। অতএব। নাম : ‘ভালোবাসা’।
(A) বিবৃতি (১) ভুল, বিবৃতি (২) সঠিক
(B) বিবৃতি (১) ও (২) উভয়ই ভুল
(C) বিবৃতি (১) ও (২) উভয়ই সঠিক
(D) বিবৃতি (১) সঠিক, বিবৃতি (২) ভুল
উত্তর: (C) বিবৃতি (১) ও (২) উভয়ই সঠিক
২৩. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
নবনীতা দেবসেন জন্মেছেন কোন্ শহরে?
(A) হাওড়া (B) ঢাকা (C) লন্ডন (D) দক্ষিণ কলকাতা
উত্তর: (D) দক্ষিণ কলকাতা
২৪. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও:
শঙ্কররাও থোরাট ছিলেন একজন ………… লেখক।
(A) গুজরাটি (B) তামিল (C) মারাঠি (D) বাঙালি
উত্তর: (C) মারাঠি
২৫. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও:
পোটরাজ ছিলেন …………।
(A) গাঁয়ের মোড়ল (B) দূরপত (C) আনন্দ (D) দামা
উত্তর: (D) দামা
২৬. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
চলিত ভাষায় কি আর ………… হয় না?
(A) শিল্পনৈপুণ্য (B) ভাষা আন্দোলন (C) কথাবার্তা (D) সাহিত্যচর্চা
উত্তর: (A) শিল্পনৈপুণ্য
২৭. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: “আর অর্বাচীন কালের সংস্কৃত দেখ” —
‘অর্বাচীন’ শব্দের অর্থ হলো —
(A) পণ্ডিত (B) নবীন (C) প্রাচীন (D) সাহসী
উত্তর: (B) নবীন
২৮. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: ছাগল দিতে না-পারলে ………… দিহ।
(A) কুঁকড়ো (B) হাঁস (C) লাউ (D) কত্তাসা
উত্তর: (A) কুঁকড়ো
২৯. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
‘রোসো’ শব্দের অর্থ হলো —
(A) অপেক্ষা করো (B) বসো (C) চলো (D) শোনো
উত্তর: (A) অপেক্ষা করো
৩০. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস হলো —
(A) গ্রেট ওয়ার্ড সার্কাস (B) গ্রেট বেঙ্গল সার্কাস (C) গ্রেট ইন্ডিয়ান সার্কাস (D) ন্যাশনাল সার্কাস
উত্তর: (D) ন্যাশনাল সার্কাস
৩১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবির নাম —
(A) রামপ্রসাদ সেন (B) কমলাকান্ত (C) ঘনরাম (D) বলরাম দাস
উত্তর: (A) রামপ্রসাদ সেন
৩২. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: মাম্বা দে-র প্রকৃত নাম ছিল —
(A) প্রবোধকুমার দে (B) প্রবোধচন্দ্র দে (C) প্রকাশচন্দ্র দে (D) প্রদোষচন্দ্র দে
উত্তর: (B) প্রবোধচন্দ্র দে
৩৩. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন?
(A) বিধানচন্দ্র রায় (B) রাধাগোবিন্দ কর (C) নীলরতন সরকার (D) কাদম্বিনী বসু
উত্তর: (C) নীলরতন সরকার
৩৪. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
‘কুস্তি’ কোন্ দেশের জাতীয় খেলা?
(A) ইরাক (B) জাপান (C) চিন (D) ফ্রান্স
উত্তর: (B) জাপান
৩৫. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
‘ধুয়ে মুছে আগুন ………… জন্য’,
(A) নেভানোর (B) জ্বালাবার (C) বানাবার (D) ধরানোর
উত্তর: (C) বানাবার
৩৬. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-A (i) মেকুর (ii) ব্যোম (iii) খেচর (iv) ঘোটক
স্তম্ভ-B (a) বিহঙ্গ, পক্ষী (b) বিড়াল, মার্জার (c) অশ্ব, ঘোড়া (d) শূন্য, অন্তরীক্ষ
বিকল্পসমূহ:
(A) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(B) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c
(C) (i)-b, (ii)-d, (iii)-c, (iv)-a
(D) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
উত্তর: (B) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c
৩৭. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
শব্দার্থের দুটি প্রধান ভাগের মধ্যে দ্বিতীয়টিকে বলে —
(A) সাধারণ অর্থ (B) আদি অর্থ (C) বিশেষ অর্থ (D) নিদর্শন
উত্তর: (D) নিদর্শন
৩৮. বিবৃতি (i) ও (ii)-এর সাপেক্ষে ভিত্তিতে সঠিকটি নির্বাচন করো:
বিবৃতি (i): ‘র’-কে কম্পিত ব্যঞ্জন বলা হয়।
বিবৃতি (ii): ‘র’ ধ্বনি উচ্চারণের সময় জিহ্বাগ্র কম্পিত হয়।
(A) (i) সত্য, (ii) মিথ্যা
(B) (i) মিথ্যা, (ii) সত্য
(C) (i) এবং (ii) উভয়ই মিথ্যা
(D) (i) এবং (ii) উভয়ই সত্য
উত্তর: (D) (i) এবং (ii) উভয়ই সত্য
৩৯. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
শুধু ………… দুটি সরঞ্জাম!
(A) ভালোবাসা (B) শিরস্ত্রাণ ও ধনুক (C) আশির্বাদী (D) ধনুক ও তূণীর
উত্তর: (C) আশির্বাদী
৪০. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
‘দিগ্বিজয়ের রূপকথা’ কার লেখা?
(A) শঙ্খ ঘোষ (B) নবনীতা দেবসেন (C) শ্রীজাত (D) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর: (B) নবনীতা দেবসেন
সকল শ্রেণির বাংলা অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।
ভালো করে পড়াশোনা করা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়, বরং এটি একজন মানুষের সামগ্রিক জীবন গঠনের মূল ভিত্তি। সঠিক শিক্ষা মানুষের চিন্তাভাবনাকে উন্নত করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে।
জ্ঞান ও দক্ষতার বিকাশ গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে যেকোনো বিষয়ের মূল ধারণা পরিষ্কার হয়। এটি বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জটিল সমস্যার সমাধান করার দক্ষতা তৈরি করে।
উজ্জ্বল ভবিষ্যৎ ও আত্মনির্ভরশীলতা বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ভালো ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো পড়াশোনা ভালো কাজের সুযোগ তৈরি করে, যা একজন ব্যক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলে।
নৈতিকতা ও সামাজিক সচেতনতা প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং দায়িত্ববোধ জাগ্রত করে। একজন সুশিক্ষিত মানুষ নিজের অধিকারের পাশাপাশি অন্যের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক।
পড়াশোনাকে শুধু মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ভালোভাবে উপলব্ধি করে শেখা উচিত। নিয়মিত ও পরিকল্পিত অধ্যবসায় একজন সাধারণ শিক্ষার্থীকেও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। তাই সফল, সচেতন ও মার্জিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ভালো করে পড়াশোনা করা অত্যন্ত জরুরি।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।





















