class-eight-second-unit-test-geography-question

অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (মান ৫০)

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (Class Eight Second Unit Test Geography Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৫০ নম্বরের ভূগোল মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (মান ৫০) : 

 

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

শ্রেণিঃ অষ্টম  বিষয়ঃ ভূগোল

পূর্ণমানঃ ৫০  সময়ঃ ২ ঘন্টা 

ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১*৬=৬

১) একটি ঊর্ধগামী বায়ুপ্রবাহের উদাহরণ হল –

ক) উপত্যকা বায়ু

খ) পার্বত্য বায়ু

গ) স্থলবায়ু

ঘ) সমুদ্রবায়ু

২) বাণিজ্য বায়ু বলা হয় –

ক) আয়ন বায়ুকে

খ) পশ্চিমা বায়ুকে

গ) মেরু বায়ুকে

ঘ) মৌসুমি বায়ুকে

৩) পিরানহা মাছ দেখা যায় –

ক) মিসিসিপি নদীর মোহনায়

খ) আমাজন নদীতে

গ) ওরিনাকো নদীতে

ঘ) দামোদর নদীতে

৪) পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হল –

ক) উরুগুয়ে

খ) আর্জেন্টিনা

গ) আমেরিকা

ঘ) ইউক্রেন

৫) মায়া সভ্যতার নিদর্শন দেখা যায় –

ক) উত্তর আমেরিকায়

খ) দক্ষিণ আমেরিকায়

গ) ইউরোপে

ঘ) আফ্রিকায়

৬) আমাজন নদীর উৎস হল –

ক) মিশমি শৃঙ্গ

খ) পারিমা পর্বত

গ) রকি পার্বত্য অঞ্চল

ঘ) আথাবাস্কা হ্রদ

 

খ) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ

১) উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করোঃ ১*৩=৩

(i) বায়ুমন্ডলে জলকণাগুলি _________ প্রকৃয়ায় বরফের টুকরোতে পরিণত হয়।

(ii) হাদসন উপসাগরকে কেন্দ্র করে পৃথিবীর প্রাচিনতম ভূখন্ড হল _________ ।

(iii) সাডবেরি ছাড়া _________ থেকেও প্রচুর নিকেল পাওয়া যায়।

২) ঠিক অথবা ভুল উত্তরটি নির্বাচন করোঃ ১*৩=৩

(i) ময়দা শিল্পে অ্যাক্রন পৃথিবীতে সর্বোকৃষ্ট।

(ii) কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন প্রকৃয়ায় বৃষ্টিপাত হয়।

(iii) প্রায় ২.৫ লক্ষ প্রজাতির পতঙ্গ সেলভা অরণ্যে বাস করে।

৩) এককথায় উত্তর দাওঃ ১*৪=৪

(i) দক্ষিণ আমেরিকার শস্যভান্ডার কোন্‌টি?

(ii) নায়াগ্রা জলপ্রপাতটি কোন্‌ নদীর ওপর সৃষ্টি হয়েছে?

(iii) পৃথিবীতে কতগুলি শিল্প অঞ্চল রয়েছে?

(iv) চিনুক বায়ু কোন্‌ দিক থেকে প্রবাহিত হয়?

৪) বামদিকের স্তম্ভের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলাওঃ ১*৪=৪

বামপক্ষ

ডানপক্ষ

১) গ্র্যান্ড ক্যানিয়নক) মিশ্র অরণ্য
২) লরেন্সীয় জলবায়ুখ) কয়লা
৩) অ্যাক্রনগ) কলোরাডো নদী
৪) ইন্ডিয়ানা রাজ্যঘ) পৃথিবীর রবার রাজধানী

 

গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*৪=৮

১) বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? অথবা, ঘূর্ণবাতের ‘চোখ’ বলতে কী বোঝ?

২) বাষ্পীভবন কী? অথবা, বজ্রমেঘ বলতে কী বোঝ?

৩) পানামা যোজক এবং পানামা খাল কী? অথবা, উত্তর আমেরিকার বিখ্যাত কর্ডিলেরার দুটি বৈশিষ্ট্য লেখো।

৪) কানাডিয়ান শিল্ড বলতে কী বোঝ? অথবা, হ্রদ অঞ্চলের নদনদী ও হ্রদের নাম লেখো।

 

ঘ) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ ৩*৪=১২

১) সিরকিউমুলাস এবং কিউমুলোনিম্বাস মেঘের পার্থক্য লেখো। অথবা, কুয়াশা আমাদের জীবনে কী কী সমস্যা তৈরি করে?

২) মেঘালয়ে অতিবৃষ্টির কারণ কী? অথবা, চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো।

৩) পম্পাস অঞ্চলে ডেয়ারি শিল্পের উন্নতির কারণ কী? অথবা, পম্পাস অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।

৪) সেলভা অরণ্যের জীবজন্তু সম্পর্কে কী জান? অথবা, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্রের তিনটি কারণ লেখো।

 

ঙ) ব্যাখ্যামূলক উত্তর দাওঃ (যে কোনো দুটি) ৫*২=১০ 

১) বিভিন্ন ধরণের সাময়িক বায়ুপ্রবাহের বিবরণ দাও।

২) আকস্মিক বায়ু কাকে বলে? এর শ্রেণিবিভাগ করো।

৩) নিয়ত বায়ুপ্রবাহের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

Class Eight Question Sets

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top