class-seven-second-unit-test-geography-question

সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (মান ৫০)

নতুন হলিষ্টিক পরীক্ষা পদ্ধতি অনুসারে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (মান ৫০) প্রদান করা হলো। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।  

সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (মান ৫০) : 

 

দ্বিতীয় ইউনিট টেস্ট 

শ্রেণিঃ সপ্তম  বিষয়ঃ ভূগোল

পূর্ণমানঃ ৫০  সময়ঃ ১ ঘন্টা ৪৫ মিনিট 

ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*১০=১০

১) মহাদেশ এবং মহাসাগরীয় পাতগুলি যার ওপর ভাসে –

ক) লাভার উপর ভাসে

খ) বাতাসে ভাসে

গ) জলের ওপর ভাসে

ঘ) অ্যাসথেনোস্ফিয়ারের ওপর ভাসে

২) ‘পৃথিবীর ছাদ’ বলা হয় –

ক) লাডাক মালভূমিকে

খ) তিব্বত মালভূমিকে

গ) পামীর মালভূমিকে

ঘ) ছোটনাগপুর মালভূমিকে

৩) শুষ্ক অঞ্চলে সুগভীর নদী উপত্যকাকে বলে –

ক) গিরিখাত

খ) ক্যানিয়ন

গ) জলপ্রপাত

ঘ) পটহোল

৪) পশ্চিমঘাট পর্বতের ‘যোগ’ একটি –

ক) বদ্বীপ

খ) ক্যানিয়ন

গ) জলপ্রপাত

ঘ) গিরিখাত

৫)  একটি পাললিক শিলার উদাহরণ হল –

ক) গ্রানাইট

খ) বেলেপাথর

গ) ব্যাসল্ট

ঘ) নিস

৬) ফসল ফলানোর জন্য ভালো –

ক) দোআঁশ মাটি

খ) বেলেমাটি

গ) লালমাটি

ঘ) ল্যাটেরাইট মাটি

৭) রাশিয়া ও আফ্রিকার মাঝে রয়েছে –

ক) ভূমধ্যসাগর 

খ) বঙ্গোপসাগর

গ) লোহিত সাগর 

ঘ) তাতার প্রণালী

৮) এর মধ্যে যেটি ভূমধ্যসাগরীয় উদ্ভিদ নয় –

ক) জলপাই

খ) কাঁঠাল

গ) ডুমুর 

ঘ) আখরোট 

৯) পৃথিবীর বৃহত্তম বাঁধ হল – 

ক) আটাবারা বাঁধ 

খ) ভাকরা-নাঙ্গাল

গ) উচ্চ আসোয়ান 

ঘ) মহানদী বাঁধ 

১০) মরুভূমির শুকনো নদীখাতকে বলে –

ক) ওয়াদি

খ) হামাদা

গ) আর্গ

ঘ) ক্যানিয়ন 

 

খ) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ 

১) শূন্যস্থান পূরণ করোঃ ১*২=২

(i) পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হল ________ ।

(ii) ________ মাটিতে বালি আর কাদা সমান থাকে। 

২) ঠিক অথবা ভুল উত্তরটি নির্বাচন করোঃ ১*২=২

(i) হোয়াইট নীলের ওপর তৈরি হয়েছে সেনার বাঁধ।

(ii) দুটি নদী যেখানে এসে মিশে যায় তাকে জলবিভাজিকা বলে। 

৩) একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ ১*৪=৪

(i) সাহারায় কোন্‌ জাতির মানুষ পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে? 

(ii) নীলনদের উচ্চ অববাহিকায় কোন্‌ ফসল চাষ করা হয়?

(iii) ভারতের মালব মালভূমি কী ধরণের মালভূমি? 

(iv) নদী কোন্‌ পর্যায়ে বহনকাজ করে? 

৪) বেমানান শব্দটি চিহ্নিত করোঃ ১*২=২ 

(i) ভিসুভিয়াসঃফুজিয়ামাঃক্রাকাতোয়াঃআরাবল্লী 

(ii) গ্রানাইটঃনিসঃব্যাসল্টঃঅবসিডিয়ান 

 

গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*৪=৮

১) লাভাগঠিত মালভূমি কীভাবে গঠিত হয়? অথবা, আগ্নেয় পর্বত কাকে বলে? 

২) লোয়েস সমভূমি কাকে বলে? অথবা, লাভা মালভূমি কাকে বলে? 

৩) ইজিপসিয়ান কটন কী? অথবা, আফ্রিকা মহাদেশের কয়েকটি পর্বতের নাম লেখো। 

৪) অনিত্যবহ নদী কাকে বলে? অথবা, উপনদী কাকে বলে? 

 

ঘ) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ (যে কোনো চারটি) ৩*৪=১২ 

১) মালভূমিকে টেবিলল্যান্ড বলে কেনো? 

২) পৃথিবীর অধিকাংশ লোক সমভূমিতে বাস করে কেন?

৩) নদীর শক্তির নিয়ন্ত্রকগুলি কী কী?

৪) আফ্রিকার ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে কী জান?

৫) নীলনদের প্রবাহপথটি কেমন? 

৬) আফ্রিকার নিরক্ষীয় অরণ্যের বৈশিষ্ট্য কীরূপ? 

 

ঙ) ব্যাখ্যামূলক উত্তর দাওঃ (যে কোনো দুটি) ৫*২=১০

১) উৎপত্তি অনুসারে মালভূমির শ্রেণিবিভাগ করে চিত্রসহ বিবরণ দাও।

২) নদীর নিম্নগতিতে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

৩) আফ্রিকা মহাদেশের নদনদীর বিবরণ দাও।  

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন

সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-seven-bengali-question-answers

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top